• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আবেদিত
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
Chattogram Barta24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
প্রচ্ছদ ক্যাটাগিরর অর্ন্তভুক্ত নয়

কর্ণফুলী-পটিয়া ও আনোয়ারা উপজেলার ১১ হাজার গ্রাহক পাচ্ছে ওয়াসার পানি

মো. সাহাব উদ্দিন

প্রকাশিত: জুন ১১ ২০২১, ০৬:৪২ পূর্বাহ্ণ
অ- অ+
কর্ণফুলী-পটিয়া ও আনোয়ারা উপজেলার ১১ হাজার গ্রাহক পাচ্ছে ওয়াসার পানি
0
শেয়ার
0
দেখেছে
Share on FacebookShare on Twitter

চট্টগ্রাম ওয়াসার ভান্ডালজুড়ি পানি সরবরাহ প্রকল্পের আওতায় আসছে কর্ণফুলী-পটিয়া ও আনোয়ারা উপজেলা সদরের ১১ হাজার আবাসিক গ্রাহক। এই তিন উপজেলা সদরের ১১ হাজার গ্রাহক প্রথমবারের মতো ওয়াসার সুপেয় পানি পেতে যাচ্ছে। কর্ণফুলী-পটিয়া ও আনোয়ারা উপজেলা সদরের বাসিন্দাদের মধ্যে পানি সরবরাহের লক্ষ্যে ইতোমধ্যে ১২০ কিলোমিটার পাইপ লাইন বসানোর কাজ শেষ করেছে চট্টগ্রাম ওয়াসা কর্তৃপক্ষ। এখন আনোয়ারার কোরিয়ান ইপিজিড এবং পটিয়ায় রিজার্ভার এবং পাম্প হাউজের কাজ চলছে বলে জানান প্রকল্প পরিচালক।

প্রকল্প পরিচালক সূত্রে জানা গেছে, পটিয়া পৌরসভা সদরসহ আশপাশের ৮ হাজার আবাসিক গ্রাহক, আনোয়ারা উপজেলা সদরের ২ হাজার গ্রাহক এবং কর্ণফুলী উপজেলার চরপাথরঘাটা এলাকার ১ হাজার গ্রাহক ওয়াসার ভান্ডালজুড়ি পানি সরবরাহ প্রকল্পের আওতায় আসছে। এছাড়াও আনোয়ারার কোরিয়ান ইপিজেড, চায়না ইপিজেড, কাফকো, সিইউএফএলসহ সমস্ত শিল্পকারখানা, পটিয়ার ইন্দ্রিপোল লবন মিলে সংযোগ দেয়া হবে। এই প্রকল্প থেকে দৈনিক ৬ কোটি লিটার পানি উৎপাদন হবে। বোয়ালখালীর ভান্ডালজুড়ি ট্রিটমেন্ট প্লান্ট থেকে সরাসরি সাড়ে ৪ কোটি লিটার পানি চলে যাবে আনোয়ারাস্থ কোরিয়ান ইপিজেডের রিজার্ভারে। দেড় কোটি লিটার পানি চলে যাবে পটিয়ার রির্জাভারে।

এই ব্যাপারে চট্টগ্রাম ওয়াসার ভান্ডালজুড়ি পানি সরবরাহ প্রকল্পের প্রকল্প পরিচালক প্রকৌশলী মাহবুবুব উল আলম জানান, প্রকল্পের কাজ পুরোদমে চলছে। এখন পর্যন্ত প্রকল্পের ৫০ শতাংশ কাজ শেষ হয়েছে। ভান্ডালজুড়ি পানি সরবরাহ প্রকল্প থেকে আগামী বছরের শেষের দিকে পানি পাওয়া যাবে। এই লক্ষ্যে আমরা কাজ করছি। পুরো প্রকল্পের ১৩০ কিলোমিটার পাইপ লাইনের মশ্যে ১২০ কিলোমিটার পাইপ লাইনের কাজ শেষ হয়েছে। ভান্ডালজুড়ি প্রকল্প এলাকায় ট্রিটমেন্ট প্লান্টের কাজ চলছে। ৫০ শতাংশ কাজ শেষ হয়েছে। বোয়ালখালীর ভান্ডালজুড়ি প্রকল্প এলাকা থেকে পটিয়া পর্যন্ত ২৫ কিলোমিটার ডিস্ট্রিবিউশন লাইন বসানোর কাজ শেষ হয়েছে এবং পটিয়া পৌরসভাসহ আশপাশ এলাকায় ৬০ কিলোমিটার সার্ভিস লাইনের কাজও শেষ হয়েছে। এদিকে পটিয়া বাইপাস থেকে এস আলম শিল্প কারখানার পাশদিয়ে কর্ণফুলী সিডিএ আবাসিক হয়ে আনোয়ারা কোরিয়ান ইপিজেড পর্যন্ত ৩৫ কিলোমিটার পাইপ লাইনের কাজও শেষ হয়েছে বলে জানান প্রকল্প পরিচালক প্রকৌশলী মাহবুবুব উল আলম। মইজ্জ্যারটেক থেকে ওয়াই জংশন পর্যন্ত, অপরদিকে কালারপোল থেকে বোয়ালখালীর মিলেটারী পোল পর্যন্ত মোট ১৫ কিলোমিটার পাইপ লাইনের কাজ বাকি আছে বলেও জানান তিনি।

সংশ্লিষ্ট প্রকৌশলী জানান, কর্ণফুলী নদীর তীরঘেঁষে রাঙ্গুনিয়া ও বোয়ালখালী উপজেলার মধ্যবর্তী জৈষ্ঠপুরার ভান্ডালজুড়ি এলাকায় নদীর তীরে ও দুই পাহাড়ের পাদদেশে ৪১দশমিক ২৬ একর জায়গায় চলছে ওয়াসার ভান্ডালজুড়ি মেগা প্রকল্পের কাজ। প্রকল্পের অধীনে পটিয়া বাইপাস এলাকায় পাঁচ একর জায়গায় ও আনোয়ারা দৌলতপুর মৌজায় ২ দশমিক ৯৪ একর জায়গায় পৃথক দুটো জলাধার নিমার্ণের কাজও একই সাথে এগিয়ে চলছে। প্রকল্প ব্যয় এক হাজার ১৯৫ কোটি টাকাসহ সর্বসাকুল্যে (ভূমি অধিগ্রহণসহ) ব্যয় ধরা হয়েছে ১ হাজার ৯৯৫ কোটি টাকা।

ShareTweetShare

আরও পড়ুন

পতেঙ্গায় যুবদল নেতা ইকবাল হোসেনের পরিবারের পক্ষে খাবার বিতরণ
ক্যাটাগিরর অর্ন্তভুক্ত নয়

পতেঙ্গায় যুবদল নেতা ইকবাল হোসেনের পরিবারের পক্ষে খাবার বিতরণ

কবিতা : গদি, রক্ত ও পিষ্ট প্রাণ
ক্যাটাগিরর অর্ন্তভুক্ত নয়

কবিতা : গদি, রক্ত ও পিষ্ট প্রাণ

‘টপ এমপ্লয়ার ২০২৫’ স্বীকৃতি পেল বাংলালিংক
ক্যাটাগিরর অর্ন্তভুক্ত নয়

‘টপ এমপ্লয়ার ২০২৫’ স্বীকৃতি পেল বাংলালিংক

উপদেষ্টা পরিষদের বৈঠকে ২০২৫-২৬ অর্থবছরের বাজেট অনুমোদন
ক্যাটাগিরর অর্ন্তভুক্ত নয়

উপদেষ্টা পরিষদের বৈঠকে ২০২৫-২৬ অর্থবছরের বাজেট অনুমোদন

চট্টগ্রামে করোনা ভাইরাসের টিকাদান শুরু
ক্যাটাগিরর অর্ন্তভুক্ত নয়

চট্টগ্রামে করোনা ভাইরাসের টিকাদান শুরু

রাজনীতি মানে শুধু মিটিং-মিছিল নয়: সাঈদ আল নোমান
ক্যাটাগিরর অর্ন্তভুক্ত নয়

রাজনীতি মানে শুধু মিটিং-মিছিল নয়: সাঈদ আল নোমান

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

পুরোনো সংখ্যা

সর্বশেষ

২৫ মার্চ গণহত্যা ও ২৬ মার্চ স্বাধীনতা দিবসে চট্টগ্রাম জেলা প্রশাসনের বর্ণাঢ্য কর্মসূচি

শনিবার চট্টগ্রামের রেস্তোরাঁগুলোতে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

ডেঙ্গু প্রতিরোধে রাজনৈতিক ও সামাজিক সংগঠনগুলোকে সম্পৃক্ত হতে হবে : মেয়র

ডেঙ্গু প্রতিরোধে রাজনৈতিক ও সামাজিক সংগঠনগুলোকে সম্পৃক্ত হতে হবে : মেয়র

বান্দরবানে এপেক্স ক্লাব অব কর্নফুলীর ত্রাণসামগ্রী বিতরণ

বান্দরবানে এপেক্স ক্লাব অব কর্নফুলীর ত্রাণসামগ্রী বিতরণ

ডেঙ্গু প্রতিরোধে নাগরিক সচেতনতার বিকল্প নেই : মেয়র শাহাদাত হোসেন

ডেঙ্গু প্রতিরোধে নাগরিক সচেতনতার বিকল্প নেই : মেয়র শাহাদাত হোসেন

শুভেচ্ছা সফরে চট্টগ্রামে চীনের তিন জাহাজ

শুভেচ্ছা সফরে চট্টগ্রামে চীনের তিন জাহাজ

চট্টগ্রামে রেস্তোরাঁকর্মীদের পরিচ্ছন্নতা প্রশিক্ষণের উদ্যোগ জেলা প্রশাসনের

চট্টগ্রামে রেস্তোরাঁকর্মীদের পরিচ্ছন্নতা প্রশিক্ষণের উদ্যোগ জেলা প্রশাসনের

পরিচ্ছন্ন, নিরাপদ ও পর্যটকবান্ধব বান্দরবান গড়তে হবে : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী

পরিচ্ছন্ন, নিরাপদ ও পর্যটকবান্ধব বান্দরবান গড়তে হবে : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী

মাদকমুক্ত ও সুস্থ সমাজ গঠনে পাশে থাকবে সার্ক মানবাধিকার ফাউন্ডেশন

মাদকমুক্ত ও সুস্থ সমাজ গঠনে পাশে থাকবে সার্ক মানবাধিকার ফাউন্ডেশন

ডিসেম্বর পর্যন্ত জ্বালানি তেলের সংকট হবে না : বিপিসি

ডিসেম্বর পর্যন্ত জ্বালানি তেলের সংকট হবে না : বিপিসি

চট্টগ্রাম ওমেন চেম্বারের নারী উদ্যোক্তাদের সহায়তা করবে আলিবাবা

চট্টগ্রাম ওমেন চেম্বারের নারী উদ্যোক্তাদের সহায়তা করবে আলিবাবা

cbarta24


সম্পাদক: মোহাম্মদ রুবেল খান
প্রকাশক: আবুল হোসাইন মো.কাউছার
যোগাযোগ
শাহী টাওয়ার (২য় তলা) এন.এ. চৌধুরী রোড, আন্দরকিল্লা, চট্টগ্রাম।
০১৮৫১ ২১৪ ৭৪৭
cbartanews@gmail.com
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত

© ২০২২-২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত সিবার্তা ২৪

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.