• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আবেদিত
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
Chattogram Barta24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
প্রচ্ছদ খেলাধুলা

ব্রাজিলের ৮ ফুটবলার পাঁচদিন নিষিদ্ধ

স্পোর্টস ডেস্ক:

প্রকাশিত: সেপ্টেম্বর ৯ ২০২১, ১০:২৩ পূর্বাহ্ণ
অ- অ+
ব্রাজিলের ৮ ফুটবলার পাঁচদিন নিষিদ্ধ
0
শেয়ার
0
দেখেছে
Share on FacebookShare on Twitter

চলতি সপ্তাহে বিশ্বকাপ বাছাইয়ের তিন ম্যাচে ইংল্যান্ডভিত্তিক ৯ খেলোয়াড়কে দলে পায়নি ব্রাজিল ফুটবল দল। এছাড়া কঠোর কোয়ারেন্টাইনবিধির কারণে রাশিয়ায় খেলা দুই ফুটবলারও আসতে পারেননি জাতীয় দলে। অনেক চেষ্টা করেও ক্লাবগুলোর সঙ্গে এ বিষয়ে সমঝোতায় পৌঁছতে পারেনি ব্রাজিল ফুটবল ফেডারেশন।

তাই এবার ফিফার নিয়মের মধ্য থেকে রীতিমতো বদলাই নিলো তারা। ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা ৮ ফুটবলারকে তাদের ক্লাবে খেলা থেকে পাঁচদিনের জন্য নিষিদ্ধ করে দিয়েছে ব্রাজিল। অর্থাৎ আন্তর্জাতিক সূচির বিরতি শেষ হওয়ার পর পাঁচদিন নিজ নিজ ক্লাবের হয়ে খেলতে পারবেন না সেই ৮ ফুটবলার।

এই অদ্ভুত নিষেধাজ্ঞা পাওয়া আট খেলোয়াড় হলেন লিভারপুলের গোলরক্ষক অ্যালিসন বেকার, স্ট্রাইকার রবার্তো ফিরমিনো ও মিডফিল্ডার ফাবিনহো; ম্যানচেস্টার সিটির গোলরক্ষক এডারসন মোরায়েস ও স্ট্রাইকার গ্যাব্রিয়েল হেসুস; ম্যানচেস্টার ইউনাইটেডের মিডফিল্ডার ফ্রেড; চেলসির ডিফেন্ডার থিয়াগো সিলভা ও লিডস ইউনাইটেডের উইঙ্গার রাফিনহা।

ইংলিশ প্রিমিয়ার লিগে ৯ ফুটবলার ব্রাজিল দলে যোগ দিতে না পারলেও, নিষেধাজ্ঞাটা দেয়া হয়েছে ৮ জনকে। এভারটনের উইঙ্গার রিচার্লিসনকে নিষিদ্ধ করেনি ব্রাজিল ফেডারেশন। মূলত ক্লাবটির সঙ্গে তাদের ভালো সম্পর্কের কারণেই রিচার্লিসনকে পাঁচদিন ক্লাবে খেলা থেকে বিরত রাখা হচ্ছে না।

এরই মধ্যে ফিফার মাধ্যমে ইংল্যান্ডের ক্লাবগুলোর কাছে পাঁচদিনের নিষেধাজ্ঞার কথা জানিয়ে দিয়েছে ব্রাজিল। এক্ষেত্রে ফিফার নিয়মটি হলো, কোনো ক্লাব যদি জাতীয় দলের খেলার সময় তাদের খেলোয়াড়কে না ছাড়ে, তাহলে জাতীয় দল চাইলে ফিফার অনুমতি নিয়েই সেই খেলোয়াড়কে ক্লাব থেকে ৫ দিন নিষিদ্ধ রাখতে পারবে।

এই নিয়ম অনুযায়ী আন্তর্জাতিক সূচির বিরতি শেষ হওয়ার পর ১০ সেপ্টেম্বর থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত ক্লাবের কোনো ম্যাচ খেলতে পারবেন না ব্রাজিলের সেই ৮ ফুটবলার। এর ব্যত্যয় ঘটলে ফিফার নিষেধাজ্ঞা ও জরিমানার কবলে পড়তে হবে ক্লাবগুলোকে। এমনকি খেলোয়াড়কেও গুনতে হতে পারে জরিমানা।

এখন পাঁচদিন নিষিদ্ধ হওয়ায় একটি করে ম্যাচ বাইরে থাকতে হবে লিভারপুলে অ্যালিসন বেকার, রবার্তো ফিরমিনো, ফাবিনহো ও ম্যানচেস্টার সিটির এডারসন মোরায়েস ও গ্যাব্রিয়েল হেসুসকে। রোববার লিডসের বিপক্ষে ম্যাচ রয়েছে লিভারপুলের। এর আগেরদিন লিস্টারসিটির বিপক্ষে খেলবে ম্যানচেস্টার সিটি।

ম্যানচেস্টার ইউনাইটেডের ফ্রেড ও চেলসির থিয়াগো সিলভা মিস করবেন দুইটি করে ম্যাচ। ইউনাইটেডের ফ্রেড রোববার নিউক্যাসলের বিপক্ষে ও পরে চ্যাম্পিয়নস লিগে ইয়াং বয়েজের বিপক্ষে ম্যাচ খেলতে পারবেন না। চেলসির থিয়াগো সিলভা লিগে অ্যাস্টন ভিলা ও চ্যাম্পিয়নস লিগে জেনিত সেন্ট পিটার্সবার্গের বিপক্ষে খেলতে পারবেন না।

ShareTweetShare

আরও পড়ুন

বিশ্ব দূরপাল্লা সাঁতারে পদকজয়ী সাঁতারুদের সংবর্ধনা
খেলাধুলা

বিশ্ব দূরপাল্লা সাঁতারে পদকজয়ী সাঁতারুদের সংবর্ধনা

অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের প্রথম টেস্ট জয়
খেলাধুলা

অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের প্রথম টেস্ট জয়

চট্টগ্রাম প্রেস ক্লাবের ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’ সম্পন্ন
খেলাধুলা

চট্টগ্রাম প্রেস ক্লাবের ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’ সম্পন্ন

চট্টগ্রাম প্রেস ক্লাব-র‌্যাব ৭ প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
খেলাধুলা

চট্টগ্রাম প্রেস ক্লাব-র‌্যাব ৭ প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

সেপ্টেম্বর হতে চট্টগ্রামে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল
খেলাধুলা

সেপ্টেম্বর হতে চট্টগ্রামে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল

প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা সফল করার আহ্বান মেয়র শাহাদাতের
খেলাধুলা

প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা সফল করার আহ্বান মেয়র শাহাদাতের

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

পুরোনো সংখ্যা

সর্বশেষ

মূকাভিনয় শিল্পী মার্সেল মার্সোর প্রয়াণ দিবসে বামূফের স্মরণ আয়োজন

মূকাভিনয় শিল্পী মার্সেল মার্সোর প্রয়াণ দিবসে বামূফের স্মরণ আয়োজন

রোগের আগে প্রতিরোধ করি, ডেঙ্গুমুক্ত চট্টগ্রাম গড়ি : মেয়র শাহাদাত হোসেন

রোগের আগে প্রতিরোধ করি, ডেঙ্গুমুক্ত চট্টগ্রাম গড়ি : মেয়র শাহাদাত হোসেন

রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন

রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন

সিনেমা অন্যপাতা শিগগিরই আসছে প্রেক্ষাগৃহে

সিনেমা অন্যপাতা শিগগিরই আসছে প্রেক্ষাগৃহে

গুজব ছড়ানোর পূর্বেই প্রতিরোধ চায় চট্টগ্রাম জেলা পুলিশ

গুজব ছড়ানোর পূর্বেই প্রতিরোধ চায় চট্টগ্রাম জেলা পুলিশ

ষড়যন্ত্র রুখে দিতে চট্টগ্রাম মহানগর যুবদল ঐক্যবদ্ধ : দীপ্তি-শাহেদ

ষড়যন্ত্র রুখে দিতে চট্টগ্রাম মহানগর যুবদল ঐক্যবদ্ধ : দীপ্তি-শাহেদ

পাঁচটি লায়ন্স ক্লাবের উদ্যোগে ওয়ার্ল্ড ক্লিনআপ ডে উদযাপন

পাঁচটি লায়ন্স ক্লাবের উদ্যোগে ওয়ার্ল্ড ক্লিনআপ ডে উদযাপন

তরুণ ভিজ্যুয়াল স্টোরিটেলারদের একত্রিত করতে হাত মেলালো অপো ও বিইউপি

তরুণ ভিজ্যুয়াল স্টোরিটেলারদের একত্রিত করতে হাত মেলালো অপো ও বিইউপি

ফটোগ্রাফার ইউছুফের উন্নত চিকিৎসার জন্য প্রয়াসের অনুদান

ফটোগ্রাফার ইউছুফের উন্নত চিকিৎসার জন্য প্রয়াসের অনুদান

২৫ মার্চ গণহত্যা ও ২৬ মার্চ স্বাধীনতা দিবসে চট্টগ্রাম জেলা প্রশাসনের বর্ণাঢ্য কর্মসূচি

শনিবার চট্টগ্রামের রেস্তোরাঁগুলোতে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

cbarta24

সম্পাদক: মোহাম্মদ রুবেল খান
প্রকাশক: আবুল হোসাইন মো.কাউছার
যোগাযোগ
শাহী টাওয়ার (২য় তলা) এন.এ. চৌধুরী রোড, আন্দরকিল্লা, চট্টগ্রাম।
০১৮৫১ ২১৪ ৭৪৭
cbartanews@gmail.com
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত

© ২০২২-২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত সিবার্তা ২৪

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.