• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আবেদিত
শনিবার, ২ মে ২০২৬
Chattogram Barta24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
প্রচ্ছদ ক্যাটাগিরর অর্ন্তভুক্ত নয়

নগরীতে গার্মেন্টস পণ্য চোরচক্রের ৫ সদস্য গ্রেফতার

প্রকাশিত: অক্টোবর ৫ ২০২১, ১৪:৩৬ অপরাহ্ণ
অ- অ+
নগরীতে গার্মেন্টস পণ্য চোরচক্রের ৫ সদস্য গ্রেফতার
0
শেয়ার
0
দেখেছে
Share on FacebookShare on Twitter

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী, চান্দগাঁও ও বাকলিয়া থানা এলাকায় অভিযান চালিয়ে গার্মেন্টস পণ্য চোরচক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে বায়েজীদ বোস্তামী থানা পুলিশ। 

সোমবার (৪ অক্টোবর) বিকেল থেকে রাত পর্যন্ত নগরীর বিভিন্নস্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুজ্জামান। তিনি বলেন, চক্রের কাছ থেকে চুরি হওয়া ৭২৫ পিস প্যান্ট উদ্ধার করা হয়েছে।

গ্রেফতাররা হলেন- মো. হারুন (২৮), মো. শুক্কুর হোসেন (৩৩), মো. সেলিম (৫০), মো. আবদুর রহিম সুমন (২৪) ও কাজল (৪০)।

পুলিশ কর্মকর্তা কামরুজ্জামান বলেন, গত ২৫ সেপ্টেম্বর বায়েজিদ বোস্তামী থানার মক্কা ওয়াশিং অ্যান্ড ডাইং থেকে ১ হাজার ৮০০ পিস প্যান্ট ওয়াশিং শেষে পটিয়ার শান্তিরহাটের সান ফ্যাশন গার্মেন্টসে কাভার্ডভ্যানে করে পাঠান মজিবুর রহমান নামের এক ব্যক্তি।  মক্কা ওয়াশিংয়ের কাভার্ডভ্যান চালক মো. হারুন ও মো. শুক্কুর হোসেন সান ফ্যাশন ফ্যাক্টরিতে ১ হাজার পিস প্যান্ট বুঝিয়ে দেন। এসময় সান ফ্যাশন ফ্যাক্টরি কর্তৃপক্ষ মজিবুর রহমানকে বাকি ৮০০ পিস প্যান্টের জন্য ফোন করেন। তখন মজিবুর রহমান  কাভার্ডভ্যান চালক হারুন ও শুক্কুর হোসেনের কাছে ৮০০ পিস প্যান্ট সর্ম্পকে জানতে চান। তখন তারা জানান সেলিম ও সুমনের প্ররোচণায় ৮০০ পিস প্যান্ট কাজলসহ তার সঙ্গে থাকা তিনজনের কাছে বিক্রি করে দিয়েছেন।

তিনি আরও বলেন, এঘটনায় মজিবুর বাদী হয়ে ৪ অক্টোবর সোমবার চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী থানায় মামলা দায়ের করেন। এরপর পুলিশ সোমবার রাতে মক্কা ওয়াশিং অ্যান্ড ডাইং থেকে মো. হারুন, মো. শুক্কুর হোসেন, মো. সেলিম ও মো. আবদুর রহিম সুমনকে গ্রেফতার করে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে এবং তথ্য প্রযুক্তির সহায়তায় চান্দগাঁও থানাধীন বহদ্দারহাট থেকে প্যান্টের ক্রেতা আসামি কাজলকে গ্রেফতার করা হয়। তার দেওয়া তথ্যে বাকলিয়া থানাধীন মিঞাখান নগর থেকে বাদীর চুরি যাওয়া ৭২৫ পিস প্যান্ট উদ্ধার করা হয়েছে।

ShareTweetShare

আরও পড়ুন

কবিতা : গদি, রক্ত ও পিষ্ট প্রাণ
ক্যাটাগিরর অর্ন্তভুক্ত নয়

কবিতা : গদি, রক্ত ও পিষ্ট প্রাণ

‘টপ এমপ্লয়ার ২০২৫’ স্বীকৃতি পেল বাংলালিংক
ক্যাটাগিরর অর্ন্তভুক্ত নয়

‘টপ এমপ্লয়ার ২০২৫’ স্বীকৃতি পেল বাংলালিংক

উপদেষ্টা পরিষদের বৈঠকে ২০২৫-২৬ অর্থবছরের বাজেট অনুমোদন
ক্যাটাগিরর অর্ন্তভুক্ত নয়

উপদেষ্টা পরিষদের বৈঠকে ২০২৫-২৬ অর্থবছরের বাজেট অনুমোদন

চট্টগ্রামে করোনা ভাইরাসের টিকাদান শুরু
ক্যাটাগিরর অর্ন্তভুক্ত নয়

চট্টগ্রামে করোনা ভাইরাসের টিকাদান শুরু

রাজনীতি মানে শুধু মিটিং-মিছিল নয়: সাঈদ আল নোমান
ক্যাটাগিরর অর্ন্তভুক্ত নয়

রাজনীতি মানে শুধু মিটিং-মিছিল নয়: সাঈদ আল নোমান

শীতল বিচে উষ্ণতা ছড়াচ্ছেন নুসরাত ফারিয়া
ক্যাটাগিরর অর্ন্তভুক্ত নয়

শীতল বিচে উষ্ণতা ছড়াচ্ছেন নুসরাত ফারিয়া

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

পুরোনো সংখ্যা

সর্বশেষ

গৌতম বুদ্ধের অহিংসা ও মানবতার শিক্ষা বিশ্বকে শান্তির পথ দেখাায় : মেয়র শাহাদাত

গৌতম বুদ্ধের অহিংসা ও মানবতার শিক্ষা বিশ্বকে শান্তির পথ দেখাায় : মেয়র শাহাদাত

চট্টগ্রামে পেঁয়াজ-কাঁচা মরিচসহ সকল সবজির মূল্য বাড়তি

কাঁচাবাজারে বাড়তি চাপ, সবজির কেজিতে বেড়েছে ১০-২০ টাকা

মে দিবসে স্কেচ গ্যালারি নন্দনের গান ও পথনাটক

মে দিবসে স্কেচ গ্যালারি নন্দনের গান ও পথনাটক

পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে সরকারের কার্যক্রম জাতিসংঘে তুলে ধরলেন পার্বত্য সচিব

পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে সরকারের কার্যক্রম জাতিসংঘে তুলে ধরলেন পার্বত্য সচিব

চবির উদ্ভিদবিজ্ঞান বিভাগের নবীন বরণ, বিদায় ও শিক্ষা সফর অনুষ্ঠিত

চবির উদ্ভিদবিজ্ঞান বিভাগের নবীন বরণ, বিদায় ও শিক্ষা সফর অনুষ্ঠিত

কর্মীদের দক্ষতা বাড়াতে বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি এনার্জিপ্যাকের

কর্মীদের দক্ষতা বাড়াতে বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি এনার্জিপ্যাকের

১৫ মের মধ্যে চউকের খাল সংস্কার কাজ শেষ হবে : মেয়র শাহাদাত

১৫ মের মধ্যে চউকের খাল সংস্কার কাজ শেষ হবে : মেয়র শাহাদাত

চট্টগ্রামে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

চট্টগ্রামে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

আন্দরকিল্লা জেনারেল হাসপাতালে ডায়ালাইসিস সেবা চালু

আন্দরকিল্লা জেনারেল হাসপাতালে ডায়ালাইসিস সেবা চালু

শৈলান প্রবীণ নিবাসের বাসিন্দাদের পাশে মেটলাইফ বাংলাদেশ

শৈলান প্রবীণ নিবাসের বাসিন্দাদের পাশে মেটলাইফ বাংলাদেশ

cbarta24

সম্পাদক: মোহাম্মদ রুবেল খান
প্রকাশক: আবুল হোসাইন মো.কাউছার
যোগাযোগ
শাহী টাওয়ার (২য় তলা) এন.এ. চৌধুরী রোড, আন্দরকিল্লা, চট্টগ্রাম।
০১৮৫১ ২১৪ ৭৪৭
cbartanews@gmail.com
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত

© ২০২২-২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত সিবার্তা ২৪

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.