• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আবেদিত
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬
Chattogram Barta24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
প্রচ্ছদ ক্যাটাগিরর অর্ন্তভুক্ত নয়

রেল কি রাষ্ট্রের ভিতরে আলাদা রাষ্ট্র? প্রশ্ন সুজনের

চট্টগ্রাম নিউজ ডটকম

প্রকাশিত: আগস্ট ৩ ২০২১, ১৮:০০ অপরাহ্ণ
অ- অ+
রেল কি রাষ্ট্রের ভিতরে আলাদা রাষ্ট্র? প্রশ্ন সুজনের
0
শেয়ার
0
দেখেছে
Share on FacebookShare on Twitter

রেল কি রাষ্ট্রের ভিতরে আলাদা রাষ্ট্র? রাষ্ট্রপতি কর্তৃক অনুমোদিত গেজেটকে যারা পদদলিত করতে চায় তারা কি রাষ্ট্রের ভিতর আলাদা রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়? এ প্রশ্ন রেখেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক প্রশাসক এবং চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি খোরশেদ আলম সুজন।

আজ মঙ্গলবার (৩ আগস্ট) বেলা ৩টায় তার নিজ বাসভবনে নাগরিক উদ্যোগের এক জরুরি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ প্রশ্ন উত্থাপন করেন।

এসময় তিনি বলেন মাননীয় প্রধানমন্ত্রীর দিকনির্দেশনায় সিডিএ চট্টগ্রামে হাজার হাজার কোটি টাকার উন্নয়ন কর্মকান্ড পরিচালনা করছে। তাছাড়া সিডিএকে চট্টগ্রামের উন্নয়নের জন্য রাষ্ট্রীয়ভাবে দায়িত্ব অর্পন করা হয়েছে। ঠিক তেমনি চট্টগ্রাম ওয়াসাকেও নগরবাসীর মাঝে সুপেয় পানি সরবরাহের দায়িত্ব প্রদান করা হয়েছে রাষ্ট্রীয়ভাবে। কিন্তু কি কারণে সরকারী প্রতিষ্টান হয়েও রেলওয়ে কাউকে তোয়াক্কা না করে অনেকটা গোয়ার্তুমি করে সিআরবি এলাকায় হাসপাতাল নির্মাণের কাজ চালিয়ে যাচ্ছে সে প্রশ্ন রয়েই যায়। অনুমোদন বিহীন কাজের জন্য রেলওয়ে লজ্জ্বিত হওয়ার পরিবর্তে ধরাকে সরা জ্ঞান করছে। আর রেলের কর্মকর্তারা প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে রাষ্ট্রের নীতি ও আদর্শ মেনে চলার কথা থাকলেও তারা যেন কোন কিছুই মানছে না।

সিআরবি বিষয়ে তারা রাষ্ট্রকে সম্পূর্ণভাবে ব্ল্যাকমেইল করেছে। সিডিএর ডিটেইল এরিয়া প্ল্যান এবং চট্টগ্রাম মেট্রোপলিটন মাস্টারপ্ল্যানকে পরিপূর্ণ অন্ধকারে রেখে তারা টেন্ডার এবং অন্যান্য প্রক্রিয়া ইতিমধ্যে সম্পন্ন করেছে যা রীতিমতো বিস্ময়কর। আমাদের এখন একথা বিশ্বাস করতে বাকী নেই যে রেলের অভ্যন্তরে লুকিয়ে থাকা সরকার বিরোধী প্রেতাত্মারা পরিকল্পিতভাবে একটি ইস্যু সৃষ্টি করে সরকারকে জনগনের কাছে হেয় প্রতিপন্ন করার জন্য এ প্রকল্পটি বাস্তবায়ন করতে উঠে পড়ে লেগেছে। সাংবিধানিক কাঠামোকে উপেক্ষা করে পরিকল্পিতভাবে বিশৃংখলা সৃষ্টির অপপ্রয়াসে লিপ্ত রয়েছে তারা। রেল কি তাহলে রাষ্ট্রের চেয়েও শক্তিশালী? গ্রীণ হেরিটেজের অংশকে গোপন রেখে যারা পিপিপি পাশ করিয়েছে তাদের প্রত্যেককে আইনের আওতায় আনার দাবীও সুজনের।

তিনি আরো বলেন, আমরা রেলকে অনুরোধ জানাবো পিপিপির আওতায় দেশে নতুন নতুন রেললাইন স্থাপন করুক, রেললাইন ভিত্তিক ট্যুরিজম প্রতিষ্ঠা করুক, রেলকে যাত্রী ও পণ্য পরিবহনের বিশ্বস্ত বাহন হিসেবে গড়ে তুলুক। আভ্যন্তরীন দূর্নীতি বন্ধ করে রেলকে লাভজনক প্রতিষ্ঠান হিসেবে সরকারের উন্নয়নের সহযোগী হিসেবে পরিণত করুক। কিন্তু না, তারা সেদিকে মনযোগ না দিয়ে জনগনের অধিগ্রহণকৃত জায়গা জমি বিক্রয়ের মহোৎসবে নেমেছে। শুধুমাত্র পাহাড়তলী, পার্বতীপূর এবং সৈয়দপুর ওয়ার্কশপের সক্ষমতা বৃদ্ধি করতে পারলে বিদেশ থেকে কোন ইঞ্জিণ কিংবা বগি কিছুই আমদানি করতে হবে না। এতে দেশের বিপুল পরিমান অর্থেরও সাশ্রয় হবে বলে আশা প্রকাশ করেন তিনি। তিনি সম্প্রতি সিআরবির ঘটনাবলী তদন্তে মহামান্য হাইকোর্টের একজন বিচারপতির নেতৃত্বে একটি কমিশন গঠন করে প্রকৃত তথ্য উদঘাটন করতে সরকারের প্রতি সবিনয় অনুরোধ জানান।

জাতীয় শোক দিবসকে সামনে রেখে নিজ এলাকার গরীব ও অসহায় মানুষের পাশে দাড়ানো এবং কোভিড আক্রান্ত রোগীদের যথাসাধ্য সাহায্য করতে নাগরিক উদ্যোগের নেতৃবৃন্দের প্রতি আহবান জানান।

তিনি করোনাকালীন সময়ে মেট্রোপলিটন পুলিশের সাহসী এবং মানবিক ভূমিকার জন্য প্রতিটি সদস্যকে আন্তরিক ধন্যবাদ জানান। বিশেষ করে রোগী পরিবহন এবং অক্সিজেনের সরবরাহের কারণে সিএমপি মানবিক ইউনিট হিসেবে নগরবাসীর কাছে আস্থা অর্জন করেছে। পুলিশের অনেক সদস্য মৃত্যুবরণ এবং অসুস্থ হলেও তারা মানবিকতার কাজে কখনো পিছ পা হননি। তাদের এ ত্যাগ জাতি শ্রদ্ধার সাথে স্মরণ করবে।

তিনি পুনরায় নগরবাসীকে স্বাস্থ্যবিধি মেনে চলা এবং মাস্ক পরিধান করাকে অভ্যাসে রূপান্তর করার অনুরোধ জানান। শুধুমাত্র সঠিকভাবে মাস্ক ব্যবহার এবং সামাজিক সংঘবদ্ধতা থেকে দূরে থাকতে পারলে লকডাউন না দিয়েও সংক্রমণ কমানো যাবে। এতে করে জীবন ও জীবিকা দুইটাই সমুন্নত রাখা সম্ভব হবে।

নাগরিক উদ্যোগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাজী মো. ইলিয়াছের সভাপতিত্বে এবং সদস্য সচিব হাজী মো. হোসেন এর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আব্দুর রহমান মিয়া, রুহুল আমিন তপন, সাইদুর রহমান চৌধুরী, আজম খাঁন, নুরুল কবির, মোরশেদ আলম, ডা. অঞ্জন কুমার দাশ, অধ্যক্ষ কামরুল হোসেন, শিশির কান্তি বল, মোঃ শাহজাহান, সোলেমান সুমন, মাহফুজ চৌধুরী, এইচ এম জোবায়ের প্রমূখ।

ShareTweetShare

আরও পড়ুন

কবিতা : গদি, রক্ত ও পিষ্ট প্রাণ
ক্যাটাগিরর অর্ন্তভুক্ত নয়

কবিতা : গদি, রক্ত ও পিষ্ট প্রাণ

‘টপ এমপ্লয়ার ২০২৫’ স্বীকৃতি পেল বাংলালিংক
ক্যাটাগিরর অর্ন্তভুক্ত নয়

‘টপ এমপ্লয়ার ২০২৫’ স্বীকৃতি পেল বাংলালিংক

উপদেষ্টা পরিষদের বৈঠকে ২০২৫-২৬ অর্থবছরের বাজেট অনুমোদন
ক্যাটাগিরর অর্ন্তভুক্ত নয়

উপদেষ্টা পরিষদের বৈঠকে ২০২৫-২৬ অর্থবছরের বাজেট অনুমোদন

চট্টগ্রামে করোনা ভাইরাসের টিকাদান শুরু
ক্যাটাগিরর অর্ন্তভুক্ত নয়

চট্টগ্রামে করোনা ভাইরাসের টিকাদান শুরু

রাজনীতি মানে শুধু মিটিং-মিছিল নয়: সাঈদ আল নোমান
ক্যাটাগিরর অর্ন্তভুক্ত নয়

রাজনীতি মানে শুধু মিটিং-মিছিল নয়: সাঈদ আল নোমান

শীতল বিচে উষ্ণতা ছড়াচ্ছেন নুসরাত ফারিয়া
ক্যাটাগিরর অর্ন্তভুক্ত নয়

শীতল বিচে উষ্ণতা ছড়াচ্ছেন নুসরাত ফারিয়া

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

পুরোনো সংখ্যা

সর্বশেষ

দিল্লীর জাতীয় নাট্যোৎসবে ‘নামকরণ’ মঞ্চায়নে মুগ্ধ দর্শক

দিল্লীর জাতীয় নাট্যোৎসবে ‘নামকরণ’ মঞ্চায়নে মুগ্ধ দর্শক

কর্মক্ষেত্রে জেন্ডার ইকুয়ালিটি বাস্তবায়নে জোর দিলো সিএসই

কর্মক্ষেত্রে জেন্ডার ইকুয়ালিটি বাস্তবায়নে জোর দিলো সিএসই

ঈদে এআই নির্ভর লং ড্রাইভ গানের অ্যালবাম ‘আরো কিছুক্ষণ শুনি’

ঈদে এআই নির্ভর লং ড্রাইভ গানের অ্যালবাম ‘আরো কিছুক্ষণ শুনি’

টেকনাফে সাড়ে ১১ কোটি টাকার ইয়াবা জব্দ

টেকনাফে সাড়ে ১১ কোটি টাকার ইয়াবা জব্দ

সিসিপিএ রেটিং দাবা টুর্নামেন্ট উদ্বোধন

সিসিপিএ রেটিং দাবা টুর্নামেন্ট উদ্বোধন

ঈদে একটি স্মার্টফোন কিনলে আরেকটি জেতার সুযোগ দিচ্ছে নুবিয়া

ঈদে একটি স্মার্টফোন কিনলে আরেকটি জেতার সুযোগ দিচ্ছে নুবিয়া

ঈদযাত্রা সাবলীল করতে যে উদ্যোগ নিলো অপো ও সহজ

ঈদযাত্রা সাবলীল করতে যে উদ্যোগ নিলো অপো ও সহজ

চট্টগ্রাম শিল্পকলা একাডেমির নাট্যকলা বিভাগের শিক্ষার্থীদের ইফতার আয়োজন

চট্টগ্রাম শিল্পকলা একাডেমির নাট্যকলা বিভাগের শিক্ষার্থীদের ইফতার আয়োজন

ইআবির অধীনে অনার্স পরীক্ষা ২০২৪’-এ পাসের হার ৮২.৯৮ শতাংশ

ইআবির অধীনে অনার্স পরীক্ষা ২০২৪’-এ পাসের হার ৮২.৯৮ শতাংশ

বরিশাল বিভাগীয় সমিতি চট্টগ্রামের ইফতার মাহফিল ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

বরিশাল বিভাগীয় সমিতি চট্টগ্রামের ইফতার মাহফিল ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

cbarta24


সম্পাদক: মোহাম্মদ রুবেল খান
প্রকাশক: আবুল হোসাইন মো.কাউছার
যোগাযোগ
শাহী টাওয়ার (২য় তলা) এন.এ. চৌধুরী রোড, আন্দরকিল্লা, চট্টগ্রাম।
০১৮৫১ ২১৪ ৭৪৭
cbartanews@gmail.com
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত

© ২০২২-২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত সিবার্তা ২৪

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.