• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আবেদিত
সোমবার, ৯ নভেম্বর ২০২৬
Chattogram Barta24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
প্রচ্ছদ খেলাধুলা

পাপুয়া নিউগিনিকে গুঁড়িয়ে সুপার টুয়েলভে বাংলাদেশ

প্রকাশিত: অক্টোবর ২২ ২০২১, ০০:১৯ পূর্বাহ্ণ
অ- অ+
পাপুয়া নিউগিনিকে গুঁড়িয়ে সুপার টুয়েলভে বাংলাদেশ
0
শেয়ার
0
দেখেছে
Share on FacebookShare on Twitter

স্কটল্যান্ডের কাছে প্রথম ম্যাচে হেরে শঙ্কার কালো মেঘে ছেয়ে গিয়েছিল বাংলাদেশের আকাশ। ওমানের বিপক্ষেও ম্যাচের একটা পর্যায় পর্যন্ত সেই মেঘ ছিল ঘন। তবে ঘুরে দাঁড়িয়ে সেই চাপ জেতার পর পাপুয়া নিউগিনিকে আর পাত্তা দিল না মাহমুদউল্লাহর দল। বড় জয়ে সুপার টুয়েলভে পা রাখার ম্যাচে সাকিব আল হাসান দেখালেন অলরাউন্ড নৈপুণ্য। আগ্রাসী ইনিংস খেলে সামনে থেকে নেতৃত্ব দিলেন অধিনায়কও।

বৃহস্পতিবার ওমানের আল আমেরাত স্টেডিয়ামে অনেক পিছিয়ে থাকা প্রতিপক্ষের বিপক্ষে প্রত্যাশিতভাবেই বাংলাদেশের ম্যাচ হয়েছে একপেশে। আগে ব্যাট করে বাংলাদেশের করা ১৮১ রানের জবাবে মাত্র ৯৭ রানে গুটিয়ে গেছে পাপুয়া নিউগিনি। ৮৪ রানের বিছাল জয়ে নিশ্চিত হয়ে গেছে বাংলাদেশের সুপার টুয়েলভ। এখন ওমান-স্কটল্যান্ড ম্যাচে যাই হোক না কেন সেরা দুইয়ে থাকছেই বাংলাদেশ।

৩৭ বলে ৪৬ রান করার পর ৯ রানে ৪ উইকেট নিয়ে সাকিবই ম্যাচ সেরা । ২৮ বলে ৫০ করে অবদান অধিনায়ক মাহমুদউল্লাহর। ৬ বলে ১৯ করার পর বল হাতে ২১ রানে ২ উইকেট নিয়ে অবদান মোহাম্মদ সাইফুদ্দিনের।

বিশাল রান তাড়ায় নেমে প্রথম দুই ওভার টিকে থাকার পর তৃতীয় ওভারেই উইকেট হারায় পিএনজি। সাইফুদ্দিনের বলে এলবিডব্লিউতে কাটা পড়েন লেগা সিকা। পরের ওভারে তাসকিন আহমেদের বলে কিপার নুরুল হাসান সোহানের দুর্দান্ত ক্যাচে বিদায় নেন অধিনায়ক আসাদ ভালা।

পঞ্চম ওভারে বল হাতে নিয়েই দুই উইকেট পেয়ে যান সাকিব। তার প্রথম বলেই উড়াতে গিয়ে বাউন্ডারি লাইনে নাঈম শেখের দারুণ ক্যাচে পরিণত হন চার্লস আমিনি। তিন বল পরই সাইমন আটাই ক্যাচ দেন স্কয়ার লেগে। ১৪ রানেই ৪ উইকেট খুইয়ে বসে সহযোগি সদস্য দেশটি।

খানিক বিরতি দিয়ে আবার উইকেট। সাকিবকে উড়িয়ে মারার বিলাসিতা দেখানো সেসে বাউও ক্যাচ দেন বাউন্ডারি লাইনে। হিরি হিরিও সাকিবের সাদামাটা এক বল ক্যাচ উঠিয়ে বিদায় নেন।

এর আগে শেখ মেহেদীর শিকার হয়ে বিদায় নেন নরমান ভানুয়া। ১১ রান করে চাঁদ সপার বোল্ড হন সাইফুদ্দিনের ইয়র্কারে। আটে নামা কিপলিন দরিগা একা লড়ে কিছু রান করে দলের হারের ব্যবধানই কমিয়েছেন কেবল। ৩৪ বলে ৪৬ করে একপাশে অপরাজিত ছিলেন তিনি।

এর আগে টস জিতে ব্যাট করতে গিয়ে ইনিংসের প্রথম বলেই আউট হতে পারতেন নাঈম শেখ। কিপার কিছুটা বেশি পেছনে থাকায় এজ হওয়া বল হাতে নিতে পারেননি। কাবুয়া মরেয়ার পরের বলেই অবশ্য তার ইতি। মিড উইকেট দিয়ে তুলে মারতে গিয়ে ধরা পড়েন বাউন্ডারি লাইনের কাছে থাকা একমাত্র ফিল্ডারের হাতে।

আগের ম্যাচে ফিফটি করা নাঈম থামেন ০ রানে। রান না থাকা লিটন দাস এদিন শুরু থেকেই ছিলেন সাবলীল। এক-দুই করে রান বাড়াচ্ছিলেন। চাঁদ সপারের বলে স্লগ সুইপে ছক্কা মারার পর বেশ আত্মবিশ্বাসীও লাগছিল তাকে।

গ্যাপ বের করে রানার চাকা রাখেন সচল। তিনে নামা সাকিব দেখেশুনে শুরু করেন। দ্বিতীয় উইকেটে লিটন-সাকিবের জুটিতে আসে ৫০ রান। থিতু হয়ে যাওয়া লিটনের বড় রানের তখন আভাস। কিন্তু পাওয়ার প্লের পর বল করতে আসা আসাদ ভালাকে স্লগ সুইপে উড়াতে গিয়ে ডিপ মিড উইকেটে সেসে ভাউর নিচু ক্যাচে পরিণত হন।

অফ ফর্মে থাকা মুশফিকুর রহিম এদিনও করেন হতাশ। সাইমন আটাইর বলে পুল করে বাউন্ডারি লাইনে ধরা দেন ৮ বলে ৫ করা এই অভিজ্ঞ ব্যাটার।

শুরুতে সময় নিলেও সাকিব নিজেকে মেলে ধরেন সময়ের সঙ্গেই। বড় বড় ছক্কায় উড়তে শুরু করেছিলেন তিনি। তবে ফিফটি কাছে গিয়ে চার্লস আমিনির দারুণ ক্যাচে পরিণত হন। ৩৭ বলে ৩ ছক্কায় ৪৬ করেন তিনি।

পাঁচে নামা মাহমুদউল্লাহ এদিন ছিলেন শুরু থেকেই আগ্রাসী। একাদশ ওভারে নেমে আদর্শ পরিস্থিতি পেয়ে তুলেন ঝড়। আফিফ হোসেনকে এক পাশে রেখে ২৭ বলেই অধিনায়ক পৌঁছান ফিফটিতে। এরপরই অবশ্য ক্যাচ দিয়ে থেমেছেন তিনি।

২৮ বলের ইনিংসে মাহমুদউল্লাহ ৩ চারের সঙ্গে মেরেছেন ৩ ছক্কা। আফিফ শুরুতে সময় নিয়ে পরে কিছু বাউন্ডারি পেয়ে যান। কিন্তু শেষ পর্যন্ত থাকেননি। ১৯তম ওভারে তার বিদায় হয় ১৪ বলে ২১ করে।

শেষ ওভারে ঝড় তুলে দলের রান ১৮০ ছাড়িয়ে নেন সাইফুদ্দিন। তার ১ ছয় ২ চারে শেষ ওভার থেকে বাংলাদেশ তুলে ২০ রান।

বিশাল সেই পুঁজি প্রতিপক্ষ পাপুয়া নিউগিনির জন্য পরে হয়ে গেল পাহাড়সম।

ShareTweetShare

আরও পড়ুন

মাদারবাড়িতে দৃষ্টিনন্দন খেলার মাঠ হবে : মেয়র শাহাদাত
খেলাধুলা

মাদারবাড়িতে দৃষ্টিনন্দন খেলার মাঠ হবে : মেয়র শাহাদাত

৪১ ওয়ার্ডে খেলার মাঠ গড়ার অঙ্গীকার বাস্তবায়নে কাজ চলছে : মেয়র শাহাদাত
খেলাধুলা

৪১ ওয়ার্ডে খেলার মাঠ গড়ার অঙ্গীকার বাস্তবায়নে কাজ চলছে : মেয়র শাহাদাত

বিশ্ব দূরপাল্লা সাঁতারে পদকজয়ী সাঁতারুদের সংবর্ধনা
খেলাধুলা

বিশ্ব দূরপাল্লা সাঁতারে পদকজয়ী সাঁতারুদের সংবর্ধনা

অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের প্রথম টেস্ট জয়
খেলাধুলা

অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের প্রথম টেস্ট জয়

চট্টগ্রাম প্রেস ক্লাবের ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’ সম্পন্ন
খেলাধুলা

চট্টগ্রাম প্রেস ক্লাবের ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’ সম্পন্ন

চট্টগ্রাম প্রেস ক্লাব-র‌্যাব ৭ প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
খেলাধুলা

চট্টগ্রাম প্রেস ক্লাব-র‌্যাব ৭ প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

পুরোনো সংখ্যা

সর্বশেষ

সন্ত্রাস নির্মূলে প্রশাসনের পাশাপাশি নাগরিকদেরও এগিয়ে আসতে হবে : এসপি মাসুদ

সন্ত্রাস নির্মূলে প্রশাসনের পাশাপাশি নাগরিকদেরও এগিয়ে আসতে হবে : এসপি মাসুদ

চট্টগ্রাম জামায়াতে বিভক্তি, আমীর নির্বাচনে রুকন সম্মেলনে প্রভাব বিস্তারের অভিযোগ’ শীর্ষক সংবাদের প্রতিবাদ

চট্টগ্রাম জামায়াতে বিভক্তি, আমীর নির্বাচনে রুকন সম্মেলনে প্রভাব বিস্তারের অভিযোগ’ শীর্ষক সংবাদের প্রতিবাদ

সামাজিক অবক্ষয় রোধে চাই সামাজিক জাগরণ

সামাজিক অবক্ষয় রোধে চাই সামাজিক জাগরণ

চট্টল থিয়েটারের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

চট্টল থিয়েটারের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

আহমেদাবাদে বিশ্বমঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন অভ্র বড়ুয়া ও রশ্নি সিনহা

আহমেদাবাদে বিশ্বমঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন অভ্র বড়ুয়া ও রশ্নি সিনহা

দেশের স্থিতিশীলতার জন্য অন্তর্ভুক্তিমূলক রাজনীতি জরুরি : আনিসুল ইসলাম

দেশের স্থিতিশীলতার জন্য অন্তর্ভুক্তিমূলক রাজনীতি জরুরি : আনিসুল ইসলাম

গণতান্ত্রিক বাম ঐক্যের নতুন সমন্বয়কারী আমানতউল্লাহ আমান

গণতান্ত্রিক বাম ঐক্যের নতুন সমন্বয়কারী আমানতউল্লাহ আমান

দুনিয়া ও আখেরাতে শান্তি পেতে রাসূলের আদর্শ অনুসরণের বিকল্প নেই : তাহের জাবেরি

দুনিয়া ও আখেরাতে শান্তি পেতে রাসূলের আদর্শ অনুসরণের বিকল্প নেই : তাহের জাবেরি

দায়িত্বে অবহেলা করলে শাস্তিমূলক ব্যবস্থা: মেয়র শাহাদাত

আদালতের রায়ে মেয়র, এবার চসিকের প্রশাসক হলেন শাহাদাত হোসেন

সাংবাদিক শফিকুর রহমানের মৃত্যুতে সিইউজের গভীর শোক

সাংবাদিক শফিকুর রহমানের মৃত্যুতে সিইউজের গভীর শোক

cbarta24


সম্পাদক: মোহাম্মদ রুবেল খান
প্রকাশক: আবুল হোসাইন মো.কাউছার
যোগাযোগ
শাহী টাওয়ার (২য় তলা) এন.এ. চৌধুরী রোড, আন্দরকিল্লা, চট্টগ্রাম।
০১৮৫১ ২১৪ ৭৪৭
cbartanews@gmail.com
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত

© ২০২২-২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত সিবার্তা ২৪

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.