• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আবেদিত
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Chattogram Barta24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
প্রচ্ছদ ক্যাটাগিরর অর্ন্তভুক্ত নয়

ব্যাংকের চাকরি হারিয়ে ‘আইজিপি’ পরিচয়ে ডিজিটাল প্রতারক

চট্টগ্রাম নিউজ ডটকম

প্রকাশিত: সেপ্টেম্বর ৭ ২০২১, ১৪:১৩ অপরাহ্ণ
অ- অ+
ব্যাংকের চাকরি হারিয়ে ‘আইজিপি’ পরিচয়ে ডিজিটাল প্রতারক
0
শেয়ার
0
দেখেছে
Share on FacebookShare on Twitter

বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্সে মাস্টার্স সম্পন্ন করা আরিফ মাইনুদ্দিন (৪৩) চাকরি করতেন একটি বেসরকারি ব্যাংকে। সেখান থেকে চাকরিচ্যুত হয়ে বেকার হয়ে পড়েন তিনি। এক পর্যায়ে জড়িয়ে পড়েন ‘ডিজিটাল বেইজড অপকর্মে’।

তিনি বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদের নামে জি-মেইল, ট্রু-কলার, আইকন ও হোয়াটসঅ্যাপে অ্যাকাউন্ট খুলে ফোন করতেন বিত্তশালীদের ও বিভিন্ন বেসরকারি ব্যাংকে। কারও কাছে চাইতেন টাকা, কাউকে করতেন ব্যাংকে চাকরির সুপারিশ। অবশেষে সিআইডির হাতে ধরা পড়েছেন সে প্রতারক।

গতকাল সোমবার (৬ সেপ্টেম্বর) রাজধানীর ঝিগাতলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি ম্যারেজ ডটকম নামে একটি ম্যারেজ ব্যুরোর প্রতিষ্ঠাতা বলেও জানা গেছে।

আজ মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) রাজধানীর মালিবাগে সিআইডি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সিআইডির অতিরিক্ত ডিআইজি ইমাম হোসেন।

তিনি জানান, গতকাল সোমবার (৬ সেপ্টেম্বর) রাজধানীর ঝিগাতলা এলাকার একটি বাসা থেকে আরিফ মাইনুদ্দিনকে গ্রেপ্তার করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

সিআইডি জানায়, জি-মেইল, ট্রু কলার, আইকন, হোয়াটসঅ্যাপসহ অনলাইনের বিভিন্ন অ্যাপসে তার নাম আইজিপি ড. বেনজীর আহমেদ। এসব ব্যবহার করে বিত্তশালীদের ও বিভিন্ন বেসরকারি ব্যাংকে ফোন দিয়ে চাকরির সুপারিশসহ টাকা দাবি করতেন আরিফ।

তিনি বলেন, আসামি একটি মোবাইল (০১৯২৬৪৫০৬০৯) নম্বরে বিশেষ প্রযুক্তির মাধ্যমে আইজিপি মহোদয়ের ছবি ও পদবী ব্যবহার করে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে অ্যাকাউন্ট খুলেন। এরপর বিভিন্ন দপ্তর, বাণিজ্যিক ব্যাংকের দায়িত্বশীল কর্মকর্তাদের ফোন করে নিজেকে আইজিপি হিসেবে পরিচয় দিয়ে অবৈধ সুবিধা দাবি করেন।

গ্রেপ্তার আরিফ গত ২৬ আগস্ট এক্সিম ব্যাংকের হেড অফিসের হটলাইন নম্বরে এবং অ্যাসোসিয়েশন ব্যাংক অব বাংলাদেশ লিমিটেডে ফোন দেন। এর তিন দিন পর মার্কেন্টাইল ব্যাংকে ফোন দিয়ে ড. বেনজীর আহমেদের নাম বলে অনৈতিক ও আর্থিক সুবিধা নেওয়ার জন্য বিভিন্ন কথা বলে ভয়ভীতি প্রদর্শন করেন।

আরিফ অন্য একজনের জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে সিমটি কিনে প্রতারণা করে আসছিলেন। সম্প্রতি আইজিপি অফিস থেকে বিষয়টি জানতে পেরে তদন্তের ধারাবাহিকতায় আরিফকে শনাক্ত করে গ্রেপ্তার করা হয়। বিভিন্ন ব্যাংকে ফোন দিয়ে চাকরি-টাকা চাইলেও এখনো কারো কাছ থেকে টাকা আদায় করতে পারেননি তিনি। তার বিরুদ্ধে হাজারীবাগ থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

ShareTweetShare

আরও পড়ুন

পতেঙ্গায় যুবদল নেতা ইকবাল হোসেনের পরিবারের পক্ষে খাবার বিতরণ
ক্যাটাগিরর অর্ন্তভুক্ত নয়

পতেঙ্গায় যুবদল নেতা ইকবাল হোসেনের পরিবারের পক্ষে খাবার বিতরণ

কবিতা : গদি, রক্ত ও পিষ্ট প্রাণ
ক্যাটাগিরর অর্ন্তভুক্ত নয়

কবিতা : গদি, রক্ত ও পিষ্ট প্রাণ

‘টপ এমপ্লয়ার ২০২৫’ স্বীকৃতি পেল বাংলালিংক
ক্যাটাগিরর অর্ন্তভুক্ত নয়

‘টপ এমপ্লয়ার ২০২৫’ স্বীকৃতি পেল বাংলালিংক

উপদেষ্টা পরিষদের বৈঠকে ২০২৫-২৬ অর্থবছরের বাজেট অনুমোদন
ক্যাটাগিরর অর্ন্তভুক্ত নয়

উপদেষ্টা পরিষদের বৈঠকে ২০২৫-২৬ অর্থবছরের বাজেট অনুমোদন

চট্টগ্রামে করোনা ভাইরাসের টিকাদান শুরু
ক্যাটাগিরর অর্ন্তভুক্ত নয়

চট্টগ্রামে করোনা ভাইরাসের টিকাদান শুরু

রাজনীতি মানে শুধু মিটিং-মিছিল নয়: সাঈদ আল নোমান
ক্যাটাগিরর অর্ন্তভুক্ত নয়

রাজনীতি মানে শুধু মিটিং-মিছিল নয়: সাঈদ আল নোমান

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

পুরোনো সংখ্যা

সর্বশেষ

সরকারি নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে গুইমারাই চট্টগ্রাম পিআইডির মতবিনিময়

সরকারি নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে গুইমারাই চট্টগ্রাম পিআইডির মতবিনিময়

আজকের কাজ আজই শেষ করা পবিত্র দায়িত্ব : ডিসি জাহিদ

আজকের কাজ আজই শেষ করা পবিত্র দায়িত্ব : ডিসি জাহিদ

মাছের উৎপাদন বাড়িয়ে চাহিদা পূরণের পাশাপাশি রপ্তানি বাড়াতে হবে : মেয়র শাহাদাত

মাছের উৎপাদন বাড়িয়ে চাহিদা পূরণের পাশাপাশি রপ্তানি বাড়াতে হবে : মেয়র শাহাদাত

এজলাসের বাদীকে হত্যার উদ্দেশ্যে গলায় ছুরিকাঘাত, ২২ দিন পর গ্রেফতার এক আসামি

এজলাসের বাদীকে হত্যার উদ্দেশ্যে গলায় ছুরিকাঘাত, ২২ দিন পর গ্রেফতার এক আসামি

মার্সেল মার্সো স্মরণে অনুষ্ঠিত হলো ‘রংপুর পথমূকাভিনয় উৎসব’

মার্সেল মার্সো স্মরণে অনুষ্ঠিত হলো ‘রংপুর পথমূকাভিনয় উৎসব’

তথ্য যাচাই না করে তাৎক্ষণিক প্রতিক্রিয়া নয় : ডিসি জাহিদ

তথ্য যাচাই না করে তাৎক্ষণিক প্রতিক্রিয়া নয় : ডিসি জাহিদ

দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কর্মসংস্থান ও সামাজিক সহায়তা বাড়াতে হবে : মেয়র শাহাদাত

দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কর্মসংস্থান ও সামাজিক সহায়তা বাড়াতে হবে : মেয়র শাহাদাত

বাংলাদেশের পর্যটন খাতের বিপুল সম্ভাবনা কাজে লাগানো যাচ্ছে না : ডিসি জাহিদ

বাংলাদেশের পর্যটন খাতের বিপুল সম্ভাবনা কাজে লাগানো যাচ্ছে না : ডিসি জাহিদ

কিশোর অপরাধ প্রতিরোধে সব পক্ষকে একযোগে কাজের আহ্বান চট্টগ্রাম জেলা পুলিশের

কিশোর অপরাধ প্রতিরোধে সব পক্ষকে একযোগে কাজের আহ্বান চট্টগ্রাম জেলা পুলিশের

চট্টগ্রামের উন্নয়নে মেধাবী শিক্ষার্থীদের ভূমিকা রাখতে হবে : মেয়র শাহাদাত

চট্টগ্রামের উন্নয়নে মেধাবী শিক্ষার্থীদের ভূমিকা রাখতে হবে : মেয়র শাহাদাত

cbarta24

সম্পাদক: মোহাম্মদ রুবেল খান
প্রকাশক: আবুল হোসাইন মো.কাউছার
যোগাযোগ
শাহী টাওয়ার (২য় তলা) এন.এ. চৌধুরী রোড, আন্দরকিল্লা, চট্টগ্রাম।
০১৮৫১ ২১৪ ৭৪৭
cbartanews@gmail.com
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত

© ২০২২-২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত সিবার্তা ২৪

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.