• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আবেদিত
বুধবার, ১১ নভেম্বর ২০২৬
Chattogram Barta24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
প্রচ্ছদ লীড-১

লঞ্চের ইঞ্জিন বিস্ফোরণে অগ্নিকাণ্ড: মৃত্যু বেড়ে ৪০

প্রকাশিত: ডিসেম্বর ২৪ ২০২১, ১৮:০৯ অপরাহ্ণ
অ- অ+
লঞ্চের ইঞ্জিন বিস্ফোরণে অগ্নিকাণ্ড: মৃত্যু বেড়ে ৪০
0
শেয়ার
0
দেখেছে
Share on FacebookShare on Twitter

ঝালকাঠিতে এমভি অভিযান-১০ যাত্রীবাহী লঞ্চে অগ্নিকাণ্ডে শুক্রবার বিকেল পর্যন্ত ৪০ জন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন জেলা প্রশাসক জহর আলী। এছাড়া অগ্নিদগ্ধ ৭০ জনকে শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এদের মধ্যে ৯০ ভাগ দগ্ধ ১৬ জনকে ঢাকায় পাঠানো করা হয়েছে। আর যারা ভর্তি রয়েছেন এদের বেশিরভাগ ৫ ও ১০ ভাগ দগ্ধ হওয়ায় শঙ্কামুক্ত বলে নিশ্চিত করেছেন হাসপাতালের পরিচালক ডা. সাইফুল ইসলাম। এদিকে ঘটনার পর থেকে পলাতক লঞ্চের সকল স্টাফ।

হাসপাতালে চিকিৎসাধীন একাধিক যাত্রী ও তাদের স্বজনরা বলেন, আকস্মিকভাবে ইঞ্জিনরুম থেকে আগুনের লেলিহান শিখা সর্বত্র ছড়িয়ে পড়তে থাকে।

আগুন ও এর সাথে ধোয়ায় লঞ্চ আচ্ছন্ন হয়ে পড়লে প্রাণ বাঁচাতে অনেকই লঞ্চ থেকে নদীতে লাফ দেয়। এ সময় লঞ্চের ভেতরে থাকা যাত্রীরা দিগবিদিক ছোটাছুটি করতে থাকে। তাদের ধাক্কায় ও পায়ের নিচে পদদলিত হয়ে অনেকে আঘাতপ্রাপ্ত হন।

যাত্রীরা দিশেহারা হয়ে ডাক-চিৎকার দিতে থাকে। প্রাণ বাঁচাতে যে যেভাবে পেরেছে আত্মরক্ষার চেষ্টা চালিয়েছে। এতে অনেকে তাদের স্বজনদের রেখে নদীতে ঝাপ দেয় বলেও জানান তারা।

নিচতলার ইঞ্জিনরুম সংলগ্ন এলাকায় যে সকল যাত্রীরা ঢাকা থেকে জায়গা নিয়ে বরগুনার উদ্দেশ্যে রওয়ানা হন তারাই বেশি দগ্ধ হন। এ সময় কয়েকজনকে শরীরে আগুন নিয়ে নদীতে ঝাঁপ দিতে দেখেছেন প্রত্যক্ষদর্শীরা।

আমেনা বেগম নামের এক যাত্রী জানান, তার সাথে আরও জন স্বজন ছিল। আগুন লাগার সময় তিনি টয়লেটে ছিলেন। টয়লেট থেকে বের হয়ে আগুন এবং ধোয়া দেখে তিনি প্রাণে বাঁচতে নদীতে ঝাপ দেন। এরপর সাঁতরে তীরে যাওয়ার পর সেখানকার বাসিন্দারা তাকে তুলে আনেন। তবে তার সাথে থাকা চার স্বজনের খোঁজ তিনি এখনো পাননি।

আমিনুল ইসলাম নামের এক যাত্রী বলেন, তিনি ইঞ্জিনরুম যেখানে তার ওপরে দোতালার ডেকে অবস্থান করছিলেন। আগুন লাগার সাথে সাথে ডেক গরম হয়ে চারিদিক ধোয়া আচ্ছন্ন হয়ে পড়ে।

এতে করে তিনিও আত্মরক্ষার্থে ডেকের পাশের পর্দা সরিয়ে দেন। এরপর লঞ্চের সাথে বাঁধা দড়ি বেয়ে নিচে নেমে নদীতে ঝাপ দিয়ে সাঁতরে তীরে ওঠেন। ওই সময় দুই শিশুকেও তিনি রক্ষা করেন।

আমিনুল আরও জানান, তাদের পরিবারের স্বজনদের কাছে ওই দুই শিশুকে হস্তান্তর করে আবার মেডিকেলে ছুটে আসেন যাত্রীদের অবস্থা দেখার জন্য।

তিনি নিশ্চিত যে, ইঞ্জিন বিস্ফোরিত হয়ে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ইঞ্জিনরুমের ২ জন স্টাফ নিহত হয়েছে বলে তিনি শুনতে পেয়েছেন। তবে তাদের লাশ এখনো শনাক্ত হয়নি বলে জানান তিনি।

লঞ্চে অগ্নিকাণ্ডের পর থেকেই একজন স্টাফকেও পাওয়া যায়নি। আর যারা ছিলেন তারা যাত্রীবেশে সটকে পড়েছে বলে ধারণা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের। তারপর লঞ্চের মালিকের সন্ধান চলছে বলে জানিয়েছেন নলছিটি থানা পুলিশ।

শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. সাইফুল ইসলাম বলেন, ৭০ জন দগ্ধ রোগী চিকিৎসাধীন রয়েছে। এছাড়া আশঙ্কাজনক ১৬ দগ্ধ রোগীকে ঢাকায় পাঠানো হয়েছে। বাকিদের ৫ থেকে ১০ ভাগ দগ্ধ রয়েছে। তারা শঙ্কামুক্ত বলে দাবি করেন তিনি।

হাসপাতালের পরিচালক আরও বলেন, দগ্ধ রোগীদের চিকিৎসায় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। অর্ধশতাধিক চিকিৎসক আনা হয়েছে। এছাড়া ঢাকা থেকেও একটি টিম চিকিৎসার জন্য রওয়ানা হয়েছে। চিকিৎসা ও ওষুধের কোনো সমস্যা নেই বলে নিশ্চিত করেন তিনি।

ঘটনাস্থলে থাকা কোস্টগার্ডের বরিশাল অঞ্চলের স্টেশন অফিসার লে. কর্ণেল আহমেদ অনাবিল বলেন, লঞ্চের ইঞ্জিন বিস্ফোরণ থেকেই এই অগ্নিকাণ্ডের সূত্রপাত। তবে কি কারণে এ ধরনের বিস্ফোরণ ঘটলো তা খতিয়ে দেখা হচ্ছে।

বরিশাল ফায়ার সার্ভিসের উপ-পরিচালক কামাল হোসেন ভূঁইয়া বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট আগুন নেভানোসহ উদ্ধার কাজ করছে। লঞ্চটির ইঞ্জিনকক্ষ থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

ঝালকাঠির জেলা প্রশাসক জহর আলী বলেন, লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় এ পর্যন্ত ৪০ জনের লাশ উদ্ধার করা হয়েছে। ৭০ জনকে বরিশাল হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়। ঘটনা তদন্তে ৬ সদস্যের একটি কমিটি গঠন করা হচ্ছে। ওই কমিটির প্রতিবেদন পাওয়ার পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে ইঞ্জিনরুম থেকে কিভাবে আগুনের সূত্রপাত।

ShareTweetShare

আরও পড়ুন

কদমতলীতে তেলের গুদামে অগ্নিকাণ্ড
চট্টগ্রাম

কদমতলীতে তেলের গুদামে অগ্নিকাণ্ড

সন্ত্রাস নির্মূলে প্রশাসনের পাশাপাশি নাগরিকদেরও এগিয়ে আসতে হবে : এসপি মাসুদ
চট্টগ্রাম

সন্ত্রাস নির্মূলে প্রশাসনের পাশাপাশি নাগরিকদেরও এগিয়ে আসতে হবে : এসপি মাসুদ

দায়িত্বে অবহেলা করলে শাস্তিমূলক ব্যবস্থা: মেয়র শাহাদাত
চট্টগ্রাম

আদালতের রায়ে মেয়র, এবার চসিকের প্রশাসক হলেন শাহাদাত হোসেন

নাগরিকদের আস্থার জায়গা হতে হবে সরকারি কর্মকর্তাদের : ডিসি জাহিদ
চট্টগ্রাম

নাগরিকদের আস্থার জায়গা হতে হবে সরকারি কর্মকর্তাদের : ডিসি জাহিদ

নীরব ঘাতক ‘পানিতে ডোবা’ : ঝুঁকিতে আমাদের ভবিষ্যৎ
মতামত

৮১ বছরে জাতিসংঘ : সংস্কার, প্রাসঙ্গিকতা ও দায়বদ্ধতা

মাদারবাড়িতে দৃষ্টিনন্দন খেলার মাঠ হবে : মেয়র শাহাদাত
খেলাধুলা

মাদারবাড়িতে দৃষ্টিনন্দন খেলার মাঠ হবে : মেয়র শাহাদাত

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

পুরোনো সংখ্যা

সর্বশেষ

কদমতলীতে তেলের গুদামে অগ্নিকাণ্ড

কদমতলীতে তেলের গুদামে অগ্নিকাণ্ড

আইসিএবি-সিআরসির উদ্যোগে ‘আর্ন্তজাতিক একাউন্টিং দিবস-২০২৬’ পালিত।

আইসিএবি-সিআরসির উদ্যোগে ‘আর্ন্তজাতিক একাউন্টিং দিবস-২০২৬’ পালিত।

কৃষিভিত্তিক ব্যবসায়ে নতুন সম্ভাবনা নিয়ে বসুমতি এগ্রোর স্বর্ণভূমির যাত্রা শুরু

কৃষিভিত্তিক ব্যবসায়ে নতুন সম্ভাবনা নিয়ে বসুমতি এগ্রোর স্বর্ণভূমির যাত্রা শুরু

ফাতেমা বেগম রেড ক্রিসেন্ট রক্ত কেন্দ্রে এপেক্স ক্লাব কর্নফুলীর রক্তদান কর্মসূচি

ফাতেমা বেগম রেড ক্রিসেন্ট রক্ত কেন্দ্রে এপেক্স ক্লাব কর্নফুলীর রক্তদান কর্মসূচি

চমেক হাসপাতলে পার্কভিউ হসপিটালের ডায়ালাইসিস মেশিন উপহার

চমেক হাসপাতলে পার্কভিউ হসপিটালের ডায়ালাইসিস মেশিন উপহার

হিজরি নতুন বছর ও মহররম মাসের ফজিলত

সূরা আল-ফাতিহার ফজিলত ও দৈনন্দিন জীবনে আমল ও উপকারিতা

এক বছরে ইনোভার ৭০০ ডিলারের নেটওয়ার্ক পণ্যসম্ভারে যুক্ত হলো ৪০০টির বেশি পণ্য

এক বছরে ইনোভার ৭০০ ডিলারের নেটওয়ার্ক পণ্যসম্ভারে যুক্ত হলো ৪০০টির বেশি পণ্য

ব্যবসায়িক প্রবৃদ্ধি, আর্থিক ব্যবস্থাপনা ও প্রযুক্তিগত সেবা জোরদারে জেকে লাইফস্টাইলে তিন নিয়োগ

ব্যবসায়িক প্রবৃদ্ধি, আর্থিক ব্যবস্থাপনা ও প্রযুক্তিগত সেবা জোরদারে জেকে লাইফস্টাইলে তিন নিয়োগ

স্ন্যাপড্রাগন প্রসেসরসহ রেডমি ১৭ ফাইভজি উন্মোচন করল শাওমি

স্ন্যাপড্রাগন প্রসেসরসহ রেডমি ১৭ ফাইভজি উন্মোচন করল শাওমি

আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধি এমপি সাঈদ আল নোমান

আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধি এমপি সাঈদ আল নোমান

cbarta24


সম্পাদক: মোহাম্মদ রুবেল খান
প্রকাশক: আবুল হোসাইন মো.কাউছার
যোগাযোগ
শাহী টাওয়ার (২য় তলা) এন.এ. চৌধুরী রোড, আন্দরকিল্লা, চট্টগ্রাম।
০১৮৫১ ২১৪ ৭৪৭
cbartanews@gmail.com
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত

© ২০২২-২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত সিবার্তা ২৪

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.