• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আবেদিত
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
Chattogram Barta24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
প্রচ্ছদ খেলাধুলা

রোনালদোর গোলের পরও হারলো ম্যানইউ

স্পোর্টস ডেস্ক:

প্রকাশিত: সেপ্টেম্বর ১৫ ২০২১, ১১:৩৫ পূর্বাহ্ণ
অ- অ+
রোনালদোর গোলের পরও হারলো ম্যানইউ
0
শেয়ার
0
দেখেছে
Share on FacebookShare on Twitter

তুলনামূলক দুর্বল ও নবাগত দল ইয়াং বয়েজের কাছে হেরে গেছে ম্যানচেস্টার ইউনাইটেড। শুরুতে রোনালদোর গোলে এগিয়ে যাওয়ার পর ১০ জনের দলে পরিণত হওয়া ইংলিশ জায়ান্টরা শেষ পর্যন্ত হার নিয়ে মাঠ ছাড়ে।

মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) লিগের উদ্বোধনী দিন ঘরের মাঠে ‘এফ’ গ্রুপের ম্যাচটি ১-২ গোলে জিতেছে সুইজারল্যান্ডের দল ইয়াং বয়েজ। ইউনাইটেডের বিপক্ষে তিনবারের দেখায় এটাই প্রথম জয় ইয়াং বয়েজের।

ম্যাচজুড়েই আধিপত্য ছিলো সুইজারল্যান্ডের ক্লাব ইয়াং বয়েজের। পুরো ম্যাচে মাত্র দুটি শট নেয় ইউনাইটেড, তাও ম্যাচের ২৫ মিনিটের মধ্যে। এরপর শুধু ইয়াং বয়েজের আক্রমণই সামলাতে হয়েছে তাদের। স্বাগতিক দলটি ম্যাচে শট নিয়েছে ১৯টি, যার মধ্যে লক্ষ্যে ছিলো ৫টি।

এদিন, মাঠে নেমেই ইকের ক্যাসিয়াসের সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড স্পর্শ করেন পর্তুগিজ তারকা রোনালদো। দুই জনেরই ম্যাচ সংখ্যা ১৭৭টি করে।

ম্যাচে ১৩তম মিনিটে প্রথম ভালো সুযোগেই দলকে এগিয়ে নেন রোনালদো। বাঁ দিক থেকে দারুণ এক ক্রস বাড়ান তার জাতীয় দল সতীর্থ ব্রুনো ফের্নান্দেস। অফসাইডের ফাঁদ এড়িয়ে ডি-বক্সে ঢুকে আট গজ দূর থেকে রোনালদোর শট গোলরক্ষকের দুই পায়ের ফাঁক দিয়ে জালে জড়ায়।

এই গোলের সুবাদে চ্যাম্পিয়ন্স লিগে সর্বোচ্চ ১৩৫টি গোলের রেকর্ড রোনালদোর। আর ৩০ বছর পূর্ণ হওয়ার পর ৬৮ ম্যাচে রোনালদো গোল করলেন ৬৩টি। প্রতিযোগিতাটির ইতিহাসে ৩০ বা এর বেশি বয়সে অন্য যেকোনো খেলোয়াড়ের চেয়ে যা ৩৫টি বেশি।

এদিকে, প্রথম খেলোয়াড় হিসেবে দুটি আলাদা মৌসুমে আসরের প্রথম গোল করলেন রোনালদো। ২০০৯-১০ আসরে রিয়াল মাদ্রিদের হয়ে প্রথম গোলটি করেছিলেন তিনি। সেই সময় এফসি জুরিখের বিপক্ষে ৫-২ গোলে জয় পায় রিয়াল।

এ নিয়ে ৩৬টি দলের বিপক্ষে গোলের দেখা পেলেন রোনালদো। এর বেশি নেই আর কারও। ৩৬টি দলের বিপক্ষে গোল করেছেন বার্সেলোনা থেকে পিএসজিতে যাওয়া লিওনেল মেসিও।

২৪তম মিনিটে ২৫ গজ দূর থেকে আচমকা শট নেন ইয়াং বয়েজের ক্রিস্টিয়ান ফাসনাখট। ডান দিকে ঝাঁপিয়ে ঠেকিয়ে দেন গোলরক্ষক দাভিদ দে হেয়া। পরক্ষণেই পাল্টা আক্রমণে সতীর্থের পাস ধরে ডি-বক্সে ঢুকে দুরূহ কোণ থেকে রোনালদোর নেওয়া শট ফেরান স্বাগতিক গোলরক্ষক।

৩৫তম মিনিটে বড় ধাক্কা খায় ইউনাইটেড। প্রতিপক্ষের মিডফিল্ডার ক্রিস্টোফার পেরেইরাকে ফাউল করে সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন ইংলিশ ডিফেন্ডার অ্যারন ওয়ান-বিসাকা।

বিরতি থেকে ফিরে এসে ৬৬তম মিনিটে সমতায় ফেরে ইয়াং বয়েজ। ডান দিক থেকে সতীর্থের বাড়ানো বলে কাছ থেকে গোলটি করেন ক্যামেরুনের উইঙ্গার এনগামালেও।

৭২তম মিনিটে রোনালদো ও ফের্নান্দেসকে তুলে নিয়ে জেসে লিনগার্ড ও নেমানিয়া মাতিচকে মাঠে নামান কোচ উলে গুনার সুলশার। সেই লিনগার্ডের মারাত্মক ভুলেই শেষ মুহূর্তে গোল খেয়ে বসে ইউনাইটেড।

কোন দলই আর গোলের দেখা না পাওয়ায় মনে হচ্ছিল ১-১ সমতায়ই শেষ হবে ম্যাচ। তখনই আসে চমক। নির্ধারিত সময় শেষে অতিরিক্ত সময়ের পঞ্চম মিনিটে গোলরক্ষককে ব্যাকপাস দিতে গিয়ে প্রতিপক্ষ খেলোয়াড়ের পায়ে বল তুলে দেন লিনগার্ড।

সেই বল পেয়ে কোনো ভুল করেননি থিওসন সেবাচুর। ছুটে গিয়ে দে হেয়াকে পরাস্ত করেন তিনি। উল্লাসে ফেটে পড়ে ইয়াং বয়েজ।

ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে তিনবারের দেখায় এটাই ইয়াং বয়েজের প্রথম জয়।

ShareTweetShare

আরও পড়ুন

বিশ্ব দূরপাল্লা সাঁতারে পদকজয়ী সাঁতারুদের সংবর্ধনা
খেলাধুলা

বিশ্ব দূরপাল্লা সাঁতারে পদকজয়ী সাঁতারুদের সংবর্ধনা

অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের প্রথম টেস্ট জয়
খেলাধুলা

অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের প্রথম টেস্ট জয়

চট্টগ্রাম প্রেস ক্লাবের ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’ সম্পন্ন
খেলাধুলা

চট্টগ্রাম প্রেস ক্লাবের ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’ সম্পন্ন

চট্টগ্রাম প্রেস ক্লাব-র‌্যাব ৭ প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
খেলাধুলা

চট্টগ্রাম প্রেস ক্লাব-র‌্যাব ৭ প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

সেপ্টেম্বর হতে চট্টগ্রামে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল
খেলাধুলা

সেপ্টেম্বর হতে চট্টগ্রামে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল

প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা সফল করার আহ্বান মেয়র শাহাদাতের
খেলাধুলা

প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা সফল করার আহ্বান মেয়র শাহাদাতের

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

পুরোনো সংখ্যা

সর্বশেষ

হিজরি নতুন বছর ও মহররম মাসের ফজিলত

দুনিয়াতেই জান্নাতের সুসংবাদ পাওয়া ১০ সাহাবি

মূকাভিনয় শিল্পী মার্সেল মার্সোর প্রয়াণ দিবসে বামূফের স্মরণ আয়োজন

মূকাভিনয় শিল্পী মার্সেল মার্সোর প্রয়াণ দিবসে বামূফের স্মরণ আয়োজন

রোগের আগে প্রতিরোধ করি, ডেঙ্গুমুক্ত চট্টগ্রাম গড়ি : মেয়র শাহাদাত হোসেন

রোগের আগে প্রতিরোধ করি, ডেঙ্গুমুক্ত চট্টগ্রাম গড়ি : মেয়র শাহাদাত হোসেন

রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন

রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন

সিনেমা অন্যপাতা শিগগিরই আসছে প্রেক্ষাগৃহে

সিনেমা অন্যপাতা শিগগিরই আসছে প্রেক্ষাগৃহে

গুজব ছড়ানোর পূর্বেই প্রতিরোধ চায় চট্টগ্রাম জেলা পুলিশ

গুজব ছড়ানোর পূর্বেই প্রতিরোধ চায় চট্টগ্রাম জেলা পুলিশ

ষড়যন্ত্র রুখে দিতে চট্টগ্রাম মহানগর যুবদল ঐক্যবদ্ধ : দীপ্তি-শাহেদ

ষড়যন্ত্র রুখে দিতে চট্টগ্রাম মহানগর যুবদল ঐক্যবদ্ধ : দীপ্তি-শাহেদ

পাঁচটি লায়ন্স ক্লাবের উদ্যোগে ওয়ার্ল্ড ক্লিনআপ ডে উদযাপন

পাঁচটি লায়ন্স ক্লাবের উদ্যোগে ওয়ার্ল্ড ক্লিনআপ ডে উদযাপন

তরুণ ভিজ্যুয়াল স্টোরিটেলারদের একত্রিত করতে হাত মেলালো অপো ও বিইউপি

তরুণ ভিজ্যুয়াল স্টোরিটেলারদের একত্রিত করতে হাত মেলালো অপো ও বিইউপি

ফটোগ্রাফার ইউছুফের উন্নত চিকিৎসার জন্য প্রয়াসের অনুদান

ফটোগ্রাফার ইউছুফের উন্নত চিকিৎসার জন্য প্রয়াসের অনুদান

cbarta24


সম্পাদক: মোহাম্মদ রুবেল খান
প্রকাশক: আবুল হোসাইন মো.কাউছার
যোগাযোগ
শাহী টাওয়ার (২য় তলা) এন.এ. চৌধুরী রোড, আন্দরকিল্লা, চট্টগ্রাম।
০১৮৫১ ২১৪ ৭৪৭
cbartanews@gmail.com
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত

© ২০২২-২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত সিবার্তা ২৪

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.