• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আবেদিত
সোমবার, ১০ আগস্ট ২০২৬
Chattogram Barta24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
প্রচ্ছদ খেলাধুলা

কুমিল্লাকে হারিয়ে প্রথম বারের মত বিপিএলে চ্যাম্পিয়ন বরিশাল

অনলাইন ডেস্ক
প্রকাশিত: মার্চ ২ ২০২৪, ১৭:৪০ অপরাহ্ণ
অ- অ+
কুমিল্লাকে হারিয়ে প্রথম বারের মত বিপিএলে চ্যাম্পিয়ন বরিশাল
0
শেয়ার
0
দেখেছে
Share on FacebookShare on Twitter

ঢাকা: বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-২০ ক্রিকেট দশম আসরের শিরোপা জিতেছে ফরচুন বরিশাল।
শুক্রবার (১ মার্চ) টুর্নামেন্টের ফাইনালে বরিশাল ছয় উইকেটে হারিয়েছে চার বারের চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে। এ প্রথম বারের মত বিপিএলের শ্রেষ্ঠত্বের মুকুট মাথায় পড়ল তামিম-মুশফিক-মাহমুদুল্লাহর বরিশাল।

ফাইনালে বরিশালের বিপক্ষে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ছয় উইকেটে ১৫৪ রান করে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। দলের পক্ষে মাহিদুল ইসলাম অঙ্কন সর্বোচ্চ ৩৮ ও ওয়েস্ট ইন্ডিজের আন্দ্রে রাসেল ১৪ বলে অপরাজিত ২৭ রান করেন। উত্তরে এক ওভার বাকী রেখে শিরোপা জয়ের আনন্দে মাতে বরিশাল। দলের পক্ষে কাইল মায়ার্স ৪৬ ও অধিনায়ক তামিম ইকবাল ৩৯ রান করেন।

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শিরোপা নির্ধারনী ম্যাচে টস জিতে প্রথমে কুমিল্লাকে ব্যাটিংয়ের আমন্ত্রন জানান বরিশালের অধিনায়ক তামিম ইকবাল। ব্যাট হাতে নেমে পাওয়ার প্লেতে ৪৯ রান তুলতেই টপ-অর্ডারের তিন ব্যাটারকে হারায় কুমিল্লা। প্রথম ওভারে বরিশালের পেসার ওয়েস্ট ইন্ডিজের কাইল মায়ার্সের পঞ্চম ডেলিভারিতে তারই স্বদেশী ওবেড ম্যাককয়ের দুর্দান্ত ক্যাচে পাঁচ রান করে সাজঘরে ফিরেন কুমিল্লার ওপেনার ক্যারিবীয়ান সুনীল নারাইন। চতুর্থ ওভারে প্রথম বারের মত আক্রমনে এসে দশ বলে তিনটি চারে ১৫ রান করা তাওহিদ হৃদয়কে বিদায় দেন ইংল্যান্ডের পেসার জেমস ফুলার। থার্ড ম্যানে হৃদয়ের দারুন ক্যাচ নেন মাহমুদুল্লাহ। দ্বিতীয় উইকেটে কুমিল্লার অধিনায়ক লিটন দাসের সাথে ১৫ বলে ২৪ রান যোগ করেন হৃদয়। ষষ্ঠ ওভারে কুমিল্লা শিবিরে ফের আঘাত হানেন ফুলার। থার্ড ম্যানে মাহমুদুল্লাহর ক্যাচে আউট হন তিনটি বাউন্ডারিতে ১২ বলে ১৬ রান করা লিটন। এরপর কুমিল্লাকে চাপমুক্ত করার চেষ্টা করেন ওয়েস্ট ইন্ডিজের জনসন চার্লস ও উইকেটরক্ষক মাহিদুল ইসলাম অঙ্কন। চতুর্থ উইকেটে ২৩ বলে ২৩ রান যোগ করে বিচ্ছিন্ন হন তারা। দশম ওভারে ১৫ রান করে ম্যাককয়ের প্রথম শিকার হন চার্লস। ছয় নম্বরে নেমে তিন রানে ইংল্যান্ডের মঈন আলি রান আউট হলে দরীয় ৭৯ রানে পঞ্চম উইকেট হারায় কুমিল্লা। এ অবস্থায় ষষ্ঠ উইকেটে ২৯ বলে ৩৬ রানের জুটিতে কুমিল্লার রান ১০০ পার করেন অঙ্কন ও জাকের আলি। বরিশালের পেসার মোহাম্মদ সাইফুদ্দিনের বলে বোল্ড হওয়ার পূর্বে দুইটি করে চার-ছক্কায় ৩৫ বলে ৩৮ রান করেন অঙ্কন। ১৭তম ওভারে দলীয় ১১৫ রানে অঙ্কনের বিদায়ে ক্রিজে এসে বরিশালের বোলারদের উপর চড়াও হন ওয়েস্ট ইন্ডিজের আন্দ্রে রাসেল। ফুলারের করা ১৯তম ওভারে তিনটি ছক্কায় কুমিল্লাকে ২১ রান এনে দেন রাসেল। অবশ্য সাইফুদ্দিনের করা শেষ ওভার থেকে সাত রানের বেশি নিতে পারেননি রাসেল ও জাকের। তারপরও ছয় উইকেটে ১৫৪ রানের লড়াকু সংগ্রহ পায় কুমিল্লা। চারটি ছক্কায় ১৪ বলে অপরাজিত ২৭ রান করেন রাসেল। দুইটি চারে ২৩ বলে ২০ রানের অনবদ্য ইনিংস খেলেন জাকের। বরিশালের ফুলার দুইটি, মায়ার্স-সাইফুদ্দিন ও ম্যাককয় একটি করে উইকেট নেন। ১৫৫ রানের লক্ষ্যে খেলতে নেমে দারুন সূচনা করেন বরিশালের দুই ওপেনার তামিম ইকবাল ও মেহেদি হাসান মিরাজ। পাঁচ ওভারে দলের রান হাফ-সেঞ্চুরিতে নিয়ে পাওয়ার প্লেতে ৫৯ রান তুলেন তারা। এ সময় সমান একটি ও দুইটি ছক্কায় তামিম-মিরাজ ২৪ রান করে তুলেন। কুমিল্লার স্পিনার মঈনের করা অষ্টম ওভারে টানা একটি ছক্কা ও দুইটি চার মারার পর বোল্ড হন তামিম। তিনটি করে বাউন্ডারি ও ওভার বাউন্ডারিতে ২৬ বলে ৩৯ রান করেন অধিনায়ক তামিম। মিরাজের সাথে ৪৮ বলে ৭৬ রানের জুটি গড়েন তিনি। দশম ওভারে মঈনের দ্বিতীয় শিকার হন একটি চার ও দুইটি ছক্কায় ২৬ বলে ২৯ রান করা মিরাজ। ৮২ রানের মধ্যে দুই ওপেনার বিদায়ের পর জুটি বাঁধেন মায়ার্স ও মুশফিকুর রহিম। মঈনের বলে ব্যক্তিগত আ ও ২০ রানে ক্যাচ দিয়ে জীবন পান মায়ার্স। জীবন পেয়ে কুমিল্লার বোলারদের উপর চড়াও হন তিনি। রাসেলের করা ১৫তম ওভার থেকে দুইটি করে চার-ছক্কায় ২১ রান তুলেন মায়ার্স। হাফ-সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়ে ১৭তম ওভারে মুস্তাফিজুর রহমানের বলে মঈনকে ক্যাচ দেন পাঁচটি চার ও দুইটি ছক্কায় ৩০ বলে ৪৬ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলে ম্যাচ সেরা নির্বাচিত হওয়া মায়ার্স। মায়ার্সকে ফেরানোর ওভারেই মুশফিককে (১৩) থামান মুস্তাফিজ। দলের জয় থেকে ১১ রান দূরে থাকতে আউট হন মুশফিক। পঞ্চম উইকেট জুটিতে দলের বাকী প্রয়োজন মিটিয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ ও দক্ষিণ আফ্রিকার ডেভিড মিলার। ১৯তম ওভারের শেষ বলে চার মেরে বরিশালের জয় নিশ্চিত করেন মিলার। মাহমুদুল্লাহ সাত ও মিলার আট রানে অপরাজিত থাকেন। কুমিল্লার মুস্তাফিজ ও মঈন দুইটি করে উইকেট নেন।

সংক্ষিপ্ত স্কোর:
কুমিল্লা ভিক্টোরিয়ান্স: ১৫৪/৬, ২০ ওভার (অঙ্কন ৩৮, রাসেল ২৭*, ফুলার ২/৪৩)।
ফরচুন বরিশাল: ১৫৭/৪, ১৯ ওভার (মায়ার্স ৪৬, তামিম ৩৯, মঈন ২/২৮)।
ফল: ফরচুন বরিশাল ছয় উইকেটে জয়ী।

ShareTweetShare

আরও পড়ুন

চট্টগ্রাম প্রেস ক্লাবের ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’ সম্পন্ন
খেলাধুলা

চট্টগ্রাম প্রেস ক্লাবের ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’ সম্পন্ন

চট্টগ্রাম প্রেস ক্লাব-র‌্যাব ৭ প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
খেলাধুলা

চট্টগ্রাম প্রেস ক্লাব-র‌্যাব ৭ প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

সেপ্টেম্বর হতে চট্টগ্রামে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল
খেলাধুলা

সেপ্টেম্বর হতে চট্টগ্রামে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল

প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা সফল করার আহ্বান মেয়র শাহাদাতের
খেলাধুলা

প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা সফল করার আহ্বান মেয়র শাহাদাতের

চট্টগ্রাম ওয়াসা ডিজিটাল সেবাব্যবস্থায় রূপান্তরিত হতে হবে : এমডি জানে আলম
খেলাধুলা

চট্টগ্রাম ওয়াসা ডিজিটাল সেবাব্যবস্থায় রূপান্তরিত হতে হবে : এমডি জানে আলম

অপোর শপ ম্যানেজার হিসেবে জয়েন করেছেন জামাল ভূঁইয়া
খেলাধুলা

অপোর শপ ম্যানেজার হিসেবে জয়েন করেছেন জামাল ভূঁইয়া

পুরোনো সংখ্যা

সর্বশেষ

চমেক হাসপাতালকে রোগীবান্ধবে পরিণত করব : মেয়র শাহাদাত

চমেক হাসপাতালকে রোগীবান্ধবে পরিণত করব : মেয়র শাহাদাত

গরিলা গ্লাস ৭আই সুরক্ষা নিয়ে শাওমির নতুন রেডমি ১৭ উন্মোচন

গরিলা গ্লাস ৭আই সুরক্ষা নিয়ে শাওমির নতুন রেডমি ১৭ উন্মোচন

হেফাজত আমিরের সাথে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

হেফাজত আমিরের সাথে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

ঐক্য সরকার গঠনের প্রস্তাবে ‘না’ তারেক রহমানের

রোববার চট্টগ্রাম ও কক্সবাজার আসছেন প্রধানমন্ত্রী

সীতাকুণ্ডে ১৭০ সংগঠনের মাঝে ৩০ হাজার চারা বিতরণ

সীতাকুণ্ডে ১৭০ সংগঠনের মাঝে ৩০ হাজার চারা বিতরণ

এমপি সরোয়ার আলমগীরের মায়ের মৃত্যু, রাত ৯টায় জানাজা

এমপি সরোয়ার আলমগীরের মায়ের মৃত্যু, রাত ৯টায় জানাজা

ডিজিটাল দাওয়াহ ও মিডিয়ামুখী ক্যারিয়ার গঠনে মাদরাসা শিক্ষার্থীদের প্রস্তুত হওয়ার আহ্বান

ডিজিটাল দাওয়াহ ও মিডিয়ামুখী ক্যারিয়ার গঠনে মাদরাসা শিক্ষার্থীদের প্রস্তুত হওয়ার আহ্বান

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মুসলিম লীগের সভা অনুষ্ঠিত

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মুসলিম লীগের সভা অনুষ্ঠিত

দীর্ঘ আন্দোল-সংগ্রামের ফসল জুলাই অভ্যুত্থান : আসলাম চৌধুরী

দীর্ঘ আন্দোল-সংগ্রামের ফসল জুলাই অভ্যুত্থান : আসলাম চৌধুরী

চট্টগ্রাম প্রেস ক্লাবের ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’ সম্পন্ন

চট্টগ্রাম প্রেস ক্লাবের ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’ সম্পন্ন

cbarta24


সম্পাদক: মোহাম্মদ রুবেল খান
প্রকাশক: আবুল হোসাইন মো.কাউছার
যোগাযোগ
শাহী টাওয়ার (২য় তলা) এন.এ. চৌধুরী রোড, আন্দরকিল্লা, চট্টগ্রাম।
০১৮৫১ ২১৪ ৭৪৭
cbartanews@gmail.com
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত

© ২০২২-২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত সিবার্তা ২৪

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.