• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আবেদিত
বুধবার, ২৯ জুলাই ২০২৬
Chattogram Barta24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
প্রচ্ছদ চট্টগ্রাম

তৃণমূল পর্যায় থেকেই চিকিৎসা সেবার মান উন্নত করতে হবে

চট্টগ্রামে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী

প্রকাশিত: জানুয়ারি ২৬ ২০২৪, ২০:৫১ অপরাহ্ণ
অ- অ+
তৃণমূল পর্যায় থেকেই চিকিৎসা সেবার মান উন্নত করতে হবে
0
শেয়ার
0
দেখেছে
Share on FacebookShare on Twitter

চট্টগ্রাম: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডাক্তার সামন্ত লাল সেন ব্রিফিংকালে বলেন, ‘চট্টগ্রাম জেলার বিভিন্ন দূর্গম এলাকা থেকে রোগীদের হাসপাতালে আনা কষ্টকর হয়ে যায়। কিন্তু, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসার মান আরো উন্নত করতে পারলে মানুষকে কষ্ট করে শহরে এসে চিকিৎসা সেবা নিতে হবে না। এর ফলে চট্টগ্রাম মেডিকেলের উপর চাপ কমবে। তাই, আমার নির্দেশ হল তৃণমূল পর্যায় থেকেই চিকিৎসা সেবার মান উন্নত করতে হবে।’

শুক্রবার (২৬ জানুয়ারি) দুপুরে সিটির কাজীর দেউড়িস্থ সার্কিট হাউসের সম্মেলন কক্ষে চট্টগ্রাম বিভাগীয় পরিচালকের (স্বাস্থ্য) কার্যালয় আয়োজিত মাঠ পর্যায়ের স্বাস্থ্য কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

সভায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. জাহাঙ্গীর আলম, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডাক্তার আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম, চট্টগ্রাম বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডাক্তার মো. মহিউদ্দিনসহ চট্টগ্রাম বিভাগের সিভিল সার্জন, তত্বাবধায়ক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় প্রধান অতিথির বক্তৃতায় স্বাস্থ্যমন্ত্রী আরো বলেন, ‘নানা জায়গায় অভিযোগ আসে, হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসক নেই। আপনারা দেখেছেন রোগী মারা গেলে হাসপাতালে ভাংচুর, চিকিৎসদের গায়ে হাত তোলা হয়, এগুলো বন্ধ করতে হবে। চিকিৎসদের নিরাপত্তা দিতে না পারলে বা তাদের জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করতে না পারলে প্রয়োজনের সময়ে চিকিৎসদের পাওয়া যাবে না। আবার চিকিৎসকরাও যদি কর্তব্য পালনে কোন অবহেলা করে, সেটি কোনভাবে মেনে নেয়া যাবে না।’

তিনি আরো বলেন, ‘আজকের সভায় নানা সমস্যা যেমন স্বাস্থ্য কমপ্লেক্সে প্রয়োজনীয় যন্ত্রপাতি ও জনবলের ঘাটতি রয়েছে- সেগুলো উঠে এসেছে। তাছাড়া, পাহাড়ি অঞ্চলের একটি রোগীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে এনে চিকিৎসা দেয়া বহু সময়ের ও কষ্টের বিষয়। এগুলো আমি শুনেছি এবং পরবর্তী মন্ত্রণালয়ের সভায় আমি এসব ব্যাপার নিয়ে কথা বলে সমাধানের চেষ্টা করব।’

ডাক্তারদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আমি আমার প্রথম সফর চট্টগ্রাম থেকে শুরু করেছি। কারণ, এ চট্টগ্রাম আমাকে ডাক্তার বানিয়েছে। তাই, আজকে আমি এ জায়গায় আসতে পেরেছি। আমরা একঙ্গে কাজ করলে স্বাস্থ্য খাতে সফলতা অর্জন করা সম্ভব হবে। আপনারা জানেন, প্রধানমন্ত্রী আমাকে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছেন। আমি কোন রাজনৈতিক ব্যক্তি নই, তারপরেও আমি আপনাদের কাছে সহযোগিতা কামনা করি, যাতে প্রধানমন্ত্রীর প্রত্যাশা পূরণ করতে পারি।’

ShareTweetShare

আরও পড়ুন

কোতোয়ালিতে শাজিতুজ ফুড অ্যান্ড বেভারেজকে বিএসটিআইয়ের জরিমানা
অর্থনীতি

কোতোয়ালিতে শাজিতুজ ফুড অ্যান্ড বেভারেজকে বিএসটিআইয়ের জরিমানা

শেখ হাসিনা ভারতে, যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে অস্পষ্টতা
জাতীয়

শাপলা চত্বর হত্যাকাণ্ড : হাসিনাসহ অন্য আসামিদের বিরুদ্ধে অভিযোগ দাখিল

লায়ন্স ক্লাব অব চিটাগাং পারিজাত এলিটের উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ
চট্টগ্রাম

লায়ন্স ক্লাব অব চিটাগাং পারিজাত এলিটের উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ

মিরসরাইয়ে ২০০ কোটি টাকার বৈদ্যুতিক পণ্য কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন
অর্থনীতি

মিরসরাইয়ে ২০০ কোটি টাকার বৈদ্যুতিক পণ্য কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন

চট্টগ্রাম ওয়াসার সব স্থাপনা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার নির্দেশ এমডি জানে আলমের
চট্টগ্রাম

চট্টগ্রাম ওয়াসার সব স্থাপনা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার নির্দেশ এমডি জানে আলমের

সীতাকুণ্ড উপজেলা সমাজকল্যাণ ফেডারেশনের উদ্যোগে ২০ হাজার চারা বিতরণ
চট্টগ্রাম

সীতাকুণ্ড উপজেলা সমাজকল্যাণ ফেডারেশনের উদ্যোগে ২০ হাজার চারা বিতরণ

পুরোনো সংখ্যা

সর্বশেষ

চট্টগ্রাম শিল্পকলা একাডেমিতে ‘চন্দ্রপ্রভা’ টেলিফিল্মের প্রিমিয়ার শো শুক্রবার

চট্টগ্রাম শিল্পকলা একাডেমিতে ‘চন্দ্রপ্রভা’ টেলিফিল্মের প্রিমিয়ার শো শুক্রবার

দীর্ঘ সক্ষমতা নিয়ে আলোচনায় রিয়েলমি সি১০০আইয়ের টাইটান ব্যাটারি

দীর্ঘ সক্ষমতা নিয়ে আলোচনায় রিয়েলমি সি১০০আইয়ের টাইটান ব্যাটারি

কোতোয়ালিতে শাজিতুজ ফুড অ্যান্ড বেভারেজকে বিএসটিআইয়ের জরিমানা

কোতোয়ালিতে শাজিতুজ ফুড অ্যান্ড বেভারেজকে বিএসটিআইয়ের জরিমানা

আইসিএবি চট্টগ্রাম আঞ্চলিক কমিটির সিপিডি সেমিনার অনুষ্ঠিত

আইসিএবি চট্টগ্রাম আঞ্চলিক কমিটির সিপিডি সেমিনার অনুষ্ঠিত

সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপন বিষয়ে উচ্চ পর্যায়ের সভা অনুষ্ঠিত

সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপন বিষয়ে উচ্চ পর্যায়ের সভা অনুষ্ঠিত

২৪ ঘণ্টার মধ্যে বীমা পলিসি ডকুমেন্ট প্রদানের সেবা মেটলাইফ বাংলাদেশের

ছয় মাসে মেটলাইফের ১৩৮৪ কোটি টাকার বীমা দাবি নিষ্পত্তি

চুয়েটে জামাল নজরুল ইসলাম মেমোরিয়াল সেমিনার অনুষ্ঠিত

চুয়েটে জামাল নজরুল ইসলাম মেমোরিয়াল সেমিনার অনুষ্ঠিত

শেখ হাসিনা ভারতে, যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে অস্পষ্টতা

শাপলা চত্বর হত্যাকাণ্ড : হাসিনাসহ অন্য আসামিদের বিরুদ্ধে অভিযোগ দাখিল

লায়ন্স ক্লাব অব চিটাগাং পারিজাত এলিটের উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ

লায়ন্স ক্লাব অব চিটাগাং পারিজাত এলিটের উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ

মিরসরাইয়ে ২০০ কোটি টাকার বৈদ্যুতিক পণ্য কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন

মিরসরাইয়ে ২০০ কোটি টাকার বৈদ্যুতিক পণ্য কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন

cbarta24

সম্পাদক: মোহাম্মদ রুবেল খান
প্রকাশক: আবুল হোসাইন মো.কাউছার
যোগাযোগ
শাহী টাওয়ার (২য় তলা) এন.এ. চৌধুরী রোড, আন্দরকিল্লা, চট্টগ্রাম।
০১৮৫১ ২১৪ ৭৪৭
cbartanews@gmail.com
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত

© ২০২২-২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত সিবার্তা ২৪

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.