• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আবেদিত
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
Chattogram Barta24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
প্রচ্ছদ ক্যাটাগিরর অর্ন্তভুক্ত নয়

নদীবন্দর সমূহে এক নম্বর সতর্ক সংকেত

নিজস্ব প্রতিবেদক:

প্রকাশিত: সেপ্টেম্বর ২০ ২০২১, ১৩:৫৪ অপরাহ্ণ
অ- অ+
নদীবন্দর সমূহে এক নম্বর সতর্ক সংকেত
0
শেয়ার
0
দেখেছে
Share on FacebookShare on Twitter

দেশের বিভিন্ন অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে এক নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আবহাওয়া অফিস সোমবার এ কথা জানিয়েছে।

মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।

সোমবার দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ফরিদপুর, মাদারীপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

সোমবার সকাল থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায়, রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু স্থানে এবং রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। পরবর্তী তিন দিনে আবহাওয়ার অবস্থা সামান্য পরিবর্তন হতে পারে।

সোমবার সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় খুলনায় সর্বোচ্চ ৯৯ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এ ছাড়া চট্টগ্রামে ৯০, সাতক্ষীরায় ৬৮, যশোরে ৬১, মংলায় ৫৫, মাইজদীকোর্টে ৫১, মাদারীপুরে ৪৩, পটুয়াখালীতে ৪২ ও কক্সবাজারে ৪০ মিলিমিটার বৃষ্টি হয়। এ সময় ঢাকায় সামান্য বৃষ্টি হয় বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

এ ছাড়া সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। রোববার রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। সোমবার মংলা ও সীতাকুন্ডে সর্বনিন্ম তাপমাত্রা ২৪ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। ঢাকায় রোববার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।

ঢাকায় সোমবার সর্বনিন্ম তাপমাত্রা ২৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়।

পূর্বাভাসে আরও বলা হয়, মৌসুমী বায়ুর অক্ষের বাড়তি অংশ রাজস্থান, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিম বঙ্গ এবং বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বাড়তি অংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।

সোমবার সকাল থেকে ঢাকায় দক্ষিণ অথবা দক্ষিণপূর্ব দিক থেকে ঘন্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হচ্ছে। সকালে ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯১ শতাংশ।

ঢাকায় সোমবার সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ৫৮ মিনিটে এবং মঙ্গলবার সূর্যোদয় ভোর ৫টা ৪৬ মিনিটে।

ShareTweetShare

আরও পড়ুন

কবিতা : গদি, রক্ত ও পিষ্ট প্রাণ
ক্যাটাগিরর অর্ন্তভুক্ত নয়

কবিতা : গদি, রক্ত ও পিষ্ট প্রাণ

‘টপ এমপ্লয়ার ২০২৫’ স্বীকৃতি পেল বাংলালিংক
ক্যাটাগিরর অর্ন্তভুক্ত নয়

‘টপ এমপ্লয়ার ২০২৫’ স্বীকৃতি পেল বাংলালিংক

উপদেষ্টা পরিষদের বৈঠকে ২০২৫-২৬ অর্থবছরের বাজেট অনুমোদন
ক্যাটাগিরর অর্ন্তভুক্ত নয়

উপদেষ্টা পরিষদের বৈঠকে ২০২৫-২৬ অর্থবছরের বাজেট অনুমোদন

চট্টগ্রামে করোনা ভাইরাসের টিকাদান শুরু
ক্যাটাগিরর অর্ন্তভুক্ত নয়

চট্টগ্রামে করোনা ভাইরাসের টিকাদান শুরু

রাজনীতি মানে শুধু মিটিং-মিছিল নয়: সাঈদ আল নোমান
ক্যাটাগিরর অর্ন্তভুক্ত নয়

রাজনীতি মানে শুধু মিটিং-মিছিল নয়: সাঈদ আল নোমান

শীতল বিচে উষ্ণতা ছড়াচ্ছেন নুসরাত ফারিয়া
ক্যাটাগিরর অর্ন্তভুক্ত নয়

শীতল বিচে উষ্ণতা ছড়াচ্ছেন নুসরাত ফারিয়া

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

পুরোনো সংখ্যা

সর্বশেষ

চবির উদ্ভিদবিজ্ঞান বিভাগের নবীন বরণ, বিদায় ও শিক্ষা সফর অনুষ্ঠিত

চবির উদ্ভিদবিজ্ঞান বিভাগের নবীন বরণ, বিদায় ও শিক্ষা সফর অনুষ্ঠিত

কর্মীদের দক্ষতা বাড়াতে বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি এনার্জিপ্যাকের

কর্মীদের দক্ষতা বাড়াতে বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি এনার্জিপ্যাকের

১৫ মের মধ্যে চউকের খাল সংস্কার কাজ শেষ হবে : মেয়র শাহাদাত

১৫ মের মধ্যে চউকের খাল সংস্কার কাজ শেষ হবে : মেয়র শাহাদাত

চট্টগ্রামে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

চট্টগ্রামে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

আন্দরকিল্লা জেনারেল হাসপাতালে ডায়ালাইসিস সেবা চালু

আন্দরকিল্লা জেনারেল হাসপাতালে ডায়ালাইসিস সেবা চালু

শৈলান প্রবীণ নিবাসের বাসিন্দাদের পাশে মেটলাইফ বাংলাদেশ

শৈলান প্রবীণ নিবাসের বাসিন্দাদের পাশে মেটলাইফ বাংলাদেশ

নালা-নর্দমা পরিস্কার কার্যক্রম সরেজমিনে তদারকিতে মেয়র শাহাদাত

নালা-নর্দমা পরিস্কার কার্যক্রম সরেজমিনে তদারকিতে মেয়র শাহাদাত

রিয়েলমির গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন ফুটবল তারকা রাফিনহা

রিয়েলমির গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন ফুটবল তারকা রাফিনহা

চুয়েটে বিশ্ব মেধাস্বত্ব দিবস ২০২৬ উদযাপিত

চুয়েটে বিশ্ব মেধাস্বত্ব দিবস ২০২৬ উদযাপিত

শ্রী শ্রী কালাচাঁদ ঠাকুরের সংক্ষিপ্ত ইতিহাস

শ্রী শ্রী কালাচাঁদ ঠাকুরের সংক্ষিপ্ত ইতিহাস

cbarta24


সম্পাদক: মোহাম্মদ রুবেল খান
প্রকাশক: আবুল হোসাইন মো.কাউছার
যোগাযোগ
শাহী টাওয়ার (২য় তলা) এন.এ. চৌধুরী রোড, আন্দরকিল্লা, চট্টগ্রাম।
০১৮৫১ ২১৪ ৭৪৭
cbartanews@gmail.com
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত

© ২০২২-২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত সিবার্তা ২৪

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.