• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আবেদিত
শনিবার, ১৫ আগস্ট ২০২৬
Chattogram Barta24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
প্রচ্ছদ অর্থনীতি

এনসিটি-সিসিটি ইজারা প্রক্রিয়ার প্রতিবাদে মঙ্গলবার স্কপের কালো পতাকা মিছিল

অনলাইন ডেস্ক
প্রকাশিত: জুন ২৭ ২০২৬, ১৯:৩৫ অপরাহ্ণ
অ- অ+
এনসিটি-সিসিটি ইজারা প্রক্রিয়ার প্রতিবাদে মঙ্গলবার স্কপের কালো পতাকা মিছিল
0
শেয়ার
0
দেখেছে
Share on FacebookShare on Twitter

চট্টগ্রাম : চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের (চবক) নিউমুরিং কন্টেইনার টার্মিনাল (এনসিটি) ও চট্টগ্রাম কন্টেইনার টার্মিনাল (সিসিটি) দেশি-বিদেশি প্রতিষ্ঠানের কাছে ইজারা দেওয়ার উদ্যোগের প্রতিবাদে আগামী মঙ্গলবার (৩০ জুন) কালো পতাকা মিছিলের কর্মসূচি ঘোষণা করেছে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ) চট্টগ্রাম।

শুক্রবার (২৬ জুন) বিকাল ৪টায় চট্টগ্রাম নগরীর এনায়েত বাজারস্থ স্কপের কার্যালয়ে অনুষ্ঠিত জরুরি সভায় এ কর্মসূচির সিদ্ধান্ত গৃহীত হয়।

জাতীয়তাবাদী শ্রমিক দল চট্টগ্রাম বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক কাজী শেখ নুরুল্লাহ বাহারের সভাপতিত্বে এবং স্কপের যুগ্ম আহ্বায়ক ইফতেখার কামাল খানের সঞ্চালনায় সভায় বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতারা অংশগ্রহণ করেন।

সভায় বক্তব্য দেন বাংলাদেশ লেবার ফেডারেশন চট্টগ্রাম বিভাগীয় সাধারণ সম্পাদক নুরুল আবসার ভূঁইয়া, বিএফটিইউসির রিজওয়ানুর রহমান খান, ডক শ্রমিক দলের সভাপতি মো. হারুন, সাধারণ সম্পাদক তসলিম হোসেন সেলিম, টিইউসির কেন্দ্রীয় সংগঠক ফজলুল কবির মিন্টু, বাংলাদেশ জাতীয় শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক জাহেদ উদ্দিন শাহিন, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের নেতা হেলাল উদ্দিন কবির, জাতীয় শ্রমিক ফেডারেশনের নেতা মো. মাসুদ প্রমুখ।

সভায় নেতৃবৃন্দ বলেন, ‘চবকের এনসিটি ও সিসিটি দেশি-বিদেশি প্রতিষ্ঠানের, বিশেষ করে দুবাইভিত্তিক বৈশ্বিক বন্দর অপারেটর ডিপি ওয়ার্ল্ডের কাছে ইজারা দেওয়ার লক্ষ্যে সরকারের তৎপরতা ক্রমেই জোরদার হচ্ছে।’

তারা দাবি করেন, সরকারি-বেসরকারি অংশীদারিত্ব (পিপিপি) কাঠামোর আওতায় এনসিটির পরিচালনা ও রক্ষণাবেক্ষণের জন্য ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে আলোচনা প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এ প্রক্রিয়ায় সহায়তা প্রদানের জন্য চবক ১২ সদস্যের একটি সাপোর্ট টিমও গঠন করেছে।

নেতৃবৃন্দ আরও বলেন, ‘চলতি মাসের শুরুতে নৌপরিবহন মন্ত্রণালয় থেকে একই দিনে জারি করা দুইটি পৃথক চিঠিতে পরস্পরবিরোধী নির্দেশনা দেওয়া হয়েছে। একটি চিঠিতে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চলমান প্রক্রিয়া দ্রুত সম্পন্ন অথবা বাতিল করার কথা বলা হলেও অন্য চিঠিতে আলোচনার প্রক্রিয়া অব্যাহত রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।’

এতে সরকারের অবস্থান সরকার নিজেও নির্ধারণ করতে পারছে না বলে তারা মন্তব্য করেন।

বক্তারা বলেন, ‘দেশের অন্যতম গুরুত্বপূর্ণ জাতীয় সম্পদ চট্টগ্রাম বন্দরের দুইটি গুরুত্বপূর্ণ টার্মিনাল জনগনের উদ্বেগ এবং মতামতকে উপেক্ষা করে ইজারা দেওয়ার উদ্যোগ জাতীয় স্বার্থের পরিপন্থী হবে।’

তারা এ উদ্যোগের তীব্র প্রতিবাদ ও দ্রুত ইজারা প্রক্রিয়া বন্ধ করার দাবি জানান।

সভায় সিদ্ধান্ত হয়, আগামী মঙ্গলবার সকাল ১০টায় আগ্রাবাদের বাদামতলী মোড়স্থ আক্তারুজ্জামান সেন্টারের সামনে থেকে বন্দর অভিমুখে কালো পতাকা মিছিল অনুষ্ঠিত হবে।

নেতৃবৃন্দ হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘এনসিটি ও সিসিটি ইজারা দেওয়ার সিদ্ধান্ত বাতিল না করা হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে এবং সরকারকে এ সিদ্ধান্ত থেকে সরে আসতে বাধ্য করা হবে।’

ShareTweetShare

আরও পড়ুন

চট্টগ্রাম শিল্পকলা একাডেমির নাট্যকলা বিভাগের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা
বিনোদন

চট্টগ্রাম শিল্পকলা একাডেমির নাট্যকলা বিভাগের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃতের সংখ্যা বেড়ে ৯
চট্টগ্রাম

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃতের সংখ্যা বেড়ে ৯

গ্যাস না পেয়ে ষোলশহরে বিক্ষুব্ধ চালকদের সড়ক অবরোধ
অর্থনীতি

গ্যাস না পেয়ে ষোলশহরে বিক্ষুব্ধ চালকদের সড়ক অবরোধ

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাস লিকেজে নিহত বেড়ে আট
চট্টগ্রাম

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাস লিকেজে নিহত বেড়ে আট

বাঁশখালীর বন্যার্ত ৩১ পরিবারকে সিভাসুর অর্থ সহায়তা
চট্টগ্রাম

বাঁশখালীর বন্যার্ত ৩১ পরিবারকে সিভাসুর অর্থ সহায়তা

চুয়েট ভিসির সাথে ছাত্র-ছাত্রীদের মতবিনিময়
লীড-২

চুয়েট ভিসির সাথে ছাত্র-ছাত্রীদের মতবিনিময়

পুরোনো সংখ্যা

সর্বশেষ

হিজরি নতুন বছর ও মহররম মাসের ফজিলত

হজরত মুহাম্মদ (সা.) : মরুর বুকে বিশ্বশান্তির দূত

ইপিজেডে আমির খসরুর পক্ষে বিএনপির খাদ্যসামগ্রী বিতরণ

ইপিজেডে আমির খসরুর পক্ষে বিএনপির খাদ্যসামগ্রী বিতরণ

শেখ হাসিনা দেশে ফিরলে পূর্ণ নিরাপত্তা ও আইনি সহায়তা পাবেন : তথ্য উপদেষ্টা

শেখ হাসিনা দেশে ফিরলে পূর্ণ নিরাপত্তা ও আইনি সহায়তা পাবেন : তথ্য উপদেষ্টা

সাউদার্ন ইউনিভার্সিটিতে মোটিভেশনাল প্রোগ্রাম ‘যদি লক্ষ্য থাকে অটুট’ অনুষ্ঠিত

সাউদার্ন ইউনিভার্সিটিতে মোটিভেশনাল প্রোগ্রাম ‘যদি লক্ষ্য থাকে অটুট’ অনুষ্ঠিত

cbarta24

সম্পাদক: মোহাম্মদ রুবেল খান
প্রকাশক: আবুল হোসাইন মো.কাউছার
যোগাযোগ
শাহী টাওয়ার (২য় তলা) এন.এ. চৌধুরী রোড, আন্দরকিল্লা, চট্টগ্রাম।
০১৮৫১ ২১৪ ৭৪৭
cbartanews@gmail.com
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত

© ২০২২-২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত সিবার্তা ২৪

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.