• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আবেদিত
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
Chattogram Barta24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
প্রচ্ছদ খেলাধুলা

ব্রাজিল ভালো খেলছে, এখনো ফেবারিট— বললেন মেসি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ৫ ২০২২, ১৩:৪৪ অপরাহ্ণ
অ- অ+
ব্রাজিল ভালো খেলছে, এখনো ফেবারিট— বললেন মেসি
0
শেয়ার
0
দেখেছে
Share on FacebookShare on Twitter

গ্রুপ পর্বের শেষ ম্যাচের পর বিশ্রামের সুযোগ পাননি লিওনেল মেসিরা। দুই দিন পরই দ্বিতীয় রাউন্ডের ম্যাচ ছিল বলে নেমে পড়তে হয়েছিল অনুশীলনে। তবে অস্ট্রেলিয়াকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ওঠার পর কিছুটা ফুরসত মিলেছে। নেদারল্যান্ডসের বিপক্ষে শেষ আটের ম্যাচের আগে বিরতি পাওয়া গেছে ছয় দিন।

আর্জেন্টিনা, নেদারল্যান্ডসের পর শেষ আটে উঠেছে ফ্রান্স ও ইংল্যান্ড। আজ একই অভিযানে নামবে ব্রাজিল, প্রতিপক্ষ গ্রুপ পর্বের শেষ ম্যাচে পর্তুগালকে হারিয়ে শেষ ষোলোতে ওঠা দক্ষিণ কোরিয়া।

পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা সার্বিয়া ও সুইজারল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপ শুরুর পর একটা ধাক্কা খেয়েছে। গ্রুপের শেষ ম্যাচে হেরে গেছে ক্যামেরুনের কাছে।

তাহলে কি কাতার বিশ্বকাপের অন্যতম ফেবারিট ব্রাজিলকে যতটা শক্তিশালী ভাবা হয়েছিল, ততটা তারা নয়? আর্জেন্টিনার লিওনেল মেসি তেমনটা ভাবছেন না।

শিরোপার দৌড়ে ব্রাজিল বেশ ভালোভাবেই আছে বলে মনে করেন তিনি, ‘যতটা সম্ভব পারা যায় বিশ্বকাপের খেলাগুলো দেখার চেষ্টা করছি। আমি শুরু থেকেই বলে আসছি যে ব্রাজিল অন্যতম ফেবারিট। ওরা ভালো খেলছে। ক্যামেরুনের কাছে হেরে যাওয়ার পরও বিশ্বকাপের বড় ফেবারিটদের একটি ব্রাজিল।’

অস্ট্রেলিয়াকে ২-১ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ওঠার পর আর্জেন্টাইন গণমাধ্যম ওলে’র সঙ্গে কথা বলেছেন মেসি। সেখানে ব্রাজিলের পাশাপাশি ফ্রান্স এবং স্পেনকেও শিরোপার দাবিদার আখ্যা দিয়েছেন মেসি, ‘ফ্রান্স আর স্পেনও ফেবারিট। দুটি দলই ভালো খেলছে। কখন কীভাবে খেলতে হবে, সেটা নিয়ে ওরা পরিষ্কার ধারণা রাখে।’

বিশ্বকাপ-পূর্ব ফেবারিট দলগুলোর বেশির ভাগ নকআউট পর্বে উঠলেও অঘটনের শিকার হয়েছে জার্মানি ও বেলজিয়াম। চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি আর গতবারের সেমিফাইনালিস্ট বেলজিয়াম এবার প্রথম রাউন্ড থেকেই বিদায় নিয়েছে। শেষ ষোলোয় উঠতে পারেনি লাতিন আমেরিকার দল দুবারের শিরোপাজয়ী উরুগুয়ে।

তবে জার্মানির বাদ পড়া একটু বেশিই অবাক করেছে মেসিকে, ‘জার্মানির ছিটকে পড়াটা বিস্ময়ের। ওদের বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় আছে, তারুণ্যনির্ভর দল। সব সময়ই ওরা সেরাদের কাতারে থাকে। যে কারণে গ্রুপ পর্ব থেকে বাদ পড়তে দেখে আমি বিস্মিত হয়েছি। তবে এটিও বোঝা যাচ্ছে যে বিশ্বকাপ কতটা কঠিন। বোঝা যাচ্ছে, প্রতিটি দলই এখানে কতটা সমান। নামে কিছু আসে যায় না, মাঠে যা ঘটে, সেটিই আসল।’

আরও পড়ুন: ব্রাজিলের ‘অদৃশ্য মানব’ কাসেমিরো
ShareTweetShare

আরও পড়ুন

রোগের আগে প্রতিরোধ করি, ডেঙ্গুমুক্ত চট্টগ্রাম গড়ি : মেয়র শাহাদাত হোসেন
চট্টগ্রাম

রোগের আগে প্রতিরোধ করি, ডেঙ্গুমুক্ত চট্টগ্রাম গড়ি : মেয়র শাহাদাত হোসেন

গুজব ছড়ানোর পূর্বেই প্রতিরোধ চায় চট্টগ্রাম জেলা পুলিশ
চট্টগ্রাম

গুজব ছড়ানোর পূর্বেই প্রতিরোধ চায় চট্টগ্রাম জেলা পুলিশ

ষড়যন্ত্র রুখে দিতে চট্টগ্রাম মহানগর যুবদল ঐক্যবদ্ধ : দীপ্তি-শাহেদ
রাজনীতি

ষড়যন্ত্র রুখে দিতে চট্টগ্রাম মহানগর যুবদল ঐক্যবদ্ধ : দীপ্তি-শাহেদ

ডেঙ্গু প্রতিরোধে রাজনৈতিক ও সামাজিক সংগঠনগুলোকে সম্পৃক্ত হতে হবে : মেয়র
চট্টগ্রাম

ডেঙ্গু প্রতিরোধে রাজনৈতিক ও সামাজিক সংগঠনগুলোকে সম্পৃক্ত হতে হবে : মেয়র

চট্টগ্রামে রেস্তোরাঁকর্মীদের পরিচ্ছন্নতা প্রশিক্ষণের উদ্যোগ জেলা প্রশাসনের
অর্থনীতি

চট্টগ্রামে রেস্তোরাঁকর্মীদের পরিচ্ছন্নতা প্রশিক্ষণের উদ্যোগ জেলা প্রশাসনের

ডিসেম্বর পর্যন্ত জ্বালানি তেলের সংকট হবে না : বিপিসি
অর্থনীতি

ডিসেম্বর পর্যন্ত জ্বালানি তেলের সংকট হবে না : বিপিসি

পুরোনো সংখ্যা

সর্বশেষ

হিজরি নতুন বছর ও মহররম মাসের ফজিলত

দুনিয়াতেই জান্নাতের সুসংবাদ পাওয়া ১০ সাহাবি

মূকাভিনয় শিল্পী মার্সেল মার্সোর প্রয়াণ দিবসে বামূফের স্মরণ আয়োজন

মূকাভিনয় শিল্পী মার্সেল মার্সোর প্রয়াণ দিবসে বামূফের স্মরণ আয়োজন

রোগের আগে প্রতিরোধ করি, ডেঙ্গুমুক্ত চট্টগ্রাম গড়ি : মেয়র শাহাদাত হোসেন

রোগের আগে প্রতিরোধ করি, ডেঙ্গুমুক্ত চট্টগ্রাম গড়ি : মেয়র শাহাদাত হোসেন

রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন

রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন

সিনেমা অন্যপাতা শিগগিরই আসছে প্রেক্ষাগৃহে

সিনেমা অন্যপাতা শিগগিরই আসছে প্রেক্ষাগৃহে

গুজব ছড়ানোর পূর্বেই প্রতিরোধ চায় চট্টগ্রাম জেলা পুলিশ

গুজব ছড়ানোর পূর্বেই প্রতিরোধ চায় চট্টগ্রাম জেলা পুলিশ

ষড়যন্ত্র রুখে দিতে চট্টগ্রাম মহানগর যুবদল ঐক্যবদ্ধ : দীপ্তি-শাহেদ

ষড়যন্ত্র রুখে দিতে চট্টগ্রাম মহানগর যুবদল ঐক্যবদ্ধ : দীপ্তি-শাহেদ

পাঁচটি লায়ন্স ক্লাবের উদ্যোগে ওয়ার্ল্ড ক্লিনআপ ডে উদযাপন

পাঁচটি লায়ন্স ক্লাবের উদ্যোগে ওয়ার্ল্ড ক্লিনআপ ডে উদযাপন

তরুণ ভিজ্যুয়াল স্টোরিটেলারদের একত্রিত করতে হাত মেলালো অপো ও বিইউপি

তরুণ ভিজ্যুয়াল স্টোরিটেলারদের একত্রিত করতে হাত মেলালো অপো ও বিইউপি

ফটোগ্রাফার ইউছুফের উন্নত চিকিৎসার জন্য প্রয়াসের অনুদান

ফটোগ্রাফার ইউছুফের উন্নত চিকিৎসার জন্য প্রয়াসের অনুদান

cbarta24

সম্পাদক: মোহাম্মদ রুবেল খান
প্রকাশক: আবুল হোসাইন মো.কাউছার
যোগাযোগ
শাহী টাওয়ার (২য় তলা) এন.এ. চৌধুরী রোড, আন্দরকিল্লা, চট্টগ্রাম।
০১৮৫১ ২১৪ ৭৪৭
cbartanews@gmail.com
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত

© ২০২২-২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত সিবার্তা ২৪

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.