• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আবেদিত
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
Chattogram Barta24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
প্রচ্ছদ রাজনীতি

‘দেশ হবে সবার’—রেইনবো নেশন ভাবনায় আমীর খসরু

অনলাইন ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ২ ২০২৬, ১৭:২৩ অপরাহ্ণ
অ- অ+
‘দেশ হবে সবার’—রেইনবো নেশন ভাবনায় আমীর খসরু
0
শেয়ার
0
দেখেছে
Share on FacebookShare on Twitter

ঢাকা:  ‘আগামীর বাংলাদেশ হবে একটি রেইনবো নেশন, যেখানে জাতি, ধর্ম ও বর্ণ নির্বিশেষে সব মানুষের সমান অধিকার নিশ্চিত করা হবে।’ বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

আজ শুক্রবার (২ জানুয়ারি) চট্টগ্রাম নগরের প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত বাংলাদেশ বৌদ্ধ সমিতি আয়োজিত জাতীয় অনিত্য সভা ও স্মৃতিচারণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

বৌদ্ধদের সর্বোচ্চ ধর্মীয় গুরু, ত্রয়োদশ সংঘরাজ অগ্রমহাপণ্ডিত জ্ঞানশ্রী মহাথেরোর প্রয়ানোত্তর পূণ্যস্মৃতি স্মরণে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।

জ্ঞানশ্রী মহাথেরোর প্রতি শ্রদ্ধা জানিয়ে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘তিনি কেবল একজন মহাপণ্ডিত ছিলেন না, বরং মানবসেবা ও শান্তি বিস্তারের এক অনন্য কান্ডারি ছিলেন। তার দর্শন ছিল অনাথদের সেবা করা এবং অপরের সুখে সুখী হওয়া।’

তিনি আক্ষেপ করে বলেন, ‘ধর্মের এই সেবামূলক বাণী রাজনীতিরও মূল চালিকাশক্তি হওয়া উচিত ছিল। কিন্তু বর্তমান রাজনীতি সেই শান্তির পথ থেকে অনেক দূরে সরে গেছে। বিএনপি বর্তমানে দেশে সেই স্থিতিশীলতা, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সহাবস্থান ফিরিয়ে আনতে কাজ করছে।’

বিএনপির ‘রেইনবো নেশন’ দর্শনের ওপর গুরুত্বারোপ করে আমীর খসরু বলেন, ‘খালেদা জিয়া এই অনন্য ধারণা দিয়ে গেছেন। একটি রংধনু যেমন অনেক রঙের সমন্বয়ে সুন্দর হয়, তেমনি বাংলাদেশের প্রতিটি মানুষের নিজস্ব ধর্ম, ভাষা ও ইতিহাস থাকবে, কিন্তু দেশ হবে সবার। বিএনপি এমন এক লিবারেল ডেমোক্রেসিতে বিশ্বাস করে- যেখানে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে প্রতিটি নাগরিকের পরিচয় হবে কেবল বাংলাদেশি।’

‘জ্ঞানশ্রী মহাথেরোর মতো মহাপুরুষদের বাণী কেবল মুখে বললেই হবে না, তা বাস্তব জীবনে অনুশীলন ও ধারণ করতে হবে। আগামীর বাংলাদেশে উন্নয়নের সুফল- শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থান প্রতিটি সাধারণ মানুষের ঘরে পৌঁছানো নিশ্চিত করতে হবে। জাতীয় জীবনের সব স্তরে সাম্য বজায় রাখতে হবে।’

এ সময় তিনি খালেদা জিয়ার আদর্শ অনুসরণের আহ্বান জানান এবং তার জন্য সবার দোয়া ও সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-৯ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আবু সুফিয়ান, বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইস্রাফিল খসরু মাহমুদ চৌধুরী প্রমুখ।

ShareTweetShare

আরও পড়ুন

পূর্তি পর্যটন সমৃদ্ধ, পরিচ্ছন্ন ও মানবিক চট্টগ্রাম গড়ার প্রত্যয়ে বহুমুখী পরিকল্পনা গ্রহণ
চট্টগ্রাম

পূর্তি পর্যটন সমৃদ্ধ, পরিচ্ছন্ন ও মানবিক চট্টগ্রাম গড়ার প্রত্যয়ে বহুমুখী পরিকল্পনা গ্রহণ

ফুটপাত দখল, ময়লা ও রাজস্ব ফাঁকিতে আপসহীন চসিক প্রশাসক শাহাদাত হোসেন
চট্টগ্রাম

ফুটপাত দখল, ময়লা ও রাজস্ব ফাঁকিতে আপসহীন চসিক প্রশাসক শাহাদাত হোসেন

স্কেচ গ্যালারি–নন্দনের শাহীনূর সারোয়ার স্মৃতি রূপসজ্জা কর্মশালা সম্পন্ন
বিনোদন

স্কেচ গ্যালারি–নন্দনের শাহীনূর সারোয়ার স্মৃতি রূপসজ্জা কর্মশালা সম্পন্ন

আবৃত্তিকে স্বতন্ত্র বিভাগ করার দাবি এমপি সাঈদ আল নোমানের
রাজনীতি

শ্রমিক দলের আহ্বায়ক কমিটির সদস্য হলেন এমপি সাঈদ আল নোমান

নির্মাণশিল্পে অবদানের স্বীকৃতিস্বরূপ ৯ প্রকৌশলী ও স্থপতিকে আকিজ রেডিমিক্সের সম্মাননা
অর্থনীতি

নির্মাণশিল্পে অবদানের স্বীকৃতিস্বরূপ ৯ প্রকৌশলী ও স্থপতিকে আকিজ রেডিমিক্সের সম্মাননা

প্রধানমন্ত্রীর জন্মদিনে ওমরগণি এমইএস কলেজ ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি
রাজনীতি

প্রধানমন্ত্রীর জন্মদিনে ওমরগণি এমইএস কলেজ ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি

পুরোনো সংখ্যা

সর্বশেষ

সশস্ত্র বাহিনী দিবস জাতীয় জীবনের ঐতিহাসিক ও গৌরবোজ্জ্বল দিন : অর্থমন্ত্রী

সশস্ত্র বাহিনী দিবস জাতীয় জীবনের ঐতিহাসিক ও গৌরবোজ্জ্বল দিন : অর্থমন্ত্রী

প্রধান সড়ক থেকে অলিগলি—কোনো এলাকাই উন্নয়নের বাইরে থাকবে না : শাহাদাত

প্রধান সড়ক থেকে অলিগলি—কোনো এলাকাই উন্নয়নের বাইরে থাকবে না : শাহাদাত

সিভাসুতে বিশ্ব অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স সচেতনতা সপ্তাহ ২০২৬ পালিত

সিভাসুতে বিশ্ব অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স সচেতনতা সপ্তাহ ২০২৬ পালিত

সাউদার্ন ইউনিভার্সিটিতে ইংলিশ লিটারেরি ফেস্ট ৩.০ অনুষ্ঠিত

সাউদার্ন ইউনিভার্সিটিতে ইংলিশ লিটারেরি ফেস্ট ৩.০ অনুষ্ঠিত

cbarta24

সম্পাদক: মোহাম্মদ রুবেল খান
প্রকাশক: আবুল হোসাইন মো.কাউছার
যোগাযোগ
শাহী টাওয়ার (২য় তলা) এন.এ. চৌধুরী রোড, আন্দরকিল্লা, চট্টগ্রাম।
০১৮৫১ ২১৪ ৭৪৭
cbartanews@gmail.com
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত

© ২০২২-২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত সিবার্তা ২৪

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.