• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আবেদিত
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
Chattogram Barta24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
প্রচ্ছদ ক্যাটাগিরর অর্ন্তভুক্ত নয়

চট্টগ্রামকে বাঁচিয়ে রাখতে হলে, সতেজ রাখতে হলে সিআরবিকে রক্ষা করতে হবে: বাবর

নিজস্ব প্রতিবেদক:

প্রকাশিত: সেপ্টেম্বর ৯ ২০২১, ২৩:২৯ অপরাহ্ণ
অ- অ+
চট্টগ্রামকে বাঁচিয়ে রাখতে হলে, সতেজ রাখতে হলে সিআরবিকে রক্ষা করতে হবে: বাবর
0
শেয়ার
0
দেখেছে
Share on FacebookShare on Twitter

চট্টগ্রামকে বাঁচিয়ে রাখতে হলে, সতেজ রাখতে হলে সিআরবিকে রক্ষা করতে হবে বলে মন্তব্য করেছেন যুবলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক নেতা হেলাল আকবর চৌধুরী বাবর। তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রীকে অন্ধকারে রেখে এই প্রকল্প নেয়া হয়েছে। আশা করি প্রধানমন্ত্রী প্রকৃত বিষয়টি জানলে জনস্বার্থ বিরোধী এই প্রকল্প বাতিলে উদ্যোগী হবেন।

আজ বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) বিকেলে সিআরবি রক্ষায় আন্দোলনকারী সংগঠন নাগরিক সমাজ, চট্টগ্রামের সমাবেশে তিনি এসব কথা বলেন।

হেলাল আকবর চৌধুরী বাবর বলেন, বাইরে যথন গরমের তাপমাত্রা ৪৫ ডিগ্রি থাকে-তখন এই সিআরবিতে তাপমাত্রা থাকে ৪০ ডিগ্রির কম। সিআরবি হলো প্রাকৃতিকগত ভাবে আল্লাহর অকৃত্রিম দান। হাজার কোটি টাকা দিলেও এরকম একটি সিআরবি বানানো যাবেনা। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে সিআরবি ভিক্ষা চাচ্ছি। আমরা হাসপাতাল চাই-তবে এই হাসপাতাল সিআরবি থেকে দূরে হোক।

নাগরিক কমিটির সদস্য সচিব ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ ২০০৮ সালে ডিটেইলড এরিয়া প্ল্যান চূড়ান্ত পূর্বক ডিসেম্বরে প্রজ্ঞাপন জারি করে। তারই ধারাবাহিকতায় মহামান্য রাষ্ট্রপতির আদেশক্রমে বাংলাদেশ গেজেটভুক্ত প্রজ্ঞাপনে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ-চউক প্রণিত ডিটেইল এরিয়া প্ল্যানে সিআরবিকে কালচারাল হেরিটেজ হিসেবে ঘোষণা করা হয়। সিআরবিকে প্রোটেকটেড এরিয়া হিসেবে সংরক্ষনের নির্দেশ দেয়া হয়। সেই হিসেবে সিআরবিতে কর্মাশিয়াল ব্যবহারের জন্য অনুমতি দেয়া যাবে না। সিআরবিতে বেসরকারি ব্যবস্থাপনা বাণিজ্যিক স্থাপনা নির্মাণ সংবিধান পরিপন্থী কাজের শামিল। হেরিটেজ হিসেবে গেজেটভুক্ত হওয়া সিআরবিতে সাংস্কৃতিক ঐতিহ্য পরিবর্তন করে এই ধরনের স্থাপনা নির্মাণ সাংবিধানিক আইন লংঘন করার শামিল, যা আইনত দন্ডনীয় অপরাধ। সিআরবিতে হাসপাতাল নির্মাণের বিরুদ্ধে চলমান আন্দোলনের চূড়ান্ত লক্ষ্য আমার না হওয়া পর্যন্ত এই লড়াই-আন্দোলন চলবে।

বীর মুক্তিযোদ্ধা মো. ইউনুচ বলেন, সিআরবি চট্টগ্রামের ইতিহাস-ঐতিহ্য এবং সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। সিআরবিতে হাসপাতাল নির্মিত হলে পরিবেশ দূষণ ঘটবে এবং পুরো সিআরবি এলাকাটির প্রাকৃতিক পরিবেশ ও সাংস্কৃতিক বলয় হুমকির মুখে পড়বে। প্রস্তাবিত প্রকল্পটি সিআরবির অনুপম ও প্রশান্ত প্রাকৃতিক পরিবেশ সম্পূর্ণ ধ্বংস করে দেবে। সরকারের উন্নয়ন অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতেই, সরকারের ভাবমুর্তি ক্ষুন্ন করতেই একটি স্বার্থান্বেষী মহল চট্টগ্রামের সিআরবিতে স্থাপনা নির্মাণের নামে লুটপাট ও বাণিজ্য ষড়যন্ত্র করছে। যারা সিআরবির প্রাণ-প্রকৃতি ধ্বংস করে সখানে হাসপাতাল নির্মাণের পক্ষ নেবেন, তারা চট্টগ্রামের তথা দেশের শত্রæ হিসেবে চিহ্নিত হবেন।

ছাত্রলীগ নেতা মাহমুমুদুল করিম’র সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন অধ্যাপক হোসাইন কবির, বিএফইউজে’র যুগ্ম মহাসচিব মহসীন কাজী, যুগ্ম সদস্যসচিব রাশেদ হাসান, স্বপন মজুমদার, আওযামী লীগ নেতা হাসান মনসুর, আবৃত্তিকার প্রনব চৌধুরী, অ্যাডভোকেট রাশেদুল আলম রাশেদ, আফম মোদাচ্ছের আলী, সাবেক ছাত্রনেতা শিবু প্রসাদ চৌধুরী, সাবেক ছাত্রনেতা নুরুল আজিম রনি, নারী নেত্রী হাসিনা আক্তার টুনু, গাজী জসিম উদ্দিন, মিনু মিত্র, রেজাউল আলম রিজন, এমআর হৃদয়, হোসেইন আহমেদ, রুবেল,ইকবাল কায়সার, জাহেদ হোসেন সাইমুন, আনোয়ার হোসেন পলাশ, মাইমুন উদ্দিন মামুন, রুপম সরকার, বিপু ঘোষ, অনিক, সোহেল, জামসেদ হোসেন প্রমুখ।

ShareTweetShare

আরও পড়ুন

কবিতা : গদি, রক্ত ও পিষ্ট প্রাণ
ক্যাটাগিরর অর্ন্তভুক্ত নয়

কবিতা : গদি, রক্ত ও পিষ্ট প্রাণ

‘টপ এমপ্লয়ার ২০২৫’ স্বীকৃতি পেল বাংলালিংক
ক্যাটাগিরর অর্ন্তভুক্ত নয়

‘টপ এমপ্লয়ার ২০২৫’ স্বীকৃতি পেল বাংলালিংক

উপদেষ্টা পরিষদের বৈঠকে ২০২৫-২৬ অর্থবছরের বাজেট অনুমোদন
ক্যাটাগিরর অর্ন্তভুক্ত নয়

উপদেষ্টা পরিষদের বৈঠকে ২০২৫-২৬ অর্থবছরের বাজেট অনুমোদন

চট্টগ্রামে করোনা ভাইরাসের টিকাদান শুরু
ক্যাটাগিরর অর্ন্তভুক্ত নয়

চট্টগ্রামে করোনা ভাইরাসের টিকাদান শুরু

রাজনীতি মানে শুধু মিটিং-মিছিল নয়: সাঈদ আল নোমান
ক্যাটাগিরর অর্ন্তভুক্ত নয়

রাজনীতি মানে শুধু মিটিং-মিছিল নয়: সাঈদ আল নোমান

শীতল বিচে উষ্ণতা ছড়াচ্ছেন নুসরাত ফারিয়া
ক্যাটাগিরর অর্ন্তভুক্ত নয়

শীতল বিচে উষ্ণতা ছড়াচ্ছেন নুসরাত ফারিয়া

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

পুরোনো সংখ্যা

সর্বশেষ

১৫ মের মধ্যে চউকের খাল সংস্কার কাজ শেষ হবে : মেয়র শাহাদাত

১৫ মের মধ্যে চউকের খাল সংস্কার কাজ শেষ হবে : মেয়র শাহাদাত

চট্টগ্রামে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

চট্টগ্রামে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

আন্দরকিল্লা জেনারেল হাসপাতালে ডায়ালাইসিস সেবা চালু

আন্দরকিল্লা জেনারেল হাসপাতালে ডায়ালাইসিস সেবা চালু

শৈলান প্রবীণ নিবাসের বাসিন্দাদের পাশে মেটলাইফ বাংলাদেশ

শৈলান প্রবীণ নিবাসের বাসিন্দাদের পাশে মেটলাইফ বাংলাদেশ

নালা-নর্দমা পরিস্কার কার্যক্রম সরেজমিনে তদারকিতে মেয়র শাহাদাত

নালা-নর্দমা পরিস্কার কার্যক্রম সরেজমিনে তদারকিতে মেয়র শাহাদাত

রিয়েলমির গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন ফুটবল তারকা রাফিনহা

রিয়েলমির গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন ফুটবল তারকা রাফিনহা

চুয়েটে বিশ্ব মেধাস্বত্ব দিবস ২০২৬ উদযাপিত

চুয়েটে বিশ্ব মেধাস্বত্ব দিবস ২০২৬ উদযাপিত

শ্রী শ্রী কালাচাঁদ ঠাকুরের সংক্ষিপ্ত ইতিহাস

শ্রী শ্রী কালাচাঁদ ঠাকুরের সংক্ষিপ্ত ইতিহাস

মোশতাক আহমেদ চবির বগুড়া জেলা ছাত্র কল্যাণ সমিতির সভাপতি নির্বাচিত

মোশতাক আহমেদ চবির বগুড়া জেলা ছাত্র কল্যাণ সমিতির সভাপতি নির্বাচিত

বাংলা সংস্কৃতি বলয় চট্টগ্রাম সংসদের আয়োজনে ‘বৈশাখী আড্ডা’

বাংলা সংস্কৃতি বলয় চট্টগ্রাম সংসদের আয়োজনে ‘বৈশাখী আড্ডা’

cbarta24


সম্পাদক: মোহাম্মদ রুবেল খান
প্রকাশক: আবুল হোসাইন মো.কাউছার
যোগাযোগ
শাহী টাওয়ার (২য় তলা) এন.এ. চৌধুরী রোড, আন্দরকিল্লা, চট্টগ্রাম।
০১৮৫১ ২১৪ ৭৪৭
cbartanews@gmail.com
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত

© ২০২২-২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত সিবার্তা ২৪

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.