• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আবেদিত
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
Chattogram Barta24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
প্রচ্ছদ খেলাধুলা

শেষ মুহূর্তে পিএসজির নাটকীয় জয়

স্পোর্টস ডেস্ক:

প্রকাশিত: সেপ্টেম্বর ২৩ ২০২১, ১৪:০৫ অপরাহ্ণ
অ- অ+
শেষ মুহূর্তে পিএসজির নাটকীয় জয়
0
শেয়ার
0
দেখেছে
Share on FacebookShare on Twitter

ফ্রেঞ্চ লিগ ওয়ানে জয় পেয়েছে প্যারিস সেন্ত জার্মেই (পিএসজি)। আগের ম্যাচে লায়নের বিপক্ষে অন্তিম মুহূর্তের গোলে জিতেছিল পিএসজি। একইরকমভাবে পয়েন্ট টেবিলের তলানির দল মেসের বিপক্ষেও একেবারে শেষ সময়ে গিয়ে জয়ের মুখ দেখে প্যারিসের দলটি। এই ম্যাচে খেলেননি লিওনেল মেসি। তার জায়গায় সুযোগ পেয়ে পিএসজিকে উৎড়ে নিলেন আশরাফ হাকিমি।

বুধবার রাতে মেসের মাঠের ম্যাচটি ২-১ গোলে জিতেছে পিএসজি। এ নিয়ে মেসের বিপক্ষে তারা জিতল টানা ১১ ম্যাচ। এই ম্যাচে এক খেলোয়াড়ের পাশাপাশি লাল কার্ড দেখেন মেসের কোচ ফ্রেডরিখ অ্যান্তনেত্তিও।

ম্যাচে ৭৪ শতাংশ সময় বল দখলে রাখা পিএসজি শট নেয় ১৫টি, যার পাঁচটি ছিল লক্ষ্যে। আর মেসের ছয় শটের দুটি লক্ষ্যে ছিল।

আগের ম্যাচে চোট পেয়েছিলেন মেসি, সে কারণে তাকে বিশ্রাম দেওয়া হয় এই ম্যাচে। মেসিকে ছাড়া মেটজের মাঠে ম্যাচের ৫ মিনিটেই লিড নিয়েছিল পিএসজি। এ সময় হাকিমি তার প্রথম গোলটি করেন। মাউরো ইকার্দির শট গোললাইন থেকে ফিরিয়ে দিয়েছিলেন মেসের ডিফেন্ডার। তবে ফিরতি বলে কোনো ভুল করেননি স্প্যানিশ ডিফেন্ডার।

বিরতিতে যাওয়ার আগে সমতায় ফেরে মেস। ম্যাচের ৩৯তম মিনিটে কর্নার থেকে আসা বলে জোরালো হেডে গোলটি করেন মালির ফুটবলার বুবাকার কুয়াইৎ। এই এক গোলের সুবাদে মহামূল্যবান ১টি পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ার বন্দোবস্ত প্রায় করেই ফেলেছিলো মেস।

বিরতির পর ব্যবধান বাড়াতে চেষ্টা করতে থাকে পিএসজি। কিন্তু গোল পাচ্ছিল না। ৬৬তম মিনিটে নেইমারের ক্রস ডি-বক্সে বুক দিয়ে নামিয়ে শট লক্ষ্যে রাখতে পারেননি হাকিমি। ৮৫তম মিনিটে দূর থেকে এমবাপের লব শেষ মুহূর্তে ফেরান মেসের গোলরক্ষক।

ড্রয়ের পথেই এগিয়ে যাচ্ছিল ম্যাচটি কিন্তু যোগ করা সময়ে বদলে যায় চিত্র। ৯১তম মিনিটে অযথা বলে লাথি মেরে সময় ক্ষেপণের জন্য দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন মেসের ডিফেন্ডার ডিলান ব্রন। রেফারির এই সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে লাল কার্ড দেখেন দলটির কোচ ফ্রেডরিখ অ্যান্তনেত্তি।

পরে ম্যাচের ৯৫তম মিনিটে আসে পিএসজির জয়সূচক গোল। নেইমারের পাস ধরে বাম পায়ের নিচু শটে দ্বিতীয় গোলটি করে দলকে উল্লাসে ভাসান হাকিমি। পিএসজি পায় পূর্ণ ৩ পয়েন্ট।

এই জয়ে ৭ ম্যাচ থেকে পূর্ণ ২১ পয়েন্ট সংগ্রহ করে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে পিএসজি। আর ৭ ম্যাচ থেকে ৩ পয়েন্ট সংগ্রহ করে পয়েন্ট টেবিলের ২০তম অবস্থানে রয়েছে মেস।

ShareTweetShare

আরও পড়ুন

বিশ্ব দূরপাল্লা সাঁতারে পদকজয়ী সাঁতারুদের সংবর্ধনা
খেলাধুলা

বিশ্ব দূরপাল্লা সাঁতারে পদকজয়ী সাঁতারুদের সংবর্ধনা

অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের প্রথম টেস্ট জয়
খেলাধুলা

অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের প্রথম টেস্ট জয়

চট্টগ্রাম প্রেস ক্লাবের ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’ সম্পন্ন
খেলাধুলা

চট্টগ্রাম প্রেস ক্লাবের ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’ সম্পন্ন

চট্টগ্রাম প্রেস ক্লাব-র‌্যাব ৭ প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
খেলাধুলা

চট্টগ্রাম প্রেস ক্লাব-র‌্যাব ৭ প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

সেপ্টেম্বর হতে চট্টগ্রামে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল
খেলাধুলা

সেপ্টেম্বর হতে চট্টগ্রামে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল

প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা সফল করার আহ্বান মেয়র শাহাদাতের
খেলাধুলা

প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা সফল করার আহ্বান মেয়র শাহাদাতের

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

পুরোনো সংখ্যা

সর্বশেষ

হিজরি নতুন বছর ও মহররম মাসের ফজিলত

দুনিয়াতেই জান্নাতের সুসংবাদ পাওয়া ১০ সাহাবি

মূকাভিনয় শিল্পী মার্সেল মার্সোর প্রয়াণ দিবসে বামূফের স্মরণ আয়োজন

মূকাভিনয় শিল্পী মার্সেল মার্সোর প্রয়াণ দিবসে বামূফের স্মরণ আয়োজন

রোগের আগে প্রতিরোধ করি, ডেঙ্গুমুক্ত চট্টগ্রাম গড়ি : মেয়র শাহাদাত হোসেন

রোগের আগে প্রতিরোধ করি, ডেঙ্গুমুক্ত চট্টগ্রাম গড়ি : মেয়র শাহাদাত হোসেন

রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন

রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন

সিনেমা অন্যপাতা শিগগিরই আসছে প্রেক্ষাগৃহে

সিনেমা অন্যপাতা শিগগিরই আসছে প্রেক্ষাগৃহে

গুজব ছড়ানোর পূর্বেই প্রতিরোধ চায় চট্টগ্রাম জেলা পুলিশ

গুজব ছড়ানোর পূর্বেই প্রতিরোধ চায় চট্টগ্রাম জেলা পুলিশ

ষড়যন্ত্র রুখে দিতে চট্টগ্রাম মহানগর যুবদল ঐক্যবদ্ধ : দীপ্তি-শাহেদ

ষড়যন্ত্র রুখে দিতে চট্টগ্রাম মহানগর যুবদল ঐক্যবদ্ধ : দীপ্তি-শাহেদ

পাঁচটি লায়ন্স ক্লাবের উদ্যোগে ওয়ার্ল্ড ক্লিনআপ ডে উদযাপন

পাঁচটি লায়ন্স ক্লাবের উদ্যোগে ওয়ার্ল্ড ক্লিনআপ ডে উদযাপন

তরুণ ভিজ্যুয়াল স্টোরিটেলারদের একত্রিত করতে হাত মেলালো অপো ও বিইউপি

তরুণ ভিজ্যুয়াল স্টোরিটেলারদের একত্রিত করতে হাত মেলালো অপো ও বিইউপি

ফটোগ্রাফার ইউছুফের উন্নত চিকিৎসার জন্য প্রয়াসের অনুদান

ফটোগ্রাফার ইউছুফের উন্নত চিকিৎসার জন্য প্রয়াসের অনুদান

cbarta24

সম্পাদক: মোহাম্মদ রুবেল খান
প্রকাশক: আবুল হোসাইন মো.কাউছার
যোগাযোগ
শাহী টাওয়ার (২য় তলা) এন.এ. চৌধুরী রোড, আন্দরকিল্লা, চট্টগ্রাম।
০১৮৫১ ২১৪ ৭৪৭
cbartanews@gmail.com
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত

© ২০২২-২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত সিবার্তা ২৪

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.