• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আবেদিত
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
Chattogram Barta24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
প্রচ্ছদ স্বাস্থ্য

চমেক থেকে একযোগে ১৫৬ চিকিৎসক বদলি:চিকিৎসা সেবা বিঘ্নিত হওয়ার আশঙ্কা

সিনিয়র রিপোর্টার:

প্রকাশিত: জুলাই ৬ ২০২১, ১৩:০২ অপরাহ্ণ
অ- অ+
চমেক থেকে একযোগে ১৫৬ চিকিৎসক বদলি:চিকিৎসা সেবা বিঘ্নিত হওয়ার আশঙ্কা
0
শেয়ার
0
দেখেছে
Share on FacebookShare on Twitter

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ১৫৬ চিকিৎসককে বদলি করে প্রজ্ঞাপন জারি করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। আগামী বুধবারের মধ্যে তাদের নতুন কর্মস্থলে যোগদান করতে বলা হয়েছে।

সোমবার (৫ জুলাই) মন্ত্রণালয়ের উপ-সচিব জাকিয়া পারভিন স্বাক্ষরিত প্রজ্ঞাপনটিতে বলা হয়- ‘কোভিড-১৯ অতিমারি মোকাবিলা এবং জনসেবা নিশ্চিত করার লক্ষ্যে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত নিম্নে বর্ণিত স্বাস্থ্য কর্মকর্তাদের সংযুক্তিতে পদায়ন করা হলো।’

আদেশ অনুযায়ী, চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে ৬০ জনকে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে, ৩০ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে, ১৮ জনকে খাগড়াছড়িতে, ২৪ জনকে ফেনীতে, ১৬ জনকে বিআইডিআইডিতে, ৮ জনকে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বদলি করা হয়েছে।

এদিকে, এত চিকিৎসককে একসঙ্গে বদলি নিয়ে ক্ষোভ জানিয়েছেন চিকিৎসক সংগঠনের নেতারা। এছাড়া এই বদলির ফলে চমেকের চিকিৎসা ব্যবস্থা ভেঙে পড়ার আশঙ্কা জানিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়কে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার আহ্বান জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষও।

চিকিৎসক নেতারা বলছেন, চমেক হাসপাতালে তো কেবল করোনা রোগীর চিকিৎসা হয় না। এখানে করোনা ওয়ার্ডের ২৫০ রোগী ছাড়াও প্রায় দুই হাজার রোগী আছে। একযোগে এত চিকিৎসককে বদলি করায় হাসপাতালের করোনা ওয়ার্ড তো বটেই, স্বাভাবিক চিকিৎসা ব্যবস্থায় মারাত্মক ব্যাঘাত ঘটবে।

তাছাড়া হাসপাতালের বিশেষায়িত ইউনিটের বেশ কয়েকজন চিকিৎসককে বদলি করা হয়েছে। যাদের বদলিতে হাসপাতালের চিকিৎসা ব্যবস্থায় মারাত্মক ব্যাঘাত ঘটবে। এই বিশেষায়িত চিকিৎসকদের যেখানে বদলি করা হয়েছে, সেখানে তাদের কোনো কাজ নেই।

আবার, বদলি হওয়া চিকিৎসকদের চট্টগ্রাম ছাড়াও খাগড়াছড়ি, ফেনী এবং আশপাশের জেলা ও উপজেলা হাসপাতালে বদলি করা হয়েছে। লকডাউন চলাকালে কীভাবে এত দ্রুত তারা কর্মস্থলে যোগদান করবেন সেটি নিয়েও প্রশ্ন তুলেছেন চিকিৎসকরা।

বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) চট্টগ্রাম শাখার সাধারণ সম্পাদক ডা. ফয়সাল ইকবাল চৌধুরী বলেন, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল চট্টগ্রাম বিভাগের উন্নত চিকিৎসার একমাত্র হাসপাতাল। এখানে শুধু করোনা নয়, নিয়মিত অনেক জটিল রোগী ভর্তি হন এখানে। চিকিৎসা ব্যবস্থাও খুব উন্নত। এতো বিপুল সংখ্যাক সিনিয়র চিকিৎসককে একযোগে বদলীতে হাসপাতালের জটিল রোগীরা মারাত্মক ভোগান্তিতে পড়বে। সবচেয়ে বড়ো কথা হাসপাতালের করোনা পরীক্ষার ল্যাব প্রধানকেও বদলি করা হয়েছে। এতে করে করোনা ল্যাবটি অচল হয়ে পড়ার সম্ভাবনা রয়েছে।

চিকিৎসক নেতা ডা. ফয়সাল ইকবাল চৌধুরী আরো বলেন, বগুড়ায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ডা. জীবেশ কুমার প্রামাণিকের নামও বদলির তালিকায় রাখা হয়েছে। এতে করে বোঝা যায় এটি অপরিকল্পিত বদলি। এই অপরিকল্পিত বদলির মাধ্যমে চমেক হাসপাতালের স্বাভাবিক চিকিৎসা ব্যবস্থা ভেঙে পড়বে এবং সাধারণ রোগীরা কষ্ট পাবে। আমি মনে করি, স্বাস্থ্যখাতে মাননীয় প্রধানমন্ত্রীর অর্জনকে ম্লান করার জন্য এ বদলি আদেশ হয়েছে।

কোভিড-১৯ মোকাবিলায় গঠিত স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) বিভাগীয় সমন্বয়ক ও সাংগঠনিক সম্পাদক আ ম ম মিনহাজুর রহমান বলেন, ‘চমেক হাসপাতালে কোভিড রোগীর পাশাপাশি নন-কোভিড রোগীও আছে। একসঙ্গে এত চিকিৎসককে বদলিতে চমেকের চিকিৎসা ব্যবস্থা ভেঙে পড়বে।’

এ প্রসঙ্গে জানতে চাইলে চট্টগ্রাম জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়কের দায়িত্বে থাকা চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন- জেনারেল হাসপাতালে বর্তমানে উপজেলা পর্যায়ের ৬০ জনের মতো চিকিৎসক কর্মরত আছেন। এখন উপজেলা পর্যায়ে করোনা সংক্রমন বেড়ে যাওয়ায় এসব চিকিৎসককে হয়তো নিজেদের পুরণো কর্মস্থলে ফিরিয়ে নেয়া হতে পারে। চমেক থেকে ৬০ জন চিকিৎসককে পদায়নে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে পদায়ন করা হয়েছে। উনারা সব সিনিয়র চিকিৎসক। এত সংখ্যক চিকিৎসককে এক সাথে বসতে দেয়ার মতো জায়গার সংস্থান হবে কী না, একটু দ্বিধা রয়েছে।

ShareTweetShare

আরও পড়ুন

ফাতেমা বেগম রেড ক্রিসেন্ট রক্ত কেন্দ্রে এপেক্স ক্লাব কর্নফুলীর রক্তদান কর্মসূচি
চট্টগ্রাম

ফাতেমা বেগম রেড ক্রিসেন্ট রক্ত কেন্দ্রে এপেক্স ক্লাব কর্নফুলীর রক্তদান কর্মসূচি

চমেক হাসপাতলে পার্কভিউ হসপিটালের ডায়ালাইসিস মেশিন উপহার
লীড-২

চমেক হাসপাতলে পার্কভিউ হসপিটালের ডায়ালাইসিস মেশিন উপহার

স্তন ক্যানসার কি বংশগত? পারিবারিক ইতিহাস জানলে কেন সতর্ক হওয়া জরুরি
মতামত

স্তন ক্যানসার কি বংশগত? পারিবারিক ইতিহাস জানলে কেন সতর্ক হওয়া জরুরি

স্ট্রোক কেন হয়? উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও অনিয়ন্ত্রিত জীবনযাপনের ঝুঁকি
মতামত

স্ট্রোক কেন হয়? উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও অনিয়ন্ত্রিত জীবনযাপনের ঝুঁকি

মেরুদণ্ডের যত্নে অবহেলা নয়, সচেতনতায় জোর মেয়র শাহাদাতের
চট্টগ্রাম

মেরুদণ্ডের যত্নে অবহেলা নয়, সচেতনতায় জোর মেয়র শাহাদাতের

৫৫০ শিক্ষার্থীর স্বাস্থ্য সচেতনতায় বিশেষ কর্মসূচি লায়ন্স ক্লাব চিটাগাং পারিজাত এলিটের
চট্টগ্রাম

৫৫০ শিক্ষার্থীর স্বাস্থ্য সচেতনতায় বিশেষ কর্মসূচি লায়ন্স ক্লাব চিটাগাং পারিজাত এলিটের

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

পুরোনো সংখ্যা

সর্বশেষ

কদমতলীতে তেলের গুদামে অগ্নিকাণ্ড

কদমতলীতে তেলের গুদামে অগ্নিকাণ্ড

আইসিএবি-সিআরসির উদ্যোগে ‘আর্ন্তজাতিক একাউন্টিং দিবস-২০২৬’ পালিত।

আইসিএবি-সিআরসির উদ্যোগে ‘আর্ন্তজাতিক একাউন্টিং দিবস-২০২৬’ পালিত।

কৃষিভিত্তিক ব্যবসায়ে নতুন সম্ভাবনা নিয়ে বসুমতি এগ্রোর স্বর্ণভূমির যাত্রা শুরু

কৃষিভিত্তিক ব্যবসায়ে নতুন সম্ভাবনা নিয়ে বসুমতি এগ্রোর স্বর্ণভূমির যাত্রা শুরু

ফাতেমা বেগম রেড ক্রিসেন্ট রক্ত কেন্দ্রে এপেক্স ক্লাব কর্নফুলীর রক্তদান কর্মসূচি

ফাতেমা বেগম রেড ক্রিসেন্ট রক্ত কেন্দ্রে এপেক্স ক্লাব কর্নফুলীর রক্তদান কর্মসূচি

চমেক হাসপাতলে পার্কভিউ হসপিটালের ডায়ালাইসিস মেশিন উপহার

চমেক হাসপাতলে পার্কভিউ হসপিটালের ডায়ালাইসিস মেশিন উপহার

হিজরি নতুন বছর ও মহররম মাসের ফজিলত

সূরা আল-ফাতিহার ফজিলত ও দৈনন্দিন জীবনে আমল ও উপকারিতা

এক বছরে ইনোভার ৭০০ ডিলারের নেটওয়ার্ক পণ্যসম্ভারে যুক্ত হলো ৪০০টির বেশি পণ্য

এক বছরে ইনোভার ৭০০ ডিলারের নেটওয়ার্ক পণ্যসম্ভারে যুক্ত হলো ৪০০টির বেশি পণ্য

ব্যবসায়িক প্রবৃদ্ধি, আর্থিক ব্যবস্থাপনা ও প্রযুক্তিগত সেবা জোরদারে জেকে লাইফস্টাইলে তিন নিয়োগ

ব্যবসায়িক প্রবৃদ্ধি, আর্থিক ব্যবস্থাপনা ও প্রযুক্তিগত সেবা জোরদারে জেকে লাইফস্টাইলে তিন নিয়োগ

স্ন্যাপড্রাগন প্রসেসরসহ রেডমি ১৭ ফাইভজি উন্মোচন করল শাওমি

স্ন্যাপড্রাগন প্রসেসরসহ রেডমি ১৭ ফাইভজি উন্মোচন করল শাওমি

আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধি এমপি সাঈদ আল নোমান

আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধি এমপি সাঈদ আল নোমান

cbarta24


সম্পাদক: মোহাম্মদ রুবেল খান
প্রকাশক: আবুল হোসাইন মো.কাউছার
যোগাযোগ
শাহী টাওয়ার (২য় তলা) এন.এ. চৌধুরী রোড, আন্দরকিল্লা, চট্টগ্রাম।
০১৮৫১ ২১৪ ৭৪৭
cbartanews@gmail.com
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত

© ২০২২-২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত সিবার্তা ২৪

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.