• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আবেদিত
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
Chattogram Barta24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
প্রচ্ছদ আন্তর্জাতিক

দ্বি-রাষ্ট্রীয় সমাধান ইসরায়েলের প্রত্যাখ্যান ‘অগ্রহণযোগ্য’

প্রকাশিত: জানুয়ারি ২৪ ২০২৪, ১৯:৪৯ অপরাহ্ণ
অ- অ+
দ্বি-রাষ্ট্রীয় সমাধান ইসরায়েলের প্রত্যাখ্যান ‘অগ্রহণযোগ্য’

আন্তোনিও গুতেরেস

0
শেয়ার
0
দেখেছে
Share on FacebookShare on Twitter

নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র: ‘ফিলিস্তিনিদের সাথে দ্বি-রাষ্ট্রীয় সমাধানের ধারণাকে ইসরায়েলের প্রত্যাখ্যান ‘অগ্রহণযোগ্য’ ও এতে গাজায় যুদ্ধ দীর্ঘায়িত হতে পারে।’ মঙ্গলবার জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস এ কথা বলেছেন।

গুতেরেস দাবি করেছেন, ‘ইসরায়েলের দখলদারিত্বের অবসান হওয়া উচিত।’

জাতিসংঘের নিরাপত্তা পরিষদে বক্তৃতায় গুতেরেস বলেছেন, ‘গেল সপ্তাহে ইসরায়েলের সরকারের সর্বোচ্চ পর্যায়ে দ্বি-রাষ্ট্র সমাধানের স্পষ্ট ও বার বার প্রত্যাখ্যান অগ্রহণযোগ্য।’

গুতেরেস বৈঠকে বলেন, ‘এই প্রত্যাখ্যান ও ফিলিস্তিনি জনগণের স্বাধীন রাষ্ট্র প্রতিষ্টার দাবি অস্বীকার করা- একটি সংঘাতকে অনির্দিষ্টকালের জন্য দীর্ঘায়িত করবে; যা বিশ্ব শান্তি ও নিরাপত্তার জন্য একটি বড় ধরনের হুমকি হয়ে উঠেছে।’

তিনি আরো বলেন, ‘এই ধরনের ফলাফল ‘মেরুকরণকে আরো বাড়িয়ে তুলবে ও সর্বত্র চরমপন্থীদের উৎসাহিত করবে।’

গুতেরেস ‘ফিলিস্তিনি জনগণের নিজস্ব সম্পূর্ণ স্বাধীন রাষ্ট্র গড়ার অধিকার’এর সর্বজনীন স্বীকৃতির আহ্বান জানিয়েছেন।

ফিলিস্তিন রাষ্ট্রের আহ্বান প্রত্যাখ্যান করায় সাম্প্রতিক দিনগুলোতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু পৃথিবীজুড়ে নিন্দার মুখে পড়েছেন ও ইসরায়েলকে বিলিয়ন ডলার সামরিক সহায়তা প্রদানকারী যুক্তরাষ্ট্র এই সহায়তা বন্ধে চাপের মধ্যে পড়েছে।

ইসরায়েল গাজায় হামাসকে নির্মূলের অঙ্গীকার করে স্থল অভিযানের পাশাপাশি বিমানে হাজার হাজার পাউন্ড বোমা ফেলে গাজাকে ধ্বংসস্তুপে পরিণত করেছে। এতে মঙ্গলবার (২৩ জানুয়ারি) পর্যন্ত মৃতের সংখ্যা প্রায় সাড়ে ২৫ হাজারে পৌঁছেছে। এদের প্রায় ৭০ শতাংশ মহিলা ও শিশু। এতে ইসরায়েল বিশ্বব্যাপী নিন্দার মুখোমখি হয়েছে ও যুক্তরাষ্ট্রকেও এর দায়ভার বহন করতে হচ্ছে।

ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের সার্বভৌমত্ব প্রত্যাখ্যান করার কয়েক দিন পর নেতানিয়াহুর কার্যালয় গেল সপ্তাহে বলেছে, ‘হামাস ধ্বংস হয়ে যাওয়ার পরেও’ ইসরায়েলকে ‘গাজার ওপর নিরাপত্তা নিয়ন্ত্রণ বজায় রাখতে হবে।’

তিনি ঘোষণা করেন, ‘জর্ডান নদীর পশ্চিমের সব অঞ্চলের ওপর ইসরায়েলের নিরাপত্তা নিয়ন্ত্রণের প্রয়োজন।’

ইসরায়েলের মিত্ররা তার এই মন্তব্যের সমালোচনা করেছে। যদিও খুব কম লোকই সমর্থন ফিরিয়ে নিতে প্রস্তুত বলে মনে হচ্ছে।

মঙ্গলবার (২৩ জানুয়ারি) নিরাপত্তা পরিষদের বৈঠকের সভাপতিত্বে ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রী স্টেফান সেজার্ন বলেছেন, ‘আমাদের অবশ্যই একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র থাকতে হবে।’

এমনকি নেতানিয়াহু যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনকে সরাসরি বলেছেন, ‘তিনি গাজা উপত্যকায় ফিলিস্তিনি সার্বভৌমত্ব প্রত্যাখ্যান করেছেন। তা সত্ত্বেও এখনো ইসরায়েলের সঙ্গে কাজ করতে পারে যুক্তরাষ্ট্র।’

মানবাধিকার বিষয়ক যুক্তরাষ্ট্রের আন্ডার সেক্রেটারি উজরা জেয়া মঙ্গলবার (২৩ জানুয়ারি) বলেছেন, ‘এটি প্রেসিডেন্ট বাইডেনের দৃঢ় প্রত্যয় যে, ইসরায়েলি নিরাপত্তা নিশ্চিত করার জন্য দুইটি রাষ্ট্রই টেকসই শান্তির একমাত্র পথ।’

যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে ফিলিস্তিনি কর্তৃপক্ষের পররাষ্ট্র মন্ত্রী রিয়াদ আল মালিকি বলেছেন, ‘ফিলিস্তিনি জনগণের জীবনের প্রতি অবহেলা’ আর সহ্য করা উচিত নয়।’

অন্য দিকে, রাশিয়ার শীর্ষ কূটনীতিক সের্গেই ল্যাভরভ বলেছেন, ‘যুক্তরাষ্ট্র ‘রক্তপাত বন্ধ করার জন্য প্রস্তুত সব প্রচেষ্টা ও উদ্যোগকে অবরুদ্ধ করেছে।’

ইসরায়েলের রাষ্ট্রদূত গিলাদ এরদান বলেন, ‘গাজাকে সাহায্য দেয়া ‘গুরুত্বপূর্ণ’ হলেও ইরান ‘মধ্যপ্রাচ্য ও পৃথিবীর জন্য ভয়াবহ হুমকির মূল।’

গাজার পুরো জনসংখ্যা একটি ভয়াবহ ধ্বংস ও বিপর্যয় সহ্য করছে, যা সাম্প্রতিক ইতিহাসে দ্বিতীয় কোন নজির নেই- এ কথা উল্লেখ করে আন্তোনিও গুতেরেস নয়া মানবিক ক্রসিং পয়েন্ট স্থাপন ও ইসরায়েলের আশদোদ বন্দরে সহায়তা কার্যক্রম পুনরায় শুরু করার আহ্বান জানিয়েছেন।

আন্তর্জাতিক সংস্থাগুলো সতর্ক করেছে, সাড়ে তিন মাস অবিরাম বিমান হামলা ও স্থল আক্রমণের পর ক্ষুদ্র ভূমি গাজা উপত্যাকার দুই ২০ লাখেরও বেশি বাসিন্দা দুর্ভিক্ষ ও রোগের হুমকিসহ একটি তীব্র মানবিক সংকটের মুখোমুখি।

ShareTweetShare

আরও পড়ুন

নয়াদিল্লিতে যৌথ সংবাদ সম্মেলন ছাড়াই শেষ হলো বিএসএফ-বিজিবি বৈঠক
আন্তর্জাতিক

নয়াদিল্লিতে যৌথ সংবাদ সম্মেলন ছাড়াই শেষ হলো বিএসএফ-বিজিবি বৈঠক

ভক্সওয়াগেন ও মার্সিডিজ-বেঞ্জকে ছাড়িয়ে বৈশ্বিক অটোমোটিভ উদ্ভাবনে শীর্ষে বিওয়াইডি
অর্থনীতি

ভক্সওয়াগেন ও মার্সিডিজ-বেঞ্জকে ছাড়িয়ে বৈশ্বিক অটোমোটিভ উদ্ভাবনে শীর্ষে বিওয়াইডি

এক দিনে তেলের দাম বাড়ল তিন শতাংশের ওপর
আন্তর্জাতিক

এক দিনে তেলের দাম বাড়ল তিন শতাংশের ওপর

ইরানের স্কুলে ইসরায়েলের হামলায় নিহত বেড়ে ৩৬
আন্তর্জাতিক

ইরানের স্কুলে ইসরায়েলের হামলায় নিহত বেড়ে ৩৬

তেহরানে তিন স্থানে বিস্ফোরণ, ইসরায়েলে জরুরি অবস্থা জারি
আন্তর্জাতিক

তেহরানে তিন স্থানে বিস্ফোরণ, ইসরায়েলে জরুরি অবস্থা জারি

বিক্ষোভ নিয়ে ট্রাম্পের ‘উসকানিমূলক’ হুমকি, জাতিসংঘে ইরানের পত্র
আন্তর্জাতিক

বিক্ষোভ নিয়ে ট্রাম্পের ‘উসকানিমূলক’ হুমকি, জাতিসংঘে ইরানের পত্র

পুরোনো সংখ্যা

সর্বশেষ

গণমাধ্যমকর্মী সুরক্ষা আইন ও সাংবাদিকদের নিরাপত্তা

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে বাড়ছে জনদুর্ভোগ

চট্টগ্রামে উদ্বোধনের অপেক্ষায় দেশের প্রথম সাইকেল ট্র্যাক

চট্টগ্রামে উদ্বোধনের অপেক্ষায় দেশের প্রথম সাইকেল ট্র্যাক

হিজরি নতুন বছর ও মহররম মাসের ফজিলত

দুনিয়াতেই জান্নাতের সুসংবাদ পাওয়া ১০ সাহাবি

মূকাভিনয় শিল্পী মার্সেল মার্সোর প্রয়াণ দিবসে বামূফের স্মরণ আয়োজন

মূকাভিনয় শিল্পী মার্সেল মার্সোর প্রয়াণ দিবসে বামূফের স্মরণ আয়োজন

রোগের আগে প্রতিরোধ করি, ডেঙ্গুমুক্ত চট্টগ্রাম গড়ি : মেয়র শাহাদাত হোসেন

রোগের আগে প্রতিরোধ করি, ডেঙ্গুমুক্ত চট্টগ্রাম গড়ি : মেয়র শাহাদাত হোসেন

রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন

রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন

সিনেমা অন্যপাতা শিগগিরই আসছে প্রেক্ষাগৃহে

সিনেমা অন্যপাতা শিগগিরই আসছে প্রেক্ষাগৃহে

গুজব ছড়ানোর পূর্বেই প্রতিরোধ চায় চট্টগ্রাম জেলা পুলিশ

গুজব ছড়ানোর পূর্বেই প্রতিরোধ চায় চট্টগ্রাম জেলা পুলিশ

ষড়যন্ত্র রুখে দিতে চট্টগ্রাম মহানগর যুবদল ঐক্যবদ্ধ : দীপ্তি-শাহেদ

ষড়যন্ত্র রুখে দিতে চট্টগ্রাম মহানগর যুবদল ঐক্যবদ্ধ : দীপ্তি-শাহেদ

পাঁচটি লায়ন্স ক্লাবের উদ্যোগে ওয়ার্ল্ড ক্লিনআপ ডে উদযাপন

পাঁচটি লায়ন্স ক্লাবের উদ্যোগে ওয়ার্ল্ড ক্লিনআপ ডে উদযাপন

cbarta24


সম্পাদক: মোহাম্মদ রুবেল খান
প্রকাশক: আবুল হোসাইন মো.কাউছার
যোগাযোগ
শাহী টাওয়ার (২য় তলা) এন.এ. চৌধুরী রোড, আন্দরকিল্লা, চট্টগ্রাম।
০১৮৫১ ২১৪ ৭৪৭
cbartanews@gmail.com
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত

© ২০২২-২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত সিবার্তা ২৪

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.