চট্টগ্রাম : চট্টগ্রাম জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, ‘ঐতিহ্য, সম্ভাবনা ও আধুনিক উন্নয়নের সমন্বয়ে একটি পর্যটন সমৃদ্ধ, পরিচ্ছন্ন, নিরাপদ ও মানবিক চট্টগ্রাম গড়ার প্রত্যয়ে বহুমুখী পরিকল্পনা গ্রহণ করেছে জেলা প্রশাসন। তরুণ প্রজন্মকে দক্ষ, মানবিক ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলা, জেলে সম্প্রদায়ের সন্তানদের শিক্ষায় সহযোগিতা, কর্মসংস্থান সৃষ্টি, পরিবেশ সুরক্ষা এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানো আগামী দিনের অন্যতম অগ্রাধিকার।’
রোববার (২২ নভেম্বর) দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউজের সম্মেলন কক্ষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে জাহিদুল ইসলাম এক বছর পূর্তি উপলক্ষে এ ব্রিফিংয়ের আয়োজন করা হয়।
‘ইতিহাসে গৌরব, ঐতিহ্যে প্রাণ, মানবিকতায় গড়ি নান্দনিক চট্টগ্রাম’-এ স্লোগানে জেলা প্রশাসন প্রেস ব্রিফিংয়ের আয়োজন করেন।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শরীফ উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের উপপরিচালক (স্থানীয় সরকার) প্রণয় চাকমা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) সৈয়দ মাহবুবুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (এলএ) মো. কামরুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শরীফ উদ্দীন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) পাঠান মো. সাইদুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাখাওয়াত জামিল সৈকত প্রমুখ ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন।
ব্রিফিংয়ে জেলা প্রশাসক বলেন, ‘জাতীয় নির্বাচন সুষ্ঠু, সুন্দর ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার লক্ষ্যে গৃহীত কার্যক্রম সফলভাবে বাস্তবায়িত হয়েছে। নির্বাচনী পরিবেশ শান্তিপূর্ণ রাখতে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা, দায়িত্বশীল ভূমিকা ও আন্তরিক প্রচেষ্টার ফলে নির্বাচন কার্যক্রম সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে সকলের অংশগ্রহণ ও সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’
‘শারদীয় দুর্গাপূজা মহালয়া থেকে শুরু করে বিজয়া দশমী পর্যন্ত দিনগুলো অত্যন্ত আনন্দঘন, সুন্দর ও সুশৃঙ্খল পরিবেশে উদযাপিত হয়েছে। পূজার শুরু থেকে শেষ পর্যন্ত সার্বিক নিরাপত্তা,শৃঙ্খলা ও সম্প্রীতি বজায় রাখতে সংশ্লিষ্ট সকলের সহযোগিতায় উৎসবমুখর পরিবেশ নিশ্চিত করা হয়। ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে সাম্প্রদায়িক সম্প্রীতি, পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধের এক উজ্জ্বল দৃষ্টান্ত তৈরি হয়েছে।’
জাহিদুল ইসলাম মিঞা বলেন, ‘জেলে পরিবারের সন্তানদের শিক্ষার সুযোগ সম্প্রসারণ এবং তাদের ভবিষ্যৎ সুন্দর ও সম্ভাবনাময় করে গড়ে তুলতে বিশেষ উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। আর্থিক ও সামাজিক নানা সীমাবদ্ধতার কারণে যেন কোনো শিশু শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত না হয়, সে লক্ষ্যে তাদের পড়াশোনায় সহযোগিতা, প্রয়োজনীয় শিক্ষা উপকরণ প্রদান এবং শিক্ষার ধারাবাহিকতা বজায় রাখতে বিভিন্ন পরিকল্পনা নেওয়া হচ্ছে। জেলে পরিবারের সন্তানদের শিক্ষিত, আত্মনির্ভরশীল ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলাই এই উদ্যোগের মূল লক্ষ্য।’
মানবিক ও সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে শীতার্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে সুবিধাবঞ্চিত মানুষের কষ্ট লাঘবে তাদের মাঝে কম্বল বিতরণ কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন করা হচ্ছে। সমাজের বিত্তবান ও সচেতন মানুষকে মানবিক কাজে এগিয়ে আসার আহ্বান জানানো হচ্ছে, যাতে শীতের এই সময়ে কেউ অসহায়ভাবে কষ্ট না পায়। পাশাপাশি জেলে পরিবারের সন্তানদের শিক্ষার সুযোগ সম্প্রসারণ এবং তাদের ভবিষ্যৎ সুন্দর ও সম্ভাবনাময় করে গড়ে তুলতে বিশেষ উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। আর্থিক ও সামাজিক নানা সীমাবদ্ধতার কারণে যেন কোনো শিশু শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত না হয়, সে লক্ষ্যে তাদের পড়াশোনায় সহযোগিতা, প্রয়োজনীয় শিক্ষা উপকরণ প্রদান এবং শিক্ষার ধারাবাহিকতা বজায় রাখতে বিভিন্ন পরিকল্পনা নেওয়া হচ্ছে।’
চট্টগ্রামকে পর্যটকদের কাছে আরো আকর্ষণীয় করে তুলতে এবং পর্যটন সমৃদ্ধ নগরী হিসেবে গড়ে তুলতে জেলা প্রশাসনের পরিকল্পনা রয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘এখানকার প্রাকৃতিক সৌন্দর্য, ঐতিহাসিক স্থান, ঐতিহ্য ও পর্যটন সম্ভাবনাকে কাজে লাগিয়ে পর্যটন খাতকে আরও বিকশিত করা হবে। দেশী-বিদেশী পর্যটকদের আকৃষ্ট করতে ডিসি পার্ককে নান্দনিকরূপে সাজানো হয়েছে। সীতাকুন্ডের জঙ্গল সলিমপুরকে ভূমিদস্যুমুক্ত করা হয়েছে। পরিবেশ সুরক্ষায় জেলা প্রশাসনের উদ্যোগে ১ দিনে ১ লক্ষ বৃক্ষরোপণ করা হয়েছে। বিভিন্ন পরিকল্পনা নিয়ে আমাদের কাজ চলছে, যা বাস্তবায়িত হলে চট্টগ্রামের পর্যটন খাত নতুন মাত্রা পাবে এবং অর্থনৈতিক কর্মকান্ডে ইতিবাচক ভূমিকা রাখবে।’
পরিবেশ সুরক্ষা ও পরিচ্ছন্নতা কার্যক্রমের বিষয়ে জেলা প্রশাসক বলেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশনায় জুলাই মাস থেকে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হচ্ছে। এই কার্যক্রম বাস্তবায়নে পাঁচজন জেলা প্রশাসককে বিশেষ নির্দেশনা দেওয়া হয়, যার মধ্যে চট্টগ্রাম রয়েছে। সেই নির্দেশনার আলোকে পরিবেশ সুরক্ষা, পরিচ্ছন্নতা এবং জনসচেতনতা বৃদ্ধিতে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। পরিচ্ছন্ন সমাজ গড়ে তোলা শুধু প্রশাসন বা কোনো নির্দিষ্ট প্রতিষ্ঠানের একক দায়িত্ব নয়, বরং প্রত্যেক নাগরিকের সম্মিলিত অংশগ্রহণের মাধ্যমেই একটি সুন্দর ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করা সম্ভব।’
জেলা প্রশাসক জাহিদ জানান, চলতি বছরে সমগ্র জেলায় প্রায় সাড়ে ৭ লক্ষ পানিবন্দী মানুষের দুর্দশা লাগবে উদ্ধার কার্যক্রম, ত্রাণ সহায়তা ও চিকিৎসাসেবা প্রদানের পাশাপাশি বন্যা পরিস্থিতি মোকাবেলায় জেলা প্রশাসন, সশস্ত্র বাহিনী, আইন-শৃঙ্খলা বাহিনী, বিভিন্ন সরকারী দপ্তর, স্বেচ্ছাসেবক ও বেসরকারী সংস্থাসমূহের মধ্যে আন্তঃযোগাযোগ সমন্বয় সাধন করা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় অত্যন্ত স্বল্প সময়ের মধ্যে বাঁশখালীতে বন্যাদুর্গতদেও জন্য ১০০টি গৃহ নির্মাণ ও হস্তান্তর করা হয়েছে।’
অর্জন ও স্বীকৃতি উল্লেখ করে তিনি বলেন, ‘অনলাইনে ভূমি সংক্রান্ত অভিযোগ নিষ্পত্তির সংখ্যায় দেশের জেলাগুলোর মধ্যে চট্টগ্রাম প্রথম স্থানে এবং জন্ম ও মৃত্যৃ নিবন্ধনে বিশেষ অবদানের জন্য জাতীয় পর্যায়ে চট্টগ্রাম সম্মাননা অর্জন করেছেন। নতুন কুঁড়ি ক্রীড়া প্রতিযোগিতা সিজন-২-এ দেশের মধ্যে এ জেলা সর্বোচ্চ সংখ্যক রেজি্েট্রশন সম্পন্ন করে।’
সরকারের অগ্রাধিকারমূলক প্রকল্প সম্পর্কে ডিসি জাহিদ বলেন, ‘জিরো-এরর ঘোষণা দিয়ে সরকারের অগ্রাধিকার প্রকল্প ‘ফ্যামিলি কার্ড’ বাস্তবায়ন, ২০২৫-২৬ অর্থবছরেও চট্টগ্রামে ২৬ লাখ ৫৭ হাজার ২৮০টি চারা রোপণ, বন বিভাগ ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অংশগ্রহণ, বিভিন্ন সংস্থার প্রকল্পে মোট ১৩৯.৫ কিলোমিটার দৈঘ্যের ৫৯টি কাল খনন সম্পন্ন করা হয় এবং ৩৫টি সরকারী ও ৩০০টি বেসরকারী ভবনে সৌর বিদুৎ স্থাপন করা হয়েছে। জিরো ক্যাজুয়ালিটি মূলমন্ত্রে সীতাকুন্ডের জঙ্গল সলিমপুর সন্ত্রাসমুক্তকরণসহ সেখানে প্রায় ১৬ কিলোমিটার রাস্তা নির্মাণ কাজ প্রায় সম্পন্ন হয়েছে।’
একদিনে এক লক্ষ বৃক্ষরোপণের কথা উল্লেখ করে ডিসি বলেন, ‘গত ২৭ অক্টোবর ১৬ উপজেলা ও মহানগরীর প্রায় ১৫ হাজার মানুষের অংশগ্রহণে ‘এক দিনে লক্ষ বৃক্ষ, সবুজ পরিবেশ আমাদের লক্ষ্য’প্রতিপাদ্যে ১ দিনে ১ লক্ষ বৃক্ষরোপণ করা হয়েছে। পাঁচ বছওে ২৫ কোটি গাছ রোপণের জাতীয় পরিকল্পনার সঙ্গে স্থানীয় উদ্যোগে সংযোগ স্থাপন হয়েছে। পরিবেশ রক্ষায় ১৮ বছরের কম বয়সী শিক্ষার্থীদের জন্য ১০০ গ্রাম ব্যবহৃত প্লাস্টিক বর্জ্য জমা দিয়ে চট্টগ্রাম চিড়িয়াখানায় বিনামূল্যে প্রবেশের সুযোগ সৃষ্টি করে দেয়া হয়েছে।’
উৎসব সেল প্রসঙ্গে জাহিদুল ইসলাম মিঞা বলেন, ‘উৎসবে নতুন সংস্কৃতি প্রবর্তনেগত ১৮ মে জেলা প্রশাসনের বিশেষ উদ্যোগ ‘উৎসবে কমবে দাম, বাড়বে আনন্দ’ প্রতিপাদ্যে ফেস্টিভ সেল কার্যক্রম অনুষ্ঠিত হয়।’
চট্টগ্রামে প্রথম যেমন- প্রবাসীদের জন্য সাপ্তাহিত অনলাইন গণশুনানী, জেলা কারাগারে দর্শনার্থীদের দুর্দশা লাগবে ওয়ান টু ওয়ান ইন্টারকম ‘স্বজন’ সংযোজন, উৎসবে মূল্যছাড় সংস্কৃতি ‘ফেস্টিভ সেল কর্মসূচী, জেলাব্যাপী এক দিনে এক লক্ষ বৃক্ষ রোপন করা হয়।
সাংস্কৃতিক ও চিত্তবিনোদনের বিশেষ উদ্যোগের কথা তুলে ধরে ডিসি জাহিদ বলেন, ‘ফৗজদারহাটের অদূরে ডিসি পার্কে ৪র্থ বারের মত বৃহৎ পরিসওে মাসব্যাপী ফুল উৎসবের আয়োজন, বাংলা নববর্ষে সার্কিট হাউজ থেকে ডিসি হিল পর্যন্ত দেড় কিলোমিটার সড়ক জুড়ে আলপনা অংকন, ডিসি হিলে জেলা প্রশাসনের উদ্যোগে সকল সাংস্কৃতিক গোষ্ঠীর অংশগ্রহণে বাংলা নববর্ষ উদযাপন, ডিসি হিলস্থ নজরুল স্কয়ার সংস্কারসহ আন্তর্জাতিক মানের মঞ্চ স্থাপন কাজ চলমান রয়েছে।’
সংকটে আস্থা, মানবিকতায় পাশে ও সম্ভাবনায় প্রেরণার কথা উল্লেখ করে জেলা প্রশাসক বলেন, ‘দীর্ঘ ৩০ ঘন্টা অবরুদ্ধ অবস্থা থেকে চুয়েট উপাচার্যকে উদ্ধা কার্যকর ও শান্তিপূর্ণ পদক্ষেপ গ্রহণ, সীতাকুন্ডে ৫ ঘণ্টার মহাসড়ক অবরোধ নিরসনে ৮
দাবি পূরণের প্রতিশ্রুতি ও ২৪ ঘন্টার মধ্যে অধিকাংশ দাবী বাস্তবায়নের ঘোষনা দেয়া হয়। সীতাকুণ্ডে জাহাজভাঙ্গা শিল্পের দুর্ঘটনায় আহতদেরও চিকিৎসার তদারকি এবং নিহতদের পরিবারপ্রতি ১০ লাখ টাকা ক্ষতিপূরণসহ সরকারি সহায়তা নিশ্চিত করা হয়।’
সম্ভাবনাময় তরুণদেও সহায়তার কথা উল্লেখ করে জেলা প্রশাসক কলেন, ‘তুরস্কের আন্তর্জাতিক এভিয়েশন ফেস্টিবলে বাংলাদেশের প্রতিনিধিত্বকারী চুয়েটের ‘টিম স্ট্যার্যাপ্টর’-এর উদ্ভাবনী ড্রোন প্রকল্পে সহযোগিতা দেওয়া হয়েছে।’
সকলের সহযোগিতা পেলে আগামীতে চট্টগ্রামের সার্বিক উন্নয়নে কাজ করে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
কেকে/এমএ
















