• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আবেদিত
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
Chattogram Barta24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
প্রচ্ছদ জাতীয়

মুজিব আদর্শে বিশ্বাসীরা ৩টি করে গাছ লাগান: প্রধানমন্ত্রী

প্রকাশিত: জুন ১৫ ২০২১, ২২:৪২ অপরাহ্ণ
অ- অ+
মুজিব আদর্শে বিশ্বাসীরা ৩টি করে গাছ লাগান: প্রধানমন্ত্রী
0
শেয়ার
0
দেখেছে
Share on FacebookShare on Twitter

মুজিব আদর্শে যারা বিশ্বাস করেন তাদের প্রত্যেককে তিনটি করে গাছ লাগানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে সবার প্রতি এই আহ্বান জানাই আমি।’

মঙ্গলবার (১৫ জুন) সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে বাংলাদেশ কৃষকলীগ আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনকালে এ আহ্বান জানান প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা বলেন, ‘সবাই ৩টি করে গাছ লাগান; একটি হচ্ছে বনজ, একটা ফলদ ও একটা ভেষজ। কারণ গাছ আপনাদের আর্থিকভাবে মূল্য দেবে, পরিবেশ রক্ষা হবে এবং সেইসঙ্গে পুষ্টির জোগানও দেবে।’

আওয়ামী লীগ সভাপতি বলেন, ‘আমি আওয়ামী লীগের প্রতিটি সহযোগী সংগঠন-কৃষকলীগ, যুবলীগ, সেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগের নেতাকর্মী, সমর্থক এবং শুভানুধ্যায়ীসহ সবার প্রতি আহ্বান জানাবো, মুজিব আদর্শে যারা বিশ্বাস করেন প্রত্যেকে অন্তত তিনটি করে গাছ লাগাবেন। বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সবার প্রতি আমার এই আহ্বান থাকবে।’

প্রধানমন্ত্রী বলেন, ‘মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে, জাতির পিতার আদর্শ নিয়ে এই বাংলাদেশকে আমরা গড়ে তুলতে চাই। আমাদের সবুজ শ্যামল বাংলাদেশ আরও সবুজ হোক, আরও সুন্দর হোক এবং আমাদের পরিবেশ যেন ঠিক থাকে।’

সরকার প্রধান বলেন, ‘পরিবেশ এবং প্রতিবেশ ঠিক রেখে এই দেশের সার্বিক উন্নয়ন আমরা করতে চাই। সেই উন্নয়নের জন্যই আমাদের এই পদক্ষেপ।’

বাংলাদেশে বনভূমির পরিমাণ বৃদ্ধি পেয়েছে জানিয়ে শেখ হাসিনা বলেন, ‘বাংলাদেশে যেখানে আমি ১৯৯৬ সালে দেখেছিলাম মাত্র ৭ শতাংশ বনায়ন ছিল। আজ ২২ শতাংশে উন্নীত হয়েছে। আর তাছাড়া সারাদেশে সামাজিক বনায়ন থেকে শুরু করে মানুষের ঘরে ঘরে বাগান তৈরিতে আমরা কাজ করে যাচ্ছি।’

তিনি বলেন, ‘এভাবেই আমাদের বনায়ন যেমন বৃদ্ধি পাবে, পরিবেশও উন্নত হবে। আমাদের প্রতিবেশ সুন্দরভাবে গড়ে উঠবে। সেইসঙ্গে আমাদের দেশটা সারাবিশ্বে একটা দৃষ্টান্ত স্থাপন করবে।’

আওয়ামী লীগের জনকল্যাণমূলক কাজের কথা তুলে ধরে শেখ হাসিনা বলেন, ‘আওয়ামী লীগ সব সময় আমাদের দেশের কল্যাণে কাজ করে, জাতির কল্যাণে কাজ করে।’ তিনি বলেন, ‘জাতির পিতা আমাদের দেশ স্বাধীন করে দিয়েছেন। আমরা জাতির আদর্শ নিয়েই সব পদক্ষেপ নিয়ে থাকি।’

পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল গণভবন আঙিনায় দুটি গাছের চারা রোপণ করেন। এ সময় অন্যদের মধ্যে কৃষক লীগ সভাপতি সমীর চন্দ্র চন্দ ও সাধারণ সম্পাদক উম্মে কুলসুম উপস্থিত ছিলেন।

ShareTweetShare

আরও পড়ুন

জঙ্গল সলিমপুরে দুইটি আধুনিক পুলিশ একাডেমি প্রতিষ্ঠার উদ্যোগ
জাতীয়

জঙ্গল সলিমপুরে দুইটি আধুনিক পুলিশ একাডেমি প্রতিষ্ঠার উদ্যোগ

পরিকল্পিত ষড়যন্ত্রের শিকার ডিআইজি রেজাউল মল্লিক
জাতীয়

পরিকল্পিত ষড়যন্ত্রের শিকার ডিআইজি রেজাউল মল্লিক

দক্ষতার সঙ্গে জ্বালানি ও বিদ্যুৎ খাত পরিচালিত হচ্ছে : প্রতিমন্ত্রী মীর হেলাল
অর্থনীতি

দক্ষতার সঙ্গে জ্বালানি ও বিদ্যুৎ খাত পরিচালিত হচ্ছে : প্রতিমন্ত্রী মীর হেলাল

‘বৈসাবি’ নয়, প্রতিটি সম্প্রদায়ের নিজস্ব স্বকীয়তায় উৎসব পালনের আহ্বান পার্বত্য মন্ত্রীর
জাতীয়

‘বৈসাবি’ নয়, প্রতিটি সম্প্রদায়ের নিজস্ব স্বকীয়তায় উৎসব পালনের আহ্বান পার্বত্য মন্ত্রীর

বাংলাদেশে ড্রাইভিং স্কুল স্থাপনে আগ্রহী জাপানের কান্টো গ্রুপ
জাতীয়

বাংলাদেশে ড্রাইভিং স্কুল স্থাপনে আগ্রহী জাপানের কান্টো গ্রুপ

রিমান্ড ও জামিন নামঞ্জুর : শিরীন শারমিনকে কারাগারে পাঠানোর নির্দেশ
জাতীয়

রিমান্ড ও জামিন নামঞ্জুর : শিরীন শারমিনকে কারাগারে পাঠানোর নির্দেশ

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

পুরোনো সংখ্যা

সর্বশেষ

দেশজুড়ে পাওয়া যাচ্ছে ‘ব্যাটারি চ্যাম্পিয়ন’ রিয়েলমি সি১০০আই

দেশজুড়ে পাওয়া যাচ্ছে ‘ব্যাটারি চ্যাম্পিয়ন’ রিয়েলমি সি১০০আই

সরকার গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতায় বিশ্বাসী : পার্বত্যমন্ত্রী

সরকার গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতায় বিশ্বাসী : পার্বত্যমন্ত্রী

মিরপুর টেস্টে পাকিস্তানকে উড়িয়ে বাংলাদেশের দাপুটে জয়

মিরপুর টেস্টে পাকিস্তানকে উড়িয়ে বাংলাদেশের দাপুটে জয়

কবিতা: শরতে এসো

কবিতা : প্রস্তর রূপ ।। উম্মে সালমা চৌধুরী

ঈদ উইথ শাওমি ক্যাম্পেইনে স্মার্টফোন কিনলেই পাঁচ হাজার টাকা মূল্যছাড়

ঈদ উইথ শাওমি ক্যাম্পেইনে স্মার্টফোন কিনলেই পাঁচ হাজার টাকা মূল্যছাড়

জঙ্গল সলিমপুরে দুইটি আধুনিক পুলিশ একাডেমি প্রতিষ্ঠার উদ্যোগ

জঙ্গল সলিমপুরে দুইটি আধুনিক পুলিশ একাডেমি প্রতিষ্ঠার উদ্যোগ

চট্টগ্রামে নর্থ ইন্ডিয়ান ওশান হাইড্রোগ্রাফিক কমিশনের ২৫তম আন্তর্জাতিক সম্মেলন শুরু

চট্টগ্রামে নর্থ ইন্ডিয়ান ওশান হাইড্রোগ্রাফিক কমিশনের ২৫তম আন্তর্জাতিক সম্মেলন শুরু

হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শতভাগ বাস্তবায়ন করতে হবে : চট্টগ্রাম বিভাগীয় কমিশনার

হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শতভাগ বাস্তবায়ন করতে হবে : চট্টগ্রাম বিভাগীয় কমিশনার

টেকসই ব্যাটারিসহ নতুন অপো এ৬সি পাওয়া যাচ্ছে দেশজুড়ে

টেকসই ব্যাটারিসহ নতুন অপো এ৬সি পাওয়া যাচ্ছে দেশজুড়ে

শিক্ষা ও জীবনের সহায়তায় সামিয়ার হাতে চেক তুলে দিল স্বপ্ন

শিক্ষা ও জীবনের সহায়তায় সামিয়ার হাতে চেক তুলে দিল স্বপ্ন

cbarta24

সম্পাদক: মোহাম্মদ রুবেল খান
প্রকাশক: আবুল হোসাইন মো.কাউছার
যোগাযোগ
শাহী টাওয়ার (২য় তলা) এন.এ. চৌধুরী রোড, আন্দরকিল্লা, চট্টগ্রাম।
০১৮৫১ ২১৪ ৭৪৭
cbartanews@gmail.com
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত

© ২০২২-২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত সিবার্তা ২৪

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.