• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আবেদিত
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
Chattogram Barta24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
প্রচ্ছদ খেলাধুলা

অনুশীলনের সময় পতাকা টানানোর অনুমতি চেয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড

প্রকাশিত: নভেম্বর ১৭ ২০২১, ১৮:০৫ অপরাহ্ণ
অ- অ+
অনুশীলনের সময় পতাকা টানানোর অনুমতি চেয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড
0
শেয়ার
0
দেখেছে
Share on FacebookShare on Twitter

বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের টি-টোয়েন্টি টুর্নামেন্টের আর আছে দু’দিন। এরমধ্যে পাকিস্তান টিম মিরপুরে অনুশীলনের সময় নিজেদের পতাকা টানিয়ে অনুশীলন করেছে। এটা নিয়ে দেশে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

সমালোচনার পর অনুশীলনের সময় পতাকা টানাতে পাকিস্তান ক্রিকেট বোর্ড বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে অনুমতি চেয়েছে। পাকিস্তানের স্থানীয় গণমাধ্যমে এই খবর প্রকাশ করা হলেও বাংলাদেশ ক্রিকেট বোর্ড এ বিষয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কিছু জানায়নি।

পাকিস্তানের গণমাধ্যম ডেইলি জঙ্গের বরাতে জিও নিউজের খবরে বলা হয়েছে, অনুশীলনের সময় পতাকা টানাতে পাকিস্তানের ক্রিকেট বোর্ড (পিসিবি) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে আনুষ্ঠানিক অনুমতি চেয়েছে। বিতর্ক সৃষ্টি হওয়ার পর পিসিবি এই অনুমতি চেয়েছে খবরে উল্লেখ করা হলেও কবে অনুমতি চেয়েছে সেটা উল্লেখ করা হয়নি।

তবে পাকিস্তান টিমের পতাকা ওড়ানো নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এখন পর্যন্ত অসন্তুষ্টি প্রকাশ কিংবা কোনো প্রতিবাদ জানায়নি।

এ বিষয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডের একজন মুখপাত্র বলেন, দ্বিপাক্ষিক সিরিজের সময় উভয় দেশের পতাকা প্রদর্শন একটা সাধারণ বিষয়। সুতরাং কোচ চাইলে অনুশীলনের সময়ও পতাকা ওড়াতে পারে। এতে আপত্তি জানানোর মতো কিছু নেই। তারপরও এই ঘটনা নিয়ে বিতর্ক সৃষ্টি হওয়ার পর পাকিস্তান ক্রিকেট বোর্ড আনুষ্ঠানিক অনুমতি চেয়েছে বলেও জানান তিনি।

আইসিসির নিয়মানুযায়ী, ইভেন্ট কিংবা দ্বিপাক্ষিক সিরিজ চলাকালীন দুই দেশের পতাকা উত্তোলন অবৈধ নয়। তবে পাকিস্তানের ক্রিকেটারদের পতাকা টানিয়ে অনুশীলনে ঘটনায় ঐতিহাসিক কারণে বিতর্কের সৃষ্টি হয়েছে। অনেকে এটাতে রাজনৈতিক বার্তা খুঁজছেন।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড পাকিস্তানকে পতাকা ওড়ানোর অনুমতি না দিলে কী হবে, পাকিস্তানের গণমাধ্যমের খবরে এ বিষয়ে বলা হয়েছে, পিসিবি পতাকা ওড়ানোর সিদ্ধান্ত পুনর্মূল্যায়ন করবে।

বাংলাদেশ সফরে ২টি টেস্টের সঙ্গে ৩ ম্যাচের  টি-টোয়েন্টি সিরিজ খেলবে পাকিস্তান। ২০ ওভারের ফরম্যাটের জন্য ১৮ সদস্যের দল ঘোষণা করেছে তারা।

ShareTweetShare

আরও পড়ুন

বিশ্ব দূরপাল্লা সাঁতারে পদকজয়ী সাঁতারুদের সংবর্ধনা
খেলাধুলা

বিশ্ব দূরপাল্লা সাঁতারে পদকজয়ী সাঁতারুদের সংবর্ধনা

অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের প্রথম টেস্ট জয়
খেলাধুলা

অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের প্রথম টেস্ট জয়

চট্টগ্রাম প্রেস ক্লাবের ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’ সম্পন্ন
খেলাধুলা

চট্টগ্রাম প্রেস ক্লাবের ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’ সম্পন্ন

চট্টগ্রাম প্রেস ক্লাব-র‌্যাব ৭ প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
খেলাধুলা

চট্টগ্রাম প্রেস ক্লাব-র‌্যাব ৭ প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

সেপ্টেম্বর হতে চট্টগ্রামে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল
খেলাধুলা

সেপ্টেম্বর হতে চট্টগ্রামে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল

প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা সফল করার আহ্বান মেয়র শাহাদাতের
খেলাধুলা

প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা সফল করার আহ্বান মেয়র শাহাদাতের

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

পুরোনো সংখ্যা

সর্বশেষ

গণমাধ্যমকর্মী সুরক্ষা আইন ও সাংবাদিকদের নিরাপত্তা

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে বাড়ছে জনদুর্ভোগ

চট্টগ্রামে উদ্বোধনের অপেক্ষায় দেশের প্রথম সাইকেল ট্র্যাক

চট্টগ্রামে উদ্বোধনের অপেক্ষায় দেশের প্রথম সাইকেল ট্র্যাক

হিজরি নতুন বছর ও মহররম মাসের ফজিলত

দুনিয়াতেই জান্নাতের সুসংবাদ পাওয়া ১০ সাহাবি

মূকাভিনয় শিল্পী মার্সেল মার্সোর প্রয়াণ দিবসে বামূফের স্মরণ আয়োজন

মূকাভিনয় শিল্পী মার্সেল মার্সোর প্রয়াণ দিবসে বামূফের স্মরণ আয়োজন

রোগের আগে প্রতিরোধ করি, ডেঙ্গুমুক্ত চট্টগ্রাম গড়ি : মেয়র শাহাদাত হোসেন

রোগের আগে প্রতিরোধ করি, ডেঙ্গুমুক্ত চট্টগ্রাম গড়ি : মেয়র শাহাদাত হোসেন

রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন

রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন

সিনেমা অন্যপাতা শিগগিরই আসছে প্রেক্ষাগৃহে

সিনেমা অন্যপাতা শিগগিরই আসছে প্রেক্ষাগৃহে

গুজব ছড়ানোর পূর্বেই প্রতিরোধ চায় চট্টগ্রাম জেলা পুলিশ

গুজব ছড়ানোর পূর্বেই প্রতিরোধ চায় চট্টগ্রাম জেলা পুলিশ

ষড়যন্ত্র রুখে দিতে চট্টগ্রাম মহানগর যুবদল ঐক্যবদ্ধ : দীপ্তি-শাহেদ

ষড়যন্ত্র রুখে দিতে চট্টগ্রাম মহানগর যুবদল ঐক্যবদ্ধ : দীপ্তি-শাহেদ

পাঁচটি লায়ন্স ক্লাবের উদ্যোগে ওয়ার্ল্ড ক্লিনআপ ডে উদযাপন

পাঁচটি লায়ন্স ক্লাবের উদ্যোগে ওয়ার্ল্ড ক্লিনআপ ডে উদযাপন

cbarta24

সম্পাদক: মোহাম্মদ রুবেল খান
প্রকাশক: আবুল হোসাইন মো.কাউছার
যোগাযোগ
শাহী টাওয়ার (২য় তলা) এন.এ. চৌধুরী রোড, আন্দরকিল্লা, চট্টগ্রাম।
০১৮৫১ ২১৪ ৭৪৭
cbartanews@gmail.com
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত

© ২০২২-২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত সিবার্তা ২৪

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.