• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আবেদিত
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
Chattogram Barta24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
প্রচ্ছদ খেলাধুলা

ক‌রোনার কার‌নে বাতিল হতে পারে অলিম্পিক!

নিউজ ডেস্ক

প্রকাশিত: জুলাই ২১ ২০২১, ১৬:০৩ অপরাহ্ণ
অ- অ+
ক‌রোনার কার‌নে বাতিল হতে পারে অলিম্পিক!
0
শেয়ার
0
দেখেছে
Share on FacebookShare on Twitter

জাপানের কোভিড পরিস্থিতি পর্যবেক্ষণ করছে টোকিও অলিম্পিক কমিটি। অবস্থা বেগতিক হলে, যে কোনো মুহূর্তে আসর বাতিলের সিদ্ধান্ত নিতে দ্বিধা করা হবে না বলে মন্তব্য করেছেন কমিটির প্রধান নির্বাহী তশিরো মুতো। তবে এখনই কোনো আগাম কথা না বলে, সবাইকে বায়োবাবল মেনে ভিলেজে থাকার পরামর্শ দিয়েছেন তিনি। তবে শঙ্কা সত্ত্বেও সফট বল ইভেন্টের মধ্য দিয়ে ফুকুশিমাতে শুরু হয়ে গেছে আসরের আনুষ্ঠানিকতা।

পরিস্থিতি বিবেচনায় বাতিল হতে পারে অলিম্পি‌কের সময় যত গড়াচ্ছে, ততই যেন শঙ্কার মেঘে ছেয়ে যাচ্ছে টোকিওর আকাশ। যেখান থেকে মুক্ত থাকতে পারছে না অ্যাথলিটদের ভিলেজ। একের পর এক কোভিড আক্রান্তের খবরে ভীত হয়ে পড়ছেন অ্যাথলিটরা। এ অবস্থায় স্বাভাবিক খেলা চালানো নিয়েও শঙ্কা দেখা দিয়েছে কর্মকর্তাদের মাঝে।

অলিম্পিক ভিলেজে প্রতিদিনই আক্রান্ত হচ্ছেন নতুন কোনো অ্যাথলিট কিংবা কর্মকর্তারা। টোকিও শহরেও ছড়িয়ে আছে করোনা আতঙ্ক। সাধারণ মানুষরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানাচ্ছে গ্রেটেস্ট শো অন আর্থ নিয়ে। আসরের জৈব সুরক্ষা বলয় নিয়ে শুরু থেকেই সমালোচনা ছিল নানা মহলে। কিন্তু বিষয়টি নিয়ে একেবারেই ভ্রুক্ষেপ করেনি আয়োজকরা। উল্টো ভিলেজ কিংবা দলগুলোর থাকার জায়গায় স্থানীয়দের অবাধ আনাগোনা সংক্রমণ বাড়িয়েছে কয়েকগুণ।

তবে সামগ্রিক জাপানের কোভিড পরিস্থিতি অন্যান্য দেশের তুলনায় ভালো বলে এখনও আসর নিয়ে নেতিবাচক কিছু ভাবতে চাইছে না কেউ। কিন্তু গত এক সপ্তাহে টানা ছয় দিন এক হাজার রোগী শনাক্ত হওয়ায় কিছুটা ধাক্কা লেগেছে তাদের আত্মবিশ্বাসে।

এ অবস্থায় এখন কতটা সফলভাবে আসর আয়োজন সম্ভব তা নিয়ে প্রশ্ন উঠেছে খোদ অলিম্পিক আয়োজক কমিটিতেই। নিজেদের মধ্যে বৈঠকে আসর বাতিলের প্রস্তাবও এসেছে অনেক সদস্যের কাছ থেকে। তবে এতো দ্রুত কোনো সিদ্ধান্ত নিতে রাজি হচ্ছেন না সেইকো হাসিমুতোর নেতৃত্বাধীন আয়োজন কমিটি। বরং আরও কিছুটা সময় পরিস্থিতি পর্যবেক্ষণের কথা জানিয়েছেন তারা।

অলিম্পিক আয়োজক কমিটির প্রধান নির্বাহী তোশিরো মুতো জানান, করোনা ভাইরাস আক্রান্ত প্রতিদিনই বাড়ছে। তবে অবস্থা এখনও এতোটা খারাপ হয়নি যে আসর বাতিল করে দিতে হবে। তবে আক্রান্তের সংখ্যা বাড়তে থাকলে আমরা অবশ্যই নতুন করে ভাবব। স্পন্সররাও কিছুটা শঙ্কিত। আমরা সবাইকে নিয়ে শিগগিরই একটা মিটিংয়ে বসব। দেখা যাক সবাই কি ভাবছে। আমরা কারো ওপর কোনো কিছু চাপিয়ে দেব না। এটা একটা বৈশ্বিক আসর, জাপান কিংবা টোকিওর একার কিছু নয়। তাই সবাইকে একটু আস্থা রাখতে অনুরোধ করব। আমরা সব কিছু পর্যবেক্ষণে রেখেছি। জীবনের আগে কোনো কিছু নিয়েই আমরা ঝুঁকি নেব না।

এদিকে আয়োজক কমিটির পক্ষ থেকে যতই শঙ্কার কথা বলা হোক না কেন ফুকুশিমাতে কিক অফ হয়ে গেছে এবারের আসরের। ক্লোজড ডোর স্টেডিয়ামে সফট বল ইভেন্ট দিয়ে শুরু হয়েছে আনুষ্ঠানিকতা। যেখানে প্রথম দিনই মাঠে নামে স্বাগতিক জাপান। প্রতিপক্ষ অস্ট্রেলিয়াকে ৮-১ পয়েন্টে হারিয়ে শুভসূচনা করেছে তারা। দর্শকবিহীন গ্রাউন্ডে ছিল দুই দেশের খেলোয়াড় স্টাফ এবং নিরাপত্তা কর্মীরা।

২৩ জুলাই উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হবে অলিম্পিকের এবারের আসর। যেখানে বাংলাদেশের পতাকা বহন করবেন সাঁতারু আরিফুল ইসলাম।

ShareTweetShare

আরও পড়ুন

বিশ্ব দূরপাল্লা সাঁতারে পদকজয়ী সাঁতারুদের সংবর্ধনা
খেলাধুলা

বিশ্ব দূরপাল্লা সাঁতারে পদকজয়ী সাঁতারুদের সংবর্ধনা

অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের প্রথম টেস্ট জয়
খেলাধুলা

অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের প্রথম টেস্ট জয়

চট্টগ্রাম প্রেস ক্লাবের ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’ সম্পন্ন
খেলাধুলা

চট্টগ্রাম প্রেস ক্লাবের ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’ সম্পন্ন

চট্টগ্রাম প্রেস ক্লাব-র‌্যাব ৭ প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
খেলাধুলা

চট্টগ্রাম প্রেস ক্লাব-র‌্যাব ৭ প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

সেপ্টেম্বর হতে চট্টগ্রামে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল
খেলাধুলা

সেপ্টেম্বর হতে চট্টগ্রামে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল

প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা সফল করার আহ্বান মেয়র শাহাদাতের
খেলাধুলা

প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা সফল করার আহ্বান মেয়র শাহাদাতের

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

পুরোনো সংখ্যা

সর্বশেষ

মূকাভিনয় শিল্পী মার্সেল মার্সোর প্রয়াণ দিবসে বামূফের স্মরণ আয়োজন

মূকাভিনয় শিল্পী মার্সেল মার্সোর প্রয়াণ দিবসে বামূফের স্মরণ আয়োজন

রোগের আগে প্রতিরোধ করি, ডেঙ্গুমুক্ত চট্টগ্রাম গড়ি : মেয়র শাহাদাত হোসেন

রোগের আগে প্রতিরোধ করি, ডেঙ্গুমুক্ত চট্টগ্রাম গড়ি : মেয়র শাহাদাত হোসেন

রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন

রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন

সিনেমা অন্যপাতা শিগগিরই আসছে প্রেক্ষাগৃহে

সিনেমা অন্যপাতা শিগগিরই আসছে প্রেক্ষাগৃহে

গুজব ছড়ানোর পূর্বেই প্রতিরোধ চায় চট্টগ্রাম জেলা পুলিশ

গুজব ছড়ানোর পূর্বেই প্রতিরোধ চায় চট্টগ্রাম জেলা পুলিশ

ষড়যন্ত্র রুখে দিতে চট্টগ্রাম মহানগর যুবদল ঐক্যবদ্ধ : দীপ্তি-শাহেদ

ষড়যন্ত্র রুখে দিতে চট্টগ্রাম মহানগর যুবদল ঐক্যবদ্ধ : দীপ্তি-শাহেদ

পাঁচটি লায়ন্স ক্লাবের উদ্যোগে ওয়ার্ল্ড ক্লিনআপ ডে উদযাপন

পাঁচটি লায়ন্স ক্লাবের উদ্যোগে ওয়ার্ল্ড ক্লিনআপ ডে উদযাপন

তরুণ ভিজ্যুয়াল স্টোরিটেলারদের একত্রিত করতে হাত মেলালো অপো ও বিইউপি

তরুণ ভিজ্যুয়াল স্টোরিটেলারদের একত্রিত করতে হাত মেলালো অপো ও বিইউপি

ফটোগ্রাফার ইউছুফের উন্নত চিকিৎসার জন্য প্রয়াসের অনুদান

ফটোগ্রাফার ইউছুফের উন্নত চিকিৎসার জন্য প্রয়াসের অনুদান

২৫ মার্চ গণহত্যা ও ২৬ মার্চ স্বাধীনতা দিবসে চট্টগ্রাম জেলা প্রশাসনের বর্ণাঢ্য কর্মসূচি

শনিবার চট্টগ্রামের রেস্তোরাঁগুলোতে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

cbarta24


সম্পাদক: মোহাম্মদ রুবেল খান
প্রকাশক: আবুল হোসাইন মো.কাউছার
যোগাযোগ
শাহী টাওয়ার (২য় তলা) এন.এ. চৌধুরী রোড, আন্দরকিল্লা, চট্টগ্রাম।
০১৮৫১ ২১৪ ৭৪৭
cbartanews@gmail.com
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত

© ২০২২-২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত সিবার্তা ২৪

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.