• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আবেদিত
শুক্রবার, ২১ আগস্ট ২০২৬
Chattogram Barta24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
প্রচ্ছদ চট্টগ্রাম

পরিচ্ছন্ন মন নিয়ে কাজ করলেই ক্রীড়াঙ্গনে ইতিবাচক পরিবর্তন আসবে : হাফিজুর রহমান

অনলাইন ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ৬ ২০২৬, ২২:৩৪ অপরাহ্ণ
অ- অ+
পরিচ্ছন্ন মন নিয়ে কাজ করলেই ক্রীড়াঙ্গনে ইতিবাচক পরিবর্তন আসবে : হাফিজুর রহমান
0
শেয়ার
0
দেখেছে
Share on FacebookShare on Twitter

চট্টগ্রাম : চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক মো. হাফিজুর রহমান বলেছেন, ‘সুস্থ সমাজ গঠনে খেলাধুলার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে যারা খেলাধুলার সঙ্গে জড়িত, তাদের আগে নিজেদের মানসিকভাবে সুস্থ হতে হবে। হিংসা বিদ্বেষ থেকে মুক্ত থেকে নিরপেক্ষ ও পরিচ্ছন্ন মন নিয়ে কাজ করতে পারলেই ক্রীড়াঙ্গনে ইতিবাচক পরিবর্তন আসবে। কোন ব্যক্তি কোন দলের, সেটি বিবেচনা না করে বরং সে কাজের জন্য যোগ্য কিনা সেটাই মূল্যায়ন করা উচিত। যোগ্য ব্যক্তিকে সঠিক স্থানে দায়িত্ব দিলে তবেই একটি সুস্থ ব্যবস্থা গড়ে উঠবে।’

সোমবার (৬ এপ্রিল) বিকালে নগরীর কাজীর দেউরী জেলা স্টেডিয়াম সংলগ্ন জিমনেসিয়াম মাঠে স্বাধীনতার বইমেলা চট্টগ্রামের মঞ্চে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

চট্টগ্রাম সিটি করপোরেশনের উদ্যোগে ১৯ দিন ব্যাপী মেলার সপ্তম দিনে ‘সুস্থ সমাজ বিনির্মাণে ক্রীড়ার অবদান অনস্বীকার্য’ শীর্ষক এই আলোচনা সভার আয়োজন করা হয়।

প্রফেশনাল খেলোয়াড়দের রাজনীতিতে সম্পৃক্ত না হওয়ার আহ্বানকে সমর্থন জানিয়ে সভায় হাফিজুর রহমান বলেন, ‘জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে দেশের প্রতিনিধিত্বকারী খেলোয়াড়রা জাতির সম্পদ। তাদের মূল মনোযোগ খেলাধুলায় থাকা উচিত। এতে দেশের সুনাম বৃদ্ধি পায় এবং ক্রীড়াক্ষেত্রে উন্নয়ন সম্ভব হয়। একইসঙ্গে পেশাদার রাজনীতিবিদদেরও সরাসরি ক্রীড়াঙ্গনে হস্তক্ষেপ না করাই উত্তম। এতে অপ্রয়োজনীয় দ্বন্দ্ব ও বিভাজন এড়ানো সম্ভব হবে।’

প্রধান অতিথির বক্তব্যে সভায় তিনি আরও বলেন, ‘ক্রীড়াঙ্গনে নেতৃত্বে আসা উচিত সাবেক খেলোয়াড়দের, যারা অভিজ্ঞতা ও দক্ষতার মাধ্যমে খেলাধুলাকে এগিয়ে নিতে পারবেন। সংগঠক হতে হলেও ধাপে ধাপে শিখে দক্ষ হয়ে উঠতে হয়।’

বক্তব্যের শেষে হাফিজুর রহমান ইংরেজি প্রবাদ ‘রাইট ম্যান ইন দ্যা রাইট প্লেস’ উল্লেখ করে বলেন, ‘যারা রাজনীতি করবেন তারা রাজনীতিতে মনোযোগ দিন, আর যারা খেলাধুলা করবেন তারা খেলাধুলাকে এগিয়ে নিন, তবেই একটি ভারসাম্যপূর্ণ ও উন্নত সমাজ গড়ে উঠবে।’

হাফিজুর রহমান আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, ‘আমাদের মতো ক্রীড়াঙ্গনের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের মূল্যায়ন করা এবং আলোচনায় অংশগ্রহণের সুযোগ দেওয়া সত্যিই প্রশংসার দাবিদার। সিটি কর্পোরেশনের এমন আয়োজন প্রশংসনীয়। আলোচনা সভা ও বইমেলার পাশাপাশি খেলাধুলা বিষয়ক আলোচনা যুক্ত করা একটি সময়োপযোগী উদ্যোগ। এ ধরনের আয়োজন সমাজকে ইতিবাচক পথে এগিয়ে নিতে সহায়ক ভূমিকা রাখবে।’

অনুষ্ঠানে বেতার ও টেলিভিশনের শিল্পী চন্দ্রিমা ভৌমিক রাত্রী ও আলাউদ্দিন আলমগীর গান পরিবেশন করেন এবং চসিকের পূর্ব বাকলিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজ, আলকরন সুলতান আহমদ দেওয়ান স্কুল এবং পোস্তার পাড় আসমা খাতুন স্কুল ও কলেজের শিক্ষার্থীরা সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন।

চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সাবেক অতিরিক্ত সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবুদ্দীন শামীমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ আলোচক ছিলেন চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি সৈয়দ মুহাম্মদ শহিদুল ইসলাম, চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সাবেক যুগ্ম সম্পাদক মো. আমিনুল ইসলাম, চট্টগ্রাম স্পোর্টস জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি শাহনেওয়াজ রিটন।

অনুষ্ঠান পরিচালনা করেন টিভি ও বেতারের উপস্থাপিকা নাহিদা নাজু।

আগামীকাল মঙ্গলবার (৭ এপ্রিল) বইমেলা মঞ্চে বীর মুক্তিযোদ্ধা সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন মুক্তিযুদ্ধ গবেষক বীর মুক্তিযোদ্ধা ডা. মাহফুজুর রহমান। সভাপতিত্ব করবেন রাজনীতিবিদ ও বীর মুক্তিযোদ্ধা একরামুল করিম চৌধুরী। বিশেষ আলোচক থাকবেন বীর মুক্তিযোদ্ধা কমান্ডার শাহাবুদ্দিন আহমেদ চৌধুরী।

ShareTweetShare

আরও পড়ুন

হিরো মোটোকর্পের এক্সপালস ২০০ সিরিজ এখন বাংলাদেশে
অর্থনীতি

হিরো মোটোকর্পের এক্সপালস ২০০ সিরিজ এখন বাংলাদেশে

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল
জাতীয়

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল

উজানটিয়ায় ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার
লীড-২

উজানটিয়ায় ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

অপো ফটোগ্রাফি কনটেস্টের গ্র্যান্ড ফিনালেতে রেকর্ড ২৩ হাজারেরও বেশি সাবমিশন
তথ্যপ্রযুক্তি

অপো ফটোগ্রাফি কনটেস্টের গ্র্যান্ড ফিনালেতে রেকর্ড ২৩ হাজারেরও বেশি সাবমিশন

উজানটিয়ায় মাদক বিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত
শিরোনাম

উজানটিয়ায় মাদক বিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত

ভারতের সাথে সম্পর্কের বরফ গলতে শুরু করেছে
জাতীয়

২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম

পুরোনো সংখ্যা

সর্বশেষ

হিজরি নতুন বছর ও মহররম মাসের ফজিলত

পবিত্র রবিউল আওয়াল মাসের ফজিলত ও আমল

চট্টগ্রামেও নারীদের জন্য চালু হলো বিশেষ বাস সেবা

চট্টগ্রামেও নারীদের জন্য চালু হলো বিশেষ বাস সেবা

নৌবাহিনীর ব্যবস্থাপনায় চট্টগ্রামে রাসায়নিক দুর্যোগ মোকাবিলার যৌথ মহড়া অনুষ্ঠিত

নৌবাহিনীর ব্যবস্থাপনায় চট্টগ্রামে রাসায়নিক দুর্যোগ মোকাবিলার যৌথ মহড়া অনুষ্ঠিত

পানি সম্পদমন্ত্রীর সাথে চুয়েট ভিসির সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

পানি সম্পদমন্ত্রীর সাথে চুয়েট ভিসির সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

cbarta24

সম্পাদক: মোহাম্মদ রুবেল খান
প্রকাশক: আবুল হোসাইন মো.কাউছার
যোগাযোগ
শাহী টাওয়ার (২য় তলা) এন.এ. চৌধুরী রোড, আন্দরকিল্লা, চট্টগ্রাম।
০১৮৫১ ২১৪ ৭৪৭
cbartanews@gmail.com
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত

© ২০২২-২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত সিবার্তা ২৪

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.