• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আবেদিত
সোমবার, ২৪ আগস্ট ২০২৬
Chattogram Barta24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
প্রচ্ছদ তথ্যপ্রযুক্তি

পহেলা বৈশাখে প্রথম ফোন ব্র্যান্ড হিসেবে ৯০ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি অপোর

অনলাইন ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ৯ ২০২৬, ১৬:১৮ অপরাহ্ণ
অ- অ+
পহেলা বৈশাখে প্রথম ফোন ব্র্যান্ড হিসেবে ৯০ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি অপোর
0
শেয়ার
0
দেখেছে
Share on FacebookShare on Twitter

ঢাকা : আসন্ন পহেলা বৈশাখে বাংলাদেশের স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য আস্থার নতুন প্রতিশ্রুতি হিসেবে প্রথমবারের মতো ৯০ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এনেছে বৈশ্বিক স্মার্ট ডিভাইস ব্র্যান্ড অপো। দেশের প্রথম ও একমাত্র ব্র্যান্ড হিসেবে এই সুবিধা আনা হলো। নতুন ফোন কেনা সবসময়ই আনন্দের; তবে সেখানে অনেক সময় গ্যারান্টি সম্পর্কিত দুশ্চিন্তা থেকে যায়। এই বিষয়ে ব্যবহারকারীদের নিশ্চিন্ত ও পুরোপুরি আত্মবিশ্বাসী রাখতে গ্রাহককেন্দ্রিক এ উদ্যোগ নিয়ে এসেছে অপো। এবার এই ৯০ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টির কারণে ক্রেতারা একদম নিশ্চিন্তে তাদের ডিভাইস ব্যবহার করার সুযোগ পাবেন।

বর্তমানে স্মার্টফোনের বাজারে অধিকাংশ ব্র্যান্ড সীমিত সময়ের রিপ্লেসমেন্ট সুবিধা বা সাধারণ ওয়ারেন্টি দেয়। অপো ৯০ দিনের রিপ্লেসমেন্ট সুবিধা নিশ্চিত করার মধ্য দিয়ে এই অভিজ্ঞতাকে নতুনভাবে সংজ্ঞায়িত করছে; একইসাথে যা ক্রেতাদের জন্য স্বাচ্ছন্দ্য, আস্থা ও নির্ভরযোগ্যতার নতুন মানদণ্ড স্থাপন করছে।

গত ১ এপ্রিল থেকে শুরু হয়ে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত চলা অপোর বাংলা নববর্ষ লটারি ক্যাম্পেইন ২০২৬ উপলক্ষে এ উদ্যোগ নেওয়া হয়। পহেলা বৈশাখের উদযাপনকে আরও অর্থবহ করে তুলতে আনা এই ক্যাম্পেইনে বিক্রয়োত্তর নিশ্চয়তার পাশাপাশি, আকর্ষণীয় পুরস্কারের সুযোগও থাকছে।

অপোর একাধিক জনপ্রিয় স্মার্টফোনের ক্ষেত্রে এই অফারটি প্রযোজ্য হবে। এর মধ্যে রয়েছে অপো এ৬এক্স, অপো এ৬কে, অপো এ৬, অপো এ৬এস প্রো, অপো রেনো১৪ ফাইভজি ও অপো রেনো১৫ এফ ফাইভজি। ফলে, ক্রেতারা এখন তাদের পছন্দ অনুযায়ী ডিভাইস কেনার পাশাপাশি, অতিরিক্ত সুবিধাও উপভোগ করতে পাবেন। প্রথম দিন থেকেই নিশ্চিন্ত অভিজ্ঞতা নিশ্চিত করতে ক্রেতাদের জন্য থাকছে ৯০ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি।

এই উদযাপনকে আরও আনন্দময় করতে, ক্রেতারা একটি সহজ ও আকর্ষণীয় ডিজিটাল লটারিতে অংশনেওয়ার সুযোগ পাবেন। ডিভাইস কেনার পর ব্যবহারকারীরা অনলাইনে তাদের তথ্য জমা দিয়ে সাথেসাথেই জানতে পারবেন তারা কোন পুরস্কার জিতেছেন। আকর্ষণীয় পুরস্কারের মধ্যে রয়েছে ও’লাইক এয়ারবাডস, এলিট ব্যাকপ্যাক, অপো টি-শার্ট, অপো ক্যাপ ও টপপের মাধ্যমে সর্বোচ্চ ২০ শতাংশ ডাউন পেমেন্টে কার্ডলেস ইএমআই সুবিধা। এছাড়াও, অপো এ৬কে ব্যবহারকারীরা পাবেন আরও অতিরিক্ত দুই বছরের ওয়ারেন্টি।

কেবল উদ্ভাবনী প্রযুক্তির মাধ্যমে নয়, বরং অগ্রাধিকারভিত্তিক সেবা নিশ্চিত করার মধ্য দিয়ে ক্রেতাদের জন্য নিশ্চিত করা প্রতিশ্রুতির প্রতিফলন এ উদ্যোগ। ৯০ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি চালু করার মাধ্যমে অপো কেবল বাজারে নেতৃত্বই দিচ্ছে না; বরং, স্মার্টফোন ব্র্যান্ড থেকে ক্রেতারা কী প্রত্যাশা করতে পারেন, তা নতুনভাবে নির্ধারণ করে দিচ্ছে।

এ বিষয়ে অপো বাংলাদেশ অথোরাইজড এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটরের ম্যানেজিং ডিরেক্টর ডেমন ইয়াং বলেন, ‘পহেলা বৈশাখ নতুন সূচনা ও আনন্দের প্রতীক। আমরা চাই, এই ৯০ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টির মাধ্যমে আমাদের ক্রেতারা সম্পূর্ণ আত্মবিশ্বাস নিয়ে নতুন বছর শুরু করুক। একমাত্র ব্র্যান্ড হিসেবে এ ধরনের নিশ্চয়তা দিতে পেরে আমরা অত্যন্ত উচ্ছ্বসিত। একইসাথে, এই উদযাপনকে আরও বিশেষ করে তুলতে আমরা আকর্ষণীয় পুরস্কারের ব্যবস্থা করছি।’

এই ক্যাম্পেইনের মাধ্যমে কেবল স্মার্টফোন নয়; বরং আস্থা, যত্ন ও উদযাপনের ওপর ভিত্তি করে ক্রেতাদের সাথে সম্পর্ক আরও দৃঢ় করে চলেছে অপো।

ShareTweetShare

আরও পড়ুন

বিভাগীয় সমাজসেবা পরিচালকের সাথে সীতাকুণ্ড উপজেলা সমাজকল্যাণ ফেডারেশনের সৌজন্য সাক্ষাৎ
চট্টগ্রাম

বিভাগীয় সমাজসেবা পরিচালকের সাথে সীতাকুণ্ড উপজেলা সমাজকল্যাণ ফেডারেশনের সৌজন্য সাক্ষাৎ

পড়ালেখা মনের অন্ধকার জগতকে আলোকিত করে : আজীজুল বারী
লীড-২

পড়ালেখা মনের অন্ধকার জগতকে আলোকিত করে : আজীজুল বারী

এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ
জাতীয়

এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ

চট্টগ্রামে সাপ-সর্পদংশন চিকিৎসা ও বন্যপ্রাণী সংরক্ষণ বিষয়ক সেমিনার ২৮ আগস্ট
চট্টগ্রাম

চট্টগ্রামে সাপ-সর্পদংশন চিকিৎসা ও বন্যপ্রাণী সংরক্ষণ বিষয়ক সেমিনার ২৮ আগস্ট

গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্সের বার্ষিক সেলস কনফারেন্স অনুষ্ঠিত
অর্থনীতি

গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্সের বার্ষিক সেলস কনফারেন্স অনুষ্ঠিত

চট্টগ্রাম ডায়াবেটিক হাসপাতালের সংকট উত্তরণে নির্বাচিত কমিটির বিকল্প নেই
লীড-১

চট্টগ্রাম ডায়াবেটিক হাসপাতালের সংকট উত্তরণে নির্বাচিত কমিটির বিকল্প নেই

পুরোনো সংখ্যা

সর্বশেষ

দেশ সেবায় ১৮ বছর ধরে সেবা দিয়ে যাচ্ছে প্রয়াস : জিকে লালা

দেশ সেবায় ১৮ বছর ধরে সেবা দিয়ে যাচ্ছে প্রয়াস : জিকে লালা

হিরো মোটোকর্পের এক্সপালস ২০০ সিরিজ এখন বাংলাদেশে

হিরো মোটোকর্পের এক্সপালস ২০০ সিরিজ এখন বাংলাদেশে

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল

উজানটিয়ায় ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

উজানটিয়ায় ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

cbarta24

সম্পাদক: মোহাম্মদ রুবেল খান
প্রকাশক: আবুল হোসাইন মো.কাউছার
যোগাযোগ
শাহী টাওয়ার (২য় তলা) এন.এ. চৌধুরী রোড, আন্দরকিল্লা, চট্টগ্রাম।
০১৮৫১ ২১৪ ৭৪৭
cbartanews@gmail.com
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত

© ২০২২-২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত সিবার্তা ২৪

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.