• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আবেদিত
সোমবার, ১০ আগস্ট ২০২৬
Chattogram Barta24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
প্রচ্ছদ বিনোদন

সালমানের মতো বডি চান, জেনে নিন তার ডায়েট চার্ট

প্রকাশিত: নভেম্বর ২১ ২০২১, ১৩:১৫ অপরাহ্ণ
অ- অ+
সালমানের মতো বডি চান, জেনে নিন তার ডায়েট চার্ট
0
শেয়ার
0
দেখেছে
Share on FacebookShare on Twitter

বলিউডের ভাইজান সালমান খানের মতো আকর্ষণীয় পেশীবহুল বডি বানাতে চান? ভাবছেন এ আবার কীভাবে সম্ভব! এ জন্য তো দিনের বেশির ভাগ সময়ই জিমে কাটাতে হবে। কিন্তু না! সালমান নিজেই জানালেন, দু-এক ঘণ্টার বেশি তিনি জিমে কাটান না।

তার মতে, সুঠাম শরীর গঠনে ব্যায়াম কাজ করে ২০ ভাগ আর ৮০ ভাগ সঠিক খাবার। এখন আপনি চাইলেই তার মতো আকর্ষণীয় বডি পাওয়ার মনের গভীরে সুপ্ত ইচ্ছাটি পূরণ করে নিতে পারেন। আপনাকে এ জন্য তেমন কিছুই করতে হবে না। শুধু জেনে নিতে হবে, বলিউড সুপারস্টারের রোজকার খাদ্যাভ্যাস এবং শরীরচর্চার রুটিন। সে অনুযায়ী, তৈরি করে ফেলুন নিজেকে।

সালমান খান তার দিন শুরু করেন চারটি ডিমের সাদা অংশ এবং কম ফ্যাটযুক্ত দুধ দিয়ে। ছোট থেকেই খেতে ভালোবাসেন তিনি। ভারতীয় ও ইতালিয়ান রান্না তার প্রিয়। কিন্তু যেদিন থেকে মণীশ আডভিলকারকে ফিটনেস ট্রেনার হিসেবে নিয়োগ করেছেন, সেদিন থেকে খাদ্যাভ্যাসের রুটিন পুরো বদলে ফেলে। প্রোটিন রিচ-ডায়েট নিচ্ছেন। এ জন্য তার ডায়েটে রোজ মাছ, ডিমের সাদা অংশ, মাংস ও দুধ থাকে।

এ ছাড়া সালমান প্রতি রাত ২টার দিকে দু-তিন ঘণ্টা জিম করেন। সোম, বুধ এবং শুক্র ওয়েট ট্রেনিং নেন। মঙ্গল, বৃহস্পতি ও শনিবার করেন কার্ডিও। রোববার সাধারণত ছুটি কাটান। জিম করার সময় বাইসেপ, ট্রাইসেপস, অ্যাবস, লেগস এবং ব্যাক তৈরির ওপরই মূলত জোর দেন। প্রতিদিন ২০০০ বার সিটআপ এবং ১০০০টি পুশআপ দেন।

ব্যায়াম শুরুর আগে প্রোটিন সেকের সঙ্গে খান অ্যামাইনো অ্যাসিড ট্যাবলেট ও দুটি ডিমের সাদা অংশ। জিম থেকে বেরিয়ে ওটস, আমন্ড, তিনটি ডিমের সাদা অংশ এবং প্রোটিন বার খেয়ে নেন। তবে এর মাঝে খিদে পেলে খেয়ে নেন প্রোটিন বার এবং একমুঠো বাদাম।

সালমান খান এতটাই স্বাস্থ্যসচেতন যে, জিভে পানি এলেও কখনো প্রসেসড ফুড বা অতিরিক্ত চিনিযুক্ত খাবার খান না। মধ্যাহ্নভোজে থাকে চারটি চাপাতি, গ্রিলড ভেজিটেবলস, সালাদ এবং সঙ্গে আরও থাকে প্রোটিন বার, কিছু অ্যালমন্ড।

রাতের খাবারে ‘সুলতান’ খ্যাত অভিনেতা সাধারণত দুটি ডিমের সাদা অংশ, মাছ অথবা মুরগির মাংস ও স্যুপ খান। প্রতিদিন নিয়ম করে খান ১২টি ডিম, তবে কুসুম বাদ দিয়ে। নিজের দেহ সুগঠিত রাখতে ব্যায়ামের পাশাপাশি বাড়িতে তৈরি রুটি-সবজিও খান।

সালমান সপ্তাহের একটা বিশাল সময় ব্যয় করেন সাইকেলিংয়ে। যখন সাইক্লিং করতে বের হন, তখন অন্তত টানা ৩ ঘণ্টা মুম্বাইয়ের রাস্তায় ঘুরে বেড়ান।

ভাইজানের পছন্দের খাবারের তালিকায় আছে বিরিয়ানি। শুটিংয়ের ফাঁকে প্রায়ই তাকে নিজস্ব বাবুর্চির তৈরি বিরিয়ানি খেতে দেখা যায়। এ ছাড়া কাবাব খেতেও ভালোবাসেন ‘বিগ বস’ সঞ্চালক সালমান।

ShareTweetShare

আরও পড়ুন

কবিতা : অতিরিক্ত চাপে ডুবে যাচ্ছি
বিনোদন

কবিতা : সুখ-দুঃখের বর্ষা

চট্টগ্রামের শিল্পীদের মনোমুগ্ধকর নৃত্যে মুগ্ধ ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
বিনোদন

চট্টগ্রামের শিল্পীদের মনোমুগ্ধকর নৃত্যে মুগ্ধ ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী

চট্টগ্রাম শিল্পকলা একাডেমিতে ‘চন্দ্রপ্রভা’ টেলিফিল্মের প্রিমিয়ার শো শুক্রবার
বিনোদন

চট্টগ্রাম শিল্পকলা একাডেমিতে ‘চন্দ্রপ্রভা’ টেলিফিল্মের প্রিমিয়ার শো শুক্রবার

কবিতা : অতিরিক্ত চাপে ডুবে যাচ্ছি
বিনোদন

কবিতা : অতিরিক্ত চাপে ডুবে যাচ্ছি

বয়ান শিল্পাঙ্গনের নতুন সভাপতি সাজু বড়ুয়া ও সাধারণ সম্পাদক মুক্তা সাহা
বিনোদন

বয়ান শিল্পাঙ্গনের নতুন সভাপতি সাজু বড়ুয়া ও সাধারণ সম্পাদক মুক্তা সাহা

দীর্ঘ বিরতির পর ফিরছে সত্যজিৎ মোশন পিকচার
বিনোদন

দীর্ঘ বিরতির পর ফিরছে সত্যজিৎ মোশন পিকচার

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

পুরোনো সংখ্যা

সর্বশেষ

চমেক হাসপাতালকে রোগীবান্ধবে পরিণত করব : মেয়র শাহাদাত

চমেক হাসপাতালকে রোগীবান্ধবে পরিণত করব : মেয়র শাহাদাত

গরিলা গ্লাস ৭আই সুরক্ষা নিয়ে শাওমির নতুন রেডমি ১৭ উন্মোচন

গরিলা গ্লাস ৭আই সুরক্ষা নিয়ে শাওমির নতুন রেডমি ১৭ উন্মোচন

হেফাজত আমিরের সাথে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

হেফাজত আমিরের সাথে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

ঐক্য সরকার গঠনের প্রস্তাবে ‘না’ তারেক রহমানের

রোববার চট্টগ্রাম ও কক্সবাজার আসছেন প্রধানমন্ত্রী

সীতাকুণ্ডে ১৭০ সংগঠনের মাঝে ৩০ হাজার চারা বিতরণ

সীতাকুণ্ডে ১৭০ সংগঠনের মাঝে ৩০ হাজার চারা বিতরণ

এমপি সরোয়ার আলমগীরের মায়ের মৃত্যু, রাত ৯টায় জানাজা

এমপি সরোয়ার আলমগীরের মায়ের মৃত্যু, রাত ৯টায় জানাজা

ডিজিটাল দাওয়াহ ও মিডিয়ামুখী ক্যারিয়ার গঠনে মাদরাসা শিক্ষার্থীদের প্রস্তুত হওয়ার আহ্বান

ডিজিটাল দাওয়াহ ও মিডিয়ামুখী ক্যারিয়ার গঠনে মাদরাসা শিক্ষার্থীদের প্রস্তুত হওয়ার আহ্বান

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মুসলিম লীগের সভা অনুষ্ঠিত

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মুসলিম লীগের সভা অনুষ্ঠিত

দীর্ঘ আন্দোল-সংগ্রামের ফসল জুলাই অভ্যুত্থান : আসলাম চৌধুরী

দীর্ঘ আন্দোল-সংগ্রামের ফসল জুলাই অভ্যুত্থান : আসলাম চৌধুরী

চট্টগ্রাম প্রেস ক্লাবের ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’ সম্পন্ন

চট্টগ্রাম প্রেস ক্লাবের ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’ সম্পন্ন

cbarta24

সম্পাদক: মোহাম্মদ রুবেল খান
প্রকাশক: আবুল হোসাইন মো.কাউছার
যোগাযোগ
শাহী টাওয়ার (২য় তলা) এন.এ. চৌধুরী রোড, আন্দরকিল্লা, চট্টগ্রাম।
০১৮৫১ ২১৪ ৭৪৭
cbartanews@gmail.com
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত

© ২০২২-২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত সিবার্তা ২৪

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.