• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আবেদিত
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬
Chattogram Barta24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
প্রচ্ছদ লীড-১

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচনের সংস্কৃতি সমীচীন নয়: মাহবুব তালুকদার

প্রকাশিত: ডিসেম্বর ২১ ২০২১, ১৮:১৮ অপরাহ্ণ
অ- অ+
বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচনের সংস্কৃতি সমীচীন নয়: মাহবুব তালুকদার
0
শেয়ার
0
দেখেছে
Share on FacebookShare on Twitter

চলমান ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচনের সংস্কৃতি গড়ে উঠছে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার। তিনি বলেছেন, গণতান্ত্রিক রাষ্ট্রকাঠামোতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচন উৎসাহিত করা সমীচীন নয়।

মঙ্গলবার (২১ ডিসেম্বর) দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউসে ইউনিয়ন পরিষদ নির্বাচন (চতুর্থ ধাপ) বিষয়ক আইনশৃঙ্খলা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

চলমান ইউনিয়ন পরিষদ নির্বাচনসংক্রান্ত এক প্রশ্নের জবাবে মাহবুব তালুকদার বলেন, ‘একটা ট্রেন্ড দেখা যাচ্ছে, ৩৬০ জন চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন, পত্রিকামতে।

আর ১ হাজার ৬০০ প্রার্থী নির্বাচিত হয়েছেন অন্যান্য পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায়। এমন একটা সংস্কৃতি গড়ে উঠেছে। একটি গণতান্ত্রিক রাষ্ট্রকাঠামোতে এই যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচনকে উৎসাহিত করা, এটা বোধ হয় সম্ভব নয়। সমীচীনও নয়।’

মাহবুব তালুকদার মনে করেন, নির্বাচন প্রক্রিয়া পরিবর্তন করলে এ অবস্থা থেকে উদ্ধার পাওয়া যাবে কি না, তা নিয়ে নতুন করে ভাবতে হবে। ভবিষ্যতে যারা নির্বাচন কমিশনে কাজ করবেন, তারা এ ব্যাপারে অবশ্যই ভেবে দেখবেন বলে আশা করেন তিনি।

সভার আলোচনার বিষয়ে নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার বলেন, ‘চট্টগ্রামের সংশ্লিষ্ট সব বিভাগের কর্মকর্তারা তাদের অভিমত ব্যক্ত করেছেন। সুন্দর নিরপেক্ষ নির্বাচন করার ব্যাপারে অসুবিধা এবং এ পর্যন্ত যে নির্বাচন হয়েছে, তার চেয়ে কীভাবে আরও ভালো নির্বাচন করা যায়, তা নিয়ে সবার সঙ্গে আলোচনা হয়েছে।’

ষষ্ঠ ধাপের নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছে উল্লেখ করে নির্বাচন কমিশনার বলেন, ‘ষষ্ঠ ধাপের নির্বাচনে সর্বত্র ইভিএম ব্যবহার করা হবে। সে বিষয়ে আলোচনা হয়েছে। আমরা আরও সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচনের দিকে এগোচ্ছি।’

মাহবুব তালুকদার জানান, এ নির্বাচন কমিশনের আয়ুষ্কাল আর মাত্র ৫৫ দিন। তার আগে তারা তাদের দায়িত্ব সুসম্পন্ন করতে চান। তিনি বলেন, ‘বাংলায় প্রবাদ আছে, যার শেষ ভালো, তার সব ভালো। কাজেই এই শেষ ভালোটাকে আমরা সব ভালোর মধ্যে নিয়ে আসতে চাই।’

মঙ্গলবারের সভায় চট্টগ্রামের বিভাগীয় কমিশনার কামরুল হাসান, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আনোয়ার হোসেন, অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. মিজানুর রহমান, চট্টগ্রামের জেলা প্রশাসক মো. মমিনুর রহমান, খাগড়াছড়ির জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস, বান্দরবানের জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিরবীজি, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. হাসানুজ্জামন, নগর পুলিশের কমিশনার সালেহ মো. তানভীর উপস্থিত ছিলেন।

ShareTweetShare

আরও পড়ুন

কমছে জ্বালানি তেলের মূল্য
অর্থনীতি

যেকোনো সময় বন্ধ হয়ে যেতে পারে সারাদেশের পেট্রোল পাম্প

বৃহস্পতিবার পবিত্র ঈদুল ফিতর
জাতীয়

চাঁদ দেখা গেছে, শনিবার ঈদ-উল-ফিতর

এক দিনে তেলের দাম বাড়ল তিন শতাংশের ওপর
আন্তর্জাতিক

এক দিনে তেলের দাম বাড়ল তিন শতাংশের ওপর

খাল পুনঃখনন হলে বদলে যাবে কৃষি ও অর্থনীতির চিত্র : আমির খসরু
অর্থনীতি

খাল পুনঃখনন হলে বদলে যাবে কৃষি ও অর্থনীতির চিত্র : আমির খসরু

কালুরঘাট সেতু দ্রুত নির্মাণের দাবিতে প্রধানমন্ত্রীর কাছে চট্টগ্রাম নাগরিক ফোরামের স্মারকলিপি
চট্টগ্রাম

কালুরঘাট সেতু দ্রুত নির্মাণের দাবিতে প্রধানমন্ত্রীর কাছে চট্টগ্রাম নাগরিক ফোরামের স্মারকলিপি

আরও পাঁচ সিটি কর্পোরেশনে নতুন প্রশাসক নিয়োগ
জাতীয়

আরও পাঁচ সিটি কর্পোরেশনে নতুন প্রশাসক নিয়োগ

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

পুরোনো সংখ্যা

সর্বশেষ

সীতাকুণ্ডে কাভার্ডভ্যানে মোটরসাইকেলের ধাক্কা, যুবক নিহত

সীতাকুণ্ডে কাভার্ডভ্যানে মোটরসাইকেলের ধাক্কা, যুবক নিহত

বিসিএসে ছেলেবন্ধুর প্রক্সি দিতে গিয়ে ধরা চবির সাবেক ছাত্রী

‘এস ড্রাইভ’ অভিযানে গ্রেফতার আরও আট

শাহ আমানত বিমানবন্দরে ৩০০ কার্টন বিদেশি সিগারেট জব্দ

শাহ আমানত বিমানবন্দরে ৩০০ কার্টন বিদেশি সিগারেট জব্দ

বাকলিয়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত

বাকলিয়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত

কমছে জ্বালানি তেলের মূল্য

যেকোনো সময় বন্ধ হয়ে যেতে পারে সারাদেশের পেট্রোল পাম্প

চট্টগ্রাম-১১ আসনে বিপুল ভোটে জয়ী আমির খসরু

চট্টগ্রামের জিয়া জাদুঘর দ্রুত সংস্কারের তাগিদ অর্থমন্ত্রীর

বায়েজিদে দুইজন নিহতের ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের গ্রেফতারের আহ্বান মীর হেলালের

প্রতিমন্ত্রী মীর হেলাল ঈদের নামাজ পড়বেন গ্রামে

বৃহস্পতিবার পবিত্র ঈদুল ফিতর

চাঁদ দেখা গেছে, শনিবার ঈদ-উল-ফিতর

ইসলামী ব্যাংকের দক্ষতা উন্নয়ন পরীক্ষা মানবিক করার প্রস্তাব

ধর্মীয় আনুষ্ঠানিকতা বনাম নৈতিক বাস্তবতা

প্রকৃতির মাঝে চট্টগ্রাম-০৭০৯ গ্রুপের সদস্যদের ইফতার

প্রকৃতির মাঝে চট্টগ্রাম-০৭০৯ গ্রুপের সদস্যদের ইফতার

cbarta24


সম্পাদক: মোহাম্মদ রুবেল খান
প্রকাশক: আবুল হোসাইন মো.কাউছার
যোগাযোগ
শাহী টাওয়ার (২য় তলা) এন.এ. চৌধুরী রোড, আন্দরকিল্লা, চট্টগ্রাম।
০১৮৫১ ২১৪ ৭৪৭
cbartanews@gmail.com
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত

© ২০২২-২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত সিবার্তা ২৪

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.