• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আবেদিত
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬
Chattogram Barta24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
প্রচ্ছদ ক্যাটাগিরর অর্ন্তভুক্ত নয়

চট্টগ্রাম জেলা প্রশাসনের পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধাদের মাঝে উপহার সামগ্রী বিতরণ

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: জুলাই ৩১ ২০২১, ১৮:৫৯ অপরাহ্ণ
অ- অ+
চট্টগ্রাম জেলা প্রশাসনের পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধাদের মাঝে উপহার সামগ্রী বিতরণ
0
শেয়ার
0
দেখেছে
Share on FacebookShare on Twitter

কোভিড-১৯ জনিত উদ্ভূত পরিস্থিতিতে চট্টগ্রাম জেলা প্রশাসনের পক্ষ থেকে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর ইউনিট কমান্ডের অধীন ১৫০ জন বীর মুক্তিযোদ্ধার মাঝে মাননীয় প্রধানমন্ত্রী প্রদত্ত ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

আজ ৩১ জুলাই শনিবার বিকেল ৪ টায় নগরীর দারুল ফজল মার্কেটস্থ সংসদের কার্যালয়ে এসব উপহার সামগ্রী বিতরণ করেন মহানগর মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আহমদ।

প্রতি প্যাকেট উপহার সামগ্রীর মধ্যে ছিল-১০ কেজি চাল, ৩ লিটার সয়াবিন তেল, ২ কেজি মসুর ডাল, ১ কেজি পেঁয়াজ, ১ কেজি চিনি, ১ কেজি লবন, ১ প্যাকেট নুডুলস, ১টি সাবান ও ৫টি মাস্ক।

অনুষ্ঠানের শুরুতে সরকার, দেশ ও জাতির কল্যাণ কামনা ও করোনা থেকে রক্ষায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়। মাহফিলে মুনাজাত পরিচালনা করেন দারুল ফজল মার্কেট মসজিদের পেশ ঈমাম মাওলানা আলহাজ্ব ফজল আহমেদ।

করোনাকালীন সময়ে বীর মুক্তিযোদ্ধাদের মাঝে উপহার সামগ্রী প্রদান করায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমানকে ধন্যবাদ জানান কমান্ডার মোজাফফর।

উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর ইউনিটের ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শহীদুল হক চৌধুরী সৈয়দ, সহকারী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র বিশ্বাস, সহকারী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক মঞ্জুরুল আলম মঞ্জু, কোতোয়ালী থানা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সৌরিন্দ্র নাথ সেন, পাঁচলাইশ থানা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আহমদ মিয়া, পাহাড়তলী থানা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা হাজী জাফর আহামদ, সদরঘাট থানা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর আলম, চান্দগাঁও থানা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ কুতুব উদ্দিন, আকবর শাহ থানা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ সেলিম উল্ল্যাহ, খুলশী থানা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ ইউছুফ, হালিশহর থানা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ ইউনুছ, বন্দর থানা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা কামরুল আলম জতু, ইপিজেড থানা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম, পতেঙ্গা থানা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা জাকির হোসেন, বীর মুক্তিযোদ্ধা আবদুল লতিফ, বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম, বীর মুক্তিযোদ্ধা মোঃ লিয়াকত হোসেন, বীর মুক্তিযোদ্ধা এম.এ মন্নান খান, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আহমেদ, বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলাম দুলু, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটির সিনিয়র সদস্য মোঃ সরওয়ার আলম চৌধুরী মনি, মহানগর কমিটির আহবায়ক সাহেদ মুরাদ সাকু, যুগ্ম আহবায়ক মিজানুর রহমান সজীব, সদস্য সচিব কাজী মুহাম্মদ রাজীশ ইমরান, সদস্য মোঃ শফিকুল মুনির প্রমূখ।

উপহার সামগ্রী বিতরণকালে চট্টগ্রাম মহানগর মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আহমদ বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে বীর মুক্তিযোদ্ধারা জীবনবাজি রেখে মহান মুক্তিযুদ্ধে অংশ নিয়ে এ দেশ স্বাধীন করেছেন। আজ বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা আমাদের সকলের প্রিয় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বংলাদেশ এখন বিশ্বে উন্নয়নের রোল মডেল। আগামী ২০৪১ সালের মধ্যে বঙ্গবন্ধুর স্বপ্নের উন্নত-সমৃদ্ধ বাংলাদেশ গড়ার যুদ্ধে সবাইকে এগিয়ে আসার আহবান জানান তিনি।

তিনি বলেন, মহামারী করোনা থেকে রক্ষা পেতে হলে মাস্ক পরিধানের পাশাপাশি শতভাগ স্বাস্থ্যবিধি মানতে হবে। জনসমাগম এড়িয়ে চলতে হবে। জরুরী প্রয়োজনে ঘরের বাইরে গেলে একজন আরেক জনের কাছ থেকে কমপক্ষে ১ মিটার শারীরিক দুরত্ব বজায় রাখতে হবে।

ShareTweetShare

আরও পড়ুন

কবিতা : গদি, রক্ত ও পিষ্ট প্রাণ
ক্যাটাগিরর অর্ন্তভুক্ত নয়

কবিতা : গদি, রক্ত ও পিষ্ট প্রাণ

‘টপ এমপ্লয়ার ২০২৫’ স্বীকৃতি পেল বাংলালিংক
ক্যাটাগিরর অর্ন্তভুক্ত নয়

‘টপ এমপ্লয়ার ২০২৫’ স্বীকৃতি পেল বাংলালিংক

উপদেষ্টা পরিষদের বৈঠকে ২০২৫-২৬ অর্থবছরের বাজেট অনুমোদন
ক্যাটাগিরর অর্ন্তভুক্ত নয়

উপদেষ্টা পরিষদের বৈঠকে ২০২৫-২৬ অর্থবছরের বাজেট অনুমোদন

চট্টগ্রামে করোনা ভাইরাসের টিকাদান শুরু
ক্যাটাগিরর অর্ন্তভুক্ত নয়

চট্টগ্রামে করোনা ভাইরাসের টিকাদান শুরু

রাজনীতি মানে শুধু মিটিং-মিছিল নয়: সাঈদ আল নোমান
ক্যাটাগিরর অর্ন্তভুক্ত নয়

রাজনীতি মানে শুধু মিটিং-মিছিল নয়: সাঈদ আল নোমান

শীতল বিচে উষ্ণতা ছড়াচ্ছেন নুসরাত ফারিয়া
ক্যাটাগিরর অর্ন্তভুক্ত নয়

শীতল বিচে উষ্ণতা ছড়াচ্ছেন নুসরাত ফারিয়া

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

পুরোনো সংখ্যা

সর্বশেষ

চুয়েটে বিশ্ব মেধাস্বত্ব দিবস ২০২৬ উদযাপিত

চুয়েটে বিশ্ব মেধাস্বত্ব দিবস ২০২৬ উদযাপিত

শ্রী শ্রী কালাচাঁদ ঠাকুরের সংক্ষিপ্ত ইতিহাস

শ্রী শ্রী কালাচাঁদ ঠাকুরের সংক্ষিপ্ত ইতিহাস

মোশতাক আহমেদ চবির বগুড়া জেলা ছাত্র কল্যাণ সমিতির সভাপতি নির্বাচিত

মোশতাক আহমেদ চবির বগুড়া জেলা ছাত্র কল্যাণ সমিতির সভাপতি নির্বাচিত

বাংলা সংস্কৃতি বলয় চট্টগ্রাম সংসদের আয়োজনে ‘বৈশাখী আড্ডা’

বাংলা সংস্কৃতি বলয় চট্টগ্রাম সংসদের আয়োজনে ‘বৈশাখী আড্ডা’

জব্বারের বলীখেলায় এবারও চ্যাম্পিয়ন বাঘা শরীফ

জব্বারের বলীখেলায় এবারও চ্যাম্পিয়ন বাঘা শরীফ

সন্দ্বীপের উপকূল রক্ষায় সরকার কাজ করছে : প্রতিমন্ত্রী হেলাল

সন্দ্বীপের উপকূল রক্ষায় সরকার কাজ করছে : প্রতিমন্ত্রী হেলাল

সিভাসুতে বিশ্ব ভেটেরিনারি দিবস-২০২৬ উদযাপন, ৯ শিক্ষার্থীকে ডিন’স অ্যাওয়ার্ড

সিভাসুতে বিশ্ব ভেটেরিনারি দিবস-২০২৬ উদযাপন, ৯ শিক্ষার্থীকে ডিন’স অ্যাওয়ার্ড

শারীরিক প্রতিবন্ধী রোগীদের পাশে প্রয়াস সামাজিক সংগঠন

শারীরিক প্রতিবন্ধী রোগীদের পাশে প্রয়াস সামাজিক সংগঠন

পটিয়ায় জনকল্যাণে প্রবাসী জাকারিয়া কবিরের মানবিক দৃষ্টান্ত স্থাপন

পটিয়ায় জনকল্যাণে প্রবাসী জাকারিয়া কবিরের মানবিক দৃষ্টান্ত স্থাপন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তুলতে হবে : অর্থমন্ত্রী

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তুলতে হবে : অর্থমন্ত্রী

cbarta24


সম্পাদক: মোহাম্মদ রুবেল খান
প্রকাশক: আবুল হোসাইন মো.কাউছার
যোগাযোগ
শাহী টাওয়ার (২য় তলা) এন.এ. চৌধুরী রোড, আন্দরকিল্লা, চট্টগ্রাম।
০১৮৫১ ২১৪ ৭৪৭
cbartanews@gmail.com
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত

© ২০২২-২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত সিবার্তা ২৪

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.