• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আবেদিত
শনিবার, ২ মে ২০২৬
Chattogram Barta24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
প্রচ্ছদ ক্যাটাগিরর অর্ন্তভুক্ত নয়

দুই মামলায় কনক সারওয়ারের বোন নুসরাত ৫ দিনের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক :

প্রকাশিত: অক্টোবর ৬ ২০২১, ১৮:৪৯ অপরাহ্ণ
অ- অ+
দুই মামলায় কনক সারওয়ারের বোন নুসরাত ৫ দিনের রিমান্ডে
0
শেয়ার
0
দেখেছে
Share on FacebookShare on Twitter

যুক্তরাষ্ট্র প্রবাসী বিতর্কিত সাংবাদিক ড. কনক সারওয়ারের বোন নুসরাত শাহরীন রাকার বিরুদ্ধে করা পৃথক ২ মামলায় ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এর মধ্যে ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় ৩ দিন এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় ২ দিনের রিমান্ডের আদেশ দেওয়া হয়।

বুধবার (৬ অক্টোবর) ডিজিটাল নিরাপত্তা করা মামলায় ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু বক্কর সিদ্দিক ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নিভানা খায়ের জেসি রিমান্ডের এ আদেশ দেন।

আদালতের সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন শাখা থেকে এ তথ্য নিশ্চিত করেছেন।

সূত্র জানায়, উত্তরা পশ্চিম থানায় দায়ের করা পৃথক দুই মামলায় আসামি নুসরাত শাহরীন রাকাকে ৭ দিন করে রিমান্ড চায় মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক বদরুল মিল্লাত। এ সময় উভয় আদালতে আসামিপক্ষের আইনজীবী ওমর ফারুক ফারুকী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। অপরদিকে রাষ্ট্রপক্ষের আইনজীবী আব্দুল্লাহ আবু বিরোধিতা করেন। উভয়পক্ষের শুনানি শেষে বিচারক রিমান্ডের পৃথক এ আদেশ দেন।

এর আগে মঙ্গলবার (৫ অক্টোবর) ভোরে রাজধানীর উত্তরা থেকে নুসরাতকে আটক করা হয়। ওইদিন সন্ধ্যায় আটকের বিষয়টি জানিয়েছে র‍্যাব। তার বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে র‍্যাব জানিয়েছে, দেশ-বিদেশে অবস্থান করে একটি চক্র রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রমূলক অপপ্রচার করছে। এদের বেশ কয়েকজন সদস্য বিদেশে অবস্থান করে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা, বিভ্রান্তিকর ও ষড়যন্ত্রমূলক অপপ্রচার চালাচ্ছে। যারা দেশীয় এজেন্টদের সঙ্গে যোগসাজশে এ ধরনের অপকর্ম করছে তাদের ধরতে র‍্যাব গোয়েন্দা নজরদারি বাড়িয়েছে। এরই ধারাবাহিকতায় র‍্যাব সদর দফতরের গোয়েন্দা শাখা ও র‍্যাব-১ মঙ্গলবার (৫ অক্টোবর) ভোরে উত্তরা থেকে নুসরাত শাহরীন রাকাকে আটক করে। তার স্বামী নাসির উদ্দিন মজুমদার মধ্যপ্রাচ্য প্রবাসী।

র‌্যাব বলছে, রাষ্ট্রবিরোধী কন্টেন্টসহ একটি মোবাইল, একটি পাসপোর্ট ও আইস নামের মাদকও উদ্ধার করা হয়েছে রাকার কাছ থেকে।

র‍্যাব জানায়, নুসরাত শাহরীন রাকা রাষ্ট্রবিরোধী অপপ্রচারকারী ও ষড়যন্ত্রকারী চক্রের একজন সক্রিয় সদস্য। সামাজিক যোগাযোগ মাধ্যমে রাষ্ট্র ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে মিথ্যাচার, বিভ্রান্তিকর, মানহানীকর তথ্য ছাড়াও বিভিন্ন উস্কানিমূলক তথ্য প্রচার করছিলেন তিনি। দেশের শান্তি-শৃঙ্খলা বিনষ্টের অপচেষ্টায় ছিলেন। চক্রের বেশ কয়েকজন সদস্য বিদেশে অবস্থান করে সামাজিক যোগাযোগ মাধ্যমে রাষ্ট্রবিরোধী বিভিন্ন অপপ্রচারের সঙ্গেও জড়িত। দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশে তারা অপপ্রচার চালাচ্ছিল।

র‍্যাব আরও বলছে, ‘আটক রাকা বিদেশে অবস্থানরত তার ভাই ও সমমনাদের বিভিন্ন সহযোগিতা করেছেন বলে জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন।’

ইতিহাস বিকৃত করার অভিযোগে ইউটিউবসহ অন্যান্য ডিজিটাল মাধ্যম থেকে গত বছরের ডিসেম্বরে কনক সারওয়ারের কন্টেন্ট সরিয়ে নেওয়ার আদেশ দিয়েছিলেন হাইকোর্ট।

এক সময়ের বেসরকারি স্যাটেলাইট চ্যানেল একুশে টেলিভিশনের (ইটিভি) জ্যেষ্ঠ প্রতিবেদক কনক সারওয়ার বর্তমানে যুক্তরাষ্ট্রে প্রবাসী হিসেবে অবস্থান করছেন। সেখান থেকে মূলত সরকারবিরোধী নানা কনটেন্ট তৈরি করেন তিনি।

ShareTweetShare

আরও পড়ুন

কবিতা : গদি, রক্ত ও পিষ্ট প্রাণ
ক্যাটাগিরর অর্ন্তভুক্ত নয়

কবিতা : গদি, রক্ত ও পিষ্ট প্রাণ

‘টপ এমপ্লয়ার ২০২৫’ স্বীকৃতি পেল বাংলালিংক
ক্যাটাগিরর অর্ন্তভুক্ত নয়

‘টপ এমপ্লয়ার ২০২৫’ স্বীকৃতি পেল বাংলালিংক

উপদেষ্টা পরিষদের বৈঠকে ২০২৫-২৬ অর্থবছরের বাজেট অনুমোদন
ক্যাটাগিরর অর্ন্তভুক্ত নয়

উপদেষ্টা পরিষদের বৈঠকে ২০২৫-২৬ অর্থবছরের বাজেট অনুমোদন

চট্টগ্রামে করোনা ভাইরাসের টিকাদান শুরু
ক্যাটাগিরর অর্ন্তভুক্ত নয়

চট্টগ্রামে করোনা ভাইরাসের টিকাদান শুরু

রাজনীতি মানে শুধু মিটিং-মিছিল নয়: সাঈদ আল নোমান
ক্যাটাগিরর অর্ন্তভুক্ত নয়

রাজনীতি মানে শুধু মিটিং-মিছিল নয়: সাঈদ আল নোমান

শীতল বিচে উষ্ণতা ছড়াচ্ছেন নুসরাত ফারিয়া
ক্যাটাগিরর অর্ন্তভুক্ত নয়

শীতল বিচে উষ্ণতা ছড়াচ্ছেন নুসরাত ফারিয়া

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

পুরোনো সংখ্যা

সর্বশেষ

গৌতম বুদ্ধের অহিংসা ও মানবতার শিক্ষা বিশ্বকে শান্তির পথ দেখাায় : মেয়র শাহাদাত

গৌতম বুদ্ধের অহিংসা ও মানবতার শিক্ষা বিশ্বকে শান্তির পথ দেখাায় : মেয়র শাহাদাত

চট্টগ্রামে পেঁয়াজ-কাঁচা মরিচসহ সকল সবজির মূল্য বাড়তি

কাঁচাবাজারে বাড়তি চাপ, সবজির কেজিতে বেড়েছে ১০-২০ টাকা

মে দিবসে স্কেচ গ্যালারি নন্দনের গান ও পথনাটক

মে দিবসে স্কেচ গ্যালারি নন্দনের গান ও পথনাটক

পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে সরকারের কার্যক্রম জাতিসংঘে তুলে ধরলেন পার্বত্য সচিব

পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে সরকারের কার্যক্রম জাতিসংঘে তুলে ধরলেন পার্বত্য সচিব

চবির উদ্ভিদবিজ্ঞান বিভাগের নবীন বরণ, বিদায় ও শিক্ষা সফর অনুষ্ঠিত

চবির উদ্ভিদবিজ্ঞান বিভাগের নবীন বরণ, বিদায় ও শিক্ষা সফর অনুষ্ঠিত

কর্মীদের দক্ষতা বাড়াতে বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি এনার্জিপ্যাকের

কর্মীদের দক্ষতা বাড়াতে বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি এনার্জিপ্যাকের

১৫ মের মধ্যে চউকের খাল সংস্কার কাজ শেষ হবে : মেয়র শাহাদাত

১৫ মের মধ্যে চউকের খাল সংস্কার কাজ শেষ হবে : মেয়র শাহাদাত

চট্টগ্রামে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

চট্টগ্রামে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

আন্দরকিল্লা জেনারেল হাসপাতালে ডায়ালাইসিস সেবা চালু

আন্দরকিল্লা জেনারেল হাসপাতালে ডায়ালাইসিস সেবা চালু

শৈলান প্রবীণ নিবাসের বাসিন্দাদের পাশে মেটলাইফ বাংলাদেশ

শৈলান প্রবীণ নিবাসের বাসিন্দাদের পাশে মেটলাইফ বাংলাদেশ

cbarta24


সম্পাদক: মোহাম্মদ রুবেল খান
প্রকাশক: আবুল হোসাইন মো.কাউছার
যোগাযোগ
শাহী টাওয়ার (২য় তলা) এন.এ. চৌধুরী রোড, আন্দরকিল্লা, চট্টগ্রাম।
০১৮৫১ ২১৪ ৭৪৭
cbartanews@gmail.com
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত

© ২০২২-২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত সিবার্তা ২৪

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.