• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আবেদিত
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
Chattogram Barta24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
প্রচ্ছদ কক্সবাজার

রোহিঙ্গাদের হামলায় এপিবিএনের ১২ সদস্য আহত

কায়সার হামিদ মানিক,কক্সবাজার প্রতিনিধি:

প্রকাশিত: আগস্ট ১ ২০২১, ১৯:০৯ অপরাহ্ণ
অ- অ+
রোহিঙ্গাদের হামলায় এপিবিএনের ১২ সদস্য আহত
0
শেয়ার
0
দেখেছে
Share on FacebookShare on Twitter

রেশন কার্ড নিয়ে আপত্তি জানানো টেকনাফ নয়াপাড়ার নিবন্ধিত রোহিঙ্গারা আমর্ড পুলিশ ব্যাটালিয়নের সদস্যদের ওপর হামলা চালিয়েছে। এতে এপিবিএনের ১২ সদস্য আহত হয়েছেন।

রোববার (১ আগস্ট) দুপুরে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফাঁকা গুলিবর্ষণ করা হয়।

জানা গেছে, রেশন কার্ড নিয়ে কয়েক দিন ধরে অসন্তোষ বিরাজ করছে কক্সবাজারের টেকনাফের নয়াপাড়া নিবন্ধিত শরণার্থী শিবিরের রোহিঙ্গাদের মাঝে। গেল এক মাস ধরে রেশন নিতেও আসেনি তারা। রোববার (১ আগস্ট) সকাল থেকে ক্যাম্পে বিক্ষোভ শুরু করে তারা। দুপুরে বিভিন্ন ব্লকে চলমান বিক্ষোভ ঠেকাতে রোহিঙ্গাদের শান্ত করার চেষ্টা করেন আমর্ড পুলিশ ব্যাটালিয়নের সদস্যরা। কিন্তু উল্টো রোহিঙ্গারা এপিবিএন সদস্যদের লক্ষ্য করে ইট-পাটকেল ছোড়ে।

কক্সবাজার ১৬ আমর্ড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক এসপি তারিকুল ইসলাম বলেন, সকাল থেকে বিক্ষোভ শুরু করে রোহিঙ্গারা। বিক্ষোভকারীদের শান্ত করতে গেলে এপিবিএনের ওপর ইটপাটকেল নিক্ষেপ করে। এতে আমাদের ১২ সদস্য আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পাঁচ রাউন্ড ফাঁকা গুলিবর্ষণ করা হয়েছে।

তিনি আরও জানান, মূলত এসব রোহিঙ্গারা ১৯৯২ সালে মিয়ানমার থেকে বাংলাদেশে আসে। তারপর তাদের শরণার্থী হিসেবে নিবন্ধন করে সরকার। এরপর নানা ভাবে তাদের সহযোগীতা দিত বিভিন্ন সংস্থা বা সরকার।

২০১৩ সাল থেকে জাতিসংঘের ‘বিশ্ব খাদ্য কর্মসূচি’ (ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম বা ডব্লিউএফপি) তাদের খাদ্যসহায়তা দিয়ে আসছে। এ জন্য ডব্লিউএফপির কর্মকর্তারা আলাদা করে তালিকা করেন নিবন্ধিতদের। কিন্তু চলতি জুলাই মাসের শুরু থেকে পুরোনো রোহিঙ্গাদের খাদ্যসহায়তার কার্ড নিয়ে নেয় সংস্থাটি। ২০১৭ সালে আসা নতুন রোহিঙ্গাদের সঙ্গে তাদের সংযুক্ত করে আবার কার্ড বিতরণ করা হয়। কিন্তু সে কার্ড নিয়ে আপত্তি জানিয়ে এক মাস ধরে রেশন নিচ্ছে না পুরোনো রোহিঙ্গারা।

ShareTweetShare

আরও পড়ুন

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়ক ছয় লেনে উন্নীতকরণের ঘোষণা প্রধানমন্ত্রীর
কক্সবাজার

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়ক ছয় লেনে উন্নীতকরণের ঘোষণা প্রধানমন্ত্রীর

সেন্ট মার্টিনে অনুষ্ঠিত হল ইন্টারন্যাশনাল কোস্টাল ক্লিনআপ ২০২৫
কক্সবাজার

সেন্ট মার্টিনে অনুষ্ঠিত হল ইন্টারন্যাশনাল কোস্টাল ক্লিনআপ ২০২৫

ষড়যন্ত্র মোকাবিলায় গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে: সালাহউদ্দিন আহমেদ
কক্সবাজার

ষড়যন্ত্র মোকাবিলায় গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে: সালাহউদ্দিন আহমেদ

টেকনাফ সীমান্ত দিয়ে নতুন করে আসা ১৪ রোহিঙ্গা বিজিবির হেফাজতে
কক্সবাজার

টেকনাফ সীমান্ত দিয়ে নতুন করে আসা ১৪ রোহিঙ্গা বিজিবির হেফাজতে

সিনহা হত্যা: প্রদীপ ও লিয়াকতের মৃত্যুদণ্ড বহাল
কক্সবাজার

সিনহা হত্যা: প্রদীপ ও লিয়াকতের মৃত্যুদণ্ড বহাল

পেকুয়ায় রাস্তার কার্পেটিং কাজে বাধা, ক্ষুব্ধ এলাকাবাসী
কক্সবাজার

পেকুয়ায় রাস্তার কার্পেটিং কাজে বাধা, ক্ষুব্ধ এলাকাবাসী

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

পুরোনো সংখ্যা

সর্বশেষ

হিজরি নতুন বছর ও মহররম মাসের ফজিলত

দুনিয়াতেই জান্নাতের সুসংবাদ পাওয়া ১০ সাহাবি

মূকাভিনয় শিল্পী মার্সেল মার্সোর প্রয়াণ দিবসে বামূফের স্মরণ আয়োজন

মূকাভিনয় শিল্পী মার্সেল মার্সোর প্রয়াণ দিবসে বামূফের স্মরণ আয়োজন

রোগের আগে প্রতিরোধ করি, ডেঙ্গুমুক্ত চট্টগ্রাম গড়ি : মেয়র শাহাদাত হোসেন

রোগের আগে প্রতিরোধ করি, ডেঙ্গুমুক্ত চট্টগ্রাম গড়ি : মেয়র শাহাদাত হোসেন

রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন

রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন

সিনেমা অন্যপাতা শিগগিরই আসছে প্রেক্ষাগৃহে

সিনেমা অন্যপাতা শিগগিরই আসছে প্রেক্ষাগৃহে

গুজব ছড়ানোর পূর্বেই প্রতিরোধ চায় চট্টগ্রাম জেলা পুলিশ

গুজব ছড়ানোর পূর্বেই প্রতিরোধ চায় চট্টগ্রাম জেলা পুলিশ

ষড়যন্ত্র রুখে দিতে চট্টগ্রাম মহানগর যুবদল ঐক্যবদ্ধ : দীপ্তি-শাহেদ

ষড়যন্ত্র রুখে দিতে চট্টগ্রাম মহানগর যুবদল ঐক্যবদ্ধ : দীপ্তি-শাহেদ

পাঁচটি লায়ন্স ক্লাবের উদ্যোগে ওয়ার্ল্ড ক্লিনআপ ডে উদযাপন

পাঁচটি লায়ন্স ক্লাবের উদ্যোগে ওয়ার্ল্ড ক্লিনআপ ডে উদযাপন

তরুণ ভিজ্যুয়াল স্টোরিটেলারদের একত্রিত করতে হাত মেলালো অপো ও বিইউপি

তরুণ ভিজ্যুয়াল স্টোরিটেলারদের একত্রিত করতে হাত মেলালো অপো ও বিইউপি

ফটোগ্রাফার ইউছুফের উন্নত চিকিৎসার জন্য প্রয়াসের অনুদান

ফটোগ্রাফার ইউছুফের উন্নত চিকিৎসার জন্য প্রয়াসের অনুদান

cbarta24

সম্পাদক: মোহাম্মদ রুবেল খান
প্রকাশক: আবুল হোসাইন মো.কাউছার
যোগাযোগ
শাহী টাওয়ার (২য় তলা) এন.এ. চৌধুরী রোড, আন্দরকিল্লা, চট্টগ্রাম।
০১৮৫১ ২১৪ ৭৪৭
cbartanews@gmail.com
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত

© ২০২২-২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত সিবার্তা ২৪

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.