• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আবেদিত
মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬
Chattogram Barta24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
প্রচ্ছদ অর্থনীতি

চুয়েট ও পূবালী ব্যাংকের মধ্যে সমঝোতা স্মারক সই

অনলাইন ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ৩ ২০২৬, ১৮:৩৮ অপরাহ্ণ
অ- অ+
চুয়েট ও পূবালী ব্যাংকের মধ্যে সমঝোতা স্মারক সই
0
শেয়ার
0
দেখেছে
Share on FacebookShare on Twitter

চট্টগ্রাম : চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) সাথে পূবালী ব্যাংক পিএলসির সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) সন্ধ্যায় চুয়েটের উপাচার্যের কার্যালয়ে এ সমঝোতা স্মারক সই হয়।

এই সমঝোতা স্মারকের আওতায় চুয়েটের শিক্ষার্থীদের জন্য পূবালী ব্যাংকের আধুনিক ব্যাংকিং সেবা নিশ্চিত করা হবে। এর অংশ হিসেবে পূবালী ব্যাংক চুয়েটের টিএসসি ভবনের নিচতলায় একটি ডিজিটাল ব্যাংকিং বুথ স্থাপন করবে; যেখানে দুইটি সিআরএম এবং একটি করে আরটিডিএম ও কেইওএসকে সিস্টেম থাকবে।

এই ডিজিটাল ব্যাংকিং ব্যবস্থার আওতায় প্রতিদিন ১৬ ঘণ্টা অনলাইন ট্রানজেকশন সুবিধা চালু থাকবে। শিক্ষার্থীরা ব্যাংকের সিআরএম, আরটিডিএম ও কেইওএসকে সিস্টেম, অনলাইন ব্যাংকিং ও মোবাইল অ্যাপের মাধ্যমে টিউশন ফি ও অন্যান্য ফি সহজেই পরিশোধ করতে পারবে, ফলে কাউন্টারে দীর্ঘ লাইনে দাঁড়ানোর প্রয়োজন হবে না। এছাড়া সব লেনদেন স্বয়ংক্রিয়ভাবে সংরক্ষিত হবে, যার মাধ্যমে শিক্ষার্থীরা তাদের পেমেন্ট হিস্ট্রি দেখতে এবং যেকোনো সময় রিসিপ্ট ডাউনলোড করতে পারবে।

একইসাথে ব্যাংক শিক্ষার্থীদের জন্য সিআরএম ডেটার ভিত্তিতে স্টুডেন্ট লোনসহ বিভিন্ন আর্থিক সহায়তা দিতে পারবে। ওই বুথে শিক্ষার্থীরা সহজেই ব্যাংকিং সেবা নিতে পারবে এবং তাদের আর্থিক লেনদেন আরও দ্রুত ও সুবিধাজনক হবে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন আশা প্রকাশ করেছে, এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের দৈনন্দিন আর্থিক কার্যক্রমকে আরও গতিশীল করবে এবং ক্যাম্পাসে আধুনিক সেবা ব্যবস্থার সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চুয়েটের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া।

সমঝোতা স্মারক স্বাক্ষর করেন চুয়েটের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. শেখ মোহাম্মদ হুমায়ুন কবির এবং পূবালী ব্যাংক মদুনাঘাট শাখার ব্যবস্থাপক রশিদুল হাসান ভুঁইয়া। এ সময় উপস্থিত ছিলেন চুয়েটের ছাত্রকল্যাণ অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. মাহবুবুল আলম, ছাত্রকল্যাণ অধিদপ্তরের উপ-পরিচালক অধ্যাপক ড. মো. আবু মোয়াজ্জেম হোসাইন ও অধ্যাপক ড. মো. সাইফুল ইসলাম এবং সহকারী পরিচালক মো. মাসুম রানা প্রামাণিক।

ShareTweetShare

আরও পড়ুন

পানি সম্পদমন্ত্রীর সাথে চুয়েট ভিসির সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়
জাতীয়

পানি সম্পদমন্ত্রীর সাথে চুয়েট ভিসির সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

খালেদা জিয়া ছিলেন মানবতার প্রতীক : শাহাদাত হোসেন
রাজনীতি

খালেদা জিয়া ছিলেন মানবতার প্রতীক : শাহাদাত হোসেন

নীরব ঘাতক ‘পানিতে ডোবা’ : ঝুঁকিতে আমাদের ভবিষ্যৎ
মতামত

জলবায়ু পরিবর্তন দ্বারা সংঘটিত সংকট ও অদৃশ্য পরিণতি

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ট্রাফিক আইন ভাঙ্গলেই ফাইন হবে অটো
চট্টগ্রাম

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ট্রাফিক আইন ভাঙ্গলেই ফাইন হবে অটো

ব্যতিক্রমী বার্তা নিয়ে নাটক ‘বাজির তাস’
বিনোদন

ব্যতিক্রমী বার্তা নিয়ে নাটক ‘বাজির তাস’

চুয়েটের অকাল প্রয়াত দুই শিক্ষার্থীর স্মরণে শোক সভা অনুষ্ঠিত
শিক্ষা

চুয়েটের অকাল প্রয়াত দুই শিক্ষার্থীর স্মরণে শোক সভা অনুষ্ঠিত

পুরোনো সংখ্যা

সর্বশেষ

নজরুল বর্ষে দেশব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতা সুষ্ঠুভাবে বাস্তবায়নের আহ্বান প্রতিমন্ত্রীর

নজরুল বর্ষে দেশব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতা সুষ্ঠুভাবে বাস্তবায়নের আহ্বান প্রতিমন্ত্রীর

গুলশানে ওরিয়েন্টাল ইকোউডসের প্রথম এক্সপেরিয়েন্স হাবের যাত্রা শুরু

গুলশানে ওরিয়েন্টাল ইকোউডসের প্রথম এক্সপেরিয়েন্স হাবের যাত্রা শুরু

অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের প্রথম টেস্ট জয়

অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের প্রথম টেস্ট জয়

খালেদা জিয়ার জন্মদিনে চট্টগ্রাম নগর ছাত্রদলের মিলাদ ও দোয়া মাহফিল

খালেদা জিয়ার জন্মদিনে চট্টগ্রাম নগর ছাত্রদলের মিলাদ ও দোয়া মাহফিল

cbarta24

সম্পাদক: মোহাম্মদ রুবেল খান
প্রকাশক: আবুল হোসাইন মো.কাউছার
যোগাযোগ
শাহী টাওয়ার (২য় তলা) এন.এ. চৌধুরী রোড, আন্দরকিল্লা, চট্টগ্রাম।
০১৮৫১ ২১৪ ৭৪৭
cbartanews@gmail.com
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত

© ২০২২-২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত সিবার্তা ২৪

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.