• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আবেদিত
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
Chattogram Barta24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
প্রচ্ছদ জাতীয়

করোনা রোগীদের সাহস জোগাতে হাসপাতালে গানের আসর

নিজস্ব প্রতিবেদক:

প্রকাশিত: আগস্ট ১০ ২০২১, ১২:১৬ অপরাহ্ণ
অ- অ+
করোনা রোগীদের সাহস জোগাতে হাসপাতালে গানের আসর
0
শেয়ার
0
দেখেছে
Share on FacebookShare on Twitter

মাটিরও পিঞ্জিরায় সোনার ময়না, বকুল বকুল ফুল, আমার মনও না চায় অথবা ইন্দুবালা এই গানগুলো মিশে আছে বাঙালির মনে প্রাণে। গানগুলো মাথায় আসলে চোখে ভাসে নদীর তীর, বটতলা অথবা স্কুলের মাঠে বসে বন্ধুরা একসাথে গলা ছেড়ে গাওয়া কিংবা হাটে বাজারে কোনো বাউল গানের আসর। প্রথাগত নিয়ম ভেঙে এসব গানের আসর এখন বসছে খোদ হাসপাতালে, কোভিড ওয়ার্ডে।

করোনা রোগীদের মানসিকভাবে চাঙা করতে, হাসপাতালে গানের আয়োজনের এমন ব্যবস্থা করেছে বেসরকারি হেলথ এন্ড হোপ হাসপাতাল। যারা একটু একটু করে সেরে উঠছেন তাদের জন্য কোভিড ওয়ার্ড প্রাঙ্গণে বসে গানের আসর। এ নিয়ে বেশ ইতিবাচক সাড়া পেয়েছেন আয়োজক ও অংশ নেয়া শিল্পীরা।

রাজধানীর পান্থপথের হেলথ এন্ড হোপ হাসপাতালে গিয়ে দেখা যায়, কোভিড ওয়ার্ডের বারান্দায় পিপিই পরে, বাদ্যযন্ত্র বাজিয়ে গান গাইছেন এক তরুণ। রোগী-স্বজন ছাড়াও কোভিড রোগীদের সেবা দেয়ায় দায়িত্বরত চিকিৎসক নার্সরা তন্ময় হয়ে শুনছেন তার গান। রোগীদের মানসিক বিষণ্নতা দূর করতেই এই আয়োজন বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

হেলথ এন্ড হোপ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. পংকজ কান্তি সূত্রধর বলেন, এখানে কিছু ফ্যাক্টর আছে। ওষুধ দিয়ে যে চিকিৎসা তার সাথে এমন ওষুধের বাইরের থেরাপিগুলোও থাকবে। যে রোগীরা এখন সেরে ওঠার পথে আছেন তাদের নিয়েই আমরা এই আয়োজনটি করেছি। রোগীরাও বেশ সাড়া দিয়েছেন।

পিপিই পরে, যন্ত্র বাজিয়ে যাকে গান গাইতে দেখা যায় তার সাথে কথা বলে জানা যায়, তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের শিক্ষার্থী ফাতেহ আলী খান আকাশ। কোভিড ওয়ার্ডে গান গাইতে হবে জেনে শুরুতে একটু ভয় পেয়েছিলেন। পরে বুঝলেন রোগী-স্বজন, চিকিৎসক-নার্সদের কষ্টের মাঝে কিছুটা আনন্দ দিতে পারা জীবনের শ্রেষ্ঠ অনুভূতি।

ফাতেহ আলী খান আকাশ বলেন, প্রথমে একটু ভয় লেগেছে, তারপর বুকে সাহস নিয়ে চলে গিয়েছি তাদের গান শুনাতে। অসুস্থ মানুষেরা আমার গান শুনে সাড়া দিচ্ছেন এই ব্যাপারটি ভেবে ভেতর থেকে ভাল লাগা কাজ করে। আমার গানের কারণে যদি তাদের এক শতাংশ মনোবলও চাঙ্গা হয় তবে তাই আমার সার্থকতা।

করোনা নিয়ে চারিদিকে হাহাকার আর খারাপ খবরের মাঝে, এমন উদ্যোগ বদলে দিতে পারে রোগী-চিকিৎসক সম্পর্ক।

ShareTweetShare

আরও পড়ুন

সন্তান কার সঙ্গে মিশছে, অভিভাবকদের খোঁজ রাখার আহ্বান প্রতিমন্ত্রী হেলালের
জাতীয়

সন্তান কার সঙ্গে মিশছে, অভিভাবকদের খোঁজ রাখার আহ্বান প্রতিমন্ত্রী হেলালের

আহত সেনা কর্মকর্তাকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী
জাতীয়

আহত সেনা কর্মকর্তাকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী

এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ
জাতীয়

এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল
জাতীয়

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল

ভারতের সাথে সম্পর্কের বরফ গলতে শুরু করেছে
জাতীয়

২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম

পানি সম্পদমন্ত্রীর সাথে চুয়েট ভিসির সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়
জাতীয়

পানি সম্পদমন্ত্রীর সাথে চুয়েট ভিসির সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

পুরোনো সংখ্যা

সর্বশেষ

চট্টগ্রামের উন্নয়নে মেধাবী শিক্ষার্থীদের ভূমিকা রাখতে হবে : মেয়র শাহাদাত

চট্টগ্রামের উন্নয়নে মেধাবী শিক্ষার্থীদের ভূমিকা রাখতে হবে : মেয়র শাহাদাত

ওম্যান : দ্য ওয়াও ফেস্টে নাচ, সংলাপ ও শিল্পকর্মে নারীর জীবন ও পরিচয়ের গল্প

ওম্যান : দ্য ওয়াও ফেস্টে নাচ, সংলাপ ও শিল্পকর্মে নারীর জীবন ও পরিচয়ের গল্প

আইন পেশায় সফলে সততা, শৃঙ্খলা ও দক্ষতার বিকল্প নেই : প্রতিমন্ত্রী হেলাল

আইন পেশায় সফলে সততা, শৃঙ্খলা ও দক্ষতার বিকল্প নেই : প্রতিমন্ত্রী হেলাল

চট্টগ্রাম জেনারেল হাসপাতালে বিভাগীয় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

চট্টগ্রাম জেনারেল হাসপাতালে বিভাগীয় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

সাংবাদিক শামসুল আলম বাবুর মৃত্যুতে সিইউজের শোক ও শ্রদ্ধা

সাংবাদিক শামসুল আলম বাবুর মৃত্যুতে সিইউজের শোক ও শ্রদ্ধা

টিআইসিতে ক্লাসিক্যাল তবলা স্টুডেন্টস ফোরামের ‘তবলা তরঙ্গিনী’ অনুষ্ঠান সম্পন্ন

টিআইসিতে ক্লাসিক্যাল তবলা স্টুডেন্টস ফোরামের ‘তবলা তরঙ্গিনী’ অনুষ্ঠান সম্পন্ন

সন্তান কার সঙ্গে মিশছে, অভিভাবকদের খোঁজ রাখার আহ্বান প্রতিমন্ত্রী হেলালের

সন্তান কার সঙ্গে মিশছে, অভিভাবকদের খোঁজ রাখার আহ্বান প্রতিমন্ত্রী হেলালের

হৃদ্‌রোগে আক্রান্ত শিল্পী মোহাম্মদ ফোরকান, চিকিৎসায় প্রয়োজন চার লাখ টাকা

হৃদ্‌রোগে আক্রান্ত শিল্পী মোহাম্মদ ফোরকান, চিকিৎসায় প্রয়োজন চার লাখ টাকা

গণমাধ্যমকর্মী সুরক্ষা আইন ও সাংবাদিকদের নিরাপত্তা

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে বাড়ছে জনদুর্ভোগ

চট্টগ্রামে উদ্বোধনের অপেক্ষায় দেশের প্রথম সাইকেল ট্র্যাক

চট্টগ্রামে উদ্বোধনের অপেক্ষায় দেশের প্রথম সাইকেল ট্র্যাক

cbarta24

সম্পাদক: মোহাম্মদ রুবেল খান
প্রকাশক: আবুল হোসাইন মো.কাউছার
যোগাযোগ
শাহী টাওয়ার (২য় তলা) এন.এ. চৌধুরী রোড, আন্দরকিল্লা, চট্টগ্রাম।
০১৮৫১ ২১৪ ৭৪৭
cbartanews@gmail.com
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত

© ২০২২-২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত সিবার্তা ২৪

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.