• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আবেদিত
শনিবার, ১০ অক্টোবর ২০২৬
Chattogram Barta24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
প্রচ্ছদ বিনোদন

টিউশনের জমানো টাকায় চুয়েট-বুয়েট শিক্ষার্থীদের সিনেমা ‘অন্যপাতা’, আসছে দুর্গাপূজায়

অনলাইন ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ৯ ২০২৬, ১৬:৪৫ অপরাহ্ণ
অ- অ+
টিউশনের জমানো টাকায় চুয়েট-বুয়েট শিক্ষার্থীদের সিনেমা ‘অন্যপাতা’, আসছে দুর্গাপূজায়
0
শেয়ার
0
দেখেছে
Share on FacebookShare on Twitter

চট্টগ্রাম : পড়াশোনার চাপের ফাঁকে সময় বের করে, নিজেদের কষ্টে উপার্জিত টিউশনের টাকায়, পকেট মানি দিয়ে একটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করেছেন চট্টগ্রাম থেকে উঠে আসা একদল স্বপ্নবাজ শিক্ষার্থী। সামনের দুর্গাপূজায় সিনেমা হলে আসছে তাদের সেই চলচ্চিত্র ‘অন্যপাতা’। এরই মধ্যে সিনেমার এনাউন্সমেন্ট পোস্টার, মোশন ভিডিও এবং মূল পোস্টার প্রকাশ পেয়েছে। খুব শীঘ্রই আসতে চলেছে ছবির ট্রেইলার এবং মিউজিক ভিডিও গুলো।

এসজেএ প্রোডাকশনের ব্যানারে নির্মিত এটিই তাদের প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গত দুই বছর ধরে তিলে তিলে ছবিটি গড়ে তুলেছেন বুয়েট, চুয়েট, ঢাকা বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৪০ জনের বেশি বর্তমান শিক্ষার্থী। মাত্র ছয়জনের একটি দল থেকে শুরু হয়ে দিনে দিনে বড় হয়ে পরিণত হয়েছে ৪০ জনেরও বেশি সদস্যের বিশাল এক পরিবারে।

চলচ্চিত্রটির প্রেক্ষাপট বাংলাদেশের বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার সমকালীন। অনেকের কাছেই এ সময়টা আইডেন্টিটি ক্রাইসিস, পারিবারিক প্রেশার, রিয়েলিটি চেক আর ছাত্র জীবনের কিছু এলোমেলো প্রেম। অন্যপাতার কেন্দ্রে আছে এমন একটি ছেলে, যে দরিদ্রতার সঙ্গে লড়াই করে ভর্তি যুদ্ধে টিকে থাকার চেষ্টা করে। এর মাঝেই তার জীবনে আসে একটি মিষ্টি প্রেমের গল্প। বাস্তব জীবনের দুইটি ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে একটি মিষ্টি গল্প তৈরি করার চেষ্টা করেছেন সিনেমাটির পরিচালক চুয়েট শিক্ষার্থী মো. শাহেজাহান এ্যানি।

শাহেজাহান এ্যানি বলেন, ‘আমাদের দেশের সিংহভাগ শিক্ষার্থীর জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং স্ট্রাগলিং সময় কাটে ভার্সিটি ভর্তির সময়টাতে। এই রেশ থেকে বের হতেই আমাদের অনেক সময় লেগে যায়। সেই সময়ের সার্ভাইভালের একটি মিষ্টি অভিজ্ঞতার গল্পই অন্যপাতা। নিজের দেখা বাস্তব অভিজ্ঞতা কাজে লাগিয়ে একটা গল্প তৈরি করার চেষ্টা করেছি।’

১ ঘণ্টা ৪০ মিনিটের এই চলচ্চিত্র বাংলাদেশের চেনা গল্প বলার ধরন থেকে ভিন্ন। ঝকঝকে যান্ত্রিকতা আর ছকবাঁধা গল্প থেকে দূরে, এটি এক সহজ-সরল মিষ্টি গল্প। ছবিতে দর্শক পাবেন ৬টি মৌলিক গান, সুন্দর আবহসংগীত, চট্টগ্রামসহ বাংলাদেশের প্রকৃতির সিনেমাটিক উপস্থাপনা, জেনজিদের ভাষার ছোঁয়া

চলচ্চিত্রটির প্রযোজক চুয়েট শিক্ষার্থী অংকন দে অনিমেষ ও বুয়েট শিক্ষার্থী সামস আবতাহী ইসমাম ছবিটি নিয়ে খুবই আশাবাদী।

তারা বলেন, ‘অন্যপাতার গল্প খুবই চেনা, কিন্তু এর এক্সপেরিয়েন্সটা বাংলাদেশে বেশ অচেনা। আমাদের মতো জেনজিদের ভাষার ছাপ আছে, তবে সব বয়সের মানুষের কাছেই এই ফ্রেশ, সরল, মিষ্টি গল্পটা ভালো লাগবে।’

ছবিতে মূল চরিত্রে চবি শিক্ষার্থী শাহরিয়া শাকিল ও প্রত্যাশা ঘোষ জুটির সঙ্গে অভিনয় করেছেন শাইম, নোমান, অনিমেষ, একুশী, ইমরান, মনন, রোবেন প্রমুখ। শিল্প নির্দেশনায় চবি শিক্ষার্থী ইন্দ্র নীল এবং চিত্রগ্রহণে ইব্রাহিম বিন আনছারী। ৬টি গানের সংগীত পরিচালনা করেছেন ফাহরিয়াজ তাসজিম মনন, আর পুরো সিনেমার আবহসংগীত তৈরি করেছেন আইনান। পুরো সিনেমার পোস্ট প্রোডাকশন আর কালার এডিটিং এক কাজ করেছেন চুয়েট শিক্ষার্থী তানভীর জানি। ভিএফ‌এক্স করেছেন বুয়েট শিক্ষার্থী মাসরাফি ইসলাম শাফিন। চলচ্চিত্রটির কাস্টিং পরিচালক ছিলেন ঢাবি শিক্ষার্থী নোমান আহমদ রনি। লাইন প্রোডিউসারের কাজ সামলেছেন এইচএসসি শিক্ষার্থী সুদীপ্ত পাল। সংলাপ লিখেছেন বুয়েটের ইশরাক নূর ও চুয়েটের ইকবাল রাফিদ।

চলচ্চিত্রটি বানানো সহজ ছিল না। নিজেদের পড়াশোনার চাপ সামলে, নিজেদের আয়ের টাকায় এই স্বপ্ন বাস্তব করেছেন তারা।

নির্মাতাদের মতে, সিনেমাটি তৈরির অভিজ্ঞতাও যেন নিজেই একটি সিনেমা। তাদের একমাত্র সম্বল ছিল নিজেদের ওপর, চলচ্চিত্রের ওপর এবং নিজেদের গল্পের ওপর অটুট বিশ্বাস।

ShareTweetShare

আরও পড়ুন

দেশের প্রথম সাইকেল ট্র্যাক চালু চট্টগ্রামে
চট্টগ্রাম

দেশের প্রথম সাইকেল ট্র্যাক চালু চট্টগ্রামে

১২ মাসের স্ক্রিন প্রোটেকশন, অপো রেনো১৫ এফ ফাইভজিতে এক বছরের ক্রিয়েটিভ প্রতিশ্রুতি
তথ্যপ্রযুক্তি

১২ মাসের স্ক্রিন প্রোটেকশন, অপো রেনো১৫ এফ ফাইভজিতে এক বছরের ক্রিয়েটিভ প্রতিশ্রুতি

প্রাণীর কল্যাণে সিটি কর্পোরেশন ও সিভাসু যৌথভাবে কাজ করবে : মেয়র শাহাদাত
চট্টগ্রাম

প্রাণীর কল্যাণে সিটি কর্পোরেশন ও সিভাসু যৌথভাবে কাজ করবে : মেয়র শাহাদাত

দুই হাজারেরও বেশি গল্প ও দৃষ্টিভঙ্গি নিয়ে অপো ও বিইউপির অনন্য সৃজনশীল যাত্রা
তথ্যপ্রযুক্তি

দুই হাজারেরও বেশি গল্প ও দৃষ্টিভঙ্গি নিয়ে অপো ও বিইউপির অনন্য সৃজনশীল যাত্রা

অনুষ্ঠিত হলো লাভ স্টোরি টেলিফিল্মের প্রিমিয়ার শো
বিনোদন

অনুষ্ঠিত হলো লাভ স্টোরি টেলিফিল্মের প্রিমিয়ার শো

পটিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত চার পরিবারের পাশে বিএনপি নেতা মিঠু
চট্টগ্রাম

পটিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত চার পরিবারের পাশে বিএনপি নেতা মিঠু

পুরোনো সংখ্যা

সর্বশেষ

পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রী

পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রী

নৃত্যরূপ একাডেমি চট্টগ্রামের দুই দিনের নৃত্যানুষ্ঠান শুরু হচ্ছে শনিবার

নৃত্যরূপ একাডেমি চট্টগ্রামের দুই দিনের নৃত্যানুষ্ঠান শুরু হচ্ছে শনিবার

মৎস্য ও প্রাণিসম্পদের উন্নয়নে মাঠ পর্যায়ের কার্যক্রম জোরদার করতে হবে : প্রতিমন্ত্রী টুকু

মৎস্য ও প্রাণিসম্পদের উন্নয়নে মাঠ পর্যায়ের কার্যক্রম জোরদার করতে হবে : প্রতিমন্ত্রী টুকু

cbarta24

সম্পাদক: মোহাম্মদ রুবেল খান
প্রকাশক: আবুল হোসাইন মো.কাউছার
যোগাযোগ
শাহী টাওয়ার (২য় তলা) এন.এ. চৌধুরী রোড, আন্দরকিল্লা, চট্টগ্রাম।
০১৮৫১ ২১৪ ৭৪৭
cbartanews@gmail.com
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত

© ২০২২-২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত সিবার্তা ২৪

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.