• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আবেদিত
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
Chattogram Barta24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
প্রচ্ছদ খেলাধুলা

ডি মারিয়ার গোলে উরুগুয়েকে হারাল আর্জেন্টিনা

প্রকাশিত: নভেম্বর ১৩ ২০২১, ১০:৪৩ পূর্বাহ্ণ
অ- অ+
ডি মারিয়ার গোলে উরুগুয়েকে হারাল আর্জেন্টিনা
0
শেয়ার
0
দেখেছে
Share on FacebookShare on Twitter

ক্রীড়া ডেস্ক :

উরুগুয়েকে হারিয়ে কাতার বিশ্বকাপের মূলপর্বের প্রায় কাছাকাছি পৌঁছে গেছে আর্জেন্টিনা। উরুগুয়ের মন্তেভিদিওতে বাংলাদেশ সময় শনিবার ভোর ৫টার দিকে শুরু হওয়া বাছাই পর্বের ম্যাচটি ১-০ গোলে জিতেছে আর্জেন্টিনা। ম্যাচের শুরুর দিকেই গোল করে দলের জয়ের পথ সহজ করে দেন আনহেল দি মারিয়া।

তবে ম্যাচের অধিকাংশ সময় লিওনেল মেসিকে বেঞ্চে রেখে আক্রমণ ভাগে ভুগতে হয়েছে আর্জেন্টিনাকে। শেষ কিছু সময় বদলি হিসেবে নেমেও খুব একটা প্রভাব ফেলতে পারেননি মেসি। অন্যদিকে, প্রতিপক্ষকে চাপে রাখলেও জালের দেখা পায়নি উরুগুয়ে। ম্যাচে শুরুর সাত মিনিটে ডি মারিয়ার গোলে কষ্টের জয় নিয়ে বিশ্বকাপের টিকেট পেতে আরেক ধাপ এগিয়ে গেল লিওনেল স্কালোনির দল।

তবে, ম্যাচের শুরুতে গোল খেতে বসেছিল আর্জেন্টিনা। রক্ষণভাগে বল দখলের ছোটাছুটির মধ্যেই সতীর্থের পাস পেয়ে গোলপোস্টে শট নিয়েছিলেন উরুগুয়ের মিডফিল্ডার নাহিতান নানদেস। তবে প্রতিপক্ষের মিডফিল্ডারের নেওয়া শট ঠেকিয়ে দেন গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেস।

এরপরই এগিয়ে যায় আর্জেন্টিনা। ডান দিক থেকে পাওলো দিবালার পাস পেয়ে ডি-বক্সের ভেতর থেকে বল ধরে বাঁ পায়ে শট নেন পিএসজি মিডফিল্ডার ডি মারিয়া। বল পোস্টের কোণ ঘেঁষে ঠিকানা খুঁজে পায়।

এদিকে, প্রথমার্ধের মাঝামাঝি খেলার গতি কমে যায় আর্জেন্টিনার। আর সুযোগ পেয়ে চাপ বাড়াতে থাকে উরুগুয়ে। ৩২তম মিনিটে লুইস সুয়ারেজের নেওয়া শট গোলরক্ষক ধরতে না পারলেও বলটি পোস্টে লেগে ফিরে আসে। আর ফিরতি বল আবারও লক্ষ্যভেদ করতে গিয়ে ব্যর্থ হন অ্যাতলেতিকো মাদ্রিদের এই স্ট্রাইকার।

প্রথমার্ধের বাকি সময়ে চাপ ধরে রাখে উরুগুয়ে। তবে অনেক সুযোগ তৈরি করেও জালের দেখা পায়নি তারা।

দ্বিতীয়ার্ধের পঞ্চম মিনিটে আবারও আর্জেন্টিনা শিবিরে হানা দেয় উরুগুয়ে। তবে ডি-বক্সে ঢুকে লক্ষ্যভ্রষ্ট শট নেন হোয়াকিন পিকেরেস। পরে সেরকম কোনো ঘটনা ছাড়াই এগোতে থাকে ম্যাচ। এর মধ্যে ৮৪তম মিনিটে আলভারেস মার্টিনেজের হেড ক্রসবারের ওপর দিয়ে গেলে রক্ষা পায় আর্জেন্টিনা।

দুই মিনিট পর সুয়ারেজের সোজাসুজি ভলি ধরতে গিয়ে ঝামেলায় পড়েন মার্টিনেজ। তবে বল তার পেছনে পায়ে বাধা পেলে হাফ ছেড়ে বাঁচে আর্জেন্টিনা শিবির।

যোগ করা সময়ে ডি-বক্সের বাইরে থেকে মেসির শট লক্ষ্যের ধারে কাছেও ছিল না। উরুগুয়েও পারেনি তেমন কোনো সুযোগ তৈরি করতে। বিশ্বকাপের পথে আরেক ধাপ এগোনোর পাশাপাশি অপরাজিত পথচলাও ধরে রাখল দুবারের বিশ্ব চ্যাম্পিয়নেরা।

সব প্রতিযোগিতা মিলিয়ে সবশেষ ২৬ ম্যাচে অপরাজিত আছে স্কালোনির দল, যার শুরুটা হয়েছিল ২০১৯ সালের মাঝামাঝি সময়ে।

২০২২ কাতার বিশ্বকাপের লাতিন আমেরিকা অঞ্চলের বাছাইয়ে আর্জেন্টিনার এটি অষ্টম জয়। চার ড্রয়ে ১২ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে তারা। ৩৪ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে ব্রাজিল। আর্জেন্টিনার চেয়ে ৮ পয়েন্ট কম নিয়ে ৩ নম্বরে আছে ১৩ ম্যাচ খেলা ইকুয়েডর। সমান ম্যাচ খেলে যথাক্রমে পরের তিনটি স্থানে আছে চিলি, কলম্বিয়া ও উরুগুয়ে। তাদের সবার পয়েন্ট ১৬।

পরের রাউন্ডে বাংলাদেশ সময় আগামী বুধবার ভোরে দেশের মাঠে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের মুখোমুখি হবে মেসিরা।

ShareTweetShare

আরও পড়ুন

বিশ্ব দূরপাল্লা সাঁতারে পদকজয়ী সাঁতারুদের সংবর্ধনা
খেলাধুলা

বিশ্ব দূরপাল্লা সাঁতারে পদকজয়ী সাঁতারুদের সংবর্ধনা

অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের প্রথম টেস্ট জয়
খেলাধুলা

অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের প্রথম টেস্ট জয়

চট্টগ্রাম প্রেস ক্লাবের ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’ সম্পন্ন
খেলাধুলা

চট্টগ্রাম প্রেস ক্লাবের ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’ সম্পন্ন

চট্টগ্রাম প্রেস ক্লাব-র‌্যাব ৭ প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
খেলাধুলা

চট্টগ্রাম প্রেস ক্লাব-র‌্যাব ৭ প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

সেপ্টেম্বর হতে চট্টগ্রামে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল
খেলাধুলা

সেপ্টেম্বর হতে চট্টগ্রামে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল

প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা সফল করার আহ্বান মেয়র শাহাদাতের
খেলাধুলা

প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা সফল করার আহ্বান মেয়র শাহাদাতের

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

পুরোনো সংখ্যা

সর্বশেষ

গণমাধ্যমকর্মী সুরক্ষা আইন ও সাংবাদিকদের নিরাপত্তা

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে বাড়ছে জনদুর্ভোগ

চট্টগ্রামে উদ্বোধনের অপেক্ষায় দেশের প্রথম সাইকেল ট্র্যাক

চট্টগ্রামে উদ্বোধনের অপেক্ষায় দেশের প্রথম সাইকেল ট্র্যাক

হিজরি নতুন বছর ও মহররম মাসের ফজিলত

দুনিয়াতেই জান্নাতের সুসংবাদ পাওয়া ১০ সাহাবি

মূকাভিনয় শিল্পী মার্সেল মার্সোর প্রয়াণ দিবসে বামূফের স্মরণ আয়োজন

মূকাভিনয় শিল্পী মার্সেল মার্সোর প্রয়াণ দিবসে বামূফের স্মরণ আয়োজন

রোগের আগে প্রতিরোধ করি, ডেঙ্গুমুক্ত চট্টগ্রাম গড়ি : মেয়র শাহাদাত হোসেন

রোগের আগে প্রতিরোধ করি, ডেঙ্গুমুক্ত চট্টগ্রাম গড়ি : মেয়র শাহাদাত হোসেন

রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন

রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন

সিনেমা অন্যপাতা শিগগিরই আসছে প্রেক্ষাগৃহে

সিনেমা অন্যপাতা শিগগিরই আসছে প্রেক্ষাগৃহে

গুজব ছড়ানোর পূর্বেই প্রতিরোধ চায় চট্টগ্রাম জেলা পুলিশ

গুজব ছড়ানোর পূর্বেই প্রতিরোধ চায় চট্টগ্রাম জেলা পুলিশ

ষড়যন্ত্র রুখে দিতে চট্টগ্রাম মহানগর যুবদল ঐক্যবদ্ধ : দীপ্তি-শাহেদ

ষড়যন্ত্র রুখে দিতে চট্টগ্রাম মহানগর যুবদল ঐক্যবদ্ধ : দীপ্তি-শাহেদ

পাঁচটি লায়ন্স ক্লাবের উদ্যোগে ওয়ার্ল্ড ক্লিনআপ ডে উদযাপন

পাঁচটি লায়ন্স ক্লাবের উদ্যোগে ওয়ার্ল্ড ক্লিনআপ ডে উদযাপন

cbarta24


সম্পাদক: মোহাম্মদ রুবেল খান
প্রকাশক: আবুল হোসাইন মো.কাউছার
যোগাযোগ
শাহী টাওয়ার (২য় তলা) এন.এ. চৌধুরী রোড, আন্দরকিল্লা, চট্টগ্রাম।
০১৮৫১ ২১৪ ৭৪৭
cbartanews@gmail.com
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত

© ২০২২-২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত সিবার্তা ২৪

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.