• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আবেদিত
শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬
Chattogram Barta24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
প্রচ্ছদ অর্থনীতি

বাংলাদেশের সেরা এজেন্সি ২০২৫’-এর স্বীকৃতি মেটলাইফের

অনলাইন ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ৭ ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ণ
অ- অ+
বাংলাদেশের সেরা এজেন্সি ২০২৫’-এর স্বীকৃতি মেটলাইফের
0
শেয়ার
0
দেখেছে
Share on FacebookShare on Twitter

ঢাকা : মেটলাইফ সম্প্রতি দেশের সেরা এজেন্সিকে সম্মানিত করেছে। ২০২৫ সালে বাংলাদেশে সব এজেন্সির মধ্যে দেশের সেরা এজেন্সির স্বীকৃতি ‘এজেন্সি অফ দ্যা ইয়ার’ অর্জন করেছে সুমন এজেন্সি। টানা দ্বিতীয়বারের মতো এই স্বীকৃতি অর্জন করলো এজেন্সিটি।

জীবন বীমা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, ডিজিটাল প্রযুক্তির ব্যবহার, সন্তোষজনক গ্রাহকসেবা ও কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি ২০২৫ সালে সারা দেশের সব এজেন্সির মধ্যে সবচেয়ে বেশি ব্যবসায়িক সাফল্য অর্জনের জন্য সুমন এজেন্সিকে এই স্বীকৃতি দিয়েছে মেটলাইফ বাংলাদেশ।

নোয়াখালীর মাইজদি কোর্ট মেইন রোডে অবস্থিত সুমন এজেন্সির ব্রাঞ্চ ম্যানেজার সফি উল্ল্যাহ সুমন এর দক্ষ ও বলিষ্ঠ নেতৃত্বে তাঁর এজেন্সির সকল ইউনিট ম্যানেজার ও ফিনান্সিয়াল অ্যাসোসিয়েটবৃন্দের সম্মিলিত প্রচেষ্টায় এই সফলতা অর্জন করা সম্ভব হয়েছে। প্রতি বছর শুধুমাত্র একটি এজেন্সিকেই এই সম্মানজনক স্বীকৃতি দেয়া হয়।

সফি উল্ল্যাহ সুমন ২০০৮ সালে মেটলাইফে ফিনান্সিয়াল অ্যাসোসিয়েট হিসেবে যোগদান করেন এবং ২০১০ সালে ইউনিট ম্যানেজার হিসেবে পদোন্নতি পান। ধারাবাহিক সাফল্যের স্বীকৃতিস্বরূপ তিনি ২০১৮ সালে ব্রাঞ্চ ম্যানেজার হিসেবে পদোন্নতি পান।

সুমন এজেন্সি অফিসে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে ব্রাঞ্চ ম্যানেজার সফি উল্ল্যাহ সুমনের হাতে ‘সেরা এজেন্সি ২০২৫’ ট্রফি তুলে দেন মেটলাইফ বাংলাদেশের মুখ্য নির্বাহী কর্মকর্তা আলা আহমদ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড চিফ ডিস্ট্রিবিউশন অফিসার জাফর সাদেক চৌধুরী; ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড চিফ ফিনান্সিয়াল অফিসার আলা উদ্দিন, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড চিফ অপারেশন্স অফিসার কামরুল আনাম; অ্যাসিস্ট্যান্ট ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড চিফ এজেন্সি সেলস অফিসার মো. লুৎফর রহমান, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজিং ডিরেক্টর এবং চিফ ডিস্ট্রিবিউশন ডেভেলপমেন্ট অফিসার আশরাফুল হক, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজিং ডিরেক্টর এবং চিফ কর্পোরেট বিজনেস অফিসার মোহাম্মদ কামরুজ্জামান।

এ প্রসঙ্গে মেটলাইফ বাংলাদেশের মুখ্য নির্বাহী কর্মকর্তা আলা আহমদ বলেন, “বীমা শুধুমাত্র আর্থিক সুরক্ষাই প্রদান করে না; পাশাপশি, এটি অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে এবং আর্থিক স্থিতিশীলতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সেরা এজেন্সির স্বীকৃতি প্রদানের মাধ্যমে আমরা দেশের এজেন্সিগুলোকে উদ্ভাবনী ধারণা নিয়ে কাজ করার এবং বীমা সেবার পরিধি বাড়ানোর জন্য উৎসাহিত করতে চাই, যা বাংলাদেশের অর্থনৈতিক ভিত্তিকে আরও শক্তিশালী করবে।”

দেশের অর্থনীতিতে বীমা খাতের অসামান্য অবদানকে তুলে ধরতেই এই সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। মেটলাইফ বাংলাদেশ দেশের শীর্ষস্থানীয় জীবন বীমা কোম্পানি, যা বর্তমানে ১৫ হাজারের বেশি এজেন্টের মাধ্যমে দেশের লাখো গ্রাহককে সেবা দিচ্ছে। আর্থিক অন্তর্ভুক্তি, ডিজিটাল এবং গ্রাহক-কেন্দ্রিক সমাধান নিয়ে মেটলাইফ বাংলাদেশ বীমা সেবার পরিসর বাড়ানো এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

ShareTweetShare

আরও পড়ুন

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃতের সংখ্যা বেড়ে ৯
চট্টগ্রাম

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃতের সংখ্যা বেড়ে ৯

গ্যাস না পেয়ে ষোলশহরে বিক্ষুব্ধ চালকদের সড়ক অবরোধ
অর্থনীতি

গ্যাস না পেয়ে ষোলশহরে বিক্ষুব্ধ চালকদের সড়ক অবরোধ

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাস লিকেজে নিহত বেড়ে আট
চট্টগ্রাম

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাস লিকেজে নিহত বেড়ে আট

বাঁশখালীর বন্যার্ত ৩১ পরিবারকে সিভাসুর অর্থ সহায়তা
চট্টগ্রাম

বাঁশখালীর বন্যার্ত ৩১ পরিবারকে সিভাসুর অর্থ সহায়তা

চুয়েট ভিসির সাথে ছাত্র-ছাত্রীদের মতবিনিময়
লীড-২

চুয়েট ভিসির সাথে ছাত্র-ছাত্রীদের মতবিনিময়

হিজরি নতুন বছর ও মহররম মাসের ফজিলত
মতামত

হজরত মুহাম্মদ (সা.) : মরুর বুকে বিশ্বশান্তির দূত

পুরোনো সংখ্যা

সর্বশেষ

ইপিজেডে আমির খসরুর পক্ষে বিএনপির খাদ্যসামগ্রী বিতরণ

ইপিজেডে আমির খসরুর পক্ষে বিএনপির খাদ্যসামগ্রী বিতরণ

শেখ হাসিনা দেশে ফিরলে পূর্ণ নিরাপত্তা ও আইনি সহায়তা পাবেন : তথ্য উপদেষ্টা

শেখ হাসিনা দেশে ফিরলে পূর্ণ নিরাপত্তা ও আইনি সহায়তা পাবেন : তথ্য উপদেষ্টা

সাউদার্ন ইউনিভার্সিটিতে মোটিভেশনাল প্রোগ্রাম ‘যদি লক্ষ্য থাকে অটুট’ অনুষ্ঠিত

সাউদার্ন ইউনিভার্সিটিতে মোটিভেশনাল প্রোগ্রাম ‘যদি লক্ষ্য থাকে অটুট’ অনুষ্ঠিত

বাজারে এলো আট হাজার মিলিঅ্যাম্পিয়ার টাইটান ব্যাটারির রিয়েলমি সি১০০এক্স

বাজারে এলো আট হাজার মিলিঅ্যাম্পিয়ার টাইটান ব্যাটারির রিয়েলমি সি১০০এক্স

cbarta24

সম্পাদক: মোহাম্মদ রুবেল খান
প্রকাশক: আবুল হোসাইন মো.কাউছার
যোগাযোগ
শাহী টাওয়ার (২য় তলা) এন.এ. চৌধুরী রোড, আন্দরকিল্লা, চট্টগ্রাম।
০১৮৫১ ২১৪ ৭৪৭
cbartanews@gmail.com
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত

© ২০২২-২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত সিবার্তা ২৪

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.