• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আবেদিত
রবিবার, ২২ মার্চ ২০২৬
Chattogram Barta24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
প্রচ্ছদ পার্বত্য জেলা

বান্দরবানের থানচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভোগান্তি

মোঃশহীদুল ইসলাম রানা,বান্দরবান জেলা প্রতিনিধি:

প্রকাশিত: জুলাই ১২ ২০২১, ২০:৩১ অপরাহ্ণ
অ- অ+
বান্দরবানের থানচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভোগান্তি
0
শেয়ার
0
দেখেছে
Share on FacebookShare on Twitter

বান্দরবানের থানচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকসহ বিভিন্ন পদে জনবল সংকট থাকায় উপজেলার মানুষ চরমভোগান্তিতে পড়েছে।

৫০ শয্যার এ হাসপাতালে ডাক্তার, নার্স এবং বিভিন্ন টেকনিশয়ান স্বল্পতার কারনে চিকিৎসা সেবায় এ ভোগান্তি। ইতিমধ্যেই চলছে করোনা-১৯ এ সংক্রমিত রোগী নিয়ে নানান চিন্তা, এসব মিলিয়ে উপজেলার মানুষ তাদের চিকিৎসা সেবা নিয়ে কষ্ট পাচ্ছে।

স্থানীয়রা জানিয়েছেন, সদর উপজেলার এ স্বাস্থ্য কমপ্লেক্সেটিকে ৫০ শয্যায় উন্নিত করা হলে জনসাধারনের মধ্যে চিকিৎসা সেবা নিয়ে দুঃশ্চিন্তা কেটে উঠেছিল। কিন্তু হাসপাতালে শয্যা বাড়লেও সে অনুযায়ী চিকিৎসক, নার্স এবং বিভিন্ন পদের টেকনিশিয়ান স্বল্পতার কারনে বর্তমানে হাসপাতালে আসা রোগীরা চরম ভোগান্তিতে পড়ছে। চিকিৎসা সেবায় বিলম্ব হওয়ার কারনে অনেকেই কষ্ট পাচ্ছেন। বর্তমানে করোনা-১৯ তো রয়েছেই তারম্যধ্যে ম্যালেরিয়া, ডায়রিয়াসহ নানান জটিল রোগে আক্রান্ত হয়ে চিকিৎসা নিতে আসা রোগীদের চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে।

স্থানীয়রা আরো জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মহিলা ও পুরুষ ওয়ার্ডে রোগী ভর্তি অবস্থায় একজন চিকিৎসক দিয়ে সকল রোগীদের দেখভাল করছে। কোভিড-১৯ পরিস্থিতিতে স্বাস্থ্য কমপ্লেক্সে জনবল কম থাকায় উপজেলাবাসীর স্বাস্থ্য সেবা পেতে চরম ভোগান্তির পড়তে হচ্ছে বলে জানান স্থানীয়রা।

স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫০ শয্যা এর হাসপাতালে কর্মকর্তাসহ ১৩ জন চিকিৎসক থাকার কথা, কিন্তু ডাক্তার রয়েছেন ৪ জন, তার মধ্যে একজনকে চট্টগ্রামে প্রেষনে পাঠানো হয়। বর্তমানে ৯ জন চিকিৎসক শূন্য রয়েছে। সিনিয়র-জুনিয়র নার্স ১৪ জনের কর্মস্থলে রয়েছেন ৭জন, ল্যাব টেকনিশিয়ান ২ জনের মধ্যে ১জন, ফার্মাসিষ্ট ২জনের মধ্যে ১জন, মেডিকেল টেকনোলজিষ্ট, ষ্টোর কিপার ১ জন শূন্য ও রাঙ্গামাটিতে প্রেষণে আছে। স্বাস্থ্য সহকারী ১৩ জনের কর্মস্থলে ৮ জন, ৫ জন শূন্য, ক্যাশিয়ার ১জন শূন্য, ষ্টোর কিপার ২জন শূন্য। সর্বমোট ২৪টি পদ শুন্য রয়েছে বলে নিশ্চিৎ করেন সংশ্লিষ্টরা।

এদিকে চিকিৎসক ডাঃ আব্দুল্লাহ আল নোমান বলেন, কর্মকর্তাসহ চিকিৎসক ৪জনের মধ্যে চিকিৎসক ডাঃ মজ্ঞুরুল ইসলাম চট্টগ্রামে প্রেষনে আছেন। বর্তমানে দুইজন এক মাসে ১৫দিন করে চিকিৎসা দিয়ে যাচ্ছি, কষ্ট হলেও কিছু করার নেই।

এই বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ ওয়াহিদুজ্জামান মুরাদ বলেন, দীর্ঘদিন ধরে পদগুলি শূন্য থাকায় বিভিন্ন রোগের আক্রান্ত রোগীদের সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে। তারপরেও সরকারী আদেশ মেনে উপজেলাবাসীদের স্বাস্থ্য সেবা দিতে সবসময় প্রস্তুত রয়েছি। তিনি আরো বলেন, ইতিমধ্যে সরকার আমদানীকৃত চিনের করোনা ভ্যাকসিন এসেছে। কর্মস্থলে চিকিৎসক কম হওয়ায় করোনা, ম্যালেরিয়া, ডায়রিয়া, ভাইরাস জ্বর, পেট ব্যাথা, কাঁশি, সর্দিসহ নানান রোগে চিকিৎসা সেবা দিতে অনেক কষ্ট হচ্ছে। এই ব্যাপারে পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর (উশৈসিং) এমপি সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগীতা চেয়ে আবেদন করা হয়েছে।

ShareTweetShare

আরও পড়ুন

খাগড়াছড়িতে অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি
পার্বত্য জেলা

খাগড়াছড়িতে অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি

কাপ্তাই হ্রদের উন্নয়নে দুই উপদেষ্টার মতবিনিময়
পার্বত্য জেলা

কাপ্তাই হ্রদের উন্নয়নে দুই উপদেষ্টার মতবিনিময়

জুলাই বিপ্লব আমাদের সাম্য, মৈত্রী ও মানবিক অধিকার প্রতিষ্ঠা করেছে: পার্বত্য উপদেষ্টা
জাতীয়

জুলাই বিপ্লব আমাদের সাম্য, মৈত্রী ও মানবিক অধিকার প্রতিষ্ঠা করেছে: পার্বত্য উপদেষ্টা

বান্দরবানে যুবদল নেতা অপহরণ
পার্বত্য জেলা

বান্দরবানে যুবদল নেতা অপহরণ

শান্তি ও সম্প্রীতির বন্ধনে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান পার্বত্য উপদেষ্টার
পার্বত্য জেলা

শান্তি ও সম্প্রীতির বন্ধনে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান পার্বত্য উপদেষ্টার

মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটাতে চায় এ সরকার: পার্বত্য উপদেষ্টা
পার্বত্য জেলা

মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটাতে চায় এ সরকার: পার্বত্য উপদেষ্টা

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

পুরোনো সংখ্যা

সর্বশেষ

চট্টগ্রাম-১১ আসনে বিপুল ভোটে জয়ী আমির খসরু

চট্টগ্রামের জিয়া জাদুঘর দ্রুত সংস্কারের তাগিদ অর্থমন্ত্রীর

বায়েজিদে দুইজন নিহতের ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের গ্রেফতারের আহ্বান মীর হেলালের

প্রতিমন্ত্রী মীর হেলাল ঈদের নামাজ পড়বেন গ্রামে

বৃহস্পতিবার পবিত্র ঈদুল ফিতর

চাঁদ দেখা গেছে, শনিবার ঈদ-উল-ফিতর

ইসলামী ব্যাংকের দক্ষতা উন্নয়ন পরীক্ষা মানবিক করার প্রস্তাব

ধর্মীয় আনুষ্ঠানিকতা বনাম নৈতিক বাস্তবতা

প্রকৃতির মাঝে চট্টগ্রাম-০৭০৯ গ্রুপের সদস্যদের ইফতার

প্রকৃতির মাঝে চট্টগ্রাম-০৭০৯ গ্রুপের সদস্যদের ইফতার

ঈদকে আরও আনন্দময় করতে এ৬এস প্রোসহ ক্যাশব্যাক ক্যাম্পেইন অপোর

ঈদকে আরও আনন্দময় করতে এ৬এস প্রোসহ ক্যাশব্যাক ক্যাম্পেইন অপোর

১০০০ সুবিধাবঞ্চিত শিশু বেছে নিল পছন্দের ঈদ জামা

১০০০ সুবিধাবঞ্চিত শিশু বেছে নিল পছন্দের ঈদ জামা

ঈদে আসছে কবি গোলাম মওলা জসিমের ‘গুঞ্জন’ কবিতার ভিডিওচিত্র

ঈদে আসছে কবি গোলাম মওলা জসিমের ‘গুঞ্জন’ কবিতার ভিডিওচিত্র

চট্টগ্রাম নিউজ ও শিশুদের পাঠশালার ইফতার মাহফিল সম্পন্ন

চট্টগ্রাম নিউজ ও শিশুদের পাঠশালার ইফতার মাহফিল সম্পন্ন

চসিকের পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ

চসিকের পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ

cbarta24


সম্পাদক: মোহাম্মদ রুবেল খান
প্রকাশক: আবুল হোসাইন মো.কাউছার
যোগাযোগ
শাহী টাওয়ার (২য় তলা) এন.এ. চৌধুরী রোড, আন্দরকিল্লা, চট্টগ্রাম।
০১৮৫১ ২১৪ ৭৪৭
cbartanews@gmail.com
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত

© ২০২২-২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত সিবার্তা ২৪

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.