• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আবেদিত
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
Chattogram Barta24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
প্রচ্ছদ জাতীয়

বঙ্গবন্ধুর নাম আর মুছে ফেলা যাবে না : প্রধানমন্ত্রী

প্রকাশিত: নভেম্বর ৫ ২০২১, ১৬:৩২ অপরাহ্ণ
অ- অ+
বঙ্গবন্ধুর নাম আর মুছে ফেলা যাবে না : প্রধানমন্ত্রী
0
শেয়ার
0
দেখেছে
Share on FacebookShare on Twitter

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পর তাকে ইতিহাস থেকেও মুছে ফেলার যে চেষ্টা হয়েছিল, এখন আর সেই চেষ্টা করে কেউ সফল হতে পারবে না বলে মন্তব্য করেছেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার সন্ধ্যায় লন্ডনের দ্য ক্লারিজ হোটেলে ‘সিক্রেট ডকুমেন্টস অব ইনটেলিজেন্স ব্রাঞ্চ অন ফাদার অফ দা নেশন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’ এবং `মুজিব ও পরিচিতি’ বই দুটির ইংরেজি সংস্করণের প্রকাশনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, “আমি এইটুকু বলতে চাই, এই ডকুমেন্টটা.. এটা হচ্ছে একটা পালিকেশন, যেটা কখনো কেউ করে নাই। পরিবারের সদস্য হিসেবে আমরা অনুমতি দিয়েছি এবং উদ্যোগ নিয়েছি এই ডমুমেন্টগুলো প্রকাশ করার। আমি মনে করি এটা অনন্য।”

বঙ্গবন্ধুকে নিয়ে পাকিস্তানি আমলের গোয়েন্দা প্রতিবেদনের ভিত্তিতে সঙ্কলিত ‘সিক্রেট ডকুমেন্টস অব ইনটেলিজেন্স ব্রাঞ্চ অন ফাদার অফ দা নেশন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’ বইটির প্রথম খণ্ড প্রকাশিত হয়েছিল ২০১৮ সালে। এ গ্রন্থের ইংরেজি সংস্করণ ছেপেছে ব্রিটিশ প্রকাশনা সংস্থা টেইলর অ্যান্ড ফ্রান্সিস।

বৃহস্পতিবারের অনুষ্ঠানে এর সাত খণ্ডের মোড়ক উন্মোচন করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সঙ্গে ছিলেন জাতির পিতার ছোট মেয়ে শেখ রেহানা ও নাতনি সায়মা ওয়াজেদ হোসেন।

বইটি প্রকাশের জন্য দীর্ঘ ২০ বছর কাজ করতে হয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, “১৯৯৬ সালে আমরা কাজ শুরু করি এবং ২০০৯ সালে আমরা এটা প্রকাশ করার উদ্যোগ নিই…। ২০১৭ সালে আমরা এটা প্রকাশ করা শুরু করি।

“আমার মনে হয় পৃথিবীর কোনো দেশে পাবেন না যে একজন নেতার বিরুদ্ধে তার দেশের গোয়েন্দা সংস্থা কী রিপোর্ট দিয়েছে সেটা কোনোদিন কেউ প্রকাশ করবে নিজেরা উদ্যোগী হয়ে। এটা কোথাও হয় না।”

অনুষ্ঠানে বইটি প্রকাশের প্রেক্ষাপট তুলে ধরার পাশপাশি কেন বইটি প্রকাশ করার উদ্যোগ নিয়েছেন তারও ব্যাখ্যা দেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

“আমার বাবার নাম ইতিহাস থেকে মুছে ফেলা হয়েছিল। ৭ মার্চের ভাষণ ব্যান্ড, তার ফটো ব্যান্ড, উনার বক্তৃতা ব্যান্ড। এমনকি যে স্লোগান দিয়ে আমাদের স্বাধীনতা, সেটাও ব্যান্ড বাংলাদেশে। ৭৫ এর পর এটাই ছিল বাংলাদেশের অবস্থা। তারা সবকিছু ব্যান্ড করেছিল।

“যখন এই বইটা বের হল, এরপর থেকে কিন্তু লোক অনেক কিছু জানতে পারল। এই অবস্থার মধ্য দিয়ে আমরা অন্তত বলতে পারি, এটা বের হওয়ার পর থেকে আর কেউ ইতিহাস বিকৃত করতে পারেনি, করতে পারবে না।”

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ এখন ইউনেস্কোর মেমোরি অব দ্যা ওয়ার্ল্ড রেজিস্ট্রারের অংশ। এটা পৃথিবীর ‘অন্যতম অনুপ্রেরণাদানকারী ভাষণ’ হিসেবে বিবেচিত। অথচ ১৯৭৫ সালে জাতির পিতাকে নির্মমভাবে হত্যার পর দীর্ঘ ২১ বছর এই ভাষণ শোনা ‘নিষিদ্ধ’ ছিল।

বইটি প্রকাশের জন্য টেইলর অ্যান্ড ফ্রান্সিস গ্রুপকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, “তারা আমাকে বলেছেন এটার ভেতরে এমন কিছু তারা পেয়েছেন যেটা শুধু বাংলাদেশের জন্য না, সারা বিশ্বের জন্য খুবই গুরুত্বপূর্ণ দলিল। যার থেকে অনেক কিছু শেখার আছে।”

মাননীয় প্রধানমন্ত্রী বলেন, “মানুষ বইটি পড়বে, এটি নিয়ে গবেষণা করবে এবং অনেক কিছু শিখবে। তথ্য সংগ্রহ করবে। তারা বাংলাদেশের ইতিহাস সম্পর্কে জানবে। শুধু বাঙালি জাতি নয়, সারা বিশ্বের মানুষ। এটা সত্যিই অসাধারণ।”

শোষিত বঞ্চিত মানুষের অধিকার আদায়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সংগ্রামের কথা তুলে ধরার পাশপাশি শেখ হাসিনা তার মা ফজিলাতুননেছা মুজিবের কথাও প্রকাশনা অনুষ্ঠানে বলেন।

“উনার (বঙ্গবন্ধুর) জীবনের অধিকাংশ সময় জেলে। আমরা সন্তান হিসেবে সব সময় বঞ্চিত। আমরা কতটুকু আর বাবার স্নেহ পেয়েছি। কারণ উনি যখন বাইরে, তখন মানুষের জন্য কাজ করছেন, আর তারপরে জেলখানায়। আমাদের সঙ্গে মাসের ১৫ দিনে একদিনই দেখা হতে। এই ছিল আমাদের জীবন।

“কিন্তু আমার মাও কিন্তু… যখন আব্বা জেলে থাকতেন, আমার মা কাজ করতেন। তবে আমার মায়ের ব্যাপারে বলব, উনি সত্যিকারের গেরিলা ছিলেন। উনার কোনো কর্মকাণ্ড কোনোদিন গোয়েন্দারা ধরতে পারেননি।”

লন্ডন সফরের দ্বিতীয় দিন বৃহস্পতিবার বাংলাদেশ হাই কমিশনের উদ্যোগে ‘বঙ্গবন্ধু ও ব্রিটেন’ শীর্ষক চিত্র প্রদর্শনীও উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী। ছোট বোন ও মেয়েকে নিয়ে পুরো প্রদর্শনী ঘুরে দেখেন তিনি।

ShareTweetShare

আরও পড়ুন

ঈদযাত্রা সাবলীল করতে যে উদ্যোগ নিলো অপো ও সহজ
অর্থনীতি

ঈদযাত্রা সাবলীল করতে যে উদ্যোগ নিলো অপো ও সহজ

এলাকাবাসীর সাথে ইফতার করলেন আসলাম চৌধুরী
রাজনীতি

এলাকাবাসীর সাথে ইফতার করলেন আসলাম চৌধুরী

মোটরসাইকেলে দুই, প্রাইভেটকারে ১০ লিটারের বেশি তেল নেওয়া যাবে না
অর্থনীতি

মোটরসাইকেলে দুই, প্রাইভেটকারে ১০ লিটারের বেশি তেল নেওয়া যাবে না

প্রাক্তন ভূমিমন্ত্রী জাবেদসহ ১৮ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা চট্টগ্রামে
জাতীয়

ঋণ জালিয়াতি : সাবেক ভূমিমন্ত্রী জাবেদসহ ৩৫ জনের বিরুদ্ধে দুদকের চার্জশিট

চট্টগ্রাম ডায়াবেটিক হাসপাতালকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে হবে : সাঈদ আল নোমান
রাজনীতি

চট্টগ্রাম ডায়াবেটিক হাসপাতালকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে হবে : সাঈদ আল নোমান

আব্দুল্লাহ আল নোমান ছিলেন আধুনিক চট্টগ্রামের স্বপ্নদ্রষ্টা : এমপি সাঈদ
রাজনীতি

আব্দুল্লাহ আল নোমান ছিলেন আধুনিক চট্টগ্রামের স্বপ্নদ্রষ্টা : এমপি সাঈদ

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

পুরোনো সংখ্যা

সর্বশেষ

দিল্লীর জাতীয় নাট্যোৎসবে ‘নামকরণ’ মঞ্চায়নে মুগ্ধ দর্শক

দিল্লীর জাতীয় নাট্যোৎসবে ‘নামকরণ’ মঞ্চায়নে মুগ্ধ দর্শক

কর্মক্ষেত্রে জেন্ডার ইকুয়ালিটি বাস্তবায়নে জোর দিলো সিএসই

কর্মক্ষেত্রে জেন্ডার ইকুয়ালিটি বাস্তবায়নে জোর দিলো সিএসই

ঈদে এআই নির্ভর লং ড্রাইভ গানের অ্যালবাম ‘আরো কিছুক্ষণ শুনি’

ঈদে এআই নির্ভর লং ড্রাইভ গানের অ্যালবাম ‘আরো কিছুক্ষণ শুনি’

টেকনাফে সাড়ে ১১ কোটি টাকার ইয়াবা জব্দ

টেকনাফে সাড়ে ১১ কোটি টাকার ইয়াবা জব্দ

সিসিপিএ রেটিং দাবা টুর্নামেন্ট উদ্বোধন

সিসিপিএ রেটিং দাবা টুর্নামেন্ট উদ্বোধন

ঈদে একটি স্মার্টফোন কিনলে আরেকটি জেতার সুযোগ দিচ্ছে নুবিয়া

ঈদে একটি স্মার্টফোন কিনলে আরেকটি জেতার সুযোগ দিচ্ছে নুবিয়া

ঈদযাত্রা সাবলীল করতে যে উদ্যোগ নিলো অপো ও সহজ

ঈদযাত্রা সাবলীল করতে যে উদ্যোগ নিলো অপো ও সহজ

চট্টগ্রাম শিল্পকলা একাডেমির নাট্যকলা বিভাগের শিক্ষার্থীদের ইফতার আয়োজন

চট্টগ্রাম শিল্পকলা একাডেমির নাট্যকলা বিভাগের শিক্ষার্থীদের ইফতার আয়োজন

ইআবির অধীনে অনার্স পরীক্ষা ২০২৪’-এ পাসের হার ৮২.৯৮ শতাংশ

ইআবির অধীনে অনার্স পরীক্ষা ২০২৪’-এ পাসের হার ৮২.৯৮ শতাংশ

বরিশাল বিভাগীয় সমিতি চট্টগ্রামের ইফতার মাহফিল ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

বরিশাল বিভাগীয় সমিতি চট্টগ্রামের ইফতার মাহফিল ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

cbarta24


সম্পাদক: মোহাম্মদ রুবেল খান
প্রকাশক: আবুল হোসাইন মো.কাউছার
যোগাযোগ
শাহী টাওয়ার (২য় তলা) এন.এ. চৌধুরী রোড, আন্দরকিল্লা, চট্টগ্রাম।
০১৮৫১ ২১৪ ৭৪৭
cbartanews@gmail.com
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত

© ২০২২-২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত সিবার্তা ২৪

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.