• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আবেদিত
রবিবার, ২২ নভেম্বর ২০২৬
Chattogram Barta24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
প্রচ্ছদ চট্টগ্রাম

প্রধান সড়ক থেকে অলিগলি—কোনো এলাকাই উন্নয়নের বাইরে থাকবে না : শাহাদাত

অনলাইন ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ২১ ২০২৬, ১৯:৫৫ অপরাহ্ণ
অ- অ+
প্রধান সড়ক থেকে অলিগলি—কোনো এলাকাই উন্নয়নের বাইরে থাকবে না : শাহাদাত
0
শেয়ার
0
দেখেছে
Share on FacebookShare on Twitter

চট্টগ্রাম : চট্টগ্রাম নগরীর উন্নয়ন কার্যক্রমে কোনো এলাকাকে পিছিয়ে রাখা হবে না। নগরীর প্রধান সড়ক থেকে শুরু করে প্রতিটি ওয়ার্ডের ছোট-বড় অলিগলি পর্যায়ক্রমে উন্নয়নের আওতায় আনা হবে বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) প্রশাসক শাহাদাত হোসেন।

তিনি বলেছেন, ‘নগরীর প্রতিটি এলাকার মানুষের চলাচলের সুবিধা নিশ্চিত করতে সড়ক নির্মাণ ও সংস্কার কার্যক্রম অব্যাহত থাকবে। বর্ষাকাল শেষ হওয়ায় আগামী পাঁচ থেকে ছয় মাস, অর্থাৎ পুরো শীতকাল ও বসন্ত মৌসুমজুড়ে নগরীর বিভিন্ন এলাকায় রাস্তা সংস্কারের কাজ চলবে। প্রতিটি ওয়ার্ডের অলিগলি চিহ্নিত করে পর্যায়ক্রমে উন্নয়নকাজ বাস্তবায়ন করা হবে।’

শনিবার (২১ নভেম্বর) নগরীর ১৭ নম্বর পশ্চিম বাকলিয়া ওয়ার্ডে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের অর্থায়নে নির্মিত পাঁচটি সড়কের উন্নয়নকাজ উদ্বোধনকালে শাহাদাত হোসেন এসব কথা বলেন।

উদ্বোধন করা সড়কগুলো হলো—ডিসি রোডের ফজলুর রহমান পাড়া (জালিয়াপাড়া) সড়ক, চাঁন্দমিয়া মুন্সি লেইনের আমীর হোসেন সড়ক, চাঁন্দমিয়া মুন্সি লেইনের আবেদীন সওদাগর সড়ক, মদিনা আবাসিক এলাকার আমিরুন্নেছা সড়ক এবং সবুজবাগ আবাসিক এলাকার মনোআরা ভবন সংলগ্ন সড়ক।

এ সময় প্রশাসক আরও বলেন, ‘গত দুই বছরে নগরীতে সড়ক, অবকাঠামো, নালা ও ড্রেন সংস্কারসহ প্রায় ২৫০০ কোটি টাকার উন্নয়নকাজ বাস্তবায়ন করা হয়েছে। বিভিন্ন ওয়ার্ডে ব্যাপক উন্নয়নকাজ চলমান রয়েছে। কোনো কোনো ওয়ার্ডে ১২৫ থেকে ১৫০ কোটি টাকা এবং কোনো কোনো ওয়ার্ডে ২২৫-২৫০ কোটি টাকার উন্নয়নকাজ সম্পন্ন হয়েছে। ১৭ নম্বর পশ্চিম বাকলিয়া ওয়ার্ডেও ইতোমধ্যে প্রায় ৫০-৬০ কোটি টাকার উন্নয়নকাজ বাস্তবায়ন করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘নগরীর অনেক অলিগলি দীর্ঘদিন ধরে চলাচলের অনুপযোগী ছিল। এসব সড়ক উন্নয়নের মাধ্যমে স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব হবে। শুধু প্রধান সড়ক নয়, নগরীর প্রতিটি ওয়ার্ডের প্রতিটি অলিগলিতে উন্নয়নের ছোঁয়া পৌঁছে দিতে সিটি কর্পোরেশন কাজ করছে। এই উন্নয়ন কার্যক্রম ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে।’

উন্নয়নকাজের গুণগত মান নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করে শাহাদাত হোসেন বলেন, ‘রাস্তা নির্মাণ ও সংস্কারের ক্ষেত্রে উন্নতমানের নির্মাণসামগ্রী ব্যবহার নিশ্চিত করতে হবে। এ বিষয়ে এলাকাবাসীকেও সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। উন্নয়নকাজের মান বজায় রাখতে স্থানীয় জনগণের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

নগরীর পরিচ্ছন্নতা রক্ষায় নাগরিকদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘যত্রতত্র ময়লা-আবর্জনা, প্লাস্টিক ও পলিথিন ফেলা থেকে সবাইকে বিরত থাকতে হবে। একটি পরিচ্ছন্ন, সবুজ ও বাসযোগ্য নগরী গড়ে তুলতে সিটি কর্পোরেশনের পাশাপাশি নগরবাসীকেও নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করতে হবে।’

‘চট্টগ্রামকে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে আমরা বদ্ধপরিকর। নাগরিকদের প্রত্যাশা পূরণে উন্নয়নের এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে। নগরীর ৪১টি ওয়ার্ডের প্রতিটি এলাকায় পর্যায়ক্রমে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমে একটি সুন্দর ও পরিকল্পিত চট্টগ্রাম গড়ে তোলা হবে।’

এ সময় উপস্থিত ছিলেন চসিকের তত্ত্বাবধায়ক প্রকৌশলী (পুর) জসিম উদ্দিন, নির্বাহী প্রকৌশলী আশিকুল ইসলাম ও শাফকাত আমিন।

আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর যুবদলের সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশা, খোরশেদ আলম, আব্দুল কাদের, আবদুর রহিম, ফরিদুল আলম ও মাওলানা মুসা; চট্টগ্রাম মহানগর যুবদলের সহ-সভাপতি নাসির উদ্দিন চৌধুরী নাছিম, সহঅর্থ সম্পাদক জিয়াউল হক মিন্টু, সেলিম উল্লাহ, সহবিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক শেখ কামাল আলম, চকবাজার থানা যুবদলের আহ্বায়ক মোহাম্মদ সেলিম, বাকলিয়া থানা যুবদলের আহ্বায়ক মোহাম্মদ ইসমাইল হোসেন লেদু, যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুস্তাকিম মাহমুদ, চকবাজার থানা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. সোহেল, চট্টগ্রাম মহানগর যুবদল নেতা জাবেদুল হক জাবেদ, চট্টগ্রাম মহানগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন কাদের আসাদ, চকবাজার থানা ছাত্রদলের সাবেক সদস্যসচিব সাদ্দামুল হক সাদ্দাম, রাকিবুল ইসলাম রাকিব, মনসুর সওদাগর, সফিউল বশর সাজু, গিয়াস উদ্দিন আবিদ, মোস্তাফা আলম কিশোর, মো. আব্দুর রহিম মিনু, মোহাম্মদ ওয়াসিম, মোহাম্মদ সুমন, নিজামুদ্দিন, সালাউদ্দিন বাপ্পি, রিয়াজ শিকদার ও মো. জহির প্রমুখ।

ShareTweetShare

আরও পড়ুন

প্রধানমন্ত্রীর জন্মদিনে ওমরগণি এমইএস কলেজ ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি
রাজনীতি

প্রধানমন্ত্রীর জন্মদিনে ওমরগণি এমইএস কলেজ ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি

সশস্ত্র বাহিনী দিবস জাতীয় জীবনের ঐতিহাসিক ও গৌরবোজ্জ্বল দিন : অর্থমন্ত্রী
চট্টগ্রাম

সশস্ত্র বাহিনী দিবস জাতীয় জীবনের ঐতিহাসিক ও গৌরবোজ্জ্বল দিন : অর্থমন্ত্রী

সিভাসুতে বিশ্ব অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স সচেতনতা সপ্তাহ ২০২৬ পালিত
লীড-২

সিভাসুতে বিশ্ব অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স সচেতনতা সপ্তাহ ২০২৬ পালিত

সাউদার্ন ইউনিভার্সিটিতে ইংলিশ লিটারেরি ফেস্ট ৩.০ অনুষ্ঠিত
লীড-২

সাউদার্ন ইউনিভার্সিটিতে ইংলিশ লিটারেরি ফেস্ট ৩.০ অনুষ্ঠিত

নান্দনিক চট্টগ্রাম মানে মানুষের নিরাপত্তা নিশ্চিত করা : জেলা প্রশাসক জাহিদ
চট্টগ্রাম

নান্দনিক চট্টগ্রাম মানে মানুষের নিরাপত্তা নিশ্চিত করা : জেলা প্রশাসক জাহিদ

নতুন রূপে চট্টগ্রাম জেলা স্টেডিয়াম
খেলাধুলা

নতুন রূপে চট্টগ্রাম জেলা স্টেডিয়াম

পুরোনো সংখ্যা

সর্বশেষ

তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বেই বিএনপি আজ রাষ্ট্র ক্ষমতায় : শাহাদাত হোসেন

তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বেই বিএনপি আজ রাষ্ট্র ক্ষমতায় : শাহাদাত হোসেন

চট্টগ্রাম হবে দেশের অর্থনৈতিক ও লজিস্টিকস হাব : অর্থমন্ত্রী

চট্টগ্রাম হবে দেশের অর্থনৈতিক ও লজিস্টিকস হাব : অর্থমন্ত্রী

সিআরবিতে পাঁচটি শতবর্ষী বৃক্ষ হত্যার প্রতিবাদে শোকসভা

সিআরবিতে পাঁচটি শতবর্ষী বৃক্ষ হত্যার প্রতিবাদে শোকসভা

cbarta24

সম্পাদক: মোহাম্মদ রুবেল খান
প্রকাশক: আবুল হোসাইন মো.কাউছার
যোগাযোগ
শাহী টাওয়ার (২য় তলা) এন.এ. চৌধুরী রোড, আন্দরকিল্লা, চট্টগ্রাম।
০১৮৫১ ২১৪ ৭৪৭
cbartanews@gmail.com
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত

© ২০২২-২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত সিবার্তা ২৪

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.