• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আবেদিত
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
Chattogram Barta24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
প্রচ্ছদ খেলাধুলা

অস্ট্রেলিয়াকে ৪ উইকেটে হারালো ওয়েস্ট ইন্ডিজ

ক্রীড়া প্রতিবেদক:

প্রকাশিত: জুলাই ২৫ ২০২১, ০৯:৪৬ পূর্বাহ্ণ
অ- অ+
অস্ট্রেলিয়াকে ৪ উইকেটে হারালো ওয়েস্ট ইন্ডিজ
0
শেয়ার
0
দেখেছে
Share on FacebookShare on Twitter

ভাগ্যিস ম্যাথু ওয়েড হাল ধরেছিলেন! নয়তো বিব্রতকর কোনো রেকর্ডই হয়তো গড়ে ফেলত অস্ট্রেলিয়া ক্রিকেট দল। মাত্র ৪৫ রানে ৬ উইকেট হারিয়ে সে পথেই যে হাঁটছিল তারা। ওয়েস্ট ইন্ডিজের বাঁহাতি স্পিনার আকিল হোসেনের ভেলকিতে নাজেহাল অবস্থা হয় অসি টপঅর্ডারের।

এরপর সাত নম্বরে নামা ম্যাথু ওয়েড নিচের সারির ব্যাটসম্যানদের নিয়ে দলকে বড় লজ্জার হাত থেকে বাঁচিয়েছেন ঠিকই। কিন্তু পরাজয় এড়ানোর অবস্থায় নিতে পারেননি। সিরিজের প্রথম ম্যাচ হারের পর দ্বিতীয় ম্যাচেই ঘুরে দাঁড়িয়েছে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ।

বারবাডোজের কেনসিংটন ওভালে শনিবার রাতে মাঠে গড়িয়েছে বৃহস্পতিবার স্থগিত হওয়া দ্বিতীয় ম্যাচটি। যেখানে ৪ উইকেটের জয় পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ। সিরিজে ফিরেছে ১-১ ব্যবধানে সমতা।

ম্যাচটিতে আগে ব্যাট করতে নেমে টপঅর্ডারের ব্যর্থতায় ৪৭.১ ওভারে অলআউট হওয়ার আগে ১৮৭ রানের বেশি করতে পারেনি অস্ট্রেলিয়া। জবাবে শুরুতে খানিক হোঁচট খেলেও শেষপর্যন্ত ৪ উইকেট ও ১২ ওভার হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে গেছে ক্যারিবীয়রা।

টস জিতে ব্যাটিংয়ে নামা অস্ট্রেলিয়ার প্রথম ছয় ব্যাটসম্যানের মধ্যে সর্বোচ্চ ১৬ রান করেছেন জশ ফিলিপ। অধিনায়ক অ্যালেক্স ক্যারে করেছেন ১০ রান। বাকি চারজনই ফিরেছেন এক অঙ্কের ঘরে। প্রথমে শেলডন কটরেল ও পরে আকিল হোসেনের তোপে ৪৫ রানেই সাজঘরে ৬ ব্যাটসম্যান।

এরপর হাল ধরেন ম্যাথু ওয়েড। তাকে দারুণ সঙ্গ দেন মিচেল স্টার্ক, অ্যাডাম জাম্পারা। ওয়েড ৬৮ বলে ৩৬, জাম্পা ৬২ বলে ৩৬ ও স্টার্ক করেন ৪৩ বলে ১৯ রান। আর শেষদিকে ওয়েস অ্যাগারের ৩৬ বলে ৪১ রানের সুবাদে দুইশ ছুঁইছুঁই সংগ্রহ পায় অসিরা।

জবাব দিতে নেমে ব্যর্থতার পরিচয় দেন এভিন লুইস, ড্যারেন ব্রাভো, জেসন মোহাম্মদ, কাইরন পোলার্ড। মাত্র ৭২ রানেই ৫ উইকেট হারিয়ে ফেলে ওয়েস্ট ইন্ডিজ। ডানহাতি ওপেনার ও উইকেটরক্ষক ব্যাটসম্যান শাই হোপ ৩৮ রানের ইনিংসে শুরুতে খানিক আশা জাগান।

কিন্তু হোপও ফিরে গেলে জয়ের আশা কমতে থাকে ওয়েস্ট ইন্ডিজের। সেখান থেকে ষষ্ঠ উইকেটে ৯৩ রানের জুটি গড়েছেন জেসন হোল্ডার ও নিকোলাস পুরান। দলীয় ১৬৫ রানে হোল্ডার ৫২ রান করে ফিরে গেলেও, অপরাজিত ৫৯ রানের ইনিংসে দলকে জয়ের বন্দরে নিয়ে যান পুরান।

ShareTweetShare

আরও পড়ুন

বিশ্ব দূরপাল্লা সাঁতারে পদকজয়ী সাঁতারুদের সংবর্ধনা
খেলাধুলা

বিশ্ব দূরপাল্লা সাঁতারে পদকজয়ী সাঁতারুদের সংবর্ধনা

অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের প্রথম টেস্ট জয়
খেলাধুলা

অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের প্রথম টেস্ট জয়

চট্টগ্রাম প্রেস ক্লাবের ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’ সম্পন্ন
খেলাধুলা

চট্টগ্রাম প্রেস ক্লাবের ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’ সম্পন্ন

চট্টগ্রাম প্রেস ক্লাব-র‌্যাব ৭ প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
খেলাধুলা

চট্টগ্রাম প্রেস ক্লাব-র‌্যাব ৭ প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

সেপ্টেম্বর হতে চট্টগ্রামে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল
খেলাধুলা

সেপ্টেম্বর হতে চট্টগ্রামে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল

প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা সফল করার আহ্বান মেয়র শাহাদাতের
খেলাধুলা

প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা সফল করার আহ্বান মেয়র শাহাদাতের

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

পুরোনো সংখ্যা

সর্বশেষ

মূকাভিনয় শিল্পী মার্সেল মার্সোর প্রয়াণ দিবসে বামূফের স্মরণ আয়োজন

মূকাভিনয় শিল্পী মার্সেল মার্সোর প্রয়াণ দিবসে বামূফের স্মরণ আয়োজন

রোগের আগে প্রতিরোধ করি, ডেঙ্গুমুক্ত চট্টগ্রাম গড়ি : মেয়র শাহাদাত হোসেন

রোগের আগে প্রতিরোধ করি, ডেঙ্গুমুক্ত চট্টগ্রাম গড়ি : মেয়র শাহাদাত হোসেন

রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন

রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন

সিনেমা অন্যপাতা শিগগিরই আসছে প্রেক্ষাগৃহে

সিনেমা অন্যপাতা শিগগিরই আসছে প্রেক্ষাগৃহে

গুজব ছড়ানোর পূর্বেই প্রতিরোধ চায় চট্টগ্রাম জেলা পুলিশ

গুজব ছড়ানোর পূর্বেই প্রতিরোধ চায় চট্টগ্রাম জেলা পুলিশ

ষড়যন্ত্র রুখে দিতে চট্টগ্রাম মহানগর যুবদল ঐক্যবদ্ধ : দীপ্তি-শাহেদ

ষড়যন্ত্র রুখে দিতে চট্টগ্রাম মহানগর যুবদল ঐক্যবদ্ধ : দীপ্তি-শাহেদ

পাঁচটি লায়ন্স ক্লাবের উদ্যোগে ওয়ার্ল্ড ক্লিনআপ ডে উদযাপন

পাঁচটি লায়ন্স ক্লাবের উদ্যোগে ওয়ার্ল্ড ক্লিনআপ ডে উদযাপন

তরুণ ভিজ্যুয়াল স্টোরিটেলারদের একত্রিত করতে হাত মেলালো অপো ও বিইউপি

তরুণ ভিজ্যুয়াল স্টোরিটেলারদের একত্রিত করতে হাত মেলালো অপো ও বিইউপি

ফটোগ্রাফার ইউছুফের উন্নত চিকিৎসার জন্য প্রয়াসের অনুদান

ফটোগ্রাফার ইউছুফের উন্নত চিকিৎসার জন্য প্রয়াসের অনুদান

২৫ মার্চ গণহত্যা ও ২৬ মার্চ স্বাধীনতা দিবসে চট্টগ্রাম জেলা প্রশাসনের বর্ণাঢ্য কর্মসূচি

শনিবার চট্টগ্রামের রেস্তোরাঁগুলোতে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

cbarta24

সম্পাদক: মোহাম্মদ রুবেল খান
প্রকাশক: আবুল হোসাইন মো.কাউছার
যোগাযোগ
শাহী টাওয়ার (২য় তলা) এন.এ. চৌধুরী রোড, আন্দরকিল্লা, চট্টগ্রাম।
০১৮৫১ ২১৪ ৭৪৭
cbartanews@gmail.com
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত

© ২০২২-২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত সিবার্তা ২৪

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.