• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আবেদিত
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
Chattogram Barta24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
প্রচ্ছদ ক্যাটাগিরর অর্ন্তভুক্ত নয়

নিজের বানানো হেলিকপ্টারের পাখায় কাটলো গলা, প্রাণ গেলো যুবকের

চট্টগ্রাম নিউজ ডেস্ক:

প্রকাশিত: আগস্ট ১৩ ২০২১, ০৮:১৫ পূর্বাহ্ণ
অ- অ+
নিজের বানানো হেলিকপ্টারের পাখায় কাটলো গলা, প্রাণ গেলো যুবকের
0
শেয়ার
0
দেখেছে
Share on FacebookShare on Twitter

স্বপ্ন দেখেছিলেন নিজের বানানো হেলিকপ্টারে করে আকাশে উড়বেন, হাজারও মানুষের মন জয় করবেন, সেই হেলিকপ্টারের আঘাতেই তার প্রাণ গেলো। নিজের বানানো হেলিকপ্টারের ব্লেডে গলা কেটে মৃত্যু হলো মহারাষ্ট্রের স্কুল পালানো যুবক ইসমাইল শেখের।

পড়াশোনায় ছিলেন ভীষণ অমনোযোগী। অষ্টম শ্রেণিতে পড়া অবস্থায় স্কুলে যাওয়া বন্ধ করেন মহারাষ্ট্রের প্রত্যন্ত গ্রাম ফুলসাওয়াঙ্গির ইসমাইল। স্কুল ছেড়ে কাজ শুরু করেন ভাই মুসাভিরের ওয়েল্ডিংয়ের দোকানে। সেখানে কাজ করতে করতেই ইসমাইল নানা ধরনের আসবাব বানানোর কৌশল শিখে ফেলেন। তবে তার লক্ষ্য ছিল ভিন্ন। ভাবতেন এমন একটা কিছু করবেন যাতে ফুলসাওয়াঙ্গির নাম সারা বিশ্বে আলোচিত হয়।

ইসমাইল লক্ষ্য স্থির করেন, একটা মিনি হেলিকপ্টার বানাবেন। এক সিটের হবে সেই কপ্টার। যেমন ভাবনা তেমন কাজ। দোকানের কাজের ফাকে একটু একটু করে তার স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়া শুরু করেন। ইসমাইলের প্রিয় সিনেমা ‘থ্রি ইডিয়টস’ এর র‍্যাঞ্চো ছিল তার জীবনের আদর্শ। সেই আদর্শকেই অনুসরণ করে নিজের মিশনে নেমে পড়েন ইসমাইল।

তার স্বপ্নের হেলিকপ্টারকে বাস্তবে রূপ দেওয়ার কাজ শুরু করেন ইউটিউব দেখে দেখে। টানা দুই বছর ধরে তিল তিল করে গড়ে তোলেন এক সিটের একটি হেলিকপ্টার। মারুতি ৮০০ গাড়ির ইঞ্জিন লাগিয়েছিলেন তাতে। সবই ঠিকঠাক ছিল, শুধু অপেক্ষা ছিল উদ্বোধনের। আর এজন্য ভারতের স্বাধীনতা দিবসকেই বেছে নিয়েছিলেন ইসমাইল।

কিন্তু স্বপ্ন বাস্তবে রূপ দেয়ার আগেই মঙ্গলবার নিজের বানানো হেলিকপ্টারের আঘাতে প্রাণ গেলো ইসমাইলের।হেলিকপ্টার চড়ে আকাশে উড়াল দেয়া হলো না তার।

ইসমাইলের বন্ধু শচীন উবালে জানান, নিজের আবিষ্কার নিয়ে উচ্ছ্বসিত ছিলেন ইসমাইল। মঙ্গলবার রাতে হেলিকপ্টারটি পরীক্ষা করছিলেন তিনি। গ্রামের অনেক মানুষ উপস্থিত হয়েছিল তা দেখতে। হেলিকপ্টার চালু করেছিলেন ইসমাইল। হঠাৎ হেলিকপ্টারের পেছনের পাখা মূল পাখায় আঘাত করে। মূল পাখার ব্লেড ভেঙে গিয়ে সামনে দাঁড়িয়ে থাকা ইসমাইলের গলায় আঘাত করে। গুরুতর জখম অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে গেলে সেখানেই মৃত্যু হয় ইসমাইলের। ওই দুর্ঘটনার একটি ভিডিও ক্লিপ ভারতীয় গণমাধ্যমে প্রকাশ হয়।

ইসমাইলের ডাকনাম মুন্না। তাই ভালবেসে তার হেলিকপ্টারের নাম দিয়েছিলেন ‘মুন্না হেলিকপ্টার’।

সূত্র: আনন্দবাজার পত্রিকা।

ShareTweetShare

আরও পড়ুন

কবিতা : গদি, রক্ত ও পিষ্ট প্রাণ
ক্যাটাগিরর অর্ন্তভুক্ত নয়

কবিতা : গদি, রক্ত ও পিষ্ট প্রাণ

‘টপ এমপ্লয়ার ২০২৫’ স্বীকৃতি পেল বাংলালিংক
ক্যাটাগিরর অর্ন্তভুক্ত নয়

‘টপ এমপ্লয়ার ২০২৫’ স্বীকৃতি পেল বাংলালিংক

উপদেষ্টা পরিষদের বৈঠকে ২০২৫-২৬ অর্থবছরের বাজেট অনুমোদন
ক্যাটাগিরর অর্ন্তভুক্ত নয়

উপদেষ্টা পরিষদের বৈঠকে ২০২৫-২৬ অর্থবছরের বাজেট অনুমোদন

চট্টগ্রামে করোনা ভাইরাসের টিকাদান শুরু
ক্যাটাগিরর অর্ন্তভুক্ত নয়

চট্টগ্রামে করোনা ভাইরাসের টিকাদান শুরু

রাজনীতি মানে শুধু মিটিং-মিছিল নয়: সাঈদ আল নোমান
ক্যাটাগিরর অর্ন্তভুক্ত নয়

রাজনীতি মানে শুধু মিটিং-মিছিল নয়: সাঈদ আল নোমান

শীতল বিচে উষ্ণতা ছড়াচ্ছেন নুসরাত ফারিয়া
ক্যাটাগিরর অর্ন্তভুক্ত নয়

শীতল বিচে উষ্ণতা ছড়াচ্ছেন নুসরাত ফারিয়া

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

পুরোনো সংখ্যা

সর্বশেষ

আন্দরকিল্লা জেনারেল হাসপাতালে ডায়ালাইসিস সেবা চালু

আন্দরকিল্লা জেনারেল হাসপাতালে ডায়ালাইসিস সেবা চালু

শৈলান প্রবীণ নিবাসের বাসিন্দাদের পাশে মেটলাইফ বাংলাদেশ

শৈলান প্রবীণ নিবাসের বাসিন্দাদের পাশে মেটলাইফ বাংলাদেশ

নালা-নর্দমা পরিস্কার কার্যক্রম সরেজমিনে তদারকিতে মেয়র শাহাদাত

নালা-নর্দমা পরিস্কার কার্যক্রম সরেজমিনে তদারকিতে মেয়র শাহাদাত

রিয়েলমির গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন ফুটবল তারকা রাফিনহা

রিয়েলমির গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন ফুটবল তারকা রাফিনহা

চুয়েটে বিশ্ব মেধাস্বত্ব দিবস ২০২৬ উদযাপিত

চুয়েটে বিশ্ব মেধাস্বত্ব দিবস ২০২৬ উদযাপিত

শ্রী শ্রী কালাচাঁদ ঠাকুরের সংক্ষিপ্ত ইতিহাস

শ্রী শ্রী কালাচাঁদ ঠাকুরের সংক্ষিপ্ত ইতিহাস

মোশতাক আহমেদ চবির বগুড়া জেলা ছাত্র কল্যাণ সমিতির সভাপতি নির্বাচিত

মোশতাক আহমেদ চবির বগুড়া জেলা ছাত্র কল্যাণ সমিতির সভাপতি নির্বাচিত

বাংলা সংস্কৃতি বলয় চট্টগ্রাম সংসদের আয়োজনে ‘বৈশাখী আড্ডা’

বাংলা সংস্কৃতি বলয় চট্টগ্রাম সংসদের আয়োজনে ‘বৈশাখী আড্ডা’

জব্বারের বলীখেলায় এবারও চ্যাম্পিয়ন বাঘা শরীফ

জব্বারের বলীখেলায় এবারও চ্যাম্পিয়ন বাঘা শরীফ

সন্দ্বীপের উপকূল রক্ষায় সরকার কাজ করছে : প্রতিমন্ত্রী হেলাল

সন্দ্বীপের উপকূল রক্ষায় সরকার কাজ করছে : প্রতিমন্ত্রী হেলাল

cbarta24


সম্পাদক: মোহাম্মদ রুবেল খান
প্রকাশক: আবুল হোসাইন মো.কাউছার
যোগাযোগ
শাহী টাওয়ার (২য় তলা) এন.এ. চৌধুরী রোড, আন্দরকিল্লা, চট্টগ্রাম।
০১৮৫১ ২১৪ ৭৪৭
cbartanews@gmail.com
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত

© ২০২২-২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত সিবার্তা ২৪

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.