• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আবেদিত
শনিবার, ৯ মে ২০২৬
Chattogram Barta24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
প্রচ্ছদ খেলাধুলা

নাটকীয়তায় মাত্র ৩ রানে হেরে যায় বাংলাদেশ

প্রকাশিত: অক্টোবর ২৯ ২০২১, ২০:৩৫ অপরাহ্ণ
অ- অ+
নাটকীয়তায় মাত্র ৩ রানে হেরে যায় বাংলাদেশ
0
শেয়ার
0
দেখেছে
Share on FacebookShare on Twitter

ক্রীড়া ডেস্ক :

দুটি করে ম্যাচ হেরে রীতিমত বাঁচা মরার লড়াইয়ে মুখোমুখি দুটি দল। যে ম্যাচে আগে ব্যাট করে ৭ উইকেটে ১৪২ রান করে উইন্ডিজ। জবাব দিতে নেমে শেষ ওভারের রোমাঞ্চ ছড়ানো নাটকীয়তায় মাত্র ৩ রানে হেরে যায় বাংলাদেশ। আর রোমাঞ্চকর এই জয়ে সেমির আশা জিইয়ে রাখলো উইন্ডিজ।

শেষ ওভারে জয়ের জন্য টাইগারদের প্রয়োজন ছিল ১৩ রানের। দরকার ছিল ২/৩টি বাউন্ডারির। কিন্তু কপাল খারাপ হলে যা হয়, একটি বাউন্ডারিও বের করতে পারেননি দুই ব্যাটার মাহমুদউল্লাহ রিয়াদ ও আফিফ হোসাইন। চারটি বল থেকে ২টি করে রান নিতে পারলেও অন্য দুটি বল থেকে লেগবাই সূত্রে একটি রান নিতে পারেন এই দুজন।

এমনকি শেষ বলে যখন চার রানের প্রয়োজন, তখন স্নায়ুর চাপে পিষ্ট হয়ে একটি রানও নিতে পারেননি রিয়াদ। যাতে মাত্র ৩ রানের ব্যবধানে হেরে এবারের আসর থেকেই ছিটকে গেল বাংলাদেশ। যদিও সামনে আরও দুটি ম্যাচ আছে।

এদিন আর মোহাম্মদ নাঈম শেখের সঙ্গী হননি লিটন দাস, বরং বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে নিয়েই ইনিংস শুরু করেন নাঈম শেখ। তবে টিম ম্যানেজমেন্টের এমন পরীক্ষা-নিরীক্ষায় সফল হননি ১৫ বছর পর ওপেনিংয়ে নামা সাকিব। আউট হন মাত্র ৯ রানেই।

দলের পক্ষে সর্বোচ্চ ৪৩ বলে ৪৪ রানের ইনিংস খেলে ১৯তম ওভারে আউট হন লিটন দাস। এছাড়া মাহমুদউল্লাহ রিয়াদ অপরাজিত থাকেন ২৪ বলে ৩১ রান করে।

এর আগে টাইগার বোলিং তোপের মুখে ১৩ ওভার শেষে স্কোরবোর্ডে মাত্র ৬৪ রান তুলতে পারে ওয়েস্ট ইন্ডিজ। বিনিময়ে হারায় এভিন লুইস, ক্রিস গেইল, শিমরন হেটমায়ার, আন্দ্রে রাসেলের উইকেট। তবে অভিষিক্ত রোস্টন চেইজ, নিকোলাস পুরান ও হোল্ডারের ব্যাটে চড়ে শেষ ৭ ওভারে ৭৭ রান যোগ করে ক্যারিবীয়রা।

যদিও পুরান ও চেইজকে পরপর দুই বলে তুলে নিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগিয়েছিলেন শরিফুল। তবে সেটা না হলেও ৪ ওভারে মাত্র ২০ রান দিয়ে ২ উইকেট নিয়ে তিনিই ইনিংসের সেরা বোলার। শরিফুল ছাড়াও ২টি করে উইকেট নিয়েছেন মাহেদি হাসান ও মুস্তাফিজুর রহমান। মাহেদি ২৭ রান দিলেও নিজের শেষ দুটি ওভারে ৩৩ রান দেয়া মুস্তাফিজের কোটা থেকে ৪৩টি রান পায় ক্যারিবীয়রা।

এদিন শুরুতেই গেইল ৪, এভিন লুইস ৬, শিমরন হেটমায়ার ৯, আন্দ্রে রাসেল শূন্য রানে আউট হন। তবে দুইবার জীবন পেয়ে ৩৯ রান করে অভিষিক্ত রোস্টন চেইজ আর মাত্র ২২ বলে ৪০ রানের ঝড়ো ইনিংস খেলেন নিকোলাস পুরান।

এই দুজনকে হারানোর পর শেষ দিকেও ঝড় তোলে উইন্ডিজ। মাত্র ৫ বলে দুই ছয়ে ১৫ রান করে অপরাজিত থাকেন জেসন হোল্ডার। তাঁর সঙ্গী হিসেবে পোলার্ড দ্বিতীয়বার নেমে অপরাজিত থাকেন ১৮ বলে ১৪ করে। যাতে নির্ধারিত ওভারে ৭ উইকেট হারিয়ে ১৪২ রানের স্কোর গড়ে ক্যারিবীয়রা।

ShareTweetShare

আরও পড়ুন

রিয়েলমির গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন ফুটবল তারকা রাফিনহা
খেলাধুলা

রিয়েলমির গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন ফুটবল তারকা রাফিনহা

জব্বারের বলীখেলায় এবারও চ্যাম্পিয়ন বাঘা শরীফ
খেলাধুলা

জব্বারের বলীখেলায় এবারও চ্যাম্পিয়ন বাঘা শরীফ

পটিয়ায় শীলপাড়া স্পোর্টিং ক্লাবের দ্বিতীয় অলিম্পিক ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন
খেলাধুলা

পটিয়ায় শীলপাড়া স্পোর্টিং ক্লাবের দ্বিতীয় অলিম্পিক ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন

সাফজয়ী দলের জন্য ছাদখোলা বাস, হাতিরঝিলে দেওয়া হবে সংবর্ধনা
খেলাধুলা

সাফজয়ী দলের জন্য ছাদখোলা বাস, হাতিরঝিলে দেওয়া হবে সংবর্ধনা

সিসিপিএ রেটিং দাবা টুর্নামেন্ট উদ্বোধন
খেলাধুলা

সিসিপিএ রেটিং দাবা টুর্নামেন্ট উদ্বোধন

ব্রুক-রুটের শতকে শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজ ইংল্যান্ডের
খেলাধুলা

ব্রুক-রুটের শতকে শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজ ইংল্যান্ডের

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

পুরোনো সংখ্যা

সর্বশেষ

চট্টগ্রাম বন্দরে ভারতের নৌবাহিনীর জাহাজ

চট্টগ্রাম বন্দরে ভারতের নৌবাহিনীর জাহাজ

সাত হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির স্মার্টফোন সি১০০আই আনল রিয়েলমি

সাত হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির স্মার্টফোন সি১০০আই আনল রিয়েলমি

চট্টগ্রামে এনসিপিতে বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় দেড় হাজার মানুষের যোগদান

চট্টগ্রামে এনসিপিতে বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় দেড় হাজার মানুষের যোগদান

নিত্যপণ্যের বাজারে লাগামহীন ঊর্ধ্বগতি, সবজি থেকে এলাচ—সবখানেই বাড়তি দাম

নিত্যপণ্যের বাজারে লাগামহীন ঊর্ধ্বগতি, সবজি থেকে এলাচ—সবখানেই বাড়তি দাম

ভাটিখাইনে যুবদল নেতা জিয়াউরের উদ্যোগে সড়ক মেরামত, কমলো দুর্ভোগ

ভাটিখাইনে যুবদল নেতা জিয়াউরের উদ্যোগে সড়ক মেরামত, কমলো দুর্ভোগ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পরিদর্শনে নাহিদ ইসলাম

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পরিদর্শনে নাহিদ ইসলাম

আইকনিক প্রিমিয়াম ডিজাইন নিয়ে আসছে অপো এ৬সি

আইকনিক প্রিমিয়াম ডিজাইন নিয়ে আসছে অপো এ৬সি

চট্টগ্রামের মঞ্চে আসছে নতুন নাটক ‘স্থানাংক’

চট্টগ্রামের মঞ্চে আসছে নতুন নাটক ‘স্থানাংক’

বাংলাদেশে স্মার্ট লিভিংকে নতুনভাবে তুলে ধরতে হোম অ্যাপ্লায়েন্স আনল শাওমি

বাংলাদেশে স্মার্ট লিভিংকে নতুনভাবে তুলে ধরতে হোম অ্যাপ্লায়েন্স আনল শাওমি

যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন বৌদ্ধ ধর্মীয় গুরু বরসম্বোধি মহাথের

যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন বৌদ্ধ ধর্মীয় গুরু বরসম্বোধি মহাথের

cbarta24

সম্পাদক: মোহাম্মদ রুবেল খান
প্রকাশক: আবুল হোসাইন মো.কাউছার
যোগাযোগ
শাহী টাওয়ার (২য় তলা) এন.এ. চৌধুরী রোড, আন্দরকিল্লা, চট্টগ্রাম।
০১৮৫১ ২১৪ ৭৪৭
cbartanews@gmail.com
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত

© ২০২২-২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত সিবার্তা ২৪

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.