• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আবেদিত
সোমবার, ২৪ আগস্ট ২০২৬
Chattogram Barta24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
প্রচ্ছদ চট্টগ্রাম

আধুনিক প্রযুক্তির অতিরিক্ত ব্যবহার শিশুদের মানসিক বিকাশে নেতিবাচক প্রভাব ফেলছে : নছরুল কদির

অনলাইন ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ৯ ২০২৬, ২১:৪৬ অপরাহ্ণ
অ- অ+
আধুনিক প্রযুক্তির অতিরিক্ত ব্যবহার শিশুদের মানসিক বিকাশে নেতিবাচক প্রভাব ফেলছে : নছরুল কদির
0
শেয়ার
0
দেখেছে
Share on FacebookShare on Twitter

চট্টগ্রাম : প্রিমিয়ার ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. এসএম নছরুল কদির বলেছেন, ‘আধুনিক প্রযুক্তির অতিরিক্ত ব্যবহার শিশুদের মানসিক বিকাশ ও পারিবারিক বন্ধনে নেতিবাচক প্রভাব ফেলছে। উন্নত দেশে অনেক অভিভাবকরা শিশুদের স্ক্রিন থেকে দূরে রাখার বিষয়ে সচেতন। সেখানে বাবা মা সচেতনভাবে শিশুকে টিভি স্ক্রিন দেখতে দেন না, বরং স্বাভাবিক বিকাশে গুরুত্ব দেন। বিপরীতে আমাদের দেশে অনেক সময় শিশুদের খাওয়ানো বা ব্যস্ত রাখার জন্য মোবাইল বা গেম দেওয়া হয়, যা দীর্ঘমেয়াদে ক্ষতিকর। সন্তানদের সঙ্গে সময় না দিয়ে ডিভাইসে অভ্যস্ত করে তোলা হলে তাদের আচরণে পরিবর্তন আসে এবং পরিবারে সাথে দূরত্ব সৃষ্টি হয়।’

বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকালে নগরীর কাজীর দেউরী জেলা স্টেডিয়াম সংলগ্ন জিমনেসিয়াম মাঠের স্বাধীনতার বইমেলার চট্টগ্রামের মঞ্চে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) উদ্যোগে ১৯ দিন ব্যাপী বই মেলার ১০ম দিনে ‘জনগণের সমস্যা লাঘবে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে’ শীর্ষক এই আলোচনা সভার আয়োজন করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে সভায় নছরুল কদির আরও বলেন, ‘শিশুদের ছোটবেলা থেকেই ডিভাইস নির্ভর করে তোলা হলে তারা ধীরে ধীরে উচ্চমূল্যের প্রযুক্তি ব্যবহারে অভ্যস্ত হয়ে পড়ে এবং পরবর্তীতে তা পারিবারিক চাপ ও সমস্যার কারণ হয়ে দাঁড়ায়।’

পারিবারিক মূল্যবোধ প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, সন্তান জন্মের সময় বাবাদের সম্পৃক্ততা এবং মা’দের কষ্ট উপলব্ধির বিষয়টি উন্নত দেশগুলোতে গুরুত্ব পাচ্ছে, যা আমাদের সমাজেও চর্চা হওয়া উচিত।

সাংবাদিকদের উদ্দেশ্যে নছরুল কদির বলেন, ‘সাংবাদিকরা সমাজের দর্পণ হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাদের দায়িত্ব সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করা, যাতে কোনো ধরনের বিকৃতি বা পক্ষপাত না থাকে। তিনি বলেন, সাংবাদিকতা একটি মহৎ ও সৃজনশীল পেশা। এই পেশা বেছে নেওয়ার মাধ্যমে সমাজের প্রতি একটি বড় দায়িত্ব গ্রহণ করতে হয়।’

তিনি আশা প্রকাশ করেন, সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকার মাধ্যমে সমাজের প্রত্যাশা পূরণ হবে এবং দেশ একটি সুন্দর, সমৃদ্ধ ও স্বাধীনতার চেতনায় এগিয়ে যাবে।

অনুষ্ঠানে বেতার ও টেলিভিশনের শিল্পী কোহেলী মজুমদার ও মানস পাল গান পরিবেশন করেন এবং চসিকের পাঁচলাইশ এসএম নাছির উদ্দীন মহিলা কলেজ, সরাইপাড়া উচ্চ বিদ্যালয় ও চসিক কমার্স কলেজের শিক্ষার্থীরা সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন।

চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি জাহিদুল করিম কচির সভাপতিত্বে সভায় বিশেষ আলোচক ছিলেন দৈনিক কালের কণ্ঠের চট্টগ্রাম অফিস প্রধান মুস্তফা নঈম, চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. শাহনওয়াজ, সাধারণ সম্পাদক সালেহ নোমান, চট্টগ্রাম বিভাগীয় সাইবার ট্রাইবুনালের পিপি এডভোকেট সেলিম উদ্দিন শাহীন, দৈনিক দিনকালের চট্টগ্রাম অফিস প্রধান হাসান মুকুল।

অনুষ্ঠান পরিচালনা করেন টিভি ও বেতারের উপস্থাপিকা নাহিদা নাজু।

ShareTweetShare

আরও পড়ুন

বিভাগীয় সমাজসেবা পরিচালকের সাথে সীতাকুণ্ড উপজেলা সমাজকল্যাণ ফেডারেশনের সৌজন্য সাক্ষাৎ
চট্টগ্রাম

বিভাগীয় সমাজসেবা পরিচালকের সাথে সীতাকুণ্ড উপজেলা সমাজকল্যাণ ফেডারেশনের সৌজন্য সাক্ষাৎ

পড়ালেখা মনের অন্ধকার জগতকে আলোকিত করে : আজীজুল বারী
লীড-২

পড়ালেখা মনের অন্ধকার জগতকে আলোকিত করে : আজীজুল বারী

এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ
জাতীয়

এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ

চট্টগ্রামে সাপ-সর্পদংশন চিকিৎসা ও বন্যপ্রাণী সংরক্ষণ বিষয়ক সেমিনার ২৮ আগস্ট
চট্টগ্রাম

চট্টগ্রামে সাপ-সর্পদংশন চিকিৎসা ও বন্যপ্রাণী সংরক্ষণ বিষয়ক সেমিনার ২৮ আগস্ট

গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্সের বার্ষিক সেলস কনফারেন্স অনুষ্ঠিত
অর্থনীতি

গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্সের বার্ষিক সেলস কনফারেন্স অনুষ্ঠিত

চট্টগ্রাম ডায়াবেটিক হাসপাতালের সংকট উত্তরণে নির্বাচিত কমিটির বিকল্প নেই
লীড-১

চট্টগ্রাম ডায়াবেটিক হাসপাতালের সংকট উত্তরণে নির্বাচিত কমিটির বিকল্প নেই

পুরোনো সংখ্যা

সর্বশেষ

দেশ সেবায় ১৮ বছর ধরে সেবা দিয়ে যাচ্ছে প্রয়াস : জিকে লালা

দেশ সেবায় ১৮ বছর ধরে সেবা দিয়ে যাচ্ছে প্রয়াস : জিকে লালা

হিরো মোটোকর্পের এক্সপালস ২০০ সিরিজ এখন বাংলাদেশে

হিরো মোটোকর্পের এক্সপালস ২০০ সিরিজ এখন বাংলাদেশে

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল

উজানটিয়ায় ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

উজানটিয়ায় ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

cbarta24

সম্পাদক: মোহাম্মদ রুবেল খান
প্রকাশক: আবুল হোসাইন মো.কাউছার
যোগাযোগ
শাহী টাওয়ার (২য় তলা) এন.এ. চৌধুরী রোড, আন্দরকিল্লা, চট্টগ্রাম।
০১৮৫১ ২১৪ ৭৪৭
cbartanews@gmail.com
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত

© ২০২২-২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত সিবার্তা ২৪

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.