• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আবেদিত
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
Chattogram Barta24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
প্রচ্ছদ বিনোদন

নায়ক সালমান শাহ’র ৫০তম জন্মদিন আজ

বিনোদন ডেস্ক:

প্রকাশিত: সেপ্টেম্বর ১৯ ২০২১, ১২:৪৩ অপরাহ্ণ
অ- অ+
নায়ক সালমান শাহ’র ৫০তম জন্মদিন আজ
0
শেয়ার
0
দেখেছে
Share on FacebookShare on Twitter

ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহের ৫০তম জন্মদিন আজ রোববার ১৯ সেপ্টেম্বর ২০২১। ১৯৭১ সালের এই দিনে নানার বাড়ি সিলেটের জকিগঞ্জে জন্মগ্রহণ করেন তিনি। সর্ব মহলের প্রিয় এই নায়ক ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রহস্যজনকভাবে মারা যান। মৃত্যুর এতবছর পরেও তার তারকাখ্যাতি সমুজ্জ্বল।

সালমান ১৯৯৩ সালে ‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন। দর্শকপ্রিয়তার শীর্ষে থেকে সালমান শাহ ঢাকাই চলচ্চিত্রকে সুদিন উপহার দিয়েছিলেন।

বাংলাদেশের চলচ্চিত্র ভুবনের এই কিংবদন্তি অভিনেতা খুবই অল্প সময় রাজত্ব করেছিলেন। অভিনয় করেছেন মাত্র ২৭টি চলচ্চিত্রে। তার সাবলীল অভিনয় নৈপুণ্যে জয় করেছিলেন কোটি মানুষের ভালোবাসা। হয়ে উঠেছিলেন বাংলাদেশের সিনেমা জগতের এক নম্বর নায়ক।

তাকে বলা হয় ৯০ দশকের শ্রেষ্ঠ নায়ক। টেলিভিশনেও তার অভিনীত বেশ কিছু নাটক জনপ্রিয়তা পায়। সালমান শাহ অভিনীত প্রথম চলচ্চিত্র ‘কেয়ামত থেকে কেয়ামত’ ছবিতে নায়িকা মৌসুমী ও গায়ক আগুনের অভিষেক হয়।

১৯৮৫/৮৬ সালের দিকে হানিফ সংকেতের গ্রন্থনায় ‘কথার কথা’ নামে একটি ম্যাগাজিন অনুষ্ঠানে মিউজিক ভিডিওতে মডেল হওয়ার মাধ্যমে সালমান শাহ মিডিয়ায় প্রথম সবার নজর কাড়েন। তখন অবশ্য তিনি ইমন নামেই পরিচিত ছিলেন।

আরও কয়েক বছর পর প্রয়াত নাট্যজন আব্দুল্লাহ আল মামুনের প্রযোজনায় ‘পাথর সময়’ ধারাবাহিক নাটকে একটি ছোট চরিত্র এবং কয়েকটি বিজ্ঞাপনচিত্রেও কাজ করেছিলেন সালমান। তবে রুপালি পর্দায় সালমান সাম্রাজ্যের সূচনা হয় ৯০ দশকের শুরুর দিকে সোহানুর রহমান সোহানের ‘কেয়ামত থেকে কেয়ামত’ ছবির মধ্য দিয়ে। বাকিটা ইতিহাস।

গায়ক হিসেবেও সালমানের পরিচিতি ছিল। ছোটবেলা থেকেই শিল্প-সংস্কৃতির প্রতি দারুণ আগ্রহ ছিল তার। বন্ধুমহলে সবাই তাকে কণ্ঠশিল্পী হিসেবে চিনতেন। ১৯৮৬ সালে ছায়ানট থেকে পল্লীগীতিতে উত্তীর্ণ হয়েছিলেন তিনি।

সালমান শাহ ১২ আগস্ট ১৯৯২ সালে প্রেম করে বিয়েবন্ধনে আবদ্ধ হন চট্টগ্রামের মেয়ে সামিরার সঙ্গে।

ShareTweetShare

আরও পড়ুন

চট্টল থিয়েটারের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
বিনোদন

চট্টল থিয়েটারের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

আহমেদাবাদে বিশ্বমঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন অভ্র বড়ুয়া ও রশ্নি সিনহা
বিনোদন

আহমেদাবাদে বিশ্বমঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন অভ্র বড়ুয়া ও রশ্নি সিনহা

১০ প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে সিনেমা ‘অন্যপাতা’
বিনোদন

১০ প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে সিনেমা ‘অন্যপাতা’

নবীন কবিদের জন্য পাণ্ডুলিপি আহ্বান
বিনোদন

নবীন কবিদের জন্য পাণ্ডুলিপি আহ্বান

আহমেদাবাদে দুর্গাপুজোর মঞ্চে দর্শক মাতালেন চট্টগ্রামের ছেলে অভ্র
বিনোদন

আহমেদাবাদে দুর্গাপুজোর মঞ্চে দর্শক মাতালেন চট্টগ্রামের ছেলে অভ্র

মহাসমারোহে আহমেদাবাদে নবরাত্রির উদ্বোধন, অংশ নিলেন শতাধিক বাংলাদেশি শিক্ষার্থী
বিনোদন

মহাসমারোহে আহমেদাবাদে নবরাত্রির উদ্বোধন, অংশ নিলেন শতাধিক বাংলাদেশি শিক্ষার্থী

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

পুরোনো সংখ্যা

সর্বশেষ

কদমতলীতে তেলের গুদামে অগ্নিকাণ্ড

কদমতলীতে তেলের গুদামে অগ্নিকাণ্ড

আইসিএবি-সিআরসির উদ্যোগে ‘আর্ন্তজাতিক একাউন্টিং দিবস-২০২৬’ পালিত।

আইসিএবি-সিআরসির উদ্যোগে ‘আর্ন্তজাতিক একাউন্টিং দিবস-২০২৬’ পালিত।

কৃষিভিত্তিক ব্যবসায়ে নতুন সম্ভাবনা নিয়ে বসুমতি এগ্রোর স্বর্ণভূমির যাত্রা শুরু

কৃষিভিত্তিক ব্যবসায়ে নতুন সম্ভাবনা নিয়ে বসুমতি এগ্রোর স্বর্ণভূমির যাত্রা শুরু

ফাতেমা বেগম রেড ক্রিসেন্ট রক্ত কেন্দ্রে এপেক্স ক্লাব কর্নফুলীর রক্তদান কর্মসূচি

ফাতেমা বেগম রেড ক্রিসেন্ট রক্ত কেন্দ্রে এপেক্স ক্লাব কর্নফুলীর রক্তদান কর্মসূচি

চমেক হাসপাতলে পার্কভিউ হসপিটালের ডায়ালাইসিস মেশিন উপহার

চমেক হাসপাতলে পার্কভিউ হসপিটালের ডায়ালাইসিস মেশিন উপহার

হিজরি নতুন বছর ও মহররম মাসের ফজিলত

সূরা আল-ফাতিহার ফজিলত ও দৈনন্দিন জীবনে আমল ও উপকারিতা

এক বছরে ইনোভার ৭০০ ডিলারের নেটওয়ার্ক পণ্যসম্ভারে যুক্ত হলো ৪০০টির বেশি পণ্য

এক বছরে ইনোভার ৭০০ ডিলারের নেটওয়ার্ক পণ্যসম্ভারে যুক্ত হলো ৪০০টির বেশি পণ্য

ব্যবসায়িক প্রবৃদ্ধি, আর্থিক ব্যবস্থাপনা ও প্রযুক্তিগত সেবা জোরদারে জেকে লাইফস্টাইলে তিন নিয়োগ

ব্যবসায়িক প্রবৃদ্ধি, আর্থিক ব্যবস্থাপনা ও প্রযুক্তিগত সেবা জোরদারে জেকে লাইফস্টাইলে তিন নিয়োগ

স্ন্যাপড্রাগন প্রসেসরসহ রেডমি ১৭ ফাইভজি উন্মোচন করল শাওমি

স্ন্যাপড্রাগন প্রসেসরসহ রেডমি ১৭ ফাইভজি উন্মোচন করল শাওমি

আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধি এমপি সাঈদ আল নোমান

আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধি এমপি সাঈদ আল নোমান

cbarta24


সম্পাদক: মোহাম্মদ রুবেল খান
প্রকাশক: আবুল হোসাইন মো.কাউছার
যোগাযোগ
শাহী টাওয়ার (২য় তলা) এন.এ. চৌধুরী রোড, আন্দরকিল্লা, চট্টগ্রাম।
০১৮৫১ ২১৪ ৭৪৭
cbartanews@gmail.com
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত

© ২০২২-২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত সিবার্তা ২৪

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.