• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আবেদিত
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
Chattogram Barta24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
প্রচ্ছদ ক্যাটাগিরর অর্ন্তভুক্ত নয়

সালমান শাহ থেকে শিমু, অপমৃত্যু হয়েছে যেসব তারকার

প্রকাশিত: জানুয়ারি ২৯ ২০২২, ১৫:১৮ অপরাহ্ণ
অ- অ+
বিনোদন
0
শেয়ার
0
দেখেছে
Share on FacebookShare on Twitter

পারিবারিক ও দাম্পত্য কলহের জেরে চিত্রনায়িকা রাইমা ইসলাম শিমুকে হত্যা করেছে তার স্বামী শাখাওয়াত আলী নোবেল। মঙ্গলবার (১৮ জানুয়ারি) রাত ৯টায় রাজধানীর আজিমপুর কবরস্থানে তার দাফনকার্য সম্পন্ন হয়।

এর আগে সোমবার (১৭ জানুয়ারি) কেরানীগঞ্জ থেকে তার বস্তাবন্দি মরদেহ উদ্ধার করে পুলিশ।
শিমুর অপমৃত্যুতে শোক নেমে এসেছে ঢালিউডে। একজন শিল্পীর এমন অপমৃত্যু কেউই মেনে নিতে পারছেন না।

তবে দেশীয় শোবিজ অঙ্গনে এমন অপমৃত্যুর ঘটনা এটাই প্রথম নয়। এর আগেও বেশকিছু তারকার এমন মৃত্যু ঘটেছিল।

স্বপ্নের নায়ক সালমান শাহ, ডলি আনোয়ার, মডেল তিন্নি, শিমুদের মতো দেশীয় শোবিজ তারকাদের অপমৃত্যুর কথাই তুলে ধরা হলো-

ঢাকাই সিনেমার ক্ষণজন্মা নায়ক সালমান শাহ। যিনি আজও ভক্তদের কাছে এক স্বপ্নের নাম। ক্যারিয়ারের জনপ্রিয়তার তুঙ্গে থাকার সময় হঠাৎ করে ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রহস্যজনকভাবে মৃত্যু হয় তার। এই নায়কের হত্যাকান্ডের কোনো আইনি সুরাহা শেষ পর্যন্ত হয়নি।

‘সূর্যদীঘল বাড়ি’তে অভিনয় করে জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতেছিলেন অভিনেত্রী ডলি আনোয়ার। এছাড়াও বেশকিছু সিনেমায় অভিনয় করেছেন তিনি। ১৯৯১ সালের ৩ জুলাই হঠাৎ এই অভিনেত্রীর আত্মহত্যার খবর ছড়িয়ে পড়ে। কারণ হিসেবে জানা গিয়েছিল, স্বামী আনোয়ার হোসেনের সঙ্গে তালাকের আঘাত সইতে পেরে আত্মহননের পথ বেছে নেন তিনি।

দেশীয় চলচ্চিত্রের অন্যতম সুদর্শন নায়ক সোহেল চৌধুরী ১৯৯৮ সালের ১৮ ডিসেম্বর ঢাকার বনানীর ট্রাম্পস ক্লাবে রাত ২টায় আততায়ীর সামনাসামনি গুলিতে খুন হন। চারবন্ধুসহ ক্লাবে ঘুরতে গিয়েছিলেন সেখানেই তাদের উপর গুলিবর্ষণ হয়। গুলিবিদ্ধ হবার সঙ্গে সঙ্গেই সোহেল মাটিতে পড়ে যায়। দ্রুত তাকে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।

এক সময়ের আলোচিত মডেল তানিয়া মাহবুব তিন্নি। ২০০২ সালের ১০ নভেম্বর রাজধানীর বুড়িগঙ্গা নদীর চীন-বাংলাদেশ মৈত্রী সেতুর নিচ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। ওই দিনেই কেরানীগঞ্জ থানায় একটি মামলা হয়। মামলার অভিযোগপত্রে বলা হয়, তিন্নিকে হত্যা করেছেন সেই সময়ের ছাত্রনেতা গোলাম ফারুক ওভি।

২০১২ সালের ২৭ মার্চ আত্মহত্যা করেন মডেল ও অভিনেতা মঈনুল হক অলি। এখানেও দাম্পত্য কলহকেই দায়ী করা হয়। জানা যায়, বিয়ের পর তার দাম্পত্য জীবন ভালো যাচ্ছিল না। এ কারণেই তিনি আত্মহত্যার পথ বেছে নেন।

নব্বই দশকের লাস্যময়ী অভিনেত্রী মিতা নূর। রাজধানীর গুলশানে নিজ বাসার ড্রয়িংরুম থেকে ২০১৩ সালের ১ জুলাই তার ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। মিতার পোস্টমর্টেম রিপোর্টে আত্মহত্যার প্রমাণ পাওয়া যায়। এর পেছনেও স্বামীর সঙ্গে বনিবনা না হওয়ার কারণ উঠে আসে।

২০১৩ সালের ২৪ মার্চ মোহাম্মদপুরের চান মিয়া হাউজিংয়ের নিজ ফ্ল্যাটে ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন লাক্স তারকা সুমাইয়া আসগর রাহা। কিন্তু রাহার বাবা সংশ্লিষ্ট থানাকে বিষয়টি অবহিত না করেই আজিমপুর কবরস্থানে তার লাশ দাফন করেন। এখনো এই আত্মহত্যার কোনো কারণ জানা যায়নি।

বিটিভিতে প্রচারিত ‘এইসব দিন রাত্রি’ ধারাবাহিকে শিশুশিল্পী টুনির ভূমিকায় অভিনয় করে জনপ্রিয়তা পেয়েছিলেন নায়ার সুলতানা লোপা। ২০১৪ সালের গুলশানের নিজ বাসা থেকে তার ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ। লোপার অপমৃত্যুর কারণ জানা যায়নি ।

ShareTweetShare

আরও পড়ুন

কবিতা : গদি, রক্ত ও পিষ্ট প্রাণ
ক্যাটাগিরর অর্ন্তভুক্ত নয়

কবিতা : গদি, রক্ত ও পিষ্ট প্রাণ

‘টপ এমপ্লয়ার ২০২৫’ স্বীকৃতি পেল বাংলালিংক
ক্যাটাগিরর অর্ন্তভুক্ত নয়

‘টপ এমপ্লয়ার ২০২৫’ স্বীকৃতি পেল বাংলালিংক

উপদেষ্টা পরিষদের বৈঠকে ২০২৫-২৬ অর্থবছরের বাজেট অনুমোদন
ক্যাটাগিরর অর্ন্তভুক্ত নয়

উপদেষ্টা পরিষদের বৈঠকে ২০২৫-২৬ অর্থবছরের বাজেট অনুমোদন

চট্টগ্রামে করোনা ভাইরাসের টিকাদান শুরু
ক্যাটাগিরর অর্ন্তভুক্ত নয়

চট্টগ্রামে করোনা ভাইরাসের টিকাদান শুরু

রাজনীতি মানে শুধু মিটিং-মিছিল নয়: সাঈদ আল নোমান
ক্যাটাগিরর অর্ন্তভুক্ত নয়

রাজনীতি মানে শুধু মিটিং-মিছিল নয়: সাঈদ আল নোমান

শীতল বিচে উষ্ণতা ছড়াচ্ছেন নুসরাত ফারিয়া
ক্যাটাগিরর অর্ন্তভুক্ত নয়

শীতল বিচে উষ্ণতা ছড়াচ্ছেন নুসরাত ফারিয়া

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

পুরোনো সংখ্যা

সর্বশেষ

ভারতের সহকারী হাইকমিশনারের চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ পরিদর্শন

ভারতের সহকারী হাইকমিশনারের চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ পরিদর্শন

পরীক্ষা নয় ভয়ের, সাফল্যের উৎসব : এসএসসি পরীক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা

পরীক্ষা নয় ভয়ের, সাফল্যের উৎসব : এসএসসি পরীক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা

মায়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই বোটসহ ১১ জন আটক

মায়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই বোটসহ ১১ জন আটক

আব্দুল গফফার মিয়াজী রিহ্যাবের পরিচালক নির্বাচিত

আব্দুল গফফার মিয়াজী রিহ্যাবের পরিচালক নির্বাচিত

বাংলাদেশ রিটেইল অ্যাওয়ার্ডস ২০২৬-এ একাধিক স্বীকৃতি পেল ‘স্বপ্ন’

বাংলাদেশ রিটেইল অ্যাওয়ার্ডস ২০২৬-এ একাধিক স্বীকৃতি পেল ‘স্বপ্ন’

ফের বাড়ানো এলপিজির মূল্য

আবারও বাড়ল এলপিজির দাম

পুনর্বহালসহ তিন দাবিতে মতিঝিলে পাঁচ ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তাদের অবস্থান কর্মসূচি

পুনর্বহালসহ তিন দাবিতে মতিঝিলে পাঁচ ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তাদের অবস্থান কর্মসূচি

নববর্ষ উপলক্ষে ছায়ানট সংগীত শিক্ষা কেন্দ্রের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

নববর্ষ উপলক্ষে ছায়ানট সংগীত শিক্ষা কেন্দ্রের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

সিআরবিতে হাসপাতাল প্রকল্প পুনরুজ্জীবনের চেষ্টায় চট্টগ্রাম মহানগর এনসিপির প্রতিবাদ ও নিন্দা

সিআরবিতে হাসপাতাল প্রকল্প পুনরুজ্জীবনের চেষ্টায় চট্টগ্রাম মহানগর এনসিপির প্রতিবাদ ও নিন্দা

সম্মাননায় ১১ ব্যক্তি-প্রতিষ্ঠান, ইতিহাস নিয়ে বার্তা দিলেন মেয়র শাহাদাত

সম্মাননায় ১১ ব্যক্তি-প্রতিষ্ঠান, ইতিহাস নিয়ে বার্তা দিলেন মেয়র শাহাদাত

cbarta24


সম্পাদক: মোহাম্মদ রুবেল খান
প্রকাশক: আবুল হোসাইন মো.কাউছার
যোগাযোগ
শাহী টাওয়ার (২য় তলা) এন.এ. চৌধুরী রোড, আন্দরকিল্লা, চট্টগ্রাম।
০১৮৫১ ২১৪ ৭৪৭
cbartanews@gmail.com
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত

© ২০২২-২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত সিবার্তা ২৪

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.