• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আবেদিত
রবিবার, ৯ আগস্ট ২০২৬
Chattogram Barta24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
প্রচ্ছদ খেলাধুলা

অবিস্মরণীয় জয়ে এগিয়ে গেল উইন্ডিজ

ক্রীড়া প্রতিবেদক:

প্রকাশিত: আগস্ট ১৭ ২০২১, ১০:৫১ পূর্বাহ্ণ
অ- অ+
অবিস্মরণীয় জয়ে এগিয়ে গেল উইন্ডিজ
0
শেয়ার
0
দেখেছে
Share on FacebookShare on Twitter

জ্যামাইকা টেস্টে পাকিস্তানের বিপক্ষে অবিস্মরণীয় জয় পেয়েছে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। শেষ উইকেট জুটিতে কেমার রোচ ও জেইডেন সিলসের ১৭ রানের অবিচ্ছিন্ন জুটিতে পাকিস্তানকে ১ উইকেটে হারিয়েছে উইন্ডিজ। এ নিয়ে দ্বিতীয়বার টেস্টে পাকিস্তানকে ১ উইকেটে হারালো ক্যারিবীয়রা। প্রথমটি ছিলো ২০০০ সালে, সেন্ট জোন্স-এ।

সাবিনা পার্কে সোমবার (১৬ আগস্ট) ১৬৮ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে ১৫১ রানের মধ্যে ৯ উইকেট হারিয়ে বসে ওয়েস্ট ইন্ডিজ। এ অবস্থায় ম্যাচ জয়ের চিন্তাও হয়তো করেনি ক্যারিবীয়রা। আর ১টি উইকেট শিকারের অপেক্ষা, যেন তর সইছিলো না পাকিস্তানের। কিন্তু পাকিস্তানি বোলারদের বিপক্ষে রুখে দাঁড়ান শেষ দুই ব্যাটসম্যান কেমার রোচ ও জেইডেন সিলস। জয় নিশ্চিত করেই মাঠ ছাড়লেন তারা।

আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় আসরে এটি ছিলো পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজের প্রথম ম্যাচ। যে ম্যাচ জয়ে পূর্ণ ১২ পয়েন্ট পেল উইন্ডিজ। আর শুন্য হাতে মাঠ ছাড়লো পাকিস্তান।

এর আগে রোববার তৃতীয় দিন শেষে ৫ উইকেটে ১৬০ রান করেছিলো পাকিস্তান। ৫ উইকেট হাতে নিয়ে লিড ছিলো ১২৪ রানের। অধিনায়ক বাবর আজম ৫৪ ও ফাহিম আশরাফ ১২ রানে অপরাজিত ছিলেন।

সোমবার চতুর্থ দিনে ব্যাট করতে নেমে বাবর মাত্র ১ রান যোগ করে ও ফাহিম ৮ রান যোগ করে ফেরেন। শেষদিকে হাসান আলীর ২৮ রানে ভর করে ২শ পেরোয় পাকিস্তানের স্কোর। এতে ওয়েস্ট ইন্ডিজকে ১৬৮ রানের টার্গেট দিতে সক্ষম হয় পাকিস্তান।

এই ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের পক্ষে একাই ৫ উইকেট নেন জেইডেন সিলস। সেইসঙ্গে ৭১ বছরের পুরনো একটি রেকর্ডও ভাঙ্গলেন সিলস। ওয়েস্ট ইন্ডিজের হয়ে সবচেয়ে কম বয়সে ৫ উইকেট নিলেন তিনি। ১৯ বছর ৩৩৬ দিন বয়সে এমন কীর্তি গড়লেন ক্যারিবীয় পেসার।

আগের রেকর্ডটি ছিলো স্পিনার অ্যালফ ভ্যালেন্টাইনের। ১৯৫০ সালে ২০ বছর ৪১ দিনে ইংল্যান্ডের বিপক্ষে টেস্টের এক ইনিংসে ৮ উইকেট নিয়েছিলেন ভ্যালেন্টাইন। এছাড়া ম্যাচের প্রথম ইনিংসে ৩ উইকেট নিয়েছিলেন তিনি।

যাইহোক, পাকিস্তানের দেয়া ১৬৮ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরুতেই বিপদে পড়ে ওয়েস্ট ইন্ডিজ। ১৬ রানের মধ্যে উপরের সারির তিন ব্যাটসম্যানকে হারায় স্বাগতিকরা। তিনটি উইকেটই নেন পাক পেসার শাহিন শাহ আফ্রিদি।

এরপর ৬৮ রানের জুটি গড়ে শুরুর ধাক্কা সামলে নেন ক্যারিবীয় দুই মিডল-অর্ডার ব্যাটসম্যান রোস্টন চেজ ও জার্মেইন ব্ল্যাকউড। চেজ ২২ রানে আউট হলেও, টেস্ট ক্যারিয়ারের ১৫তম হাফ-সেঞ্চুরি পূরণ করে ৫৫ রানের ইনিংস খেলেন জার্মেই ব্লাকউড।

পরের দিকে কাইল মায়ার্স ০, জেসন হোল্ডার ১৬, উইকেটরক্ষক জসুয়া ডা সিলভা ১৩ ও জোমেল ওয়ারিকান ৬ রান করে ফিরলে জয় নিয়ে চিন্তায় পড়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। কারণ শেষ উইকেটে ওয়েস্ট ইন্ডিজের দরকার ছিলো আরও ১৭ রান। আর ৯ উইকেট শিকার করা পাকিস্তানের দরকার ছিল আর মাত্র একটি উইকেট।

তবে দায়িত্ব নিয়ে দলের প্রয়োজন মিটিয়েছেন রোচ ও সিলস। ৫২ বলে ২টি চারে অপরাজিত ৩০ রান করেন রোচ। আর ১৩ বলে ২ রান করে অপরাজিত থাকেন সিলস।

জয় বঞ্চিত সফরকারীদের পক্ষে আফ্রিদি ৫০ রানে ৪টি উইকেট নেন। এছাড়া হাসান আলী ৩টি ও ফাহিম আশরাফ নেন ২টি উইকেট। তবে মোট ৮ উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন তরুণ জেইডেন সিলস-ই।

আগামী ২০ আগস্ট কিংস্টনে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচটি। এর আগে চার ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ১-০ ব্যবধানে জয়লাভ করে পাকিস্তান।

ShareTweetShare

আরও পড়ুন

চট্টগ্রাম প্রেস ক্লাবের ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’ সম্পন্ন
খেলাধুলা

চট্টগ্রাম প্রেস ক্লাবের ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’ সম্পন্ন

চট্টগ্রাম প্রেস ক্লাব-র‌্যাব ৭ প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
খেলাধুলা

চট্টগ্রাম প্রেস ক্লাব-র‌্যাব ৭ প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

সেপ্টেম্বর হতে চট্টগ্রামে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল
খেলাধুলা

সেপ্টেম্বর হতে চট্টগ্রামে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল

প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা সফল করার আহ্বান মেয়র শাহাদাতের
খেলাধুলা

প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা সফল করার আহ্বান মেয়র শাহাদাতের

চট্টগ্রাম ওয়াসা ডিজিটাল সেবাব্যবস্থায় রূপান্তরিত হতে হবে : এমডি জানে আলম
খেলাধুলা

চট্টগ্রাম ওয়াসা ডিজিটাল সেবাব্যবস্থায় রূপান্তরিত হতে হবে : এমডি জানে আলম

অপোর শপ ম্যানেজার হিসেবে জয়েন করেছেন জামাল ভূঁইয়া
খেলাধুলা

অপোর শপ ম্যানেজার হিসেবে জয়েন করেছেন জামাল ভূঁইয়া

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

পুরোনো সংখ্যা

সর্বশেষ

গরিলা গ্লাস ৭আই সুরক্ষা নিয়ে শাওমির নতুন রেডমি ১৭ উন্মোচন

গরিলা গ্লাস ৭আই সুরক্ষা নিয়ে শাওমির নতুন রেডমি ১৭ উন্মোচন

হেফাজত আমিরের সাথে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

হেফাজত আমিরের সাথে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

ঐক্য সরকার গঠনের প্রস্তাবে ‘না’ তারেক রহমানের

রোববার চট্টগ্রাম ও কক্সবাজার আসছেন প্রধানমন্ত্রী

সীতাকুণ্ডে ১৭০ সংগঠনের মাঝে ৩০ হাজার চারা বিতরণ

সীতাকুণ্ডে ১৭০ সংগঠনের মাঝে ৩০ হাজার চারা বিতরণ

এমপি সরোয়ার আলমগীরের মায়ের মৃত্যু, রাত ৯টায় জানাজা

এমপি সরোয়ার আলমগীরের মায়ের মৃত্যু, রাত ৯টায় জানাজা

ডিজিটাল দাওয়াহ ও মিডিয়ামুখী ক্যারিয়ার গঠনে মাদরাসা শিক্ষার্থীদের প্রস্তুত হওয়ার আহ্বান

ডিজিটাল দাওয়াহ ও মিডিয়ামুখী ক্যারিয়ার গঠনে মাদরাসা শিক্ষার্থীদের প্রস্তুত হওয়ার আহ্বান

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মুসলিম লীগের সভা অনুষ্ঠিত

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মুসলিম লীগের সভা অনুষ্ঠিত

দীর্ঘ আন্দোল-সংগ্রামের ফসল জুলাই অভ্যুত্থান : আসলাম চৌধুরী

দীর্ঘ আন্দোল-সংগ্রামের ফসল জুলাই অভ্যুত্থান : আসলাম চৌধুরী

চট্টগ্রাম প্রেস ক্লাবের ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’ সম্পন্ন

চট্টগ্রাম প্রেস ক্লাবের ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’ সম্পন্ন

মানবিকতার পাশাপাশি জাতীয় ঐক্যের বার্তা দিলেন এমপি সাঈদ নোমান

মানবিকতার পাশাপাশি জাতীয় ঐক্যের বার্তা দিলেন এমপি সাঈদ নোমান

cbarta24

সম্পাদক: মোহাম্মদ রুবেল খান
প্রকাশক: আবুল হোসাইন মো.কাউছার
যোগাযোগ
শাহী টাওয়ার (২য় তলা) এন.এ. চৌধুরী রোড, আন্দরকিল্লা, চট্টগ্রাম।
০১৮৫১ ২১৪ ৭৪৭
cbartanews@gmail.com
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত

© ২০২২-২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত সিবার্তা ২৪

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.