• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আবেদিত
বুধবার, ২৯ জুলাই ২০২৬
Chattogram Barta24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
প্রচ্ছদ লীড-১

করোনায় ২৪ ঘণ্টায় শনাক্ত-মৃত্যু ‍দুটোই কমেছে

প্রকাশিত: আগস্ট ১৮ ২০২১, ১৮:৩৯ অপরাহ্ণ
অ- অ+
দেশে করোনায় আরও ২০৪ জনের মৃত্যু
0
শেয়ার
0
দেখেছে
Share on FacebookShare on Twitter

করোনাভাইরাসে একদিনের ব্যবধানে শনাক্ত ও মৃত্যু ‍দুটোই কমেছে। দেশে গত ২৪ ঘণ্টায় আরও ১৭২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন শনাক্ত হয়েছেন ৭ হাজার ২৪৮ জন।

বুধবার (১৮ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

মঙ্গলবার (১৭ আগস্ট) ১৯৮ জনের মৃত্যু ও ৭ হাজার ৫৩৫ জন শনাক্তের তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর।

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ভাইরাসটি থেকে সুস্থ হয়েছেন ১২ হাজার ১১২ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৩ লাখ ২৭ হাজার ২৮ জন। করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে ২৪ হাজার ৭১৯ জন। আর মোট শনাক্তের সংখ্যা বেড়ে হয়েছে ১৪ লাখ ৪০ হাজার ৬৪৪ জন।

গত ২৪ ঘণ্টায় ৪২ হাজার ১১১ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। আর পরীক্ষা করা হয়েছে ৪১ হাজার ১৪টি। নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১৭ দশমিক ৬৭ শতাংশ। দেশে এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৮৫ লাখ ২১ হাজার ৮২৮টি।

বিভাগভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, মারা যাওয়া ১৭২ জনের মধ্যে ঢাকা বিভাগে ৬৭ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও চট্টগ্রামে ৪৭, রাজশাহীতে ৮, খুলনায় ১৬, বরিশালে ৫, সিলেটে ১৫, রংপুরে ৪ এবং ময়মনসিংহে ১০ জন মারা গেছেন।

বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, গত ২৪ ঘণ্টায় ১০৫ জন ষাটোর্ধ্ব ব্যক্তি মারা গেছেন। এছাড়া ৫১ থেকে ৬০ বছরের ৩৪, ৪১ থেকে ৫০ বছরের ২০, ৩১ থেকে ৪০ বছরের ৭, ২১ থেকে ৩০ বছরের ৪ এবং ১১ থেকে ২০ বছরের ২ জন মারা গেছেন।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ৯৪ জন পুরুষ এবং ৭৮ জন নারী। বাসার মারা গেছেন ৩ জন। বাকিরা হাসপাতালে মারা গেছেন। মোট মারা যাওয়াদের মধ্যে পুরুষ ১৬ হাজার ২৪৩ জন এবং নারী ৮ হাজার ৪৭৬ জন।

এর আগে করোনায় একদিনে সর্বোচ্চ ২৬৪ জনের মৃত্যু হয়েছিলো গত ৫ আগস্ট। এছাড়াও ৯ আগস্ট ২৪৫ জন, ১০ আগস্ট ২৬৪, ১১ আগস্ট ২৩৭ জন, ১২ আগস্ট ২১৫ জন এবং ১৩ আগস্ট ১৯৭, ১৪ আগস্ট ১৭৮, ১৫ আগস্ট ১৮৭, ১৬ আগস্ট ১৭৪ জনের মৃত্যুর তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর।

এছাড়া দেশে গত ৭ জুলাই প্রথমবারের মতো করোনায় মৃতের সংখ্যা দুইশ’ ছাড়ায়। এদিন মৃত্যু হয় ২০১ জনের।

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয় এবং এর ১০ দিন পর ১৮ মার্চ প্রথম এ ভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়।

প্রসঙ্গত, ২০১৯ সালের ডিসেম্বরে চীন থেকে সংক্রমণ শুরু হওয়ার পর বিশ্বব্যাপী ছড়িয়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। গত বছরের ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

ShareTweetShare

আরও পড়ুন

শেখ হাসিনা ভারতে, যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে অস্পষ্টতা
জাতীয়

শাপলা চত্বর হত্যাকাণ্ড : হাসিনাসহ অন্য আসামিদের বিরুদ্ধে অভিযোগ দাখিল

মিরসরাইয়ে ২০০ কোটি টাকার বৈদ্যুতিক পণ্য কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন
অর্থনীতি

মিরসরাইয়ে ২০০ কোটি টাকার বৈদ্যুতিক পণ্য কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন

চট্টগ্রাম ওয়াসার সব স্থাপনা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার নির্দেশ এমডি জানে আলমের
চট্টগ্রাম

চট্টগ্রাম ওয়াসার সব স্থাপনা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার নির্দেশ এমডি জানে আলমের

শেখ হাসিনার পদত্যাগপত্র আমার কাছে নেই
জাতীয়

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

চট্টগ্রাম জেনারেল হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন আবু সুফিয়ান
রাজনীতি

চট্টগ্রাম জেনারেল হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন আবু সুফিয়ান

দেশে প্রথমবারের মত ভেন্টিলেটরে রেখেই ব্রেইনস্টেম গ্লিওমার চিকিৎসা
শিরোনাম

দেশে প্রথমবারের মত ভেন্টিলেটরে রেখেই ব্রেইনস্টেম গ্লিওমার চিকিৎসা

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

পুরোনো সংখ্যা

সর্বশেষ

চট্টগ্রাম শিল্পকলা একাডেমিতে ‘চন্দ্রপ্রভা’ টেলিফিল্মের প্রিমিয়ার শো শুক্রবার

চট্টগ্রাম শিল্পকলা একাডেমিতে ‘চন্দ্রপ্রভা’ টেলিফিল্মের প্রিমিয়ার শো শুক্রবার

দীর্ঘ সক্ষমতা নিয়ে আলোচনায় রিয়েলমি সি১০০আইয়ের টাইটান ব্যাটারি

দীর্ঘ সক্ষমতা নিয়ে আলোচনায় রিয়েলমি সি১০০আইয়ের টাইটান ব্যাটারি

কোতোয়ালিতে শাজিতুজ ফুড অ্যান্ড বেভারেজকে বিএসটিআইয়ের জরিমানা

কোতোয়ালিতে শাজিতুজ ফুড অ্যান্ড বেভারেজকে বিএসটিআইয়ের জরিমানা

আইসিএবি চট্টগ্রাম আঞ্চলিক কমিটির সিপিডি সেমিনার অনুষ্ঠিত

আইসিএবি চট্টগ্রাম আঞ্চলিক কমিটির সিপিডি সেমিনার অনুষ্ঠিত

সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপন বিষয়ে উচ্চ পর্যায়ের সভা অনুষ্ঠিত

সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপন বিষয়ে উচ্চ পর্যায়ের সভা অনুষ্ঠিত

২৪ ঘণ্টার মধ্যে বীমা পলিসি ডকুমেন্ট প্রদানের সেবা মেটলাইফ বাংলাদেশের

ছয় মাসে মেটলাইফের ১৩৮৪ কোটি টাকার বীমা দাবি নিষ্পত্তি

চুয়েটে জামাল নজরুল ইসলাম মেমোরিয়াল সেমিনার অনুষ্ঠিত

চুয়েটে জামাল নজরুল ইসলাম মেমোরিয়াল সেমিনার অনুষ্ঠিত

শেখ হাসিনা ভারতে, যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে অস্পষ্টতা

শাপলা চত্বর হত্যাকাণ্ড : হাসিনাসহ অন্য আসামিদের বিরুদ্ধে অভিযোগ দাখিল

লায়ন্স ক্লাব অব চিটাগাং পারিজাত এলিটের উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ

লায়ন্স ক্লাব অব চিটাগাং পারিজাত এলিটের উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ

মিরসরাইয়ে ২০০ কোটি টাকার বৈদ্যুতিক পণ্য কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন

মিরসরাইয়ে ২০০ কোটি টাকার বৈদ্যুতিক পণ্য কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন

cbarta24

সম্পাদক: মোহাম্মদ রুবেল খান
প্রকাশক: আবুল হোসাইন মো.কাউছার
যোগাযোগ
শাহী টাওয়ার (২য় তলা) এন.এ. চৌধুরী রোড, আন্দরকিল্লা, চট্টগ্রাম।
০১৮৫১ ২১৪ ৭৪৭
cbartanews@gmail.com
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত

© ২০২২-২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত সিবার্তা ২৪

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.