• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আবেদিত
শনিবার, ৯ মে ২০২৬
Chattogram Barta24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
প্রচ্ছদ খেলাধুলা

পিএসজিতে প্রথম দিনের অনুশীলন সারলেন মেসি

স্পোর্টস ডেস্ক:

প্রকাশিত: আগস্ট ১৩ ২০২১, ০৯:১১ পূর্বাহ্ণ
অ- অ+
পিএসজিতে প্রথম দিনের অনুশীলন সারলেন মেসি
0
শেয়ার
0
দেখেছে
Share on FacebookShare on Twitter

ঘটনাবহুল একটি সপ্তাহই কাটাচ্ছেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। খুব দ্রুত বদলে গেছে তার পরিবেশ-পরিস্থিতি। সপ্তাহখানেক আগেও যেখানে জোর সম্ভাবনা ছিল স্প্যানিশ ক্লাব বার্সেলোনায় থাকার, সেখানে তিনি এখন হয়ে গেছেন ফ্রান্সের ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইর ফুটবলার।

গত বৃহস্পতিবার রাতে মেসিকে ধরে রাখতে না পারার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছিল বার্সেলোনা। তখনই মেসিকে দলে ভেড়াতে এগিয়ে আসে প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। আর চলতি সপ্তাহের বৃহস্পতিবার ক্লাবটির জার্সিতে প্রথম দিনের অনুশীলনও করে ফেলেছেন মেসি।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের প্রথম দিনের অনুশীলনের একটি ছোট্ট ভিডিও ক্লিপ আপলোড করেছেন বর্তমান সময়ের অন্যতম সেরা ফুটবলার। যেখানে দেখা যাচ্ছে, ক্লাবে ঢুকেই আগে জিমে চলে যান তিনি। সেখানে একে একে দেখা হয় কাইলিয়ান এমবাপে, কেইলর নাভাস, সার্জিও রামোসদের সঙ্গে।

পরে মাঠের অনুশীলনে নিজের জাতীয় দলের সতীর্থ লেয়ান্দ্র পারেদেস, অ্যাঞ্জেল ডি মারিয়া, মাউরো ইকার্দিদের সঙ্গে ব্যস্ত সময় পার করেন আর্জেন্টাইন জাদুকর। ভিডিওর ক্যাপশনে মেসি লিখেছেন, ‘প্রথম দিন। স্বাগত জানানোর জন্য খুশি এবং কৃতজ্ঞ।’

মেসির সঙ্গে কথা বলার সময় তোলা ৪টি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে আপলোড করেছেন এমবাপে। যেখানে মেসিকে স্বাগত জানিয়ে তিনি লিখেছেন, ‘প্যারিসে স্বাগতম, লিও।’

রোববার স্ত্রাসবার্গের বিপক্ষে লিগ ওয়ানের ম্যাচ রয়েছে পিএসজির। কিন্তু সেই ম্যাচের খেলার সম্ভাবনা খুবই কম মেসির। ফ্রান্সের দলটির জার্সিতে মেসিকে মাঠে দেখার জন্য কতদিন অপেক্ষা করতে হবে সেটিও জানায়নি ক্লাব কর্তৃপক্ষ।

মাঠে নামার বিষয়ে বুধবার আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে মেসি বলেছিলেন, ‘প্রায় মাসখানেক ধরে আমি খেলার বাইরে। তাই আমাকে শারীরিক দিক থেকে প্রস্তুত হতে হবে। আমি আশা করছি দ্রুতই তৈরি হয়ে যাব। কারণ খেলার জন্য অপেক্ষার তর সইছে না আমার।’

তখন তিনি আরও বলেন, ‘আমি আপনাদের জানাতে পারব না আমার প্রথম ম্যাচ হবে। তবে আমি শুরু করার জন্য অধীর আগ্রহে অপেক্ষায় আছি। আমি চাই এটা যেন দ্রুতই হয়।’

ShareTweetShare

আরও পড়ুন

রিয়েলমির গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন ফুটবল তারকা রাফিনহা
খেলাধুলা

রিয়েলমির গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন ফুটবল তারকা রাফিনহা

জব্বারের বলীখেলায় এবারও চ্যাম্পিয়ন বাঘা শরীফ
খেলাধুলা

জব্বারের বলীখেলায় এবারও চ্যাম্পিয়ন বাঘা শরীফ

পটিয়ায় শীলপাড়া স্পোর্টিং ক্লাবের দ্বিতীয় অলিম্পিক ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন
খেলাধুলা

পটিয়ায় শীলপাড়া স্পোর্টিং ক্লাবের দ্বিতীয় অলিম্পিক ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন

সাফজয়ী দলের জন্য ছাদখোলা বাস, হাতিরঝিলে দেওয়া হবে সংবর্ধনা
খেলাধুলা

সাফজয়ী দলের জন্য ছাদখোলা বাস, হাতিরঝিলে দেওয়া হবে সংবর্ধনা

সিসিপিএ রেটিং দাবা টুর্নামেন্ট উদ্বোধন
খেলাধুলা

সিসিপিএ রেটিং দাবা টুর্নামেন্ট উদ্বোধন

ব্রুক-রুটের শতকে শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজ ইংল্যান্ডের
খেলাধুলা

ব্রুক-রুটের শতকে শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজ ইংল্যান্ডের

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

পুরোনো সংখ্যা

সর্বশেষ

চট্টগ্রাম বন্দরে ভারতের নৌবাহিনীর জাহাজ

চট্টগ্রাম বন্দরে ভারতের নৌবাহিনীর জাহাজ

সাত হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির স্মার্টফোন সি১০০আই আনল রিয়েলমি

সাত হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির স্মার্টফোন সি১০০আই আনল রিয়েলমি

চট্টগ্রামে এনসিপিতে বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় দেড় হাজার মানুষের যোগদান

চট্টগ্রামে এনসিপিতে বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় দেড় হাজার মানুষের যোগদান

নিত্যপণ্যের বাজারে লাগামহীন ঊর্ধ্বগতি, সবজি থেকে এলাচ—সবখানেই বাড়তি দাম

নিত্যপণ্যের বাজারে লাগামহীন ঊর্ধ্বগতি, সবজি থেকে এলাচ—সবখানেই বাড়তি দাম

ভাটিখাইনে যুবদল নেতা জিয়াউরের উদ্যোগে সড়ক মেরামত, কমলো দুর্ভোগ

ভাটিখাইনে যুবদল নেতা জিয়াউরের উদ্যোগে সড়ক মেরামত, কমলো দুর্ভোগ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পরিদর্শনে নাহিদ ইসলাম

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পরিদর্শনে নাহিদ ইসলাম

আইকনিক প্রিমিয়াম ডিজাইন নিয়ে আসছে অপো এ৬সি

আইকনিক প্রিমিয়াম ডিজাইন নিয়ে আসছে অপো এ৬সি

চট্টগ্রামের মঞ্চে আসছে নতুন নাটক ‘স্থানাংক’

চট্টগ্রামের মঞ্চে আসছে নতুন নাটক ‘স্থানাংক’

বাংলাদেশে স্মার্ট লিভিংকে নতুনভাবে তুলে ধরতে হোম অ্যাপ্লায়েন্স আনল শাওমি

বাংলাদেশে স্মার্ট লিভিংকে নতুনভাবে তুলে ধরতে হোম অ্যাপ্লায়েন্স আনল শাওমি

যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন বৌদ্ধ ধর্মীয় গুরু বরসম্বোধি মহাথের

যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন বৌদ্ধ ধর্মীয় গুরু বরসম্বোধি মহাথের

cbarta24

সম্পাদক: মোহাম্মদ রুবেল খান
প্রকাশক: আবুল হোসাইন মো.কাউছার
যোগাযোগ
শাহী টাওয়ার (২য় তলা) এন.এ. চৌধুরী রোড, আন্দরকিল্লা, চট্টগ্রাম।
০১৮৫১ ২১৪ ৭৪৭
cbartanews@gmail.com
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত

© ২০২২-২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত সিবার্তা ২৪

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.