• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আবেদিত
বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
Chattogram Barta24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
প্রচ্ছদ ক্যাটাগিরর অর্ন্তভুক্ত নয়

প্রাকৃতিক সৌন্দর্য নষ্ট করে কোনো উন্নয়ন হতে পারে না

প্রকাশিত: অক্টোবর ৬ ২০২১, ২২:৪৫ অপরাহ্ণ
অ- অ+
প্রাকৃতিক সৌন্দর্য নষ্ট করে কোনো উন্নয়ন হতে পারে না
0
শেয়ার
0
দেখেছে
Share on FacebookShare on Twitter

নিজস্ব প্রতিবেদক : সিআরবি’র প্রাণ-প্রকৃতি ধ্বংস করে হাসপাতাল নির্মাণ প্রকল্পের বিরুদ্ধে চলমান আন্দোলনে বুধবার (৬ অক্টোবর) বিকালে কবিগানের আসর বসে সিআরবি সাত রাস্তার মোড়ে । সিআরবি রক্ষায় নাগরিক সমাজ চট্টগ্রামের ধারাবাহিক আন্দোলনের অংশ হিসেবে “কবির লড়াই” অনুষ্ঠিত হয়।

কবিগানের আসরে গান পরিবেশন করেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কবিয়াল কল্পতরু ভট্টাচার্য ও তার দল। এসময় কবি তার গানের মাধ্যমে সিআরবিতে হাসপাতাল তৈরি না করতে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন। নগরীর ফুসফুস সিআরবি রক্ষা করার দাবি তুলে তিনি বলেন, এই শহর যদি হয় মানবদেহ, সিআরবি হচ্ছে তার প্রাণ।

কবিগানের পাশাপাশি কথামালায় অংশ নেন নাগরিক সমাজ, চট্টগ্রামের কো-চেয়ারম্যান মুক্তিযুদ্ধ বিজয় মেলা কমিটির মহাসচিব বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইউনুস,দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাগরিক সমাজ চট্টগ্রামের কো-চেয়ারম্যান মফিজুর রহমান, কবি সাংবাদিক কামরুল হাসান বাদল, পরিবেশবিদ ড. ইদ্রিস আলী, কবি অধ্যাপক হোসাইন কবির, জাসদ নেতা জসিম উদ্দিন বাবুল, বিজয় একাত্তরের সভাপতি সজল চৌধুরী, বেলায়েত হোসেন, কোহেল,কবি মুছা চৌধুরী,মোরশেদুল আলম, ঋত্বিক নয়ন, প্রনব চৌধুরী, মোস্তাক আহমেদ, শিবু প্রসাদ চৌধুরী, আওয়ামী লীগ নেতা সাবের আহমেদ, সৈয়দ নাফিজ উদ্দিন, লেখক দিলরুবা খানম, মোহাম্মদ হাসনাত চৌধুরী,কবি মিনু মিত্র, আবৃত্তি শিল্পী বিপ্লব কুমার সেন,তাপস দে, চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের সভাপতি মাহামুদুর করিম, শফিউল আলম জিপু, মহসিন কলেজ ছাত্রলীগ নেতা মাইমুন উদ্দিন মামুন, বনবিহারী চক্রবর্তী, সাজ্জাদ হোসেন জাফর, আব্দুল মজিদ বিপ্লব, দিদারুল ইসলাম মুরাদ, অনির্বাণ দত্ত, জায়েদিদ, তৈয়বা জহির আরশি, নুরুল আজিম, যুবরাজ দাশ প্রমুখ। সঞ্চালনা করেন কৃষক লীগ নেতা হুমায়ুন কবির মাসুদ। কবি গানে সংগত ছিলেন বনতোষ নম, আপন নম, বিকাশ চৌধুরী নারায়ণ দাশ।

বক্তারা বলেন, সিআরবি চট্টগ্রামের ইতিহাস-ঐতিহ্য এবং সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। সিআরবিতে হাসপাতাল নির্মিত হলে পরিবেশ দূষণ ঘটবে এবং পুরো সিআরবি এলাকাটির প্রাকৃতিক পরিবেশ ও সাংস্কৃতিক বলয় হুমকির মুখে পড়বে। মানুষের চেতনা, নতুন প্রজন্মের দৃষ্টিভঙ্গি উপেক্ষা করে, প্রাকৃতিক সৌন্দর্য নষ্ট করে কোনো উন্নয়ন হতে পারে না। সিআরবি রক্ষা করতে হবে চট্টগ্রামের স্বার্থে।

২০০৮ সালের ডিটেইল এরিয়া প্ল্যানে (ড্যাপ) সিআরবিকে কালচার অ্যান্ড হেরিটেজ হিসেবে ঘোষণা করা হয়। এটি সংরক্ষণের জন্য আটটি নির্দেশনা দেওয়া হয়েছিল। সিআরবিতে বাণিজ্যিক কোনো স্থাপনা নির্মাণ করা যাবে না এবং নির্দেশনা বাস্তবায়নের দায়িত্ব রেলওয়ে ও সিডিএ সহ সংশ্লিষ্ট সংস্থার বলে ড্যাপ এ উল্লেখ আছে। অথচ এই রেলের কিছু অসাধু কর্মকর্তা প্রতারণার মাধ্যমে সিআরবিতে হাসপাতাল নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে। পিপিপি’তে চট্টগ্রামে যে হাসপাতাল নির্মাণের প্রকল্পটি নেয়া হয়, তখন প্রকল্প স্থান হিসেবে সিআরবি’র কথা উল্লেখ ছিল না।

এ প্রকল্পের জন্য ২০১৭ সালের ২০ ডিসেম্বর ইনভাইটেশন ফর বিড (আইএফবি) নোটিসে যে তফসিল দেওয়া হয়, সিআরবির কথা উল্লেখ ছিল না। প্রস্তাবিত হাসপাতালটি রেলওয়ের কোনো এক স্থানে নির্মাণ করা হবে বলে আইএফবিতে বলা হয়েছিল। পরে প্রতারণার মাধ্যমে হাসপাতাল নির্মাণের স্থান হিসেবে সিআরবিকে অন্তর্ভুক্ত করা হয়। কোনভাবেই সিআরবিতে হাসপাতাল হতে পারে না। প্রস্তাবিত হাসপাতালটি সিআরবির পরিবর্তে চট্টগ্রামে রেলের অন্য কোনো জায়গায় স্থানান্তরের দাবি জানান বক্তারা।

ShareTweetShare

আরও পড়ুন

পতেঙ্গায় যুবদল নেতা ইকবাল হোসেনের পরিবারের পক্ষে খাবার বিতরণ
ক্যাটাগিরর অর্ন্তভুক্ত নয়

পতেঙ্গায় যুবদল নেতা ইকবাল হোসেনের পরিবারের পক্ষে খাবার বিতরণ

কবিতা : গদি, রক্ত ও পিষ্ট প্রাণ
ক্যাটাগিরর অর্ন্তভুক্ত নয়

কবিতা : গদি, রক্ত ও পিষ্ট প্রাণ

‘টপ এমপ্লয়ার ২০২৫’ স্বীকৃতি পেল বাংলালিংক
ক্যাটাগিরর অর্ন্তভুক্ত নয়

‘টপ এমপ্লয়ার ২০২৫’ স্বীকৃতি পেল বাংলালিংক

উপদেষ্টা পরিষদের বৈঠকে ২০২৫-২৬ অর্থবছরের বাজেট অনুমোদন
ক্যাটাগিরর অর্ন্তভুক্ত নয়

উপদেষ্টা পরিষদের বৈঠকে ২০২৫-২৬ অর্থবছরের বাজেট অনুমোদন

চট্টগ্রামে করোনা ভাইরাসের টিকাদান শুরু
ক্যাটাগিরর অর্ন্তভুক্ত নয়

চট্টগ্রামে করোনা ভাইরাসের টিকাদান শুরু

রাজনীতি মানে শুধু মিটিং-মিছিল নয়: সাঈদ আল নোমান
ক্যাটাগিরর অর্ন্তভুক্ত নয়

রাজনীতি মানে শুধু মিটিং-মিছিল নয়: সাঈদ আল নোমান

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

পুরোনো সংখ্যা

সর্বশেষ

সরকারি নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে গুইমারাই চট্টগ্রাম পিআইডির মতবিনিময়

সরকারি নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে গুইমারাই চট্টগ্রাম পিআইডির মতবিনিময়

আজকের কাজ আজই শেষ করা পবিত্র দায়িত্ব : ডিসি জাহিদ

আজকের কাজ আজই শেষ করা পবিত্র দায়িত্ব : ডিসি জাহিদ

মাছের উৎপাদন বাড়িয়ে চাহিদা পূরণের পাশাপাশি রপ্তানি বাড়াতে হবে : মেয়র শাহাদাত

মাছের উৎপাদন বাড়িয়ে চাহিদা পূরণের পাশাপাশি রপ্তানি বাড়াতে হবে : মেয়র শাহাদাত

এজলাসের বাদীকে হত্যার উদ্দেশ্যে গলায় ছুরিকাঘাত, ২২ দিন পর গ্রেফতার এক আসামি

এজলাসের বাদীকে হত্যার উদ্দেশ্যে গলায় ছুরিকাঘাত, ২২ দিন পর গ্রেফতার এক আসামি

মার্সেল মার্সো স্মরণে অনুষ্ঠিত হলো ‘রংপুর পথমূকাভিনয় উৎসব’

মার্সেল মার্সো স্মরণে অনুষ্ঠিত হলো ‘রংপুর পথমূকাভিনয় উৎসব’

তথ্য যাচাই না করে তাৎক্ষণিক প্রতিক্রিয়া নয় : ডিসি জাহিদ

তথ্য যাচাই না করে তাৎক্ষণিক প্রতিক্রিয়া নয় : ডিসি জাহিদ

দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কর্মসংস্থান ও সামাজিক সহায়তা বাড়াতে হবে : মেয়র শাহাদাত

দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কর্মসংস্থান ও সামাজিক সহায়তা বাড়াতে হবে : মেয়র শাহাদাত

বাংলাদেশের পর্যটন খাতের বিপুল সম্ভাবনা কাজে লাগানো যাচ্ছে না : ডিসি জাহিদ

বাংলাদেশের পর্যটন খাতের বিপুল সম্ভাবনা কাজে লাগানো যাচ্ছে না : ডিসি জাহিদ

কিশোর অপরাধ প্রতিরোধে সব পক্ষকে একযোগে কাজের আহ্বান চট্টগ্রাম জেলা পুলিশের

কিশোর অপরাধ প্রতিরোধে সব পক্ষকে একযোগে কাজের আহ্বান চট্টগ্রাম জেলা পুলিশের

চট্টগ্রামের উন্নয়নে মেধাবী শিক্ষার্থীদের ভূমিকা রাখতে হবে : মেয়র শাহাদাত

চট্টগ্রামের উন্নয়নে মেধাবী শিক্ষার্থীদের ভূমিকা রাখতে হবে : মেয়র শাহাদাত

cbarta24


সম্পাদক: মোহাম্মদ রুবেল খান
প্রকাশক: আবুল হোসাইন মো.কাউছার
যোগাযোগ
শাহী টাওয়ার (২য় তলা) এন.এ. চৌধুরী রোড, আন্দরকিল্লা, চট্টগ্রাম।
০১৮৫১ ২১৪ ৭৪৭
cbartanews@gmail.com
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত

© ২০২২-২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত সিবার্তা ২৪

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.