• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আবেদিত
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬
Chattogram Barta24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
প্রচ্ছদ ক্যাটাগিরর অর্ন্তভুক্ত নয়

সিআরবিতে হাসপাতাল নির্মাণের কোনো অনুমোদন নেওয়া হয়নি: সিডিএ

নিউজ ডেস্ক :

প্রকাশিত: আগস্ট ২ ২০২১, ১৯:২৯ অপরাহ্ণ
অ- অ+
সিআরবিতে হাসপাতাল নির্মাণের কোনো অনুমোদন নেওয়া হয়নি: সিডিএ
0
শেয়ার
0
দেখেছে
Share on FacebookShare on Twitter

চট্টগ্রামের সিডিএ ঘোষিত ‘হেরিটেজ জোন’ রেলওয়ে পূর্বাঞ্চলের সিআরবিতে হাসপাতাল নির্মাণের কোনো অনুমোদন নেওয়া হয়নি বলে জানিয়েছেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান জহিরুল আলম দোভাষ।

তিনি বলেছেন, সিআরবিতে কেউ অনুমোদনবিহীন স্থাপনা নির্মাণ করলে তার বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সোমবার (২ আগস্ট) সিআরবি রক্ষায় আন্দোলনকারী সংগঠন নাগরিক সমাজ, চট্টগ্রামের প্রতিনিধি দলের সঙ্গে মতবিনিময়কালে সিডিএ চেয়ারম্যান জহিরুল আলম দোভাষ এ কথা বলেন।

সিআরবিতে অনুমোদনবিহীন হাসপাতাল নির্মাণ প্রকল্প বন্ধ করতে সিডিএ চেয়ারম্যানকে লিখিত অভিযোগ দিয়েছে নাগরিক সমাজ, চট্টগ্রাম।

নাগরিক সমাজ, চট্টগ্রামের চেয়ারম্যান আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সমাজবিজ্ঞানী, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য প্রফেসর ড. অনুপম সেনের নেতৃত্বে প্রতিনিধি দলটি দুপুর ১২টায় সিডিএ চেয়ারম্যানের কার্যালয়ে যান।

প্রতিনিধি দলে ছিলেন নাগরিক কমিটির সদস্যসচিব প্রবীণ আইনজীবী ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, কো-চেয়ারম্যান রাজনীতিক ও সাংস্কৃতিক সংগঠক মফিজুর রহমান, মুক্তিযোদ্ধা মো. ইউনুচ, বিএফইউজের যুগ্ম মহাসচিব মহসীন কাজী, যুগ্ম সদস্যসচিব আবৃত্তি শিল্পী রাশেদ হাসান, কার্যকরী সদস্য চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, স্বপন মজুমদার, জ্যেষ্ঠ সাংবাদিক শুকলাল দাশ, সাংবাদিক আমিনুল ইসলাম মুন্না প্রমুখ।

সিডিএর পক্ষ থেকে চিফ ইঞ্জিনিয়ার শাহীন উল ইসলাম খানসহ বোর্ড সদস্য জসিম উদ্দিন শাহ্, কেবিএম শাজাহান, এমআর আজিম উপস্থিত ছিলেন।

এ সময় নাগরিক সমাজ চট্টগ্রামের চেয়ারম্যান প্রফেসর ড. অনুপম সেন বলেন, যথাযথ উদ্যোগের অভাবে পৃথিবীর অন্যতম নান্দনিক শহর চট্টগ্রামের সবুজ স্থান বিলুপ্ত হয়ে গেছে।

সিআরবিকে চট্টগ্রামবাসী হৃদয়ে ধারণ করেন। যেকোনো উপায়ে সিআরবিতে হাসপাতাল নির্মাণ বন্ধ করতে হবে।

লিখিত অভিযোগ গ্রহণ করে সিডিএ চেয়ারম্যান জহিরুল আলম দোভাষ বলেন, চট্টগ্রাম শহরে যেকোনো স্থাপনা নির্মাণে সিডিএর অনুমোদনের প্রয়োজন। কিন্তু রেল কর্তৃপক্ষ বা হাসপাতাল কর্তৃপক্ষ কেউই সিডিএর কোনো অনুমোদন নেয়নি।

সরকারি প্রতিষ্ঠান হোক কিংবা বেসরকারি প্রতিষ্ঠান কেউ অনুমোদনবিহীন স্থাপনা নির্মাণ করলে তার বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি আমরা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মাধ্যমে বিষয়টি অবশ্যই মাননীয় প্রধানমন্ত্রীকে অবহিত করব।

ShareTweetShare

আরও পড়ুন

কবিতা : গদি, রক্ত ও পিষ্ট প্রাণ
ক্যাটাগিরর অর্ন্তভুক্ত নয়

কবিতা : গদি, রক্ত ও পিষ্ট প্রাণ

‘টপ এমপ্লয়ার ২০২৫’ স্বীকৃতি পেল বাংলালিংক
ক্যাটাগিরর অর্ন্তভুক্ত নয়

‘টপ এমপ্লয়ার ২০২৫’ স্বীকৃতি পেল বাংলালিংক

উপদেষ্টা পরিষদের বৈঠকে ২০২৫-২৬ অর্থবছরের বাজেট অনুমোদন
ক্যাটাগিরর অর্ন্তভুক্ত নয়

উপদেষ্টা পরিষদের বৈঠকে ২০২৫-২৬ অর্থবছরের বাজেট অনুমোদন

চট্টগ্রামে করোনা ভাইরাসের টিকাদান শুরু
ক্যাটাগিরর অর্ন্তভুক্ত নয়

চট্টগ্রামে করোনা ভাইরাসের টিকাদান শুরু

রাজনীতি মানে শুধু মিটিং-মিছিল নয়: সাঈদ আল নোমান
ক্যাটাগিরর অর্ন্তভুক্ত নয়

রাজনীতি মানে শুধু মিটিং-মিছিল নয়: সাঈদ আল নোমান

শীতল বিচে উষ্ণতা ছড়াচ্ছেন নুসরাত ফারিয়া
ক্যাটাগিরর অর্ন্তভুক্ত নয়

শীতল বিচে উষ্ণতা ছড়াচ্ছেন নুসরাত ফারিয়া

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

পুরোনো সংখ্যা

সর্বশেষ

চুয়েটে বিশ্ব মেধাস্বত্ব দিবস ২০২৬ উদযাপিত

চুয়েটে বিশ্ব মেধাস্বত্ব দিবস ২০২৬ উদযাপিত

শ্রী শ্রী কালাচাঁদ ঠাকুরের সংক্ষিপ্ত ইতিহাস

শ্রী শ্রী কালাচাঁদ ঠাকুরের সংক্ষিপ্ত ইতিহাস

মোশতাক আহমেদ চবির বগুড়া জেলা ছাত্র কল্যাণ সমিতির সভাপতি নির্বাচিত

মোশতাক আহমেদ চবির বগুড়া জেলা ছাত্র কল্যাণ সমিতির সভাপতি নির্বাচিত

বাংলা সংস্কৃতি বলয় চট্টগ্রাম সংসদের আয়োজনে ‘বৈশাখী আড্ডা’

বাংলা সংস্কৃতি বলয় চট্টগ্রাম সংসদের আয়োজনে ‘বৈশাখী আড্ডা’

জব্বারের বলীখেলায় এবারও চ্যাম্পিয়ন বাঘা শরীফ

জব্বারের বলীখেলায় এবারও চ্যাম্পিয়ন বাঘা শরীফ

সন্দ্বীপের উপকূল রক্ষায় সরকার কাজ করছে : প্রতিমন্ত্রী হেলাল

সন্দ্বীপের উপকূল রক্ষায় সরকার কাজ করছে : প্রতিমন্ত্রী হেলাল

সিভাসুতে বিশ্ব ভেটেরিনারি দিবস-২০২৬ উদযাপন, ৯ শিক্ষার্থীকে ডিন’স অ্যাওয়ার্ড

সিভাসুতে বিশ্ব ভেটেরিনারি দিবস-২০২৬ উদযাপন, ৯ শিক্ষার্থীকে ডিন’স অ্যাওয়ার্ড

শারীরিক প্রতিবন্ধী রোগীদের পাশে প্রয়াস সামাজিক সংগঠন

শারীরিক প্রতিবন্ধী রোগীদের পাশে প্রয়াস সামাজিক সংগঠন

পটিয়ায় জনকল্যাণে প্রবাসী জাকারিয়া কবিরের মানবিক দৃষ্টান্ত স্থাপন

পটিয়ায় জনকল্যাণে প্রবাসী জাকারিয়া কবিরের মানবিক দৃষ্টান্ত স্থাপন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তুলতে হবে : অর্থমন্ত্রী

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তুলতে হবে : অর্থমন্ত্রী

cbarta24

সম্পাদক: মোহাম্মদ রুবেল খান
প্রকাশক: আবুল হোসাইন মো.কাউছার
যোগাযোগ
শাহী টাওয়ার (২য় তলা) এন.এ. চৌধুরী রোড, আন্দরকিল্লা, চট্টগ্রাম।
০১৮৫১ ২১৪ ৭৪৭
cbartanews@gmail.com
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত

© ২০২২-২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত সিবার্তা ২৪

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.