• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আবেদিত
বুধবার, ২৯ জুলাই ২০২৬
Chattogram Barta24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
প্রচ্ছদ লীড-১

২৪ ঘন্টায় দেশে করোনায় মৃত্যু ৮৫ জন, নতুন শনাক্ত ৫৭২৭

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: জুন ২৩ ২০২১, ১৭:১৩ অপরাহ্ণ
অ- অ+
২৪ ঘন্টায় দেশে করোনায় মৃত্যু ৮৫ জন, নতুন শনাক্ত ৫৭২৭
0
শেয়ার
0
দেখেছে
Share on FacebookShare on Twitter

দেশে নিয়ন্ত্রণহীনভাবে বাড়ছে করোনা সংক্রমণ ও মৃত্যুর হার। গত ২৪ ঘন্টায় দেশে করোনায় প্রাণ গেছে ৮৫ জনের এবং নতুন আক্রান্ত শনাক্ত হয়েছে ৫ হাজার ৭২৭ জনের দেহে। এ পর্যন্ত করোনায় মোট মৃত্যু হয়েছে ১৩ হাজার ৭৮৭ জনের।

আজ বুধবার (২৩ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাছিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

১১ জেলায় ৭৮ জনের মৃত্যু:

এদিকে গ্রামের লোকজন সচেতন না হওয়ায় রোগীর সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। মঙ্গলবার সকাল থেকে বুধবার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় দেশের উত্তর-দক্ষিণ ও পশ্চিমাঞ্চলে করোনায় আক্রান্ত হয়ে এবং উপসর্গ নিয়ে মোট ৭৪ জন মারা গেছেন। আর সারাদেশ মিলিয়ে এ সংখ্যা ৭৮ জন। চুয়াডাঙ্গায় একদিনে ৬৯ জনের মধ্যে ৬৪ জনই পজিটিভ শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৯৩ শতাংশ।

পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যু ও সংক্রমণের হার। শহর কী গ্রাম, সব যায়গায় শ্বাসকষ্ট, জ্বর, সর্দি-কাশি নিয়ে বাড়ছে রোগীর সংখ্যা। অনেকে আবার মৌসুমি জ্বর বলে বিষয়টি উড়িয়ে দিচ্ছেন কিংবা সামাজিকতার ভয়ে চেপে যাচ্ছেন। এতে পরিস্থিতি আরও ভয়াবহ হচ্ছে।

রাজশাহী: রাজশাহী অঞ্চলে করোনা আক্রান্তদের সাথে বাড়ছে উপসর্গ নিয়ে রোগীর ভিড়। অবস্থা বেশি খারাপ হওয়ার পরই ছুটছেন হাসপাতালে। এতে দীর্ঘ হচ্ছে মৃত্যুরতালিকা। ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেলে করোনা ও উপসর্গে ১৬ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে রাজশাহীর ৮, চাঁপাইনবাবগঞ্জের ৩, নাটোরের ২, নওগাঁর ২ ও ঝিনাইদহের একজন। নতুন ৬০ জন রোগীর মধ্যে ৪১ জনই গ্রামের। শনাক্ত হার ৩৩.০৪ শতাংশ।

খুলনা: খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আরএমও ডাক্তার সুহাস রঞ্জন হালদার বলেন, তিনটি হাসপাতালে ২৪ ঘণ্টায় মারা গেছেন ১৩ জন। এদের মধ্যে ৮ জন খুলনার, দুজন করে যশোর ও বাগেরহাট এবং একজন নড়াইল জেলার।

যশোর: সংক্রমণের উচ্চ ঝুঁকিতে থাকা যশোরের অবস্থা বেগতিক। জেলার হাসপাতালগুলোতে একদিনে ৯ জন মারা গেছেন। নতুন করে আক্রান্ত ১২১ জন।

ঝিনাইদহ: হঠাৎ করেই মৃত্যুর মিছিল বেড়ে গেছে সীমান্তবর্তী জেলা ঝিনাইদহে। ২৪ ঘণ্টায় ৮ জন মারা গেছেন। আক্রান্তের হার ৫১ দশমিক ৫৪ ভাগ।

সাতক্ষীরা: সাতক্ষীরায় থামছে না মৃত্যু ও সংক্রমণের হার। ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গে নিয়ে ৮ জনের মৃত্যু হয়েছে।

চুয়াডাঙ্গা: ভয়াবহ পরিস্থিতি চুয়াডাঙ্গায়। একদিনে সর্বোচ্চ শনাক্তের হার ৯৩ শতাংশ। ৬৯ জনের নমুনা পরীক্ষায় ৬৪ জন আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে মারা গেছেন ৫ জন।

কুষ্টিয়া: কয়েকদিনে পরিস্থিতি খারাপের দিকে কুষ্টিয়াতেও। ২৪ ঘণ্টায় মারা গেছেন ৫ জন। ৩৫৪ নমুনায় শনাক্ত ১২২ জন। রোগীর চাপে হিমশিম অবস্থা হাসপাতালে।

বাগেরহাট: সীমান্তবর্তী বাগেরহাটে গত কয়েকদিনের তুলনায় শনাক্ত হার বেড়েছে ৪৪ শতাংশ। ২৪ ঘণ্টায় মারা গেছেন ৩ জন।

বগুড়া: উত্তরাঞ্চলের বগুড়াতেও গত কয়েকদিনে লাফিয়ে বাড়ছে সংক্রমণ ও মৃত্যু। ২৪ ঘণ্টায় জেলায় ৪ জনের মৃত্যু হয়েছে।

চট্টগ্রাম: চট্টগ্রামেও প্রতিদিনই হু হু করে বাড়ছে মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় নগরীতে তিন জন মারা গেছেন। আর মধ্যাঞ্চল ময়মনসিংহে মৃত্যু হয়েছে ৪ জনের।

ShareTweetShare

আরও পড়ুন

শেখ হাসিনা ভারতে, যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে অস্পষ্টতা
জাতীয়

শাপলা চত্বর হত্যাকাণ্ড : হাসিনাসহ অন্য আসামিদের বিরুদ্ধে অভিযোগ দাখিল

মিরসরাইয়ে ২০০ কোটি টাকার বৈদ্যুতিক পণ্য কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন
অর্থনীতি

মিরসরাইয়ে ২০০ কোটি টাকার বৈদ্যুতিক পণ্য কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন

চট্টগ্রাম ওয়াসার সব স্থাপনা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার নির্দেশ এমডি জানে আলমের
চট্টগ্রাম

চট্টগ্রাম ওয়াসার সব স্থাপনা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার নির্দেশ এমডি জানে আলমের

শেখ হাসিনার পদত্যাগপত্র আমার কাছে নেই
জাতীয়

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন মাহবুবের রহমান
চট্টগ্রাম

চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন মাহবুবের রহমান

ভবনের ছাদ থেকেই শুরু হচ্ছে চট্টগ্রাম জেলা প্রশাসনের অভিযান
চট্টগ্রাম

ভবনের ছাদ থেকেই শুরু হচ্ছে চট্টগ্রাম জেলা প্রশাসনের অভিযান

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

পুরোনো সংখ্যা

সর্বশেষ

চট্টগ্রাম শিল্পকলা একাডেমিতে ‘চন্দ্রপ্রভা’ টেলিফিল্মের প্রিমিয়ার শো শুক্রবার

চট্টগ্রাম শিল্পকলা একাডেমিতে ‘চন্দ্রপ্রভা’ টেলিফিল্মের প্রিমিয়ার শো শুক্রবার

দীর্ঘ সক্ষমতা নিয়ে আলোচনায় রিয়েলমি সি১০০আইয়ের টাইটান ব্যাটারি

দীর্ঘ সক্ষমতা নিয়ে আলোচনায় রিয়েলমি সি১০০আইয়ের টাইটান ব্যাটারি

কোতোয়ালিতে শাজিতুজ ফুড অ্যান্ড বেভারেজকে বিএসটিআইয়ের জরিমানা

কোতোয়ালিতে শাজিতুজ ফুড অ্যান্ড বেভারেজকে বিএসটিআইয়ের জরিমানা

আইসিএবি চট্টগ্রাম আঞ্চলিক কমিটির সিপিডি সেমিনার অনুষ্ঠিত

আইসিএবি চট্টগ্রাম আঞ্চলিক কমিটির সিপিডি সেমিনার অনুষ্ঠিত

সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপন বিষয়ে উচ্চ পর্যায়ের সভা অনুষ্ঠিত

সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপন বিষয়ে উচ্চ পর্যায়ের সভা অনুষ্ঠিত

২৪ ঘণ্টার মধ্যে বীমা পলিসি ডকুমেন্ট প্রদানের সেবা মেটলাইফ বাংলাদেশের

ছয় মাসে মেটলাইফের ১৩৮৪ কোটি টাকার বীমা দাবি নিষ্পত্তি

চুয়েটে জামাল নজরুল ইসলাম মেমোরিয়াল সেমিনার অনুষ্ঠিত

চুয়েটে জামাল নজরুল ইসলাম মেমোরিয়াল সেমিনার অনুষ্ঠিত

শেখ হাসিনা ভারতে, যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে অস্পষ্টতা

শাপলা চত্বর হত্যাকাণ্ড : হাসিনাসহ অন্য আসামিদের বিরুদ্ধে অভিযোগ দাখিল

লায়ন্স ক্লাব অব চিটাগাং পারিজাত এলিটের উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ

লায়ন্স ক্লাব অব চিটাগাং পারিজাত এলিটের উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ

মিরসরাইয়ে ২০০ কোটি টাকার বৈদ্যুতিক পণ্য কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন

মিরসরাইয়ে ২০০ কোটি টাকার বৈদ্যুতিক পণ্য কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন

cbarta24

সম্পাদক: মোহাম্মদ রুবেল খান
প্রকাশক: আবুল হোসাইন মো.কাউছার
যোগাযোগ
শাহী টাওয়ার (২য় তলা) এন.এ. চৌধুরী রোড, আন্দরকিল্লা, চট্টগ্রাম।
০১৮৫১ ২১৪ ৭৪৭
cbartanews@gmail.com
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত

© ২০২২-২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত সিবার্তা ২৪

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.