• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আবেদিত
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
Chattogram Barta24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
প্রচ্ছদ খেলাধুলা

টেস্ট ক্রিকেটে ৭০০ উইকেট ক্লাবে প্রথম পেসার এন্ডারসন

অনলাইন ডেস্ক
প্রকাশিত: মার্চ ৯ ২০২৪, ১৮:০৭ অপরাহ্ণ
অ- অ+
টেস্ট ক্রিকেটে ৭০০ উইকেট ক্লাবে প্রথম পেসার এন্ডারসন

জেমস এন্ডারসন

0
শেয়ার
0
দেখেছে
Share on FacebookShare on Twitter

ধর্মশালা, ভারত: পৃথিবীর তৃতীয় বোলার ও প্রথম পেসার হিসেবে টেস্ট ক্রিকেটে ৭০০ উইকেট শিকার ক্লাবের সদস্য হলেন ইংল্যান্ডের জেমস এন্ডারসন। ধর্মশালায় ভারতের বিপক্ষে সিরিজের পঞ্চম ও শেষ টেস্টের তৃতীয় দিনের চতুর্থ ওভারে ক্যারিয়ারের ৭০০ উইকেট পূর্ণ করেন ৪১ বছর বয়সী পেসার এন্ডারসন। ভারতের বিপক্ষে এ টেস্ট খেলতে নামার পূর্বে এন্ডারসনের পরিসংখ্যান ছিল ১৮৬ ম্যাচে ৬৯৮ উইকেট। ৭০০ উইকেট থেকে মাত্র দুই শিকার দূরে ছিলেন এন্ডারসন।

শুক্রবার (৮ মার্চ) ম্যাচের দ্বিতীয় দিন ভারতের শুভমান গিলকে শিকার করে উইকেট সংখ্যা ৬৯৯তে নিয়ে যান এন্ডারসন। শনিবার (৯ মার্চ) তৃতীয় দিন ভারতের কুলদীপ যাদবকে আউট করেন ৭০০ উইকেট পূর্ণ করেন এন্ডারসন।

এন্ডারসনের পূর্বে টেস্টে ৭০০ বা তার বেশি উইকেট শিকার করেছেন দুই স্পিনার শ্রীলংকার মুত্তিয়া মুরলিধরন ও অস্ট্রেলিয়ার প্রয়াত শেন ওয়ার্ন। ক্যারিয়ারের ১১৩তম টেস্টে মুরালি ও ১৪৪তম ম্যাচে ওয়ার্ন ৭০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেছিলেন। এন্ডারসনের লাগল ১৮৭ টেস্ট।

টেস্ট ইতিহাসে সর্বোচ্চ ৮০০ উইকেট মালিক ১৩৩ ম্যাচ খেলা মুরালি। ১৪৫ ম্যাচে দ্বিতীয় সর্বোচ্চ ৭০৮ উইকেট নিয়েছেন ওয়ার্ন। মুরালি-ওয়ার্নের পরই আছেন এন্ডারসন।

টেস্ট ক্রিকেটে ৭০০ উইকেট শিকারের ক্লাবে প্রথম নাম লেখান ওয়ার্ন। ২০০৬ সালের ২৬ ডিসেম্বর মেলবোর্নে ইংল্যান্ডের সাবেক অধিনায়ক এন্ড্রু স্ট্রসকে শিকার করে টেস্টে প্রথম কোন বোলার হিসেবে ৭০০ উইকেট নেন ওয়ার্ন। পরের বছরের জুলাইয়ে ক্যান্ডিতে বাংলাদেশের বিপক্ষে ৭০০ উইকেট ক্লাবে ঢুকেন মুরালি। মুরালির ঐ কীর্তির ১৭ বছর পর তৃতীয় বোলার হিসেবে ৭০০ উইকেট ক্লাবে নাম লেখালেন এন্ডারসন। তবে, প্রথম পেসার হিসেবে এই রেকর্ডের গর্বিত মালিক তিনি। পেসারদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ ৬০৪ উইকেট শিকার করেছেন গেল বছর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেয়া ইংল্যান্ডের স্টুয়ার্ট ব্রড।

টেস্ট ক্রিকেট উইকেট শিকারি শীর্ষ পাঁচ বোলার:
বোলার ম্যাচ ইনিংস উইকেট
মুত্তিয়া মুরালিধরন (শ্রীলংকা) ১৩৩ ২৩০ ৮০০
শেন ওয়ার্ন (অস্ট্রেলিয়া) ১৪৫ ২৭৩ ৭০৮
জেমস এন্ডারসন (ইংল্যান্ড) ১৮৭* ৩৪৮ ৭০০
অনিল কুম্বলে (ভারত) ১৩২ ২৩৬ ৬১৯
স্টুয়ার্ট ব্রড (ইংল্যান্ড) ১৬৭ ৩০৯ ৬০৪

ShareTweetShare

আরও পড়ুন

বিশ্ব দূরপাল্লা সাঁতারে পদকজয়ী সাঁতারুদের সংবর্ধনা
খেলাধুলা

বিশ্ব দূরপাল্লা সাঁতারে পদকজয়ী সাঁতারুদের সংবর্ধনা

অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের প্রথম টেস্ট জয়
খেলাধুলা

অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের প্রথম টেস্ট জয়

চট্টগ্রাম প্রেস ক্লাবের ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’ সম্পন্ন
খেলাধুলা

চট্টগ্রাম প্রেস ক্লাবের ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’ সম্পন্ন

চট্টগ্রাম প্রেস ক্লাব-র‌্যাব ৭ প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
খেলাধুলা

চট্টগ্রাম প্রেস ক্লাব-র‌্যাব ৭ প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

সেপ্টেম্বর হতে চট্টগ্রামে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল
খেলাধুলা

সেপ্টেম্বর হতে চট্টগ্রামে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল

প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা সফল করার আহ্বান মেয়র শাহাদাতের
খেলাধুলা

প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা সফল করার আহ্বান মেয়র শাহাদাতের

পুরোনো সংখ্যা

সর্বশেষ

মূকাভিনয় শিল্পী মার্সেল মার্সোর প্রয়াণ দিবসে বামূফের স্মরণ আয়োজন

মূকাভিনয় শিল্পী মার্সেল মার্সোর প্রয়াণ দিবসে বামূফের স্মরণ আয়োজন

রোগের আগে প্রতিরোধ করি, ডেঙ্গুমুক্ত চট্টগ্রাম গড়ি : মেয়র শাহাদাত হোসেন

রোগের আগে প্রতিরোধ করি, ডেঙ্গুমুক্ত চট্টগ্রাম গড়ি : মেয়র শাহাদাত হোসেন

রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন

রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন

সিনেমা অন্যপাতা শিগগিরই আসছে প্রেক্ষাগৃহে

সিনেমা অন্যপাতা শিগগিরই আসছে প্রেক্ষাগৃহে

গুজব ছড়ানোর পূর্বেই প্রতিরোধ চায় চট্টগ্রাম জেলা পুলিশ

গুজব ছড়ানোর পূর্বেই প্রতিরোধ চায় চট্টগ্রাম জেলা পুলিশ

ষড়যন্ত্র রুখে দিতে চট্টগ্রাম মহানগর যুবদল ঐক্যবদ্ধ : দীপ্তি-শাহেদ

ষড়যন্ত্র রুখে দিতে চট্টগ্রাম মহানগর যুবদল ঐক্যবদ্ধ : দীপ্তি-শাহেদ

পাঁচটি লায়ন্স ক্লাবের উদ্যোগে ওয়ার্ল্ড ক্লিনআপ ডে উদযাপন

পাঁচটি লায়ন্স ক্লাবের উদ্যোগে ওয়ার্ল্ড ক্লিনআপ ডে উদযাপন

তরুণ ভিজ্যুয়াল স্টোরিটেলারদের একত্রিত করতে হাত মেলালো অপো ও বিইউপি

তরুণ ভিজ্যুয়াল স্টোরিটেলারদের একত্রিত করতে হাত মেলালো অপো ও বিইউপি

ফটোগ্রাফার ইউছুফের উন্নত চিকিৎসার জন্য প্রয়াসের অনুদান

ফটোগ্রাফার ইউছুফের উন্নত চিকিৎসার জন্য প্রয়াসের অনুদান

২৫ মার্চ গণহত্যা ও ২৬ মার্চ স্বাধীনতা দিবসে চট্টগ্রাম জেলা প্রশাসনের বর্ণাঢ্য কর্মসূচি

শনিবার চট্টগ্রামের রেস্তোরাঁগুলোতে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

cbarta24

সম্পাদক: মোহাম্মদ রুবেল খান
প্রকাশক: আবুল হোসাইন মো.কাউছার
যোগাযোগ
শাহী টাওয়ার (২য় তলা) এন.এ. চৌধুরী রোড, আন্দরকিল্লা, চট্টগ্রাম।
০১৮৫১ ২১৪ ৭৪৭
cbartanews@gmail.com
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত

© ২০২২-২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত সিবার্তা ২৪

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.